এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৬ জুন ২০১৫ ১৭:০০300270
  • আমি এখন বাড়ী পালাচ্ছি, বাকি কাজ কাল এসে করে দেবো।
    কিংবা
    যা, পালা এখন।
  • | ১৬ জুন ২০১৫ ১৬:৫৩300269
  • সিঙ্গুরেও এমনকি পালায়। বৃষ্টি পড়বে, পালিয়ে চ/ল।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৬:৫০300268
  • বাঁকুড়াতেও পালায়।
  • সিকি | ১৬ জুন ২০১৫ ১৬:৪৮300267
  • মেদিনীপুরের আরেকটা টিপিকাল ফ্রেজ হচ্ছে, পালিয়ে চ। প্রথমবার শুনে খুব ঘেঁটে গেছিলাম - ইশকুল ছুটি হয়ে গেছে, ঘর পালাবি নি? ঘর পালিয়ে চ। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, তখন ক্লাস ফোর - অন্যায় তো কিছু করি নি, পালাব কেন?

    পরে বুঝেছিলাম যাওয়ার মেদিনীপুর সংস্করণ হল পালানো।

    মুর্শিদাবাদ, অন্য রকম ডায়ালেক্ট। ছাতা খোলা-কে বলে ছাতা ফুটানো, সজনেডাঁটাকে বলে ছুটি। আরও অনেক ছোটবেলায় ছিলাম, তখন গড়গড়িয়ে কথা বলতাম ওখানকার ডায়ালেক্টে, এখন বলতে পারব না।
  • | ১৬ জুন ২০১৫ ১৬:৪৬300266
  • সিঙ্গুর হুগলি জেলায় আর সেখানে অনেকককেই ডাইরে আছে, পাইলে গেল,হাইরে গেছে বলতে শুনি- আমার কানের বহর মোটেই খাটো নয়ঃ)
  • সিকি | ১৬ জুন ২০১৫ ১৬:৩৫300265
  • নট অনলি দাঁতন। এটা প্রায় পুরো মেদিনীপুর এবং আরামবাগে চলে। "সেইদিকে চ" ইনস্টেড অফ "ঐদিকে চল", "সে বলেছে" ইনস্টেড অফ "ও বলেছে", "সেইভাবে কর" ইনস্টেড অফ "ঐভাবে কর"। এটি সরাসরি ওড়িয়া প্রভাব। সেপটে চল্র, সে কহিলা, সে কহিছন্তি, সেমিতি করন্তু।

    (ল্র = ওড়িয়া উচ্চারণে ল আর ড়-এর মাঝামাঝি কিছু একটা)
  • S | ১৬ জুন ২০১৫ ১৬:০০300264
  • দাঁতনের লোকেদের মধ্যে উড়িয়ার প্রভাব আছে মনে হয়। কিছু সেন্টেন্স কনস্ট্রাকশন আলাদা। মনে করুন আমি বলতে চাইছি যে থার্দ পারসন সিঙ্গুলার নাম্বার আমাকে একটা কথা বলেছে। আমরা বলি "ও আমাকে অমুক কথা বলেছে"। দাঁতনের লোকেরা বলবে "সে আমাকে অমুক কথা বলেছে"।
  • S | ১৬ জুন ২০১৫ ১৫:৫৭300263
  • কোলকাতার আদি ঘটিদের আবার ম/ন এর প্রতি টান আছে। পিমড়ে, নুচি।
  • kumu | ১৬ জুন ২০১৫ ১৫:৫৫300262
  • কো -আদি কলিকাতার খাস ঘটিরাও বলে।আমি তো জানিনাকো--
  • S | ১৬ জুন ২০১৫ ১৫:৫২300261
  • মুর্শিদাবাদের লোকেরা একটা অদ্ভুত টান দিয়ে কথা বলে। মানে একই কথা আমিও বলবো কিন্তু শুনতে পুরোপুরি আলাদা হবে।
  • S | ১৬ জুন ২০১৫ ১৫:৪২300260
  • সেই একজন বলেছিলেন "খেলুম তো, কিন্তু এহন হুমু কোথায়?"
  • সে | ১৬ জুন ২০১৫ ১৫:৩৭300259
  • বাঃ, ভেরি গুড। ঘটি এখনো কিছু অবশিষ্ট আছে, পুরোপুরি অবলুপ্ত হয়ে যায় নি।
  • | ১৬ জুন ২০১৫ ১৫:২৩300258
  • ভেরি ভেরি সরি টি।

    এই জন্যেই আমি আর লিস্টি করি না। লিস্টি করলে কেউ না কেউ অবধারিত ভাবে বাদ যায় ঃ((
  • T | ১৬ জুন ২০১৫ ১৫:১৮300257
  • জালিম দুনিয়া। 'ব' এর হয়ে আমি রঞ্জনদার সাথে ফাইট দিলাম, এদিকে লিস্টি থেকে 'ব' আমার নাম বাদ দিয়ে দিল।
  • | ১৬ জুন ২০১৫ ১৫:১৪300256
  • এই তো পিএম আর কাব্য আরো দু পিস ঘটি। জ্জিও ঃ))
  • | ১৬ জুন ২০১৫ ১৫:১২300255
  • আরে হুগলী জেলা কি শুধু চুঁচড়া আর চন্দননগর? আরামবাগ বলে একটা জায়গার নাম জানা আছে? মায়াপুর ? বা রামনগর? ওখানে আমার পিসীর বাড়ি। পিসতুতো ভাই রা এই "যাবু নি", "খাবু নি" ই বলে ঃ))
  • সিকি | ১৬ জুন ২০১৫ ১৪:৫১300254
  • কো - ভীষণ প্রচলিত হুগলিতে, আমি জানিনাকো, আমি করিনিকো, আমি আসবনাকো।
  • সিকি | ১৬ জুন ২০১৫ ১৪:৫০300253
  • বরং যাবি নি, করবি নি, খাবি নি এইসব চলে খুব পুরনো হুগলিবাসীদের মুখে - এটা অবশ্য ওড়িয়া প্রভাব নয়, এটা খানিকটা হুগলির বাংলা - যাবি নে, খাবি নে, করবি নে (যেমন রবীন্দ্রনাথের গানে কবিতায় দেখা যায়; সর্বজয়াও দুগগাকে এই ভাষায় বকছিলেনঃ বলবি নি? বলবি নি?) থেকে নে-গুলো নি হয়ে গেছে। কিন্তু যাবু নি খাবু নি শহর হুগলিতে, নেভার। কিংবা রেয়ার।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৪:৪৯300252
  • করিনিকো, বলিনিকো, শুনিনিকো.. বড়জেঠিমা বলত।
  • সিকি | ১৬ জুন ২০১৫ ১৪:৪৬300251
  • জ্ঞানের বহর দেখে বাক্যি হরে যাচ্ছে। আরে হুগলি জেলার ডায়ালেক্ট মোট্টেও হাইরে গেছে দাঁইড়ে আছে নয়। ও হয় তো কোনও শহুরে বাঙালের মুখে শুনে থাকবেন। কাব্যার গ্রাম কোথায় জানি না, তবে মনে হচ্ছে আরামবাগের দিকে, কারণ যাবু নি খাবুনি-ও হুগলি জেলার ডায়ালেক্ট নয়।

    শোনেন, আমি মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান এবং হুগলিতে দীর্ঘ সময় কাটিয়েছি, প্রতিটা জেলার ডায়ালেক্ট আমি আলাদা করে চিনি। করবু নি, যাবু নি, পালিয়ে চ' - এগুলো হচ্ছে মেদিনীপুরের ডায়ালেক্ট, মূলত ওড়িয়া ভাঙা বাংলা - যিব নি, করিবি নি থেকে বাংলায় এসেছে। স্বাভাবিক - কারণ মেদিনীপুর ওড়িশার সঙ্গে বর্ডার শেয়ার করে।

    এদিকে আরামবাগের দিকেও ভাষা এরকমই, একটু আলাদা, তবে এইটাই, কারণ আরামবাগ মেদিনীপুরের সাথে বর্ডার শেয়ার করে।

    হুগলি বলতে মূল যে জায়গাটা বোঝায়, হুগলি চুঁচড়ো-চন্দননগর, সেটা সাধারণভাবে উত্তর কলকাতার বাংলা ডায়ালেক্টের সঙ্গে মেলে, শুধু ঐ বাক্যের শেষে তঅঅঅঅ করে একটা টান, এইটা হুগলি স্পেশাল। আমি গিয়েচিলাম তঅঅঅঅ, আমি করিচি তঅঅঅ। এর বাইরে ঐ আমি খেইচি, তুমি খেয়োচো, অমি বসিচি, তুমি বোসোচো, তুমি বোনুকে মেরোচো, অমি দেখিচি - এইটা হুগলি। তথা উত্তর কলকাতা।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৪:৩২300250
  • আমার সবকটা জেঠিমা হুগলী জেলার। মেজ জেঠিমা খোদ গোঘাটের (আরামবাগ মহকুমা)। বড়জেঠিমা হুগলী শহরের।
  • kabya | ১৬ জুন ২০১৫ ১৪:১৮300249
  • আরে পি এম তুমি তো আমার ঘরের লোক গো।
  • PM | ১৬ জুন ২০১৫ ১৪:০৭300248
  • ব্রতীনের লিস্টিতে আমার নাম নেই কেনো? আমি ১০০% ঘটি।

    আমার আদি বাড়ী চন্দনগর। ঠাকুমা পিসি দের কিছু টা পিকিউলিআর উচ্চারন শুনতাম চন্দননগর গেলে-

    গইড়ে গেলো = গড়িয়ে গেলো
    পাইলে গেলো= পালিয়ে গেলো
    হাইরে গেছে = হারিয়ে গেছে

    জানি না এটা হুগলির ডায়ালেক্ট না চন্দনগরের বিশেষ উচ্চারন
  • kabya | ১৬ জুন ২০১৫ ১৪:০৩300246
  • যাবুনি খাবুনি এ হলো গিয়ে খোদ হূগলি জেলার ভাষা।
    আমার গ্রাম এ এই ভাষায় কথা হয়।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৪:০৩300247
  • ইস্টব্যাঙ্গল না মোহনবাগান?
  • kabya | ১৬ জুন ২০১৫ ১৪:০০300245
  • ঘটি লিস্টি তে আমার নাম নেই দেখে কি দুখু ই পেলাম। আমি এমন ঘটি যে ইলিশ র থেকে চিঙ্গ রি বেশী পছন্দ।

    ( মোবাইল থেকে প্রন র বানান এলো না)
  • lcm | ১৬ জুন ২০১৫ ১৩:৫৯300244
  • সিএম ঠিক কইসে, আমি জিলা কোলকাতার, আগের প্রজন্ম বাহিরের।
  • lcm | ১৬ জুন ২০১৫ ১৩:৫৪300241
  • বাপের সাইড, মায়ের সাইড বর্ধোমান
  • lcm | ১৬ জুন ২০১৫ ১৩:৫৪300242
  • ফরিদ্পুর
  • cm | ১৬ জুন ২০১৫ ১৩:৫৪300243
  • কলিকাতা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত