এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২২ জুন ২০১৫ ১৫:৩৩300960
  • স্যামসাং A-3 কেউ ইউজ করেছেন ?
  • সিকি | ২২ জুন ২০১৫ ১৪:১৬300959
  • সব বুঝতে নেই টি। না-বোঝারও একটা আনন্দ আছে, সেই আনন্দে বুঁদ হয়ে থাকো :)
  • T | ২২ জুন ২০১৫ ১৩:৪৮300958
  • কিছুই বুঝলাম না।
  • সুশ্রুত সরখেল | ২২ জুন ২০১৫ ১৩:২৯300957
  • পড়লাম।
  • সে | ২২ জুন ২০১৫ ১২:৪৭300956
  • অরণ্য, রবাহুতো, ইঃ (সবকটা নাম এখন ফিরে গিয়ে দেখতে ইচ্ছে করছে না) সকলের বক্তব্য পড়লাম। এইমাত্র গুরু খুললাম কিনা তাই।
    এবার নিজের বক্তব্য বলে দিই।
    আমি পষ্ট করে বলতে ভালোবাসি। তেল তো মারতেই পারি না। এর সঙ্গে গরিমা টরিমা জুড়ে আওয়াজ দেওয়া হবে হয়ত আগামী কয়েক দিন বা সপ্তাহ বা মাস (যার যেমন অভিরুচি)। বাকস্বাধীনতায়ও বিশ্বাস করি। সেইরকম পরিবেশেই বেড়ে উঠেছি আবাল্য। যখন খুব বেশি ডিফেন্সিভ হয়ে যায় মানুষ/বক্তব্য সেগুলো বোঝা যায়। নিজের নিজের মতো করে। যার পয়সায় ভাত খাই (বাপ/মা/ অন্যকেউ) তাকে প্রশ্ন করা যাবে না, সমালোচনা করা যাবে না, এরকম শিক্ষা পেয়ে বড়ো হই নি, তাই প্রশ্ন করতে ভয় পাই না। সর্বোপরি, এই সাইটে ফ্রী অফ কস্ট লিখতে পারাটা সুবিধে, অন্য আর সকলের মতোই। আর কোনো অতিরিক্ত সুবিধে নেবার কোনো অভিসন্ধি নেই।
    কিন্তু প্রশ্নগুলোর উত্তর এখনো পাই নি। যা পেয়েছি তা ঠারে ঠোরে কিছু বক্তব্য। সোজা প্রশ্নের সোজা উত্তর নয়। এবারো হয়ত টিটকিরির বন্যা বয়ে যাবে, ঐসব গরিমা টরিমা বা প্রোগ্যা ইঃ, সে যারা করে করুক, গায়ে মাখিনা। পুরোনো টিভির বাজে রিসেপশানের ঘ্যাঁষ ঘ্যাঁষ আওয়াজ হোয়াইট নয়েজ হিসেবেই দেখি। গুরু প্রকাশনীর থেকে বই তো আর ছাপাতে যাচ্ছি না। মাথা উঁচু করে, সৎসাহসটুকু বজায় রেখে বেঁচে থাকায় অনেক বেশি প্রাপ্তি। ভীতু হয়ে তেল মেরে ভয় করে করে টিঁকে থাকতে হলে কবেই মরে যেতুম। সেতো হয় নি, হবেও না। উঁহু, সেটি কিছুতেই হচ্ছে না।
  • | ২২ জুন ২০১৫ ১২:১২300955
  • স্যান, আমার কবিতা পড়ে যখন লোকজনের কিছু হয় নি সেক্ষেত্রে তুমি নিশ্চিন্ত থাকতে পারো ঃ))
  • san | ২২ জুন ২০১৫ ১২:০৮300954
  • আচ্ছা টুকতে বলেছে, তাও ভাল। টই দেখে বুঝলাম। সন্ধেবেলা টুকে দেব।
  • san | ২২ জুন ২০১৫ ১২:০৩300953
  • ইয়ে সিকি এটা কি বল্ল ? আমি কবিতা লিখব আর লোকে সরলমনে গুরুতে ঢুকে সেসব পড়বে ? বলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছ ?
  • | ২২ জুন ২০১৫ ১১:৫৩300952
  • যা ব্বাবা!! ঃ))
  • সিকি | ২২ জুন ২০১৫ ১১:৩১300951
  • :))))
  • Arpan | ২২ জুন ২০১৫ ১১:১৯300950
  • পুরো পোস্টটাই হিনীগরিমায় ম ম কচ্চে।
  • r2h | ২২ জুন ২০১৫ ১১:১২300949
  • ক্ষুধার রাজ্যে পৃথিবী কেমন তা তো সবাই জানে। হুঃ
  • kumu | ২২ জুন ২০১৫ ১১:০০300948
  • নাঃআমার ঘানিরা আমায় ডাকছে।কবিতার সময় নাই,সরি চাই।
  • সিকি | ২২ জুন ২০১৫ ১০:৫৭300947
  • না না, আমি লিখতে পারি না তো। আমি খালি কবিতা পড়তে পারি, আর টুকতে পারি। আশায় আছি, ক্ষুধার্ত হুতো যদি এখনও জেগে থাকে, নইলে আপনি তো আছেনই ... স্যানকেও একটু যদি ডেকে নেওয়া যেত।
  • kumu | ২২ জুন ২০১৫ ১০:৫৩300946
  • সিকি লিখে ফেলো।এমন সকাল খুব বেশী আসে না।
  • সিকি | ২২ জুন ২০১৫ ১০:৫১300943
  • অর্পণ, তুমি যেখানেই থাকো একবার ভাটপাতায় এসে হিনী দিয়ে যাও।

    হ বা সদা এলেও চলবে।
  • kumu | ২২ জুন ২০১৫ ১০:৫১300944
  • আপ্নেরা খেয়াল রাখবেন আমার সেই পটলের দোলমা-আলুপটলের আলনা-বড়িআলুপটলের ঝোল-মাছের ঝোল যেন ইতিহাসে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত না হয়।
  • সিকি | ২২ জুন ২০১৫ ১০:৫১300945
  • আজ সকাল থেকে খুব কবিতা পাচ্ছে। কাজ করতে ইচ্ছে হচ্ছে না।
  • | ২২ জুন ২০১৫ ১০:৪৮300942
  • কুমু দি,আমি নয় মা।

    এর আগে আরো মুশকিল হয়েছিল। বহু বছর আগে আমাদের এক পিস সাঙ্ঘাতিক লাউ গাছ হয়েছিল সারা ছাদ জুড়ে। পাড়ার লোক লাউ এবং লাউ শাক খেয়ে খেয়ে বোর হয়েছিল। শেষের দিকে লাউ/লাউ শাক দিতে গেলে তাড়া করতো। আর দুটো বড়ো লাউ ছিল সেগুলো তে আমি টীকা লিখতাম যেমনঃ কৌটিল্য, ফা-হিয়েন ইত্যাদি।
  • kumu | ২২ জুন ২০১৫ ১০:৪২300941
  • এই ছবিটির কথা কাজু অনেকবার বলেছিল।
  • kumu | ২২ জুন ২০১৫ ১০:৩৬300940
  • ১।কপির ঝোলের গল্প কোথায়?গিটসের গোল্লা অল্প একটু মিল্কমেড দিয়ে মাখলে খুব ভলো হয় মানে হয়েছিল।
    ২।হুতো কাঠবেড়ালীর অভিশাপ বড় ভয়ানক।প্রাচিত্তির করাও।
    ৩।ব্রতীন উচ্ছে গাছে কী সার দেয়?

    ৪।অভ্যু কে দেখে কী ভালো লাগলো।
  • - | ২২ জুন ২০১৫ ১০:৩৫300939
  • কাজুও আসেন্না, তাই বাদুর কথা প্রায় ভুলেই গেছিলাম। আজ এই রিভিউতে বাদুর সম্পর্কে কত্ত ভালো কথা লিখেছে। পড়লাম এমংকি এখানে লিংও দিয়ে যাচ্ছি। এই যে
    http://www.anandabazar.com/supplementary/anandaplus/world-class-bengali-movie-directed-by-new-director-aditya-bikram-sengupta-1.163541
    এরপরও কি কাজুবাবু এসে ডানদিকের কাউন্টারের সামনে দাঁড়াবেন্না?
  • Bratin | ২২ জুন ২০১৫ ১০:২৩300938
  • কবি বলেছিকেন " সবুরে মেওয়া ফলে" কিন্তু এ যে দেখি গুলাবজামুন
  • | ২২ জুন ২০১৫ ১০:১৫300937
  • :-)))
    যাই হোক সেই একগঙ্গা কপির ঝোলের পর জলের্পরিমাণ নিয়ে তোমার 'উনি' বোধহয় একটু সশঙ্কিত হয়ে থাকেন আর কি। ওটুকু আবুলিশ করাই যায়।
  • | ২২ জুন ২০১৫ ১০:১৩300936
  • দময়ন্তী,:)
    সকালে উঠে উনি গেলেন ইন্ডিয়ান স্টোরে।
    গিটসের প্যাকেট প্ল্যাস্টিক বন্দী হয়ে পড়ে রইলো।
    একটা পুঁচকে বাটিতে কচামচ চিনি জল দিয়ে ভিজিয়ে রাখলো, জানতে চেয়ে উত্তর পেলাম, উহাই নাকি চিনির রস।
    দুপুর পেরিয়ে বিকেল হলো, সিনেমা দেখতে গেলাম।
    ফিরে এসেও গিট্স ঐভাবেই পড়ে।
    আমি আবার বেরোলাম। মনে করালাম, চিনি আর জলটাকে ফোটাতে হবে(অল্প মনঃক্ষুণ্ন হলো, জল আর চিনি একসাথে মিশিয়েই নাকি হয়ে যেত)
    ফিরে দেখি, গোটা ছয়েক বিভিন্ন মাপের বাসন নানা দিকে ছড়ানো।
    জল/চিনি আগুনে গরম হচ্ছে, উনি ছোট ছোট গোল্লা পাকাচ্ছেন।
    একটা ফ্রাইং প্যানে দাবি করছিলেন, ওদের ভাজবেন।বুঝিয়ে বলার পর কড়ায় তেল দিয়ে ভাজতে শেষ পর্যন্ত রাজি হলেন।
    মধ্যপথে একটা মনকষাকষিও হয়ে গেলো। আমি নাকি চিনি আর জলের অনুপাত ঠিক রাখিনি।একগাদা জল দিতে বলেছি,তাই নাকি সে কিছুতেই রেডি হচ্ছে না।

    এই পর্যায়ে এসে ঘনঘন চামচ দিয়ে রসটাকে নাড়াচাড়া করছিলো।সন্দেহ হতে আঙুল দিয়ে দেখি সে তৈরী হয়ে গেছে।

    গোল্লাগুলোকে রসের মধ্যে দিয়ে উনি রান্না ঘর থেকে ফুড়ুৎ।

    খেতে খুব ভালো ই হয়েছে। দোকান থেকে পাতে আসতে ঘন্টা নয়েক সময় লেগেছে। এ আর এমন কি?
  • রবাহুত | ২২ জুন ২০১৫ ১০:১২300935
  • নট পিএম, না না সিরিয়াস কেন হব, সিরিয়াস হলে তো আজ আমার দুয়ারে শ্বেতহস্তী বাঁধা থাকতো। আমি না, জ্যোতিষী বলেছেন। কিন্তু পিএম নট পিএম ব্যাপারটা বুঝতেই পারছিলাম না। আর মতৈক্যের ব্যাপারনা, এক্কেরে যে মতৈক্য নেই তাও না, ঐ জন্যেই তো জনান্তিকের স্বগতোক্তি। কিন্তু ঐ যে বললাম পীড় বিমুখ। শব্দ বিরল পদ্যকঠিন ইত্যাদি।

    অভ্যু, এই রাত একটায় খোকনবাবুর দোকান খোলা? আমাকে উস্কানি দিলে কিন্তু আমি বেরিয়ে পড়ে কড়া নাড়বো, পাড়া ঘুমিয়ে আছে কিনা তাতে আমার কি।
  • Bratin | ২২ জুন ২০১৫ ১০:০৫300934
  • খ্যাক খ্যাক
  • Abhyu | ২২ জুন ২০১৫ ১০:০৪300933
  • তাও বাঁচোয়া। উচ্ছে গাছে কাঁঠাল হলে আরো চাপ হত।
  • Bratin | ২২ জুন ২০১৫ ১০:০৩300931
  • দুঃখের কথা আর বলো না। আমাদের এক পিস উচ্ছে গাছ হয়েছে। শুধু তই নয় তাতে প্রচুর উচ্ছে হচ্ছে। জীবনে কী চাপ!!
  • Abhyu | ২২ জুন ২০১৫ ১০:০৩300932
  • চলে এসো। খোকনবাবুর দোকানের বিরিয়ানি খাইয়ে বকফুল প্যাক করে দেবো। সাথে আলের দোকানের আদানা কাবাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত