এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • se | ১৭ জুন ২০১৫ ২১:১৯300450
  • শিলিগুড়ি
  • | ১৭ জুন ২০১৫ ২১:১২300449
  • কল্পনা পাইস হোটেল কোথায়?
  • se | ১৭ জুন ২০১৫ ২১:১১300448
  • কল্পনা পাইস হোটেলে দাম বেশি, খুব পরিষ্কার ও স্বাদ অনন্য।
  • | ১৭ জুন ২০১৫ ২১:০৬300447
  • খাবারের দোকানে তিনটে ব্যাপার আছে।
    আগুন দাম, পরিচ্ছন্ন, দারুন সাজসজ্জা- খেতে অখাদ্য।- মেনল্যান্ড চায়না জাতীয়।
    অত বাহারি না, সাজের বাহুল্য নেই,খাবার ভালো- কস্তুরি, কিউপিজ

    সাজসজ্জা,পরিচ্ছন্নতার বালাই তেমন নেই, খাবার চমৎকার- পাইস হোটেলঃ)
  • se | ১৭ জুন ২০১৫ ২০:৪৫300446
  • আপনারা কেও কল্পনা পাইস হোটেলে খান নি? পাবদা মাছ? স্বয়ং উত্তমকুমার ওখানে খেয়েছেন। আরো অনেকে। ওরকম ভালো বাংলা খাবারের রেস্টুরেন্ট বানানো অঞ্জন চ্যাটার্জির কম্মো নয়।
  • san | ১৭ জুন ২০১৫ ২০:৩৭300445
  • আর কি রইল ? কিউপিজ ও ভাল ছিল কিন্তু এখন কেমন জানিনা। ৬ বা প্লে মোটামুটি।
  • সিকি | ১৭ জুন ২০১৫ ২০:৩৬300444
  • লুরুর এসপ্ল্যানেড খুব ভালো।
  • san | ১৭ জুন ২০১৫ ২০:৩৫300443
  • ভজহরি মান্না এখন বেশ বাজে হয়ে গিয়েছে, প্রথমদিকে কত ভাল ছিল।
    আর রোবুর রেকোতে কস্তুরী তে খেয়েও বেশ ভাল লেগেছিল, কিন্তু মিষ্টিমিষ্টি রান্নার ভক্ত হলে যাবেন না।
  • san | ১৭ জুন ২০১৫ ২০:৩২300442
  • ওহ ক্যালকাটা দিল্লিরটা জঘন্য, গুর্গাঁও টাও তাই, কিন্তু কোলকাতারটা ভাল। ওদের গন্ধরাজ ভেটকি আমি দুবার খেয়েছি, আমার ভাল লেগেছে। তবে গন্ধরাজ লেবুর গন্ধ অনেকের পছন্দ হয় না, বলা বাহুল্য তাদের না খাওয়াই উচিৎ।
    এছাড়াও ওখানে বিয়ারের সঙ্গে বড়িভাজা সাজিয়ে দেয়, আমরা সেটা খেয়ে আনন্দ পেয়েছিলাম।
  • a x | ১৭ জুন ২০১৫ ২০:২২300441
  • কেউ এটা দিতে পারবে/ন? নিবেদিতা মেননের Recovering Subversion
  • Arpan | ১৭ জুন ২০১৫ ২০:১৬300440
  • এসপ্ল্যানেড বেশ ভালো।
  • kumu | ১৭ জুন ২০১৫ ১৯:৫৮300439
  • গত জন্মদিনে ছেলে আমাদের দুজনকে লুরুর esplanadeএ খাইয়েছিল।
  • kumu | ১৭ জুন ২০১৫ ১৯:৫৪300438
  • শ্রাবণী,রুবিনেতাই।
  • Arpan | ১৭ জুন ২০১৫ ১৯:৫৩300437
  • * ক্যালকাটা
  • | ১৭ জুন ২০১৫ ১৯:৫২300436
  • :)) আমি এক যুগলকে জানি, যারা ছাত্রাবস্থায় শান্তিনেকেতন বেড়াতে যেত।ছেলেটি খাওয়ার ব্যাপারে যাকে বলে সোনাছেলে। রুটি আর চানাচুরও সোনামুখ করে খেয়ে নিতে পারে এইরকম। মেয়েটি ঠিক তার উলটো,বাঙাল আর সাত হাত লম্বা জিব।ছেলে যে ঘটি সে নিশ্চয়ই বলে দিতে হবে না। একদিন কিছু অনিবার্য কারণে তাদের রাতের আহারে রুটি আর আলুভাজার বেশি কিছু মেলে নি। মেয়ের তো রুটি দেখে চক্ষু ছানাবড়া, শেষে ছেলেটি দোকানিকে অনেক অনুরোধ করে একটা অমলেট জোগাড় করেছিলো। চোখের জল দিয়ে আধখানা রুটি খেয়ে মেয়েটি উঠে গিয়েছিলো।

    সেই রাতের আহার আজো তাদের ঝগড়ায় উঠে আসে।
  • সিকি | ১৭ জুন ২০১৫ ১৯:৫১300435
  • আপনি আমি ফরিদা আর কে কে যেন গেছিলাম না নেহরু প্লেসের ওহ ক্যালকাটায়? ফরিদার আলোচাল প্রকাশ উপলক্ষ্যে খাওয়া ছিল।

    পরে ভমায় খেয়ে বুঝেছিলাম ভালো খাওয়া কাকে বলে।
  • Arpan | ১৭ জুন ২০১৫ ১৯:৫০300434
  • মেনল্যান্ড চায়না আমারো ভুলভাল লাগে। কিন্তু ওদের ওহ ক্যাললাটা আর সিগ্রি গ্লোবাল গ্রিল তো বেশ ভালোই।

    ভমাতে একগাদা তেল দেয়। আর ছোলার ডালটা ঘটসদের মত একতাল চিনি গুলে বানায়।
  • kumu | ১৭ জুন ২০১৫ ১৯:৪৮300433
  • কেন সিকি আমার তো দিব্য লাগে।অবশ্য খুব অল্প জিনিসই আছে যা আমার দিব্য লাগে না।
  • শুভ্র | ১৭ জুন ২০১৫ ১৯:৪৬300430
  • সে বিষয়ে সন্দেহর কোন অবকাশ নেই... !! :P আর গন্ধরাজ ভেতকি টা ব্যাপক দেখতে ... আসলে বাঙালি খাবার এর জন্য রেস্তরাঁ যাওয়াটা হয়না... মা খেপে যায় ...
  • kumu | ১৭ জুন ২০১৫ ১৯:৪৬300431
  • ওহ ক্যালকাটা।
  • সিকি | ১৭ জুন ২০১৫ ১৯:৪৬300432
  • ওহ ক্যালকাটা স্বাদে ভুলভাল, দামে উরিত্তারা।

    দিল্লিরটি চেখে বলা। এদেরই আরেকটি চেন মেনল্যান্ড চায়না, সেখানে গিয়েও খিস্তি মেরে এসেছিলাম।
  • শুভ্র | ১৭ জুন ২০১৫ ১৯:৪৩300429
  • নাম শুনেছি .একান্তের.. দুই বন্ধু গিয়ে চেখেও এসেছে। । কিন্তু প্রেমরত যুগলএর খাবার সম্বন্ধে সমালোচনা/মতামত আমার বিশ্বাস হয়না। :)
  • | ১৭ জুন ২০১৫ ১৯:৪১300428
  • কাফে একান্তে- এই সুন্দর নামটা নিশ্চয়ই ওঁনার দেওয়া!
  • নির | ১৭ জুন ২০১৫ ১৯:৩৮300426
  • কমিশনার সাহেব, নিউ টাউন ইকোপার্কের লেকের মধ্যে যে কাফে একান্তে আছে ওটা ট্রাই করতে পারেন। বোটে করে পৌঁছে দেবে। বেড়ানো, বাঙালি খাওয়া সবই হবে, রিজনেবল প্রাইসে।
    https://www.zomato.com/kolkata/cafe-ekante-rajarhat-new-town
  • শুভ্র | ১৭ জুন ২০১৫ ১৯:৩৬300425
  • গন্ধরাজ ভেটকি টা কি জিনিস??? কেমন খেতে?? মানে পাতুরি র মত খালি লেবুপাতা। । কলাপাতার জায়গায়?
  • Arpan | ১৭ জুন ২০১৫ ১৯:৩৫300424
  • কোয়ালিটি চাইলে ওহ ক্যালকাটা।
  • | ১৭ জুন ২০১৫ ১৯:৩১300423
  • ভস্লো টা কী?
  • | ১৭ জুন ২০১৫ ১৯:৩০300422
  • ভজহরির মান খুবই পড়ে গেছে- কিউপিজ, কস্তুরী দুটো ই ভালো। ওহ ক্যালকাটা মন্দ না।ছানা পাতুরি কাসুন্দি দিয়ে, গন্ধরাজ ভেটকি ভালো ই( তবে স্বাদ অনুপাতে বেশি দাম মনে হয়েছে)। সবচে ভালো, যদি কোনো পুরোনো পাইস হোটেল পাওয়া যায়।সেসব আর আছে কিনা খোঁজ নিতে পারেন শেয়ালদা চ্ত্ত্বরেঃ)
  • সিকি | ১৭ জুন ২০১৫ ১৯:১৯300421
  • রঞ্জনদা, ফোন করেছিলাম। ভাট দেখলে কল কোরো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত