এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ জুন ২০১৫ ১৩:০৯300390
  • ওখানে তো পর পর বেশ কয়েক টা ওষুধের দোকান আছে। দামড়া দামড়া সাইজের।
  • S | ১৭ জুন ২০১৫ ১৩:০৭300389
  • হ্যাঁরে বনাম কিরে।
  • se | ১৭ জুন ২০১৫ ১৩:০০300388
  • নতুন নাম জানি না।
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৫৯300386
  • আরেকটা এলাকা হচ্ছে বিকেপালের দিকটা। বট কৃস্টো পাল। তাগড়া ওষুধের দোকান। অদ্ভুত দেখতে!
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৫৯300387
  • বিডন স্ট্রিটের নাম কি দানী ঘোষ সরণী হয়ে গেছে?
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৫৭300384
  • বিডনট্রীটের মোড়ে কোণের বাড়ীটা (সেই দুলালের তালমিছরি যারা) নীচে সেলুন, ওরই পেছনের দিকটায়। কোলকাতা ছয়।
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৫৭300385
  • শোভাবাজারের দত্ত নয়, হাটখোলার দত্তদের ...
  • S | ১৭ জুন ২০১৫ ১২:৫৫300383
  • ইকির মিকিড় ছড়াটার কি কেস
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৫৪300381
  • না না, অত দূরে নয়। অ্যাকদম মোড়ের মুখে, বেথুনের উল্টোফুটের গলি
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৫৪300382
  • না না, অত দূরে নয়। অ্যাকদম মোড়ের মুখে, বেথুনের উল্টোফুটের গলি
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৫১300380
  • বিডন রো-টা কি মিনার্ভা থিয়েটারের সামনের ত্যারচা গলিটা? যেখানে প্রচুর কঞ্চির কাজ হত?
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৪৯300379
  • আবার অন্যদিকে শোভাবাজারের দত্তদের একটা ফ্যাকশান জোড়াবাগান/নিমতলা ঘাটের দিকে বাস করতেন। তাদের অনেকের পেটে বোমা মারলেও কিছু বেরোবে না, কিন্তু উচ্চারণের সফিস্টিকেশন দেখে অবাক হয়ে যেতে হয় - কি বাংলা, কি ইংরিজি! সেই সঙ্গে সহবতও।
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৪৬300378
  • পিসীমার শ্বশুরবাড়ী ছিলো বিডন রো
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৪৫300377
  • বড়োজেঠিমাও বলত দুকুরবেলা, শ্রীনিবাসকে বলত চিনিবাস।
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৪৪300376
  • আরও উত্তরে। বিডন স্ট্রিট, শ্যামবাজারের দিকে। পুরো ss স নয়। শ আর স-এর মাঝামাঝি একটা ব্যাপার। আমার বাবার জারতুতো ভাইরা বিডন স্ট্রীট-রামবাগান অঞ্চলে বড় হয়েছেন। ওনাদের এই ব্যাপারটা ছিল। শুধু উচ্চারণই নয়, লব্জের ব্যবহার শুনেও পাড়া চেনা যেত।
  • se | ১৭ জুন ২০১৫ ১২:৪৩300375
  • শুধু "বাসা" নয় কাবলিদা, সেদিন রাজযোটকে দেখছি "এসো" কে বলছে "আসো"।
  • | ১৭ জুন ২০১৫ ১২:৪০300374
  • হ্যাঁ এই "দুকুর ডেড্টা"!! ঃ)
  • | ১৭ জুন ২০১৫ ১২:৩৯300373
  • ন্যাড়া দা, উত্তর কলকাতা স আর শ নিয়ে হালকা চাপ ছিল মনে হয়...
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৩৮300372
  • ঘটিরা বকুনি খেতাম, বাঙালরা বকা খেত। আমরা মামার-বাড়ি যেতাম, ওরা মামা-বাড়ি যেত। আমাদের বাড়িতে এক পিস বাবু আর খোকা বা খোকন থাকতই, ওদের মনা বা মানা ও মনাই। আমার ঠাকুমা দুকুর ডেডটাকে খুব বেলা হয়ে গেছে মনে করতেন।
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:৩৫300371
  • আমরা চিরকাল গেশলাম ইত্যাদি বলেছি। সিমলে/বার-সিমলে পাড়ায় বোধহয় অত হালুম-হুলুম ছিল না।
  • kd | ১৭ জুন ২০১৫ ১২:২৪300370
  • শহর কলকাতার কেউ খেয়েছিলাম/গিয়েছিলাম বলে না। বা বলতো না। ওটা রিফিউজিদের অবদান - যেমন "সাথে", "বাসা", চিতল মাছ, শুঁটকি। আমরা খেয়েচিলুম/গিয়েচিলুম বলি। পুরোনো দিনের প্রবাসী বাঙালীরা এখনও ধরে রেখেছে। (পুরোনো দিনের (মানে প্রি-১৯২০) প্রবাসীদের মধ্যে বাঙালের সংখ্যা কম)।
  • kd | ১৭ জুন ২০১৫ ১২:১৩300369
  • কুমুদিদি (অ্যান্ড আদার ইন্টারেস্টেড জনতা),,
    "রাগে অনুরাগে" সিরিয়ালটা দেখতে পারো। ইন জেনারাল, সিরিয়াল্টা অন্যগুলোর মতোই, কিন্তু একটা বাচ্চা মেয়ে (বছর কুড়ি-বাইশ হবে মনে হয়) যমজ বোনের পার্ট করছে - দু'টো একদম আলাদা চরিত্র। মেয়েটির চোখের কাজ আনবিলিভেবল - প্রত্যেকটা মুডের এক্সপ্রেশন জানে। শুনেছি একেবারেই নতুন, রানাঘাটের মেয়ে। অভিজ্ঞা অভিনেত্রী হ'লে বলতুম না বা এটা সিনেমা হ'লে (যেখানে রোল সুইচ করার সময় বেশী থাকে), কিন্তু হপ্তায় ছ'দিন সিরিয়ালে? ঐজন্যেই দেখতে বলছি।

    শুরু থেকে দেখতে হ'লে ইউটিউবে প্লেলিস্ট আছে (মাঝে মাঝে কিছু আউট অফ অর্ডার), এলিসোড ১ -অক্টোবর ২৮, ২০১৩। এপিসোড ১৬৯ থেকে zee bangla.comএ আছে।

    আমি নেট থেকে সব সিরিয়াল ক্রোমকাস্ট দিয়ে বড় স্ক্রীনে (টিভিতে) দেখি।
  • ন্যাড়া | ১৭ জুন ২০১৫ ১২:১২300368
  • ঘটি-বাঙালের বেসিক বাউন্ডারি হল গিয়ে আপনার পদ্মা| পলিটিকাল বাউন্ডারির সঙ্গে তার কোন সম্বন্ধ নেই। তাই যশোর, খুলনার লোকেরা ঘটি৷ একথা এতবার বলেছি যে নিজেরই বোর লাগে।
  • se | ১৭ জুন ২০১৫ ১২:১১300367
  • কাব্লিদা সোনার টইয়ে কিছু লিখুন না।
  • | ১৭ জুন ২০১৫ ১২:০৩300366
  • ভবানীপুরের ভাষা " এয়েছিলাম/বয়েছিলাম"।

    রেফ ঃ "ওগো বধূ সুন্দরী" ঃ))
  • | ১৭ জুন ২০১৫ ১১:৫৭300365
  • কাবলি দা তো গর্বিত ঘটি। কোন প্রশ্ন ই নেই ঃ))
  • S | ১৭ জুন ২০১৫ ১১:৫৩300364
  • যশোর তো ভাগ হয়েছিলো। তাইতো? যশোরের লোকেরা সুবিধে মতন দুইদিকেই যায়। কিন্তু ওরা বাঙ্গাল নয়, কারণ ভাষা।
  • cm | ১৭ জুন ২০১৫ ১১:৫২300363
  • আর বাঁকুড়া বীরভূম?
  • kd | ১৭ জুন ২০১৫ ১১:৪৬300362
  • সিরিয়াল দেখার ফাঁকে ফাঁকে ভাটিয়ালি পড়ি (টইপত্তরে যাওয়া ছেড়ে দিয়েছি, টপিকগুলো আমার মাথার ওপর দিয়ে যায়)। তাই বেশ পিছিয়ে। "বাঙাল-ঘটি" আলোচনার সময়ে ছিলুম না, এটা ঠিক হ'লো না।

    ঘটির লিস্টে আমি নেই, এটা ঠিক। বাপের বাড়ির দিক থেকে আমি দোখনো - "মালঞ্চ(তখন নাম ছিলো ছিলো মাহিনগর)" গ্রাম থেকে আটপুরুষ আগের পূর্বপুরুষ বিয়েতে যৌতুক হিসেবে পাওয়া ভবানীপুরের জমিতে বসবাস শুরু করেন। এটা বারবার মামারবাড়ির সকলে মনে করিয়ে দিতো (উইথ অ্যাপ্রোপ্রিয়েট বিশেষণ) - ওরা ঘটি, অরিজিনালি বদ্দোমান জেলায়, ১২৭০ সনে কলকাতায় বাড়ি করে পরিবারের কেউ কেউ থাকতে শুরু করে।

    জেনারাল কারেক্শান -
    ১) যশোরের লোকেরা কোনমতেই বাঙাল নয়, আর কুর্শিয়ার লোকেরা তো জবরদস্ত ঘটি। হ্যাঁ, মেদনিপুরিয়ারা ঘটি নয়।
    ২) রাড়ি/বারেন্দ্র আর ঘটি/বাঙাল ভাগ গুলিয়ে ফেলা ঠিক না।
  • - | ১৭ জুন ২০১৫ ১১:০৮300361
  • হনুমানের মত একখানা লাফ দিলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত