এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২১ জুন ২০১৫ ১০:২৭300780
  • নাল্লি ভাল নয় তো।বহুকাল থেকেই।আমি নেটে একটি মধুবনী সিল্কের সন্ধান কচ্চি।উন্নাটি কেমন কেউ জানে?
  • kumu | ২১ জুন ২০১৫ ১০:২৩300779
  • ডিপ বহুদিন থেকেই ছিল।Ministry of Health snd Family Welfare এর আন্ডারে।যদি ভুল না করি ২০০৩ এর প্রথম দিকে আয়ুষ নাম হয় নভ ২০১৪ থেকে আলাদা মিনিস্ট্রি।
  • Bratin | ২১ জুন ২০১৫ ১০:২০300778
  • আমি এখন হালকা করে মান্না শুনছি " ওগো বর্ষা তুমি ঝরো না গো ওমন করে"
  • Bratin | ২১ জুন ২০১৫ ১০:১৭300777
  • আচ্ছা বৃষ্টির সময় ফ্রগ রা ডাকাডাকি করে না? ঃ))
  • | ২১ জুন ২০১৫ ১০:১৪300776
  • টিম টিম কচ্ছে- হুচি এসে কান মুলে দেবেখন
  • সে | ২১ জুন ২০১৫ ১০:১২300775
  • দেকিচি। সেজন্যেই ডাকচিলুম।
  • সিকি | ২১ জুন ২০১৫ ১০:১১300773
  • চেন্নাইয়ের টি নগরে যদি যাও, দেখবে একদিকে চেন্নাই সিল্ক আর পোথি'জ-এর ছ ছ তলা বিল্ডিং, আর তেমনি মারকাটারি তার কালেকশন, উল্টোদিকে টিমটিম করছে নাল্লি। কেউ যায় টায় না।
  • Bratin | ২১ জুন ২০১৫ ১০:১১300774
  • উচ্চ মাধ্যমিক টই তে লড়াই করছিলুম।

    উপস্থিত
  • aranya | ২১ জুন ২০১৫ ১০:০৯300772
  • ব্যাঙ রকস :-)
  • সে | ২১ জুন ২০১৫ ১০:০৭300771
  • ইদিকে আয়!
  • সে | ২১ জুন ২০১৫ ১০:০৫300770
  • বোতীন কই?
  • | ২১ জুন ২০১৫ ০৯:৫৯300769
  • হাঃ হাঃ। ব্যাংএর ভয়ে অটোয়ালা অব্দি কাবুঃ))

    নাল্লি সম্পর্কে একি কথা শোনালে! খুব দুঃখ পেলাম।
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৯:৫০300768
  • বিপকেও - যত দেখি - মুগ্ধ হয়ে যাই। ক্ষণজন্মা কি একেই বলে? :)
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৯:৪৭300767
  • এ পারেতে বিষ্টি এল
    ঝাপসা গাছপালা
    ও পারেতে মেঘের মাথায়
    একশো মানিক জ্বালা।

    চাদ্দিক ঝাপসা করে বৃষ্টি হচ্ছে। তুলকালাম।
  • | ২১ জুন ২০১৫ ০৯:৪৫300766
  • ইশ নাল্লি দেখে ক্কি হতাশ হলাম মিঠু!! সেই ৯৭ সালে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিস্যু ছিল না, হাতে খুব একটা পয়সাকড়ি ছিল না, সেইসময় নাল্লি গিয়ে কত কত শাড়ী, ড্রেস মেটেরিয়াল পছন্দ করেছিলাম। এবারে গিয়ে সে কি আমারই চোখজোড়া বুড়ো হয়ে গেছে নাকি ওদেরই কালেকশান একঘেয়ে হয়ে গ্তেছে জানিনা --- কিস্যুই তেমন চোখে লাগল না।

    ব্যাঙ, অপ্পন কল্লোলের সাথে দেখা হয়েছে। আর ব্যাঙ একটা অওটোতে আমাকে তুলে দিয়ে কিসব ইল্লে ইল্লে করে বুঝিয়ে তারপর একবার আমিসহ অটোওয়ালার আর একবার অটোর নাম্বার প্লেটের ছবি তুলে নিয়ে ছেড়েছে। অটোওয়ালা জায়গামত পৌঁছে ভাড়া বুঝে নেবার আগেই আমাকে সমানে তাড়া দিচ্ছে ম্যাডামকে ফোন করে জানানোর জন্য, নাহলে নাকি ম্যাডাম পুলিশের কাছে চলে যেতে পারে। :-))
    ব্যাঙের উপস্থিতবুদ্ধি ও দায়িত্বজ্ঞান দেখে আমি মুগ্ধস্ট
  • | ২১ জুন ২০১৫ ০৯:৩৭300765
  • স্বর্গের আগের স্টেশান কেমন লাগলো দময়ন্তী?সবার সঙ্গে দেখা হলো?
  • | ২১ জুন ২০১৫ ০৯:৩৫300764
  • দীপ্তেন্দা, দানটা কি ধ্যানের আগে করবে না পরে সে ব্যাপারে তো কোনো স্পষ্ট নির্দেশ দিলে নাঃ(
  • | ২১ জুন ২০১৫ ০৯:৩৪300763
  • হুঁ সিকিও তাইই বলল। ডিপার্টমেন্টটা ছিল, মোদী এসে ওটাকে আলাদা মিনিস্ট্রি বানিয়েছে।
  • pi | ২১ জুন ২০১৫ ০৯:৩২300762
  • ডিপার্টমেন্টটা বহুকাল ধরে আছে।
  • dd | ২১ জুন ২০১৫ ০৯:৩০300761
  • এ ক্ষি? অ্যাঁ ? এ সব ক্ষি হচ্ছেটা কি? শুনি?

    আড্ডা মার্ছেন? এয়ার্কি? যান যান,ঝট করে দুটো যোগাসন করে আসুন্তো। আর খানিকটা ধ্যান।
  • | ২১ জুন ২০১৫ ০৯:২৯300760
  • হাঃ হাঃ হাঃ@ কুমু
  • pi | ২১ জুন ২০১৫ ০৯:২৬300759
  • আর কুমুদি, এখন ভাট করার বিশেষ আর সময় পাইনা। সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পাঁচটা অব্দি ফিল্ডে থাকি, সেটা মোটামুটি সব যোগাযোগ সীমার বাইরে, তারপর এসে রাত অব্দি সেই নিয়ে আবার কাজ থাকে।
  • km | ২১ জুন ২০১৫ ০৯:২৪300758
  • সাড়ে নটার সময় কিভাবে এইসব যুবক/তরুণদের চোখে ঘুম থাকে কে জানে!!
    কটমট তাকাওন ও প্রস্থান করন।
  • | ২১ জুন ২০১৫ ০৯:২৩300757
  • তিন সপ্তাহ পর কাল যখন ফিরছি, বিকেল সাড়ে ছ'টা নাগাদ আকাশ মেঘে মেঘে অন্ধকার, এয়ারপোর্ট এলাকা ছেড়ে খারকি ক্যান্ট এলাকা কাটিয়ে দিয়ে ঠিক হল সাঞ্চেতি হাসপাতালের পাশ দিয়ে ফিরবো, শনিবারে তেমন জ্যাম থাকবে না; কিন্তু অনুমানে ভুল ছিল, শিবাজীনগর অবধি প্রচন্ড জ্যাম, যাই হোক সেসব কাটিয়ে যেই না মুলামুথার ব্রীজের ওপরে ওঠা, অমনি ম্যাজিক!! যতদূর চোখ যায় বাড়ীগুলোর মাথায় মাথায় মেঘ, নদীর উপরে নেমে আসা মেঘ আর .... আর এদিক ওদিক দিয়ে উঁকি মারছে পশ্চিমঘাট পর্বতমালার টুকরো টাকরা। হিঞ্জেওয়াড়ির দিকে এগোতে এগোতে দেখা হতে লাগল হাত বাড়িয়ে আরও কাছে এগিয়ে আসা পশ্চিমঘাটের প্রতিনিধিদের সঙ্গে, ওয়াকড় ফ্লাইওভারের ওপর থেকে নীচের সারি সারি গাড়ীর হেডলাইট, কাছেদূরে সহ্যাদ্রির শাখা প্রশাখা -- ঈষৎ ঢালু হয়ে উঠে বা নেমে যাওয়া রাস্তা --- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকণা --- আ-আঃ বাড়ী এসে গেলাম।

    বেশ বুঝতে পারছি পেশোয়া আমলের এই শহরটা আস্তে আস্তে আমার ভেতরে একটা সরু শিকড় নামিয়ে দিচ্ছে।
  • সিকি | ২১ জুন ২০১৫ ০৯:২২300755
  • আয়ুষ মন্ত্রালয়ের বয়েস মাত্রই আট মাস। চৌঠা নভেম্বর ২০১৪তে ফর্ম হয়েছে।
  • kumu | ২১ জুন ২০১৫ ০৯:২২300756
  • মিঠি না জানতেই পারে কিন্তু বাকিরা?মিঠির জন্য লিং দিইচি।
  • sinfaut | ২১ জুন ২০১৫ ০৯:১৯300754
  • ঘুম চোখে বেড টি পান কে বেড প্যান টি পড়লাম।
    তারপর টি এর মতন ইয়াইকসস বলতে ইচ্ছে হলো।
  • | ২১ জুন ২০১৫ ০৯:১৭300753
  • এদিকে রবিবারোয়ারি তে জলসমাধির ছবি দেখে ভয় পেয়ে গেলামঃ((
    উরিবাবা!
  • | ২১ জুন ২০১৫ ০৯:১৪300751
  • নাঃ কুমু।কী যে হবে আমারঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত