এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৭ জুন ২০১৫ ০০:২৫300330
  • শক্ত গিঁট,ফাঁস
  • pi | ১৭ জুন ২০১৫ ০০:১৯300329
  • এই একটা পোস্ট পড়লাম। কেউ সত্য মিথ্যা জানেন ?
    'ভারতের প্রখ্যাত স্ন্যাক্স ও মিষ্টি প্রস্তুতকারী হলদিরাম নিষিদ্ধ হয়ে গেল মার্কিন বাজারে। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা না-মানায় ব্রিটানিয়ার কিছু প্রোডাক্টেও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।
    সূত্রের খবর, মার্কিন বাজারে আমদানি হওয়া ২১৭টি বেকারির প্রোডাক্টের মধ্যে যে ক'টি FDA নিষিদ্ধ করেছে, তার অর্ধেকের বেশিই ভারতীয় পণ্য। তার মধ্যেই রয়েছে হলদিরাম ও ব্রিটানিয়া।'
  • Atoz | ১৭ জুন ২০১৫ ০০:০০300328
  • ঠিক। ম, দুই গির-অ আর আবজানো, সব ঠিক।
    "পেউক্যাপাইল্যাডা আনো ছে দেহি", এই পেউক্যাপাইল্যা কী?
  • | ১৬ জুন ২০১৫ ২৩:৫১300327
  • শক্ত গেরো,ফস্কা গেরো।
  • অর্পণ | ১৬ জুন ২০১৫ ২৩:৫০300326
  • এই পোস্ট গুগল হ্যান্ডরাইটিং ইনপুট ইউজ করে লিখলাম| অসাম জিনিস |
  • Atoz | ১৬ জুন ২০১৫ ২৩:৪৯300325
  • আন্ধা গির-অ আর ফইছকা গির-অ মানে কী কন তো!
    ঐ ছ এর উচ্চারণ একটু অন্যরকম, স আর ছ য়ের সম্মিলনের মতন।
  • | ১৬ জুন ২০১৫ ২৩:৪৪300324
  • আবজানো মানে ভেজানো।
  • Atoz | ১৬ জুন ২০১৫ ২৩:৩১300323
  • আব্জানো মানে কী কন দেখি?
    উদাঃ "দরোজাটা আবজাইয়া দে"
  • একক | ১৬ জুন ২০১৫ ২২:৪৮300322
  • দরজা কে নাছ বলা হয়না বধায়। বাইরের বাড়ির দরজাকে নাছের দরজা বলা হয়। সম্ভবত নাট< নট্ট থেকে এসেছে। মুর্শিদাবাদেও বলে নাছের দরজা। পুরাতনী বাংলা গানে পাবেন :" কত মণিমুক্তা রেখেছ মা চিন্তামণির নাছদুয়ারে, প্রসাদ বলে ......" ইত্যাদি।
  • Div0 | ১৬ জুন ২০১৫ ২২:৪২300320
  • নদিয়ার কোন এক প্রত্যন্ত গ্রামের বাউল গায়ক তুলিকা মন্ডল, একটা বাউল-ঝুমুর গান গাইলেন, 'খেজুর গাছে হাঁড়ি বান্ধো মন'... কী অসম্ভবরকম অসাধারণ!
  • ন্যাড়া | ১৬ জুন ২০১৫ ২২:৪২300321
  • আমি দুদিন ধরে মোবাইলে Google Handwriting Input ব্যবহার করে বাংলা লিখছি ফাটিয়ে। ভেরি ভেরি ইমপ্রেসড।
  • Du | ১৬ জুন ২০১৫ ২২:৩৬300319
  • সেই অনেক মুখের আদল ওয়ালা গাছের ছবিটা অ-দেশীদের অব্দি পৌছেছে গিয়ে মুখবইতে। তারা মুখগুলো দেখত পাচ্ছে, কখনো বা পাখি, চিনতে তো পারছেই না।
  • 4z | ১৬ জুন ২০১৫ ২২:২৬300318
  • আবার ঘটি-বাঙাল!

  • | ১৬ জুন ২০১৫ ২০:০৯300317
  • কাটি।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:৪৯300316
  • দিদিইইইই.. এই দ্যাকো না তোমার নামে কী সব বলছে!
  • cm | ১৬ জুন ২০১৫ ১৯:৪০300315
  • ঠিক ধরেছেন, পবর একমাত্র বাঙাল।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:১৬300314
  • আচ্ছা, এবার অফ টপিক একটা রিকুয়েস্ট।
    বাংলা আর টাইপ করতে ইচ্ছে করে না।
    ড্যানিয়েলের মতো কারোকে আমদানী করা যায় না বাংলায়? অ্যাতো তো সব প্রোগ্রামার আছেন আপনারা। একটু দেখুন না। তাইলে খুব কাজের কাজ হয়।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:১১300312
  • অ! দিদিভাই?
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:১১300313
  • তিনিটি কিনি? নাম নিতেও ডরাচ্ছেন?
  • cm | ১৬ জুন ২০১৫ ১৯:১০300311
  • আপনারা তেনাকে বাদ দিলেন!
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:০৯300310
  • মতান্তরে একাই একশো। এক হি কাফি হুঁ!
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:০৮300309
  • আমি কি ডরাই সখি...? এট্‌সেট্রা এট্‌সেট্রা।
  • | ১৬ জুন ২০১৫ ১৯:০৭300308
  • বোঝো!!
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:০৬300307
  • আমি সমগ্র ঘটিকুলে এক্ষেপশান। দৈত্যকুলে প্রহ্লাদ!
  • | ১৬ জুন ২০১৫ ১৯:০৪300306
  • না না সরি। আমাদের সে দি ভালো ঝগড়া করে ঃ))
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:০১300304
  • আগের পোস্ট নিরামিষাশীদের জন্যে নয়, ঘটিদের জন্যে।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৯:০১300305
  • হ্যাঁ। এইটে সাংঘাতিক ডিমেরিট। তদুপরি প্রায় বিলুপ্ত প্রজাতি।
  • cm | ১৬ জুন ২০১৫ ১৯:০০300303
  • আমার অভিজ্ঞতাও সে যেমন বললেন ঐরকম। তবে নিরামিষাশীরা মাংস খাচ্ছেন সেটুকু ঘোষণা না করলেই হল। কানে গেলে ওরা কষ্ট পান।
  • | ১৬ জুন ২০১৫ ১৮:৫৯300302
  • এইরে পাই আছে।

    কিন্তু আমাদের ঘটি মেয়ে গুলো মোটে ঝগড়া করতে পারে না। ওদিকে দেখো মানসী, মিঠু,ব্যাঙ, রিমি। এক সে বড়কর এক ঃ))
  • সে | ১৬ জুন ২০১৫ ১৮:৪২300301
  • আরেকটা বলছি। এটা কোলকাতায়। মে'র জন্মদিনে এক বন্ধু ও তার বাপমাকে নেমন্ত করেছি। এরা গোরু খায় না। আমার অফিসের কোলীগ বন্ধু একটি মেয়ে খুব গোরু খেতে ভালোবাসে কিন্তু ওপেনলি খাবার খুব ঝামেলা। তার জন্যে এবং বাকীদের জন্যে হুলিয়ে গোরুর কিমা দিয়ে মোমো হবে। গোরুর মাংস সস্তা এবং খেতেও টেস্টি। যারা গোরু খায় না তাদের জন্যে আরামবাগ থেকে চিকেন কিমা আনা হোলো। চিকেন কিমার মোমো গোটা পঞ্চাশ বাঁধতে বাঁধতে গায়ে ব্যাথা হয়ে গ্যালো। তার পরে আরো শ দেড়েক গোরুর কিমার মোমো বাঁধা। সমস্ত স্টীম করে করে অতিথিদের খাওয়ানো হয়েছে। সবাই ড্যাম গ্ল্যাড, আহ কী টেস্টি, কী ভালো আরো খাবো।
    শেষে ক্লান্ত শরীরে আমি ও সেই কোলীগ মেয়েটি খেতে বসেছি, অতিথিরা সব চলে গিয়েছে।
    মোমোয় কামড় দিয়ে দেখি ভেতরটা সাদাসাদা মতো। এরকম কেন? ওহ্‌! এতো চিকেন মোমো। তারপরেরটাও চিকেন মোমো। তারপরের্টা এবং তারপরেরটাও। সর্বনাশ! অতিথিরা সবাই চেটেপুটে গোরুর মোমো খেয়ে গেছেন। কোথা দিয় কী যে গোলমাল হয়ে গিয়েছে। অপরাধ স্বীকার করবারও উপায় নেই, ক্ষমা চাওয়া তো অসম্ভব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত