এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ জুন ২০১৫ ০৯:৩৮300900
  • বাঃ, ঈশেন দেখচি বহুমুখী প্রতিভা :-)
  • | ২২ জুন ২০১৫ ০৯:৩৪300899
  • ইনসাইড আউট নামের একটি শিশুতোষ সিনেমা দেখে মাথাধরাটা ফাউঃ) ঐটা তাই লিখিনি।
  • | ২২ জুন ২০১৫ ০৯:৩২300898
  • গুলাবজামুন সত্যিই ভালো হয়েছে,তবে রান্নাঘরে কী হয়েছে কেউ জিগাবেন নাঃ)
  • Bratin | ২২ জুন ২০১৫ ০৯:২১300896
  • বেশ বেশ মিঠু।

    এদিকে এখানে সকাল থেকে বৃষ্টি। মুড়ি, তেলেভাজা আর তাস খেলার আদর্শ ওয়েদার
  • aranya | ২২ জুন ২০১৫ ০৯:২১300897
  • গুলাবজামুন কেমন হয়েছে?
  • kumu | ২২ জুন ২০১৫ ০৯:১০300895
  • বাহ মিঠি খুব ভাল লাগল।আনন্দই জীবন।
  • | ২২ জুন ২০১৫ ০৯:০৪300894
  • হৈ হৈ করে বাবাদিবস শেষ হতে চল্লো। সারাদিন নাচনকোঁদন,আহারাদি, সিনেমা দেখা আর শেষপাতে বাবার তৈরী গুলাবজামুন। সঙ্গে মুখশুদ্ধি হিসেবে ভাটের পাতা ফাউঃ)
  • S | ২২ জুন ২০১৫ ০৮:৪৬300893
  • না না শুধু কবিতা লেখো আর আলু বেচো। একেই কবি ক্যাপিটালিজম বলেছেন।
  • সিকি | ২২ জুন ২০১৫ ০৮:৩২300892
  • কেউ কেউ একমত হবেন, অনেকেই দ্বিমত। সাধারণ প্রশ্নোত্তরে কেউ কেউ উত্তর খুঁজে পাবেন, অনেকেই পাবেন ঔদ্ধত্য। কী লাভ এই যুক্তি-প্রতিযুক্তি-এক্সপ্ল্যানেশনের পসরা সাজিয়ে? কেউ কেউ অবশ্য সেগুলো খুঁটিয়ে পড়ে - অনেকেই তো আগে থেকেই মনের মধ্যে উত্তর সাজিয়ে রেখে দেয়, উত্তর না মিললেই ...

    ছায়ারা হ্রস্ব হয়, রোদ বাড়ে, কোনও কোনও পাখি চলে আসে ঠিক আবর্জনার গন্ধ পেয়ে। আপাত-নিরীহ আবর্জনা দুর্বোধ্য নিকের মুখোশ পরে ঠোঁট দিয়ে ঘাঁটার যে কী আনন্দ, তা যদি সবাই বুঝত ...
  • রবাহুত | ২২ জুন ২০১৫ ০৮:২৫300891
  • আচ্ছা, তবে কুমুদিকেই পাঠাবো, এইসব নয় ছয়ের মধ্যে আমি নেই। অবশ্য পাঠানো মানে এখান থেকেই কিছু একটা খুঁজে বের করতে হবে আরকি, গুচ-র বাইরে আমার কোন পদ্য নেই, আর নতুন কিছু লেখা হবে সেরকম ভরসাও পাচ্ছিনা।

    এদিকে রাতে খিদে পেলে খাওয়ার জন্যে চার প্যাকেট সল্টেড সানফ্লাওয়ার সীড কিনে এনেছিলাম, খেতে গিয়ে দেখি এগুলো মাকু আকৃতির প্রস্তরীভূত বল্কল টাইপের কিছু জিনিস। এগুলি নিশ্চয় কানেটিকাটের ক্ষুধার্ত কাঠবেড়া৯দের অভিশাপ। কানেটিকাট ছাড়ার সময় ওদের জন্যে কেনা আধবস্তা বাদাম জঙ্গলে ফেলার বদলে ভুল করে ট্র্যাশ করে দিয়েছিলাম।
  • kumu | ২২ জুন ২০১৫ ০৮:১৩300890
  • অরণ্য ৫ ০১ কে একমত।
  • kumu | ২২ জুন ২০১৫ ০৮:১২300889
  • কুমুদি ছাড়ার পাত্রী নয়।৭০০০০৬।এখন পাঠাও।নয়তো আমাকে মেলাও,আমি পাঠিয়ে দোবো।
  • aranya | ২২ জুন ২০১৫ ০৮:১১300888
  • যত বড় কবি হও, ছাতার চাগ্রি কর্তেই হবে, এ এক দুঃখের ব্যাপার। তবে সিনেমার জন্য গান লিখতে পারলে চাগ্রিকে বাই বাই বলা যায়
  • রবাহুত | ২২ জুন ২০১৫ ০৭:৪৯300887
  • কলেজে পড়াকালীন একবার খুব দৃঢ়প্রতিজ্ঞ হয়েছিলাম যে দেশে কবিতা পাঠিয়েই ছাড়বো। কোথায় পাঠাবো সেই ঠিকানা খুঁজতে গিয়ে দেখি, ৬ ও ৯ প্রফুল্ল সরকার স্ট্রীট (ঐরকমই কি যেন একটাঅ)।
    তো ছয়ে পাঠাবো না নয়ে পাঠাবো সেটা বুঝতে না পেরে আর পাঠানো হলো না।
    আর নইলে কি আর আজ আমার বড় কবি হওয়া আটকাতো না এই ছাতার চাকরী করতে হতো।
  • kumu | ২২ জুন ২০১৫ ০৭:৩৯300886
  • হুতোর কবিতা অতি অনায়াসে দেশে বেরোতে পারে।পাঠিয়েই দেখুক।
  • kumu | ২২ জুন ২০১৫ ০৭:০৭300885
  • রায়চৌধুরীর
    আর একটা টই -নামেও একটা টই ছিল, তবে সেটা বোধহয় ২০১৪এ।
  • রবাহুত | ২২ জুন ২০১৫ ০৭:০৫300884
  • যাক তার মানে কিছু গুরুত্বপূর্ণ অফলাইন স্ট্র্যাটেজিক তথ্য মিস করিনি। কিন্তু স্মৃতিশক্তির ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। অবশ্য এটা নতুন কিছুও না।
  • kumu | ২২ জুন ২০১৫ ০৭:০২300883
  • তপন রায়চৌধুরের ইন্টারভিউ নিয়ে টই।ফেব ২০১৫ এ খোলা।
  • রবাহুত | ২২ জুন ২০১৫ ০৭:০০300882
  • হ্যাঁ ঠিক এমজাল, মনে করার চেষ্টা করছিলাম এর মধ্যেই অচিন্ত্যদার লেখা কোথায় যেন দেখলাম।

    দেবসাহিত্য কুটীরের শারদীয়া প্রভাতীতে বেরুনো গল্পে ঠোঙাবাবার নিদান ছিল, স্মৃতিশক্তিতে পড়লে টান/তার ঔষধ অপারেশান।
  • kumu | ২২ জুন ২০১৫ ০৬:৫২300881
  • অচিন্ত্যরূপ লেখে কম কিন্তু লেখে তো।এমজল টইতে মে মাসের শেষ দিকেও ওর লেখা দেখেছি।একটা টই খুলেছিল বোধহয় কিছুদিন আগে।২০১৫ এই।
  • রবাহুত | ২২ জুন ২০১৫ ০৬:৩৯300880
  • এই সময়ে গুরুচণ্ডা৯'র পাতা বন্ধ হওয়ার সঙ্গে অচিন্ত্যদা'র এখানে কম (না লেখা না বলে কম লেখা বললাম, যতদূর মনে পড়ে ওটা বন্ধ হওয়ার পরও অচিন্ত্যদার লেখা দেখেছি এখানে) লেখার সম্পর্ক আছে নাকি? আমার মত অফলাইন-অজ্ঞ লোকেরা কত কিছু জানতে পাই না। দরকারও নেই অবশ্য, তবে এইসব তথ্য একটু পিয়েনপিসি টাইপ কিনা, বেশ একটা ঘৃত মশল্লার ঘ্রাণ পাওয়া যায়।

    গুরুচণ্ডা৯'র কি কোন অফিসিয়াল (এইটাও আমার একটা কৌতুহল, এই গুরুচণ্ডা৯'র অফিসিয়াল ব্যাপারটা ঠিক কিভাবে কোথায় হয়ে থাকতে পারে, গুপ্ত সমিতি, ইস্তেহার, ইলুমিনাটি, কি রোমাঞ্চকর) আবাপ বিরোধী অবস্থান আছে?

    আমার কাছে যেমন দেশ পত্রিকায় কবিতা বেরুনো একটা সাঙ্ঘাতিক ব্যাপার, সে মান পড়ুক আর যাই হোক। তাতে অবশ্য কিছু যায় আসে না, আমি হলুম গিয়ে রবাহুত।

    :-P এর Date:21 Jun 2015 -- 11:45 PMএর পদ্য ভাল্লাগলো ( ), একটু দোহারকি করতে পারলে ভালো হত, কিন্তু পীড় বিমুখ, তাছাড়া একটু অবস্থানগত অনিশ্চয়তা আছে।

    () এর মধ্য জনান্তিকে স্বগতোক্তি আছে, জঙ্গলে গিয়ে গাছের কাছে বলে আসবো, সেই গাছ কেটে ঢোল তৈরী হলে আপনারা জানতে পারবেন 'খনঃ)
  • S | ২২ জুন ২০১৫ ০৫:৫৮300879
  • বাটার পেকান।
  • aranya | ২২ জুন ২০১৫ ০৫:০১300878
  • এইসময়ে প্যাঁচালি নামে গুরুচন্ডালির একটা পাতা বেরোত অনেকদিন আগে, সেশ বেরোয় বোধহয় ২০১৩ মে মাসে। তাতে ঈশান ছাড়া অন্য গুরু সদস্য-দেরও লেখা বেরোত, গুরু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকত।

    গুরু-র বাইরেও অন্যান্য পত্রপত্রিকায় সৈকতের লেখা আমি পড়েছি - যেমন আবাপ, রোববার।

    আবাপ-তে লেখা ছাপানোয় সমস্যাটা কোথায় বুঝলাম না। ধরুন, আমি মনে করি আবাপ-য় ভাল মানের লেখা তেমন বেরোচ্ছে না। তার মধ্যেও উত্তর-সম্পাদকীয়-তে কিছু ভাল লেখা বেরোয় বা রবিবাসরীয়-তে মাঝে মাঝে ভাল লেখা পাওয়া যায়। তো, আমি সেখানে লিখলাম। বা ধরুন, তাও নয়, আমি মনে করি আবাপ-তে প্রকাশিত যাবতীয় লেখার মান খারাপ। কিন্তু আবাপ-র প্রচুর সার্কুলেশন, তাতে লেখা ছাপালে অনেক পাঠকের কাছে পৌঁছবে। আমি চাই আমার লেখা অনেকে পড়ুক। সেজন্য আবাপ-য় লেখা পাঠালাম। সমস্যাটা ঠিক কোথায়?

    সৈকত কি কারণে আবাপ-য় লেখে আমি জানি না। তবে ব্যক্তিগত ভাবে যেখানে খুশি লিখতে পারে।

    আর কোন লেখা কারও ভাল লাগলে তার লিঙ্ক এখানে দিতেই পারেন। এমন লিঙ্ক বরাবরই দেওয়া হয়, দেওয়া হবে সেটাই কাম্য। দ-এর দেওয়া লিঙ্ক থেকে মুক্তমনা, সচলায়তনের কিছু ভাল লেখা পড়েছি। তেমন অন্যান্য ম্যাগাজিনের (বাংলা, ইংলিশ দুই-ই) আর্টিকল-এর লিঙ্ক অনেকে দিয়েছেন বিভিন্ন সময়ে, বেশ কিছু উঁচু মানের লেখা বা জরুরী লেখা সেই সূত্রেও পড়েছি।

    সৈকতের এই লেখাটা পড়তে ভাল লাগে নি তেমন, কিন্তু বক্তব্য-টা অবশ্যই প্রাসঙ্গিক এবং জরুরী। কারুর কোন লেখা পছন্দ হলে তা যেন এখানে শেয়ার করেন, এটা সবসময়ই চাইব। গুরু-র কারো লেখা হলে আরও বেশি আগ্রহ থাকবে সে লেখা পড়ার জন্য, তা সে যেখানেই প্রকাশিত হোক।
  • সে | ২২ জুন ২০১৫ ০১:০৭300877
  • ভ্যানিলা এবং মেপ্‌ল্‌ওয়ালনাট আইসক্রিমও খেয়েছি ওপরে কাজুবাদাম ছড়িয়ে ছড়িয়ে। এইটে। ম্যোভেনপিক (নেস্‌লে কোম্পানীর)


    এইটে দুবাক্সো (আমাদের স্থানীয় জিনিস)


    আর অল্পো অল্পো পিস্তা আইসক্রিম, নীচের ঐ ছবিটায় যেমন। এটিও স্থানীয়।
  • 4z | ২২ জুন ২০১৫ ০০:৫৮300876
  • আমি চকলেট আর আইসক্রীম খাওয়া ছেড়ে দিয়েছি।
  • সে | ২২ জুন ২০১৫ ০০:৪৬300875
  • হেঃ!
    আমি গত তিনদিনে চব্বিশটা চকোবার খেয়ে ফেলেছি।
  • lcm | ২২ জুন ২০১৫ ০০:৩৭300874
  • "Before you marry a person, you should first make them use a computer with slow internet connection to see who they really are" - Will Ferrell
  • pi | ২২ জুন ২০১৫ ০০:১৬300873
  • থ্যাঙ্কু দুদি, কুমুদি।
    এগুলো কি কোলকাতার দোকানেও পাওয়া যায়? তাহলে ঐ খারাপ থাকলে অনলাইনে ফেরতে ঝামেলায় যেতে হয়না।
  • Bratin | ২২ জুন ২০১৫ ০০:১৫300872
  • দ, আর শোনপাপড়ি খাও নাকি? ঃ)
  • | ২২ জুন ২০১৫ ০০:১২300871
  • আমি স্ট্রবেরী পছন্দ করি না। বাটার স্কচ, ভ্যানিলা, কেশর পেস্তা।

    এখানে আরেকটা পপুলার কম্বি হল বাটার স্কচ, কুলফি মালাই আর ভ্যানিলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত