এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৯ জুন ২০১৫ ১৪:৪৫300600
  • কী রেজাল্ট খ্যালার?
  • | ১৯ জুন ২০১৫ ১৪:৪৪300599
  • কালকে ব্যাটসম্যান রা দায়িত্ব নিয়ে ছড়িয়েছে এল সি এম দা।
  • সে | ১৯ জুন ২০১৫ ১৪:৪৩300598
  • সিনেমাগুলোয় কোলকাতা দেখাতে গেলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেইন গেটের কাছটা দেখায়। কোলকাতার রাস্তায় শুটিং হলে দেখা যায় কুশীলব সব রাস্তার ওপর দিয়ে হাঁটছে। ফুটপাথ আছে, কিন্তু সেখানে হাঁটে না। সব সিনেমায়, টিভি সিরিয়ালে পর্যন্ত। যেখান দিয়ে গাড়ী চলছে, সেখানেই হাঁটছেন নায়ক নায়িকারা, যেমন রাইমা সেন, পরমব্রত, ও আরো অনেকে।
  • lcm | ১৯ জুন ২০১৫ ১৪:৪২300597
  • ভারত-বাংলাদেশ একদিনের ক্রিকেট ম্যাচের হাইলাইট্‌স দেখলাম। বাংলাদেশের দুই বাঁ-হাতি ওপেনার দারুণ উপভোগ্য ব্যাটিং করেছে, এমনিতেই লেফ্‌ট-হ্যান্ডেড ব্যাট্‌সম্যানদের দেখতে ভালো লাগে তার ওপর দুজনেরই এমন দৃষ্টিননন্দন স্টাইল। পরে আর একজন বাঁহাতি ব্যাট্‌সম্যানও বেশ ভালো। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার কিছু শট পার্ফেক্ট টাইমিং, বাংলাদেশের ফিল্ডিং সামান্য স্লপি না হলে ভারত আরো আগে অল আউট হতে পারত। ধোনির ধাক্কা দেওয়াটা অপ্রয়োজনীয় এবং অখেলোয়াড়োচিত মনে হল, যদিও পরক্ষণেই হেসে বোলারের সঙ্গে দৃষ্টি বিনিময় করেছে।
    ওভারঅল, দারুণ ক্রিকেট ম্যাচ, এবং বাংলাদেশের মনে রাখার মতন পারফরম্যান্স।
  • সে | ১৯ জুন ২০১৫ ১৪:৩৮300596
  • ২০১১ জানব কেমন করে?
  • | ১৯ জুন ২০১৫ ১৪:৩৬300595
  • এটা ২০১১ র আগের আকাশ সে দি। কিছু ই তো জানো না দেখছি ঃ))
  • lcm | ১৯ জুন ২০১৫ ১৪:৩১300594
  • না বোধহয়
  • সে | ১৯ জুন ২০১৫ ১৪:২৯300593
  • মেঘদীপ কে? সে কি লেখে এই সাইটে?
  • lcm | ১৯ জুন ২০১৫ ১৪:২৬300592
  • জুন-জুলাই এ গরমে বৃষ্টির ঠিক অব্যবহিত পরে এমন নীল হয় কদাচিৎ।
  • সে | ১৯ জুন ২০১৫ ১৪:২৫300591
  • প্রচণ্ড ঘুম্পায় তবু জেগে আছি পোস্টম্যানের অপেক্ষায়।
  • সে | ১৯ জুন ২০১৫ ১৪:২৪300590
  • কোলকাতার আকাশ অ্যাতো নীল?
  • lcm | ১৯ জুন ২০১৫ ১৪:২১300589
  • মেঘের 'পরে রোদ এসেছে (মেঘদীপের তোলা কলকাতা ময়দান)
  • | ১৯ জুন ২০১৫ ১৪:১৭300588
  • কিন্তু আকা পদ্দ র মতো দেখতে এটা "কী" লিখলো? ঃ))
  • সে | ১৯ জুন ২০১৫ ১৩:৩৭300587
  • আমি চটকাইনিরে বোতীন। আমি জাস্ট চটকানো মালটা একটু চাখতে দিলাম তোদের।
  • | ১৯ জুন ২০১৫ ১৩:৩৪300586
  • যা "শজারুর কাঁটা " র পিন্ডি চটকে দিল ঃ(((
  • | ১৯ জুন ২০১৫ ১৩:৩৩300584
  • আকা কবিতা লিখবে বলে ভয় দেখিয়ে হালকা করে গা ঢাকা দিল ঃ)
  • aka | ১৯ জুন ২০১৫ ১৩:৩৩300585
  • রাত হল
    চোখগুলো ও লাল মতন
    কাল ছিল আজই
    এসবই কথান্জলি

    (নিন)
  • kumu | ১৯ জুন ২০১৫ ১৩:২৭300582
  • thaa`mku se.baarhee giye dekhab.
  • সে | ১৯ জুন ২০১৫ ১৩:২৩300581
  • ওহ্‌! সবচেয়ে ইমপরট্যান্ট ব্যাপার। নন্দিনী নর্থ ক্যালকাটার মেয়ে। বাগবাজার। (আজকাল বাগবাজারটা খুব দেখা যাচ্ছে সিনেমায়। পরিনীতাতেও বাড়ীটা বাগবাজারে ছিলো, তারপরে আপনার গিয়ে ছোটোদের ছবিতেও নায়ক বাগবাজারের বাসিন্দা - গিরীশ মঞ্চের পেছনের গলিতে তার বাস। নায়িকার মায়ের চাকুরিস্থল ও কুমোরটুলি। আর ফাইনালি নন্দিনীদের বাড়ী। জালে ঘেরা তার জানলা। পুরোনো ধাঁচের আসবাব। ওহ্‌ ক্যালকাটা! থুড়ি, ওহ্‌ বাগবাজার!)।
    সেই মেয়ে আবার থিয়েটারও করে, স্মার্টফোনও আছে। অথচ বিয়ে করে দাদার হাতে মার খেয়ে। সম্বন্ধ করে বিয়ে। স্যাটাস্যাট টেক্স্ট্‌ করে যাচ্ছে প্রেমিককে। কিন্তু ফোনে কথা বলতে দেখা/শোনা যায় নি। নন্দিনীর দাদার বয়স দেখে সন্দেহ হয়, নন্দিনীর বাবার বয়স কত? এইমাত্র বারোটা একচল্লিশের পোস্টের মতো অলৌকিক কিছু কি? অংকের উত্তর বাবার বয়েস নব্বই আর নন্দিনীর তিন?
  • সে | ১৯ জুন ২০১৫ ১৩:১৩300580
  • দোরিদ্রো ডট কম। ডাউনলোড করে।
  • kumu | ১৯ জুন ২০১৫ ১৩:১১300578
  • কোথায় দেখলেন?
  • san | ১৯ জুন ২০১৫ ১৩:১১300579
  • আরে কুমুদি ভাল জায়গায় বেড়াতে যেতে অধিকন্তু ন দোষায় :-)
  • সে | ১৯ জুন ২০১৫ ১৩:১০300577
  • শজারুর কাঁটা দেখলাম। স্পয়লার আছে। অতএব সাবধান! গলাকাঁপানো বৃদ্ধ ব্যোমকেশ বক্সী, বৃদ্ধ লিকপিকে অজিত এবং কল্প মাথায় সত্যবতী। দীপা থিয়েটার করে। রক্তকরবীতে নন্দিনী সাজে। রাজার রোল করে প্রবাল। প্রবাল ডিরেক্টরও বটে। তার একটা রোগও আছে। সেটা শেষে জানা যাবে। এটা প্রেজেন্ট ডে ব্যোমকেশ, তাই সবার হাতে মোবাইল আছে। গ্রুপ থিয়েটারের হাতে পয়সা নেই, কিন্তু আদর্শ অঢেল। বেকার প্রেমিক কুরিয়রের খরচ বহন করে করে শজারুর কাঁটা দিয়ে বানানো গয়না দিনের পর দিন পাঠিয়ে যায় প্রেমিকাকে। অ্যাকাডেমি অফ ফাইন আর্ট্‌সের সামনেটায় দলছুট ডিরেক্টরের সঙ্গে টিভি সিরিয়ালের অভিনেতার কথার লড়াই হয়। রাইটার্সের আমলা মধ্যরাতে নিজের মোটরগাড়ী থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন স্ট্রাগলিং অ্যাকট্রেসকে। দীপার স্বামী রাতজেগে রক্তকরবী মুখস্থ করে তাক লাগিয়ে দেন বৌ কে। গভীররাতে পায়রার সারি ইলেকট্রিকের তারের ওপরে বসে থাকে সারিসারি। তার মানেই আরেকটা খুন হবে। খুবই সিম্বলিক। নন্দিনী ন্যাকা নয়।
  • kumu | ১৯ জুন ২০১৫ ১৩:০৫300576
  • ভেবে দেখ-গুরুনীদের গ্রুপে যাবে/ফেমিলির সঙ্গে যাবে/দুবারই যাবে??
  • san | ১৯ জুন ২০১৫ ১৩:০৩300574
  • আর আপনারা অত বিড়িগরিমা দেখায়েন না, হুঁ !
  • kumu | ১৯ জুন ২০১৫ ১৩:০৩300575
  • এখন পজ্জন্ত দে,দ,ম,ফোজ্জি,সোসেন(অনুমতির অপেক্ষা না রাখিয়া )কুমু(জীবিত থাকিলে)নীনা(দয়া করিয়া ইদিকে আসিলে)-এই কজনের নাম লিখেচি।বাকিরা সত্ত্বর দলে ৩ যোগ দিন।
  • san | ১৯ জুন ২০১৫ ১৩:০১300573
  • লে লাদাখ আমাদের আগস্টে যাবার কথা আছে। লাস্ট মোমেন্টে ক্যানসেল না হলে হয়।
  • সিকি | ১৯ জুন ২০১৫ ১২:৫৮300572
  • এতদ্বারা প্রমাণিত হল স্যান সত্যিই বিড়ি খায় না ;-)
  • kumu | ১৯ জুন ২০১৫ ১২:৫৭300571
  • স্যান ওসব ছাড়।তুমি গুরুনীগ্রুপের পঞ্চকেদার/লে লাদাখ ট্যুরে যাচ্চ আশা করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত