এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৪ জুন ২০১৫ ০৯:৩১301168
  • না কুমুদি ইতিহাস প্রোজেক্ট সামনের হপ্তায় জমা দেওয়ার কথা, তার একটা শব্দও লেখে নি। এদিকে আমাদের অডিটর আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আর আকাশ থেকে এত এত কাজ এসে এসে পড়ছে ঘাড়ে। এর মধ্যে বিভীষণ এত বাড়াবাড়ি করছে যে যেকোনোদিন হাঁড়িমুন্ডুটায় হামানদিস্তার বাড়ি বসিয়েই দেব।
  • | ২৪ জুন ২০১৫ ০৯:৩১301169
  • এই সুধীরকে নিয়ে জাতীয়তাবাদ দেখলেই আমার ঐ জা-বা'দের দুই গালে ঠাশ ঠাশ করে চড়াতে ইচ্ছে হচ্ছে। দুই গালে চড় যাতে একদিকে হেলে না পড়ে যায়।
    এত্ত জা-বাগিরি অনুষ্কার গাড়ীতে ঢিল মারার সময় ত্যুইটারে গালাগালি করার সময় কোথায় ছিল!!

    ভাগ্যি আমার ফীডে এইসব হাবজ গোবজ সমবেত প্রণাম টাইপের জিনিষ আসে না।
  • দানবকৃষ্ণ | ২৪ জুন ২০১৫ ০৯:৩১301170
  • হ্যাঁ, নানান লোকের দেওয়ালে দেখছি। আমি ছবিছাবা দেখে হাঁ, প্রোফেসর ক্যালকুলাস স্মৃতিভ্রষ্ট হয়ে ক্যাপ্টেন হ্যাডককে বলেছিলেন, কে তুমি সং সেজেছো কেন, এইরকম

    তারপর দেখলাম খুব গম্ভীর জাতীয়তাবাদী ব্যাপার স্যাপার।
  • সিকি | ২৪ জুন ২০১৫ ০৯:২৯301167
  • দানবকৃষ্ণ - জহর হ্যায় কি পেয়ার হ্যায় তেরা চুম্মাঃ।
  • দানবকৃষ্ণ | ২৪ জুন ২০১৫ ০৯:২৮301165
  • অবশ্য বিষ এবং পুপু - চুমুর প্রেক্ষিতে কোনটা ভালো কে জানে।
  • সিকি | ২৪ জুন ২০১৫ ০৯:২৮301166
  • সুধীর গৌতমের কেসটা আমি আগে থেকেই জানতাম, অনেকবার কগজে পড়েছি, দু একটা রিয়েলিটি শো-তেও বোধ হয় দেখেছি, কিন্তু আমার যা দুর্বলতা, আমি নাম মনে রখতে পারি না - ফলে কেসটা মনে রেখেছিলাম, "সুধীর গৌতম" মনে রাখি নাই।

    এনিওয়ে, সমবেত প্রণাম আমিও দেখছি। :)
  • byaang | ২৪ জুন ২০১৫ ০৯:২৭301163
  • কী দিনকালই না পড়ল! হায় রে!

    আমাকেও অবিশ্যি কয়েকদিন আগে সম্রাট অশোকের জ্যাঠামশাইয়ের সাথে সম্রাট অশোকের সৎমার প্রেম নিয়ে ফান্ডা দিতে গিয়েও (মানে প্রায় দিয়ে ফেলেছিলেন আর কি) কোনোরকমে সামলে নিয়ে বললেন, "তুমি বুঝবে না।"
    সৌজন্যেঃ চক্রবর্তী অশোক সম্রাট হিন্দি সিরিয়াল।
  • দানবকৃষ্ণ | ২৪ জুন ২০১৫ ০৯:২৭301164
  • এইরকম একটা হিন্দী গান ছিল, পেয়ার হ্যায় ইয়া জহর হ্যায়... ইত্যাদি
  • সিকি | ২৪ জুন ২০১৫ ০৯:২৬301160
  • ব্যাং, পুপুর মত চুমু বোঝার চেষ্টা কোরো না প্লিজ। সে বড় সুখের সময় হবে না।
  • দানবকৃষ্ণ | ২৪ জুন ২০১৫ ০৯:২৬301161
  • যাঃ।তার মানে সব বর্তমান বিবাহিত পুরুষরাই আসলে এক্স বয়ফ্রেন্ড আর তাদের চুমু হল গিয়ে পুপুর মত।
    তাই তো বলি।

    এদিকে ফেসবুকে একটা সমবেত প্রণাম হচ্ছে। সুধীর নামে এক ভদ্রলোক নাকি সব ভারতীয়র নাম না কি যেন, তার অপমান সব ভারতবাসীর অপমান। এদিকে আমি এই প্রথম তার নাম শুনলাম। জিকেটা দুর্বল আমার।
  • Bratin | ২৪ জুন ২০১৫ ০৯:২৬301162
  • এহে সন্দেশ দিলে আর আমার ছোলা ভাজা খাবে না ঃ((
  • kumu | ২৪ জুন ২০১৫ ০৯:২৩301159
  • অক্ষ বুঁচির কথা বলচে তো।মিঠি, কান্দে না,এই লও কলকাতার সন্দেশ।
    অ ব্যাং কেমন আছ?বিভীষণ,ঋভু?সামার প্রজেক্ট শেস?
  • byaang | ২৪ জুন ২০১৫ ০৯:২০301158
  • না কেঁদে আমাকে পুপুর মত চুমু টা বুঝিয়ে দাও না?
  • Bratin | ২৪ জুন ২০১৫ ০৯:১৯301157
  • আর কাদে না আর কাদে না,
    ছোলাভাজা দেবো ( নো চন্দ্রবিন্দু) ঃ))
  • | ২৪ জুন ২০১৫ ০৯:১৫301155
  • ব্যাং!:((( আমার ভাবাবেগে কেমন গদাম করে আঘাত কল্লো

    ফুঁপাইয়া ক্রন্দন
  • byaang | ২৪ জুন ২০১৫ ০৯:১৫301156
  • বাবা গো! ইনি কি এখন থেকেই মিলস অ্যান্ড বুন ধরেছেন নাকি?
  • byaang | ২৪ জুন ২০১৫ ০৯:১৩301154
  • অ, তাই বল। আমি ভাবলুম অক্ষ এসব কোনো বাংলা সিরিয়াল বা সিন্মা দেখে শিখেছে। এদিকে মিঠু কেমন তাড়াতাড়ি বুঝে গেল যে অক্ষ কোত্থেকে শিখেছে। এমন তাড়াতাড়ি বুঝে গেল যে আমার সন্দেহ হচ্ছিল ম নামে অন্য কেউ লিখছে কিনা। ভাবলুমও একবার যে জিগাই এটা মিঠুই কিনা, তারপর ভাবলাম, থাক গে কী লাভ জিগিয়ে।
    কিন্তু পুপুর মত চুমু কী গা? মানে হাগুর মত চুমু? বুঝছি না ঠিক করে। ঃ(( কিন্তু এখন যতক্ষণ না বুঝব, ততক্ষণ মনে শান্তি নেই।
  • | ২৪ জুন ২০১৫ ০৯:১২301153
  • এক্স বয়ফ্রেন্ড যে ভালো বয়ফ্রেন্ডকে তাড়িয়ে দিয়েছে এবং বিয়ে করেছে-তার চুমু তো পুপু হওয়াই স্বাভাবিকঃ)
  • | ২৪ জুন ২০১৫ ০৯:০৮301152
  • কিন্তু এক্স বয়ফ্রেন্ডের চুমু মানে ঠিক কোন অবস্থার? এক্স হওয়ার আগে? কিন্তু তখন তো নিশ্চয় সেটা 'পুপু' ছিল না। তাহলে এক্স হওয়ার পরে? কিন্তু পুপুহেন চুমু অ্যালাও করা হবে কেন? তাহলে কি প্রাক-এক্স অবস্থাকালীন যে চুমুটাকে পুপু মনে হয় নি সেটাকেই এখন মনে হচ্ছে!

    উফ! কি জটিল সমস্যা!
  • a x | ২৪ জুন ২০১৫ ০৯:০২301151
  • উকার বাদ নিয়ে নাও নিজেই। বক্তব্য তো একই। কোত্থেকে শেখে কে জানে! ভেবেছিলাম বিয়ে কি তাই জানেনা। এখন দেখি বিয়ে, বয়ফ্রেন্ড, এক্স-বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের চুমু একেবারে স্নাতকোত্তর পর্বে চলে গেছে। আমাকে আর কিছুই শেখাতে হবেনা। বাঁচা গেল!
  • Bratin | ২৪ জুন ২০১৫ ০৮:৩৮301150
  • সুপ্রভাত
  • | ২৪ জুন ২০১৫ ০৮:০৯301149
  • আমার ছোটর আগের বোনের নাম পুপুঃ)
  • - | ২৪ জুন ২০১৫ ০৮:০৭301148
  • গানের ওপারেতে তো পুপে! পুপু কেউ নেই-ই তো।
  • | ২৪ জুন ২০১৫ ০৭:৫৭301147
  • অনেক আদর,একটা উকার কম দিলেই সর্বাঙ্গসুন্দর হইতোঃ))
  • j | ২৪ জুন ২০১৫ ০৭:৩৫301146
  • অরণ্যদাকে হ্যাপ্পি জন্মদিন ! আরো আরো ফুটবল হোক
  • a x | ২৪ জুন ২০১৫ ০৭:২৬301145
  • আজ আমি শিখলাম এক্স-বয়ফ্রেন্ড কী জিনিস। আপনাদেরও শেখাই। এক্স-বয়ফ্রেন্ড হল সে, যে আসল ভালো বয়ফ্রেন্ডকে ছলে বলে কৌশলে তাড়িয়ে আপনাকে বিয়ে করেছে।

    আর কী জানলাম? এক্সবয়ফ্রেন্ডের চুমু নাকি পুপুর মত। এ পুপু অবশ্যই গানের ওপারে নেই বুঝতেই পারছেন।
  • tania | ২৪ জুন ২০১৫ ০৩:৫১301144
  • মেল করলাম ঃ-)
  • সে | ২৪ জুন ২০১৫ ০১:৩০301143
  • তানিয়া,
    আপনার ফোন নম্বরটা মেইল করে দিন, অমি এখনি ফোন করছি আপনাকে, কেমন?
  • সে | ২৪ জুন ২০১৫ ০১:১৯301142
  • তানিয়া,
    পাড়ায় যাচ্ছি মানে? আমার বাড়ী আসতে হবে বলে দিচ্ছি।
    মেইল করছি একখুনি।
    এক মিনিট।
  • তাপস | ২৪ জুন ২০১৫ ০১:১৬301141
  • অরণ্যদাকে শ্রদ্ধা, শুভেচ্ছা আর ভালোবাসা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত