এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জুন ২০১৫ ১৮:৪১300300
  • কদিন আগে ছেলের বার্থডে পার্টি ছিলো- ভারতীয় বাচ্চাদের মধ্যে দুজনকে জানিনা, তারা মারাঠি। তাদের মাকে জিগিয়ে জানলাম,তারা 'শুধ"শাকাহারী। খাওয়ার সময় দেখি ওমা,তারা দেখি মহানন্দে পেপারনি পিৎজা খাচ্ছেঃ))
  • সে | ১৬ জুন ২০১৫ ১৮:২৯300299
  • এটা খাবারের গল্প। ফুড হ্যাবিটের ওপরে। কেউ পার্সোনালি নেবেন না।
    ছাত্রাবস্থায় কোনো এক অকেশনে আমি কিছু ভারতীয়কে নেমন্তন্ন করেছি। আমিষাশী ও নিরামিষাশী দুপক্ষই আছে। নিরামিষাশীরা সংখ্যায় কম। তাদের জন্যে বানিয়েছি সাদা ভাত, দুটো তরকারি, ও ডাল। আমিষাশীদের জন্যে পোলাও, কষামাংস, কাটলেট। এছাড়া কমন আইটেম ছিলো স্যালাদ ও কেক। কেকটা কেনা। এছাড়া বিস্তর মদমুদ ছিলো।
    পার্টি শুরু হবার পরে আস্তে আস্তে নিরামিষাশীরা মত বদলাতে আরম্ভ করল। সাদা ভাতের বদলে পোলাও চাইল (কেবল পোলাওয়ের ভেতর থেকে মাংসের পিসগুলো বাদ দিয়ে খেলো)। পুরো পোলাও মাংসের মধ্যেই রাঁধা হয়েছিলো যদিও। তারপরে কষা মাংসের "জুস্‌" (গ্রেভি) চেয়ে বসল। সবশেষে গোরুর কাটলেটের বাইরের খোলাটা (লেড়ো বিস্কুট ডিম ইঃ দিয়ে বানানো) টেস্ট করতে চাইলো।
    মাক্কালী, বিদ্যাহস্ত।
    ওদের জন্যে আলাদা করে বানানো ডাল তরকারী সেরম খেলো না। সাদা ভাত পুরোটাই বেঁচে গেছল সেবার।
  • | ১৬ জুন ২০১৫ ১৮:১৬300298
  • আমি হলে সবকটাকে বাটির বাড়ি দিতাম।অত খাটুনি করে পুর ভরে রান্না করে যদি না খায়,তাইলে বাড়িখাওয়াই উচিত।
    তুমি ঐ পটলকে আবার রান্না করলে কেন? পুর বের করে জল দিয়ে ধুয়ে খেয়ে নিতে দিলে না কেন?
  • pi | ১৬ জুন ২০১৫ ১৮:১৪300297
  • লিস্টি করিয়ে হিসেবে বোতীনদার নাম কেটে দেওয়া হোক !
  • সে | ১৬ জুন ২০১৫ ১৮:১২300296
  • ঠিক ঠিক।

    ছোটকা ধাঁধা দিতো। ছমিনিটে কীকরে তিনপিস্‌ পাঁউরুটি সেঁকা যায়।
  • Lama | ১৬ জুন ২০১৫ ১৮:১১300295
  • সমাধান আগামী সংখ্যায় না। ওটা 'উত্তর বটে' বিভাগে বেরিয়েছিল।

    প্রঃ Polar Bear কে ঘটিরা কী বলবেন?
    উঃ "ছেলের বিয়ের"।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৮:০৯300294
  • ঘটি বাঙাল সেন্টিমেন্ট মনে হচ্ছে। শ্বশুর্বাড়ী বাপের্বাড়ী সেন্টিমেন্ট টাইপ্‌স্‌!
  • kumu | ১৬ জুন ২০১৫ ১৮:০৬300293
  • মিঠি ছাড়া কেই বা আমার দুক্ষু বুঝবে!মাছের পুর ছিল কিন্তু সেটা দেখে সবাই মুখটা ক্যামোন করে বাটি সরিয়ে দিল।
    আর একটা দুক্ষু-জানো মিঠি,সেদিন এক জায়গায় ফরিদা আমাকে চিনতে পার্ল না কিন্তু শ্যামলদাকে চিনল।
  • public | ১৬ জুন ২০১৫ ১৮:০৪300292
  • জানি না। কি অনুভব করা উচিত, হাসি না দুখ্হ, যখন আমি দেখি আমরা ভালো আছি, ভালো থাকছি, এত কিছু হচ্ছে চারিদিকে। মানুষ হয়ে মানুষের দুখ্হে কি ভালো থাকা উচিত, জানি না। ভিসন জটিল একটা বাপার, এটা হয়ত ঠিক নয়।
    রাজা পাগল হলে প্রজাদের পাগল হওয়ার অধিকার জন্মায় যেন। জানি না, এগুলো নিয়ে আমার কি চিন্তা করা উচিত, আমার কি অধিকার আছে? আমি নিজের ঘর সামলাতে পারি না, সেখানে বিস্সায়নের চিন্তা করাটা বাতুলতা, হয়ত। জানি না। অথবা, মনুস্যয়ত্ত হয়ত অধিকার দেয়।
    কে পাগল র কে নয়, সেটা ঠিক করার আমি কে, যেখানে আমার চিন্তা হয়ত মুক্ত নয়। আমি কিছু মনে করি না যখন দেখি কিছু লোক একটা মৃত দেহ আটকে রেখেছে প্রাণ ফিরে আসবে আসে, সেটা তাদের বিয়াশ্বাস, আমার কিছু এসে যাই না তাতে। কিন্তু আমি উপভোগ করি যখন সেই ঘটনাটা সার্বজনিক না হয়ে কারো বাক্তিগত হয়। জানি না, ঠিক বললাম নাকি।
  • | ১৬ জুন ২০১৫ ১৮:০৩300291
  • কুমু দি কাদের দলে বুইতে পারছি না!! ঃ))
  • সে | ১৬ জুন ২০১৫ ১৮:০২300290
  • Polar Bear কে ঘটিরা কী বলবেন?
    সমাধান আগামী সংখ্যায়।
    "ছেলের বিয়ের"।
    যদ্দূর মনে পড়ছে।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৮:০০300288
  • হ্যাঁ ঘুরিয়ে কথা বলা আর্ট বটে।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৭:৫৯300287
  • পোলার বিয়ার টা আনন্দমেলায় বেরিয়েছিলো।
  • Bratin | ১৬ জুন ২০১৫ ১৭:৫৭300286
  • নাইতে চপ / স্নান করতে চলো
  • | ১৬ জুন ২০১৫ ১৭:৫৬300285
  • কুমু, টইয়ে দেখলাম,পটলের দোরমার পুরটা কী ছিলো? আর এমন হিরিদয় বিদারক কাজ( পুর বের করে আবার রান্না)করলে কেন অ গ??
  • kumu | ১৬ জুন ২০১৫ ১৭:৫৫300283
  • সে, ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলটা ঘটি ভাষায় একটু বেশী বোধহয়।একটি বাক্যের একাধিক অর্থ।এও একরকম শিল্প।
  • Lama | ১৬ জুন ২০১৫ ১৭:৫৫300284
  • কথিত আছে, সাদা ভাল্লুককে বাঙালরা বলে polar bear আর ঘটিরা বলে 'ছেলের বিয়ের'
  • cm | ১৬ জুন ২০১৫ ১৭:৫৪300282
  • নাচদুয়ার আর পাছদুয়ার বাঙলা দেশেও বলে। এখন আর সেই ঘরানার বাড়ি কই যাতে সদর দরজা বলার মতন কিছু আছে।
  • Lama | ১৬ জুন ২০১৫ ১৭:৪৯300279
  • পাইলে আয়। শেষে হাইরে যাবি যে!
  • সে | ১৬ জুন ২০১৫ ১৭:৪৯300280
  • কচু বলতেই পারেন না। কসু বলতেন কি?
  • সে | ১৬ জুন ২০১৫ ১৭:৪৯300281
  • কমপ্লেক্স সেন্টেন্সের প্রবণতা বেশি বলছেন?
  • Lama | ১৬ জুন ২০১৫ ১৭:৪৮300278
  • শরদিন্দুর গল্পে ছিল- বাঙাল রাজপুত্র ঘনঘন 'ইসে' আর 'কচু' বলতেন
  • kumu | ১৬ জুন ২০১৫ ১৭:৪৪300276
  • ইয়েস।নাচটা ভেজিয়ে দে।
    কেমন মনে হয় কথার ভাঁজ ঘটি ভাষায় বেশী।

    তরে কিলাইয়া কাঁঠাল পাকামু।

    তোকে যদি আজ কিলিয়ে কাঁঠাল না পাকাই তো আমার নাম ফিরিয়ে রাকিস।
  • Bratin | ১৬ জুন ২০১৫ ১৭:৪৪300277
  • ডাইরে / পাইলে একদম ঠিক মিঠু ঃ))
  • | ১৬ জুন ২০১৫ ১৭:৩৫300275
  • :)) আমার আবার কথার শেষে অ অ অ এবং ত শুনতে খুব ভালো লাগে।
  • j | ১৬ জুন ২০১৫ ১৭:২৫300274
  • সিঙ্গুর গোলাপমোহিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রীকে কথা বলতে শুনতাম জন্ম থেকেই.... হাইরে, দাইরে সেখানে থাকবে না তা বলাই বাহুল্য
    আবার রতনপুর, বড়া, বলরামবটি গেলেই এই ডায়ালেক্ট, কি ভালই না লাগে শুনতে আর বলতে অনভ্যাসে বলাটাও হয় না

    এটা কেউ জানেন ? দরজা কে নাচ বলা হয় বর্ধমানের অনেক গ্রামে ...
  • সে | ১৬ জুন ২০১৫ ১৭:১৬300272
  • বেলা যে পড়ে এলো জলকে চল।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৭:১৬300273
  • রাইট। চোলে চল।
  • kumu | ১৬ জুন ২০১৫ ১৭:১২300271
  • ঘর চলে চল।
    আজ বাড়ীতে ভাত পাব না(দুক্ষের ইমো)ময়দা হয়েচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত