এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২২ জুন ২০১৫ ২১:০৭300990
  • এটা ক্রুশচেভের টইতে যাবে না?
  • HAR | ২২ জুন ২০১৫ ২১:০৬300989
  • ৮১ পার্টির সম্মেলন থেকে ঐকমত্যের ভিত্তিতে যে দলিল রচিত হয়েছিল তার মধ্যে বেশ ত্রুটি ছিল। সোভিয়েত বা চীন কোনপক্ষই এই দলিলের উপর দাড়ায়নি। এবং ঐক্যও স্থায়ী হয়নি।

    সেই সময় একটা অতি আশাবাদ দেখা দিয়েছিল। বিশ্ব বিপ্লবী পরিস্থিতিকে অতিরঞ্জিত করে দেখা হয়েছিল। ভিয়েতনামসহ বিভিন্ন দেশের বিপ্লবী সংগ্রাম এই ধারণার তৈরি করেছিল যে, আর অল্প ধাক্কা দিলেই যেন পুজিবাদ পড়ে যাবে। ‘সাম্রাজ্যবাদ পুজিবাদের বার্ধক্যের যুগ’ এই কথাটিকেও যান্ত্রিকভাবে বোঝা হয়েছিল।

    আজকে পেছন ফিরে তাকিয়ে দেখলে মনে হয় সবচেয়ে বড় তাত্ত্বিক ভুল ছিল এই যে, পুজিবাদকে খাটো করে দেখা হয়েছিল। ৮১ পার্টির দলিলে ধারণা দেয়া হয়েছিল যে, অর্থনৈতিক প্রতিযোগিতার দ্বারাই সমাজতন্ত্র কর্তৃক পুজিবাদকে পরাজিত করা সম্ভব। কারণ পুজিবাদ আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিকে কাজে লাগাতে পারে না। এই ধারণা যে ভুল তা তো পরবর্তীতে দেখাই গেল। বরং দেখা গেল ষাটের দশকে যে প্রযুক্তিগত বিপ্লব সাধিত হয়েছিল তাকে পুজিবাদই কাজে লাগিয়ে নিজের অবস্থানকে শক্ত করে তুলেছিল। মার্কস-এঞ্জেলস বহু পূর্বেই কমিউনিস্ট ইশতেহারে যে কথা বলেছিলেন, তা তদানীন্তন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নেতারা ঠিক মতো অনুধাবন করতে পারেননি। কমিউনিস্ট ইশতেহার বলছে, ‘উৎপাদনের উপকরণে অবিরাম বিপ্লবী বদল না এনে, এবং তাতে করে উৎপাদন-সম্পর্ক ও সেই সঙ্গে সমাজ সম্পর্কে বিপ্লবী বদল না ঘটিয়ে বুর্জোয়া শ্রেণী বাচতে পারে না।’

    ইতিহাসের অন্যান্য শোষক শ্রেণীর সাথে যে বুর্জোয়ার মৌলিক পার্থক্য রয়েছে এটা আমরা বুঝতে ব্যর্থ হয়েছিলাম। অথচ ৮১ পার্টির দলিলে কি বলা হলো - ‘সেদিন আর বেশি দূরে নয়, যখন পৃথিবীর সমগ্র উৎপাদনে পুজিবাদের চেয়ে সমাজতন্ত্রের অংশইা হবে বেশি। মানব প্রচেষ্টার চূড়ান্ত ক্ষেত্র - বৈষয়িক উৎপাদনের ক্ষেত্রে - পুজিবাদ পরাস্ত হবে।’

    এই কথাটিতে অতি আশাবাদ ব্যক্ত হয়েছিল। কিন্তু ক্রুশ্চেভ সংশোধনবাদীরা এই কথাকে কিভাবে ব্যবহার করলেন? তারা বললেন, দেশে দেশে বিপ্লবী নয়, বরং শান্তিপূর্ণ অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্যদিয়েই তো পুজিবাদকে পরাস্ত করা সম্ভব। এবং সেই প্রচেষ্টাই তো নিতে হবে। তাহলে মূল জোর বাড়বে সমাজতান্ত্রিক দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর। সে জন্য দরকার শান্তিপূর্ণ সময়। তৃতীয় বিশ্বের সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রাম যদি বিশ্বযুদ্ধের আশংকা তৈরি করে, তবে তা পরিত্যাগ করাই ভালো। ঠিক এই ভাষায় না বললেও সংশোধনবাদীদের সার কথা ছিল এই।

    এই জায়গা থেকে সোভিয়েত সংশোধনবাদীরা পার্লামেন্টারি পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে সমাজতন্ত্রের উত্তরণের বার্নেস্টানের তত্ত্বই আরেকভাবে পরিবেশন করলেন। এমনকি কোন কোন দেশে বুর্জোয়ার নেতৃত্বেই সমাজতন্ত্র অভিমুখী পরিবর্তন সম্ভব বলে ঘোষণা দিলেন। ‘অধনবাদী পথে বিকাশ’ বলে এক নতুন তত্ত্ব আমদানী করা হলো। এই সকল তত্ত্বের বিরুদ্ধে চীনের পার্টি তীব্র মতাদর্শগত সংগ্রাম শুরু করেছিল। দুই দেশের পার্টির মধ্যে পত্র বিনিময় শুরু হয়। পত্রের বিষয়বস্তু প্রকাশ্যেই এসেছিল। মনে পড়ে আমরা তখন খুব আগ্রহ ভরে খুটিয়ে খুটিয়ে দুই পক্ষের চিঠি পড়তাম। তর্ক-বিতর্ক করতাম। সংশোধনবাদের বিরুদ্ধে যারা সংগ্রামের পতাকা তুলে ধরেছিলেন, তারা চীনপন্থী বলে পরিচিত হয়েছিলেন। আমিও সেই দলে যোগ দিয়েছিলাম। ১৯৬৩ সালের ১৪ জুন তারিখের লেখা সোভিয়েত পার্টিকে চীনের পার্টির চিঠিটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনো মনে করি সেদিনের প্রেক্ষাপটে এই চিঠির মর্মবস্তু সঠিক ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো এই যে, পরবর্তীতে চীনের পার্টি ঠিক এই জায়গায় দাড়িয়ে থাকেনি।।
  • সামান্য কৌতূহল | ২২ জুন ২০১৫ ২১:০০300988
  • গুরু প্রকাশনী থেকে ইচ্ছে হলেই কি বই ছাপান যায়? মানে যাদের বই গুরু থেকে বেরোচ্ছে না, তাদের নিজেদের অনিচ্ছেতেই বেরোচ্ছে না, নাকি এরকম হওয়াও সম্ভব যে, গুরু থেকে তাদের বই ছাপানো হবে না?

    #সরল_প্রশ্ন
  • rabaahuta | ২২ জুন ২০১৫ ২০:৪৬300987
  • এটুজি, খোসা ছাড়িয়ে খেয়ে দেখলাম, সত্যি সুখাদ্য, কিন্তু এ তো দেখি অনেক সময় আর ঝঞ্ঝাট - বুভুক্ষু অবস্থায় ঐসব খেয়ে প্রাণরক্ষা করা কঠিনঃ(
  • সে | ২২ জুন ২০১৫ ২০:৪২300986
  • হুঁ।
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:৩০300985
  • ওদিকে টইতে নিপীড়িতের শিক্ষা কে তাড়াতাড়ির চোটে পড়লাম নিপীড়নের শিক্ষা। ঘাবড়ে ঘেমে গেছিলাম। ঃ-)
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:২৯300984
  • সে, মহাকাশ পুরো ঘোর অমাবস্যা ঠিক নয়, বিন্দু বিন্দু আলো আছে এদিক ওদিক। কোনো একসময় লিখবো কোথাও। স্থান কাল আর পাত্র ঠিকঠাক সব মিললে। ঃ-)
  • ` | ২২ জুন ২০১৫ ২০:২৭300982
  • বকখালিই তো বান্ধবীগড়। বকখালি আর দীঘা।আমরা বকখালিতে একবার দুটি কাপল দেখেছিলাম ছেলে বান্ধবী নিয়ে ঘুরতে।
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:২৭300983
  • অনেক আগে একটা যাত্রায় এরকম এক ডায়ালগ ছিল, " ঐদিন উইকডে, বকখালি একদম খালি। " ঃ-)
  • | ২২ জুন ২০১৫ ২০:২৪300980
  • বান্ধবীগড় বলে কোন জায়গা নেই। কী অন্যায়!!
  • | ২২ জুন ২০১৫ ২০:২৪300981
  • না না কলকাতা থেকে ঘন্টা ২/৩ র জার্নি।আপাততঃ
    বকখালি ঠিক হয়েছে। কিন্তু পঃবঃ সরকারের রিসোর্ট টা না পেলে অন্য কোথায় দেখতে হবে।
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:২২300979
  • সে, মহাকাশ টহাকাশ নিয়ে লিখে আর কী হবে? সবই তো ঘোর অমাবস্যা। ঃ-)
  • সে | ২২ জুন ২০১৫ ২০:২০300977
  • এটুজেড এট্টু মহাকাশ কাহিনি লিখতে পারো তো।
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:২০300978
  • হ্যাঁ গো ব্রতীন, কোথাও বেড়াতে যাচ্ছ না বন্ধুবান্ধবদের সঙ্গে? বান্ধবগড়? ঃ-)
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:১৯300975
  • ঠিক আছে, সে। ঃ-)
  • সে | ২২ জুন ২০১৫ ২০:১৯300976
  • ভো কাট্টা
  • | ২২ জুন ২০১৫ ২০:১৮300973
  • আমি এই বার হালকা করে কাটবো
  • সে | ২২ জুন ২০১৫ ২০:১৮300974
  • পরে কখনো। এখন মুড নাই।
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:১৭300972
  • সে,
    খনির কাহিনি লেখো না টই খুলে! ঃ-)
  • se | ২২ জুন ২০১৫ ২০:১৫300971
  • আছি স্যার
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:১৪300970
  • হুতো, সূর্যমুখীবীজের শক্ত খসখসে খোলাগুলো দাঁত দিয়ে ছাড়িয়ে নিলে ভিতরের পরম সুস্বাদু খাদ্যবস্তুটি পাওয়া যায়। সেইগুলো খেতে হয়। ঃ-)
  • Atoz | ২২ জুন ২০১৫ ২০:১২300969
  • ব্রতীন, আমি এইমাত্র এলাম। ঃ-)
  • | ২২ জুন ২০১৫ ১৯:০০300968
  • ভাটপাতা খাঁ খাঁ!!
  • ranjan roy | ২২ জুন ২০১৫ ১৮:৫৮300967
  • সিকি,
    মেইল চেকাও।
  • san | ২২ জুন ২০১৫ ১৬:১৮300966
  • ওকে।
  • সুশ্রুত সরখেল | ২২ জুন ২০১৫ ১৬:০৪300965
  • আমি আর জীবনে স্যামসাং কিনবো না।
  • সুশ্রুত সরখেল | ২২ জুন ২০১৫ ১৬:০৩300964
  • gsmarenaয় দেখে নিন। 6.5 দিয়েছে আর Moto E, 2nd gen 7.9
  • সিকি | ২২ জুন ২০১৫ ১৫:৫৫300963
  • A3 মেটাল বডি, আর সাড়ে চার ইঞ্চি স্ক্রিন। E7 সাড়ে পাঁচ ইঞ্চির স্ক্রিন আর প্লাস্টিক বডি মেটাল বর্ডার।

    http://www.phonearena.com/phones/compare/Samsung-Galaxy-A3,Samsung-Galaxy-E7/phones/8932,9014

    পাশাপাশি দেখে আমার E7 ভালো লেগেছিল। বাকি ফীচার দুটোরই সেম। দামেও কয়েক হাজারের তফাত আছে।
  • san | ২২ জুন ২০১৫ ১৫:৪৮300962
  • মা কিনবে কিনা ভাবছে, রিভিউ পেলে সুবিধে হত।
  • সিকি | ২২ জুন ২০১৫ ১৫:৩৯300961
  • E-7 ইউজ করছি। খুব আলাদা কিছু বোধ হয় নয়।

    কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত