এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৪ জুন ২০১৫ ১২:১৬301230
  • আমার খুড়তুতো ভাই তখন খুব ছোট - চার বছর হবে হয় তো। সে তার সীমিত হিন্দি জ্ঞান নিয়ে আলিশা চিনয়ের গান গাইত সারা ঘরে তিড়িং বিড়িং করে লাফিয়ে - মেরি বিন্দিয়া, মেরি বিন্দিয়া।
  • | ২৪ জুন ২০১৫ ১২:০৯301229
  • " তন গোরা হো ইয়ে কালে,
    পর হো সাচ্চা দিল বালে" ইত্যাদি প্রভৃতি ঃ)
  • সে | ২৪ জুন ২০১৫ ১১:৫২301228
  • ল্লেঃ!
  • | ২৪ জুন ২০১৫ ১০:৩৩301227
  • আমার ও মুখস্ত ছিল। কেউ আওয়াজ দেবে বলে বলি নি। এখন অবশ্য ভুলে গেছি ঃ))
  • san | ২৪ জুন ২০১৫ ১০:৩১301226
  • ছিল না বলে আছে বল্লেও ভুল হয় না :-) সেই সেই তখন এত্তবার শুনেছি, এত্তবার শুনেছি !
  • san | ২৪ জুন ২০১৫ ১০:৩০301225
  • আলিশা চিনয়ের মেড ইন ইন্ডিয়া ক্যাসেটের সবকটা গান আমার মুখস্থ ও ঠোঁটস্থ ছিল, হুঁ হুঁ বাবা
  • | ২৪ জুন ২০১৫ ১০:২৮301224
  • আমাদের সময়ে আরেক টা বিখ্যাত গানঃ আলিশা চিনয় র " মেড ইন ইন্ডিয়া"
  • | ২৪ জুন ২০১৫ ১০:২৪301223
  • দুষ্টু লোকেরা বাবা সায়্গল কে বাবা "ছাগল" বলতো!!
  • | ২৪ জুন ২০১৫ ১০:১৮301222
  • "টিপ টিপ বর্ষা পানি" র জন্যে ও ই ভুলভাল "মোহড়া" দু বার দেখেছিনু! ঃ))
  • daanab | ২৪ জুন ২০১৫ ১০:১৭301221
  • এঃ। আরেকজন ভোলি ভালি লেড়কি শোনেনি এইদিকে ক্যুইজের ঝাঁপি খুলে বসেছে।
  • daanab | ২৪ জুন ২০১৫ ১০:১৪301219
  • সবই যখন থাকছে তাহলে মুক্কালা মুকাবিলাটাও রেখে ঘুমাতে যাই।



    তবে সেই মার্কেটে সবচে, ইয়ে, মানে উষ্ণতম গান ছিল টিপ টিপ বর্সা পানি। আর হবি তো হ যেদিন এই গানটা দিল (এক সে বঢ়কর এক নাকি সুপারহিট মুকাবিলা) সেইদিনই বিকেলে আমি আর সুকন্যা শহরের রাস্তায় বাড়ির লোকজনের চোখে পড়ে এমন অশান্তি হলো যে টিভি চালানোর কথা কল্পনাই করা গেলনা। এইদিকে আশে পাশের বাড়ির টিভি থেকে শুনতে পাচ্ছি সেই গান, লিবারাল বাড়ির ছেলে ছোকরারা যা অলরেডি ভিডিও ক্যাসেটে দেখে নিয়েছে। টিন এজ খুবই সংগ্রামী সময় সে যে যাই বলুক।
  • cb | ২৪ জুন ২০১৫ ১০:১৪301220
  • http://www.anandabazar.com/khela/mustafa-kamal-claims-bangladesh-could-have-win-the-melbourne-quarterfinal-1.164894

    এইসব বালামো র জন্যই একদল উদগান্ডু এই আর এস এস জাতীয় পোস্টে হুর হুর করে লাইক মারে।

    মেলবোর্নের কো ফা তে ভারত অত্যন্ত প্রফেশনাল ভাবে খেলে যোগ্য দল হিসেবে জিতে্ছিল,, দু দলের মধ্যে আকাশ পাতাল তফাৎ ৭০ - ৩০। এত ভাল বল করেছিল ভারত সেদিন বাংলাদেশের জেতার কোন চান্স ছিল না। এইট যতদিন ন স্বীকার করে নিতে পারবে বাংলাদেশি রা, ততদিন ই উপহাসের পাত্র হয়ে থেকে যাবে, সে যতই ২-০ কি ৩-০ হারাক। they were completely outplayed in melbourne, at no point of time, they were able to exert any pressure on India
  • | ২৪ জুন ২০১৫ ১০:১৩301218
  • ও টা দেখেছি তো। গান টা ভুলে গেছি।
  • সিকি | ২৪ জুন ২০১৫ ১০:১১301216
  • না, আমি একটাও সিনেমা দেখি নি। এটা যে সবসে বড়া খিলাড়ির গান সেটাও এইমাত্র জানলাম। সিনেমা নিয়ে আমার কখনও কোনও ইন্টারেস্ট ছিল না।

    আহা, বাবা সায়গল। দিল ধড়কে আর ঠাণ্ডা ঠাণ্ডা পানি আর ম্যায় ভি ম্যাডোনা - এই তিনটে গান আমার আজও লাইন বাই লাইন মুখস্থ আছে - শুনবে?
  • kumu | ২৪ জুন ২০১৫ ১০:১১301217
  • ইয়ে মানে এই গানটা মনে হয় আমি পজ্জন্ত শুনেছি।
  • | ২৪ জুন ২০১৫ ১০:১০301214
  • দাও ফিরে সেই পুজোর আনন্দ- স্মৃতিকাতর হয়ে পড়লাম
  • byaang | ২৪ জুন ২০১৫ ১০:১০301215
  • সুপারহিট মুকাবলা দেখতাম তো। মুক্কালা মুকাবলা টা দিলে তো গায়ে পুরো ইলেকট্রিক শক লাগত। বলে কিনা বাবা সায়গল আর হাসান জাহাঙ্গীর আমার সর্বকালের প্রিয় গায়ক। দাদুভাইকে বুঝিয়েছিলাম কে এল সায়গলের নাতির গানের ক্যাসেট কিনব বলে তিরিশটাকা আদায় করে আরাধনা থেকে ঠান্ডা ঠান্ডা পানির ক্যাসেট কিনে এনেছিলাম। আর আমাকে কিনা হ্যাটা দেওয়া!
    অক্ষয়কুমারের সিনেমার লিং দিয়ে আমাকে হ্যাটা দেওয়া? বলুন দেখি অক্ষয়্কুমার আসল ডেবিউ সিন্মা কোনটা হওয়ার কথা ছিল? নায়িকাই বা কে ছিল? আহা, অত সুন্দর আর কোনো সিন্মায় অক্ষয়্কুমারকে দেখায় নি। আমি সিএ মার্কেটের ভিডিও পার্লার থেকে সেটার ভিডিও ক্যাসেটটা কম করেও পাঁচবার ভাড়া করেছি।
  • quark | ২৪ জুন ২০১৫ ১০:০৯301212
  • এইরম সময়ে আমার এক বন্ধু তার মধ্যবয়সিনী পিসিকে কুমার শানুর গান চিনিয়েছিল এই ব'লে - তুমি তোমার চারপাশে যত হিন্দি গান শুনবে, তার যে ক'টা তোমার ভালো লাগবে সেটাই কুমার শানু। (কি কনফিডেন্স্‌!)
  • | ২৪ জুন ২০১৫ ১০:০৯301213
  • পাড়ার পুজোতে রাত দশটার পর এইসব আবেদন/নিবেদন মূলক গান শুরু হতো। সকাল বিকেলে সুস্থ রুচি,শুদ্ধ শুচি চলতো কেবলঃ)
  • সিকি | ২৪ জুন ২০১৫ ১০:০৬301211
  • আরে এইসব গান পুজোর সময় পাঁচদিন ধরে বাজতো পাড়ার প্যান্ডেলে, শোনে নি হতেই পারে না, হয় তো এক্খুনি মনে পড়ছে না।
  • দানবকৃষ্ণ | ২৪ জুন ২০১৫ ১০:০৫301210
  • হ্যাঁ ব্রতীনদা, সবসে বড়া খিলাড়ীর গান সবঃ)

    মিঠুদি, হ্যাঁ ওইটাইঃ)
  • | ২৪ জুন ২০১৫ ১০:০৪301209
  • বিলাটা অপপ্রয়োগ হলো মনে হয়। ভোঁতাই ঠিক আছে।
  • | ২৪ জুন ২০১৫ ১০:০৩301208
  • কেউ এসে বল্লে তার থোঁতা মুখ বিলা করে দেবোখন- তুমি চিন্তা নাঅ করে আনন্দ্লোকের আলোচনায় অংশগ্রহণ করোঃ)
  • সিকি | ২৪ জুন ২০১৫ ১০:০২301207
  • ব্যাং, যাবার আগে শুনে যাও -

  • byaang | ২৪ জুন ২০১৫ ১০:০১301206
  • চালিয়ে যান আপনারা। এক্ষুনি কেউ এসে যখন বলবে গুরুকে আনন্দলোক বানিয়ে দেওয়ার চক্রান্ত করছেন আপনারা, তখন আপনাদের শিক্ষে হবে।
    আমার আর কি, আমি তো বিদায় নিয়েইছি।
  • সিকি | ২৪ জুন ২০১৫ ১০:০০301204
  • আহা, এ-ও বড় প্রিয় গান, তখন আমার ষোল কি সতেরো বছর বয়েস, এইসব গান ভালো লাগারই তো বয়েস।
  • | ২৪ জুন ২০১৫ ১০:০০301205

  • এই যেঃ)) উফ্‌
  • সিকি | ২৪ জুন ২০১৫ ০৯:৫৯301201
  • ব্যাংকে আমি এইবারে যারপরনাই হ্যাটা করলাম, যারপরনাই হ্যাটা। ব্যাং কি সুপারহিট মুকাবলা দেখতো না?
  • নেতাই | ২৪ জুন ২০১৫ ০৯:৫৯301202
  • এ তো বিশাল মারকাটারি হাই ভোল্টেজ সিনেমা। ব্যাংদি দেখেনি। হায়।
  • quark | ২৪ জুন ২০১৫ ০৯:৫৯301203
  • যাহ্‌ ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত