এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২১ জুন ২০১৫ ০৯:১৩300750
  • আয়ুধেত আরেক টা অর্থ অস্ত্র
  • kumu | ২১ জুন ২০১৫ ০৯:১২300749
  • আপ্নেরা আয়ুষ মন্ত্রালয় জানেননা?
  • pi | ২১ জুন ২০১৫ ০৯:১১300748
  • আয়ুশ শুধু আয়ুর্বেদ নয় তো। আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথি, সব কিছু। ইন ফ্যাক্ট এই নামগুলোর আদ্যক্ষর জুড়েই আয়ুশ।
  • | ২১ জুন ২০১৫ ০৯:০৬300747
  • আমিই এক পোড়াকপাইল্যাঃ(
  • | ২১ জুন ২০১৫ ০৯:০৩300745
  • বাব্বাঃ! থ্যাংকিউ।

    টি শার্ট! একি অসৈরণ কান্ড! টি শার্টের কোনো ছবি থাকলে/পেলে এখানে ডেলে দিও।

    আমি তো ভেবেছিলাম কোনো বাবাজির সঙ্গে ল্যাংগট পরে ব্যায়াম করার ছবি দেখতে পাবো!
  • | ২১ জুন ২০১৫ ০৯:০০300744
  • মিঠু তুমি কি খেয়াল করেছ আমি এইবারে ডিডিদাদাকে দেখে এসেছি।অতঃপর তুমিই শুধু রইলে বাকী।
  • 'একটু ইয়েমত' | ২১ জুন ২০১৫ ০৮:৫৮300743
  • যিনি লুরু গেছিলেন তিনি গতকল্য স্বস্থানে প্রস্থান করিয়াছেন @ডিভো

    আয়ু বাড়বার কিম্বা কমাবার মিনিস্ট্রি আর্থাৎ কিনা মেডিসিনের @মিঠু
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৮:৫৭300742
  • আয়ুর্বেদ।

    মৌনমোহনবাবুর রাজত্ব পর্যন্ত এটি হেলথ মিনিস্ট্রির আন্ডারে একটি ডিপার্টমেন্ট ছিল। ডিপার্টমেন্ট অফ আয়ুষ। যেমন এইচআরডি মিনিস্ট্রির মধ্যে এডুকেশন একটা ডিপার্টমেন্ট। মোদীবাবু এসে এটিকে মন্ত্রালয় বানিয়েছেন। এই যোগা তাদের মাধ্যমেই ঘটছে।

    মোদীর কোনও ভাইপো আছে কিনা জানি না - দিদির মত, থাকলে ঠিক খোঁজ নিয়ে জানা যেত এই টিশার্ট সাপ্লাইয়ের বরাত পেয়েছে সেই ভাইপো। মোদ্দা কথা যে কোম্পানিই পেয়ে থাকুক বরাত, সে এক রোববারে লালে লাল হয়ে গেছে।
  • Arpan | ২১ জুন ২০১৫ ০৮:৫৬300741
  • ডিপার্টমেন্ট অফ মেডিসিন।

    যত্তসব হিন্দির হেজিমনি।
  • | ২১ জুন ২০১৫ ০৮:৫৩300740
  • হ্যাঁগা, আয়ুষ মিনিস্ট্রি টা কী?
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৮:৫০300739
  • ফেসবুক সূত্রে জানা গেছে, আজ আসলে হেগড়েওয়াড়ের জন্মদিন। সঙ্ঘপরিবার এই যোগাটোগার মাধ্যমে দেশজুড়ে লোককে দিয়ে ঘাড় ধরে এই হেগড়েওয়ারবাবুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবার ষড়যন্ত্র করেছে।
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৮:৪৮300738
  • টিভি তো টিভি - খবরের কগজগুলো পর্যন্ত খোলা যাচ্ছে না, প্রথম থেকে শেষ পাতা অবধি যোগা আর যোগা। কোন মুসোলোমান যোগার মাহাত্ম্য প্রচার করছেন, কোন খ্রিস্টান যোগা থেকে উপকৃত হয়েছেন, দিল্লি কীরকম সেজে উঠেছে, রাজপথে কী প্রস্তুতি, নরেন মুদি দিলিতে যোগা করবেন, অমিত শাহ বিহারটা সামলাবেন, নেতাজী ইন্ডোরে যোগা হবে না, যোগার ওপরে আলোচনাচক্র হবে, এর মধ্যে টুক করে চতুর্থ এসেমেসটা এসেই পড়ল আমার মোবাইলে - মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে। শুয়োরের বাচ্ছা - বলে পাশ ফিরলাম।

    কাল রঞ্জনদা আর গেছোদাদাকে ডিনারে নেমন্ত করেছিলাম, রাতে ওদের পৌঁছে দিয়ে আসতে গিয়ে দেখে এলাম ল্যুটিয়েন্সের দিল্লি ফুলে ফুলে ছয়লাপ। বড় বড় বোর্ড রংবেরঙের ফুল দিয়ে ভরিয়ে ফেলে যোগার এমব্লেম ফুটিয়ে তোলা হয়েছে আকবর রোডে, তিনমূর্তি মার্গে, রফি মার্গে, জনপথে।

    আয়ুষ মিনিস্ট্রি থেকে তামাম সরকারি কর্মচারিদের জন্য (সংখ্যাটা হাজারে না লাখে - জানি না) টি শার্ট বিলি করা হয়েছে, সঙ্গে মধুর চোখ রাঙানি - না এলে কিন্তু ডট ডট ডট।

    এর মধ্যেই জানা গেছে, মেয়েদের জন্য ম্যান্ডেটরি নয়। সিকিনীর জন্য তাই টিশার্টও আসে নি, সিকিনীকে যেতেও হয় নি।

    এখন অঝোরধারে বিষ্টি পড়ছে, বিশালবপু কেসচারা রাজপথে কেমন যোগা করছেন, কে জানে।

    ছেলে হয়ে জন্মাবার কি কম হ্যাপা?
  • kumu | ২১ জুন ২০১৫ ০৮:৪৭300737
  • কেন ফোজ্জি?ফাদার্স ডেতে বাচ্চাদের বাবর জিম্মায় দিয়ে তুমি একটু ভাটে বোসো।
  • Bratin | ২১ জুন ২০১৫ ০৮:৪৩300736
  • আহা শুধু আজকের দিন কেন আমি সুযোগ পেলেই শবাসন করি। কবে এ লোকে এই বিশেষ অ আসন টির মাহাত্ম্য বুঝবে ঃ((
  • 4z | ২১ জুন ২০১৫ ০৮:৩৭300735
  • আমি বাচ্ছাদের শবাসন করাতে চল্লুম। তার সঙ্গে নিজেও করব।
  • kumu | ২১ জুন ২০১৫ ০৮:৩৫300734
  • ক্ষী যে বলেন আপ্নেরা!ঘুম!!
    কাপড়কাচা চলছে,ঝাড়াঝুড়ি হয়ে গেল।ছাদে যাচ্চিলাম যোগাসন করতে,এমন সময় ঝড়বৃষ্টি আসায় বিরক্ত হয়ে ল্যাপি খুললাম।
  • | ২১ জুন ২০১৫ ০৮:২২300733
  • হেমামালিনী থেকে শুরু হয়ে সুশীলকুমার হয়ে অমিতাবচ্চন পেরিয়ে আজ দেখলাম বিরাট কোহলি ইয়োগা করার উপদেশ দিচ্ছেন- আপনারা সকালেই বাদামি হাপপ্যান্টুল পরে শুরু করে দেবেন।
    ব্রতীন বিশেষ করে রেডি হয়ে যাও।
  • সুশ্রুত সরখেল | ২১ জুন ২০১৫ ০৮:২১300732
  • অন্তত আজকের দিনটুকু শুয়ে থাকবেননা। শবাসন করুন।
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৮:১২300730
  • আকাশ কুচকুচে কালো। প্রি-মনসুন এসেই গেল, সুপর্ণা।

    আপনারা সবাই সকাল সকাল যোগ শুরু করে দিয়েছেন তো? গিনেস বুকে নাম তুলতে হবে কিন্তু!

  • Bratin | ২১ জুন ২০১৫ ০৮:০৬300729
  • আমি বেড টি পান করে মটকা মেরে শুয়ে আছি ঃ))
  • Bratin | ২১ জুন ২০১৫ ০৮:০০300728
  • ভারতবর্ষের লোকজন এখনো ঘুমুচ্ছে?
  • সুশ্রুত সরখেল | ২১ জুন ২০১৫ ০৭:১৭300727
  • একমাত্র হুতোবাবুই সুশ্রুত (শুশ্রুত নয়) নামের মাহাত্ম্য বুঝলেন।
  • | ২১ জুন ২০১৫ ০৬:৪৭300726
  • ব্যোমকেশ হচ্ছে কালার্স বাংলায়।সেখানে বন্ধ টা 'বন্দ্ধ' হয়ে গেছে। বাংলা সিরিয়াল লোকশিক্ষের সঙ্গে বানানশিক্ষেও দিচ্ছেঃ)
  • | ২১ জুন ২০১৫ ০৬:৪৩300725
  • বাপ্পো জুকিনি ফুলের বড়ার ছবি দেখে ঘাবড়ে গেলাম!দেখে কেমন একটা ইসের মত লাগছেঃ((
  • Atoz | ২১ জুন ২০১৫ ০৫:৩৬300724
  • ব্রতীন, খুঁজছিলে নাকি? তোমাদের আজ কী টপিক?
  • নির | ২১ জুন ২০১৫ ০৩:৩২300723
  • কলকাতার বাস কন্ডাক্টরেরা অধিকাংশই চোর, বিশেষত: ডব্লুবিএসটিসির ৮০% চোর। এমনটা অার কোথাও দেখিনি।
  • se | ২১ জুন ২০১৫ ০২:১৫300722
  • টেলিফোনও (ল্যান্ডলাইন) পটলিফায়েড। অনেকক্ষণ লড়াই করেও এদের বাঁচিয়ে তুলতে পারলাম না। মাঝখান থেকে ভাট মারা গেল।
  • se | ২১ জুন ২০১৫ ০২:১২300721
  • আমার ইন্টারনেট পটল তুলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত