এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৫ জুন ২০১৫ ১১:০২301470
  • সত্যি বটে। লোকেদের কোনো কাজ ছিলো না বসে বসে ভালো ভালো কথা জুড়ে কবিতে লিখেছে।
  • S | ২৫ জুন ২০১৫ ১১:০১301469
  • হ্যাঁ হ্যাঁ ভোরাই।
  • | ২৫ জুন ২০১৫ ১১:০০301467
  • আর "ভোরাই" বলে এক পিস কবিতা ছিল না। ঐ টা কার লেখা স্যান? মনে থাকলে একটু দিও না।

    আমার এই টুকু মনে আসছেঃ

    ভোরাই
    -----------
    ভোর হলো রে, ফরসা হল
    দুললো উষার ফুল দোলা,
    আনকো আলোয় যায় দেখা ঐ
    পদ্মকলি র হাই তোলা!!
  • সিকি | ২৫ জুন ২০১৫ ১১:০০301468
  • মধুর চেয়ে আছে মধুর
    সে এই আমার দেশের মাটি
    আমার দেশের পথের ধূলা
    খাঁটি সোনার চাইতে খাঁটি।

    চন্দনেরি গন্ধভরা,
    শীতল করা, ক্লান্তি-হরা
    যেখানে তার অঙ্গ রাখি
    সেখানটিতেই শীতল পাটি।

    শিয়রে তার সূর্য এসে
    সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
    নিদ-মহলে জ্যোৎস্না নিতি
    বুলায় পায়ে রূপার কাঠি।

    নাগের বাঘের পাহারাতে
    হচ্ছে বদল দিনে রাতে,
    পাহাড় তারে আড়াল করে
    সাগর সে তার ধোয়ায় পা-টি।

    নারিকেলের গোপন কোষে
    অন্ন-পানি যোগায় গো সে,
    কোল ভরা তার কনক ধানে
    আটটি শীষে বাঁধা আঁটি।

    মধুর চেয়ে আছে মধুর
    সে এই আমার দেশের মাটি।

    এইটা আবৃত্তি করে ফাস্টো প্রাইজ পেয়েছিলাম।
  • সিকি | ২৫ জুন ২০১৫ ১০:৫৭301466
  • কোন্‌ দেশেতে তরুলতা
    সকল দেশের চাইতে শ্যামল
    কোন্‌ দেশেতে চলতে গেলে
    দলতে হয় রে দূর্বা কোমল?
    কোথায় ফলে সোনার ফসল,
    সোনার কমল ফোটেরে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে!

    কোথায় ডাকে দোয়েল-শ্যামা
    ফিঙে গাছে গাছে নাচে?
    কোথায় জলে মরাল চলে,
    মরালী তার পাছে পাছে?
    বাবুই কোথা বাসা বোনে,
    চাতক বারি যাচে রে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে!
  • san | ২৫ জুন ২০১৫ ১০:৫৫301464
  • এখানেও সুপর্ণা :-)
  • | ২৫ জুন ২০১৫ ১০:৫৫301465
  • সব সময় ছেলে মেয়ে করবেন না তো? একটু ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে সব কিছু দেখুন ঃ)
  • S | ২৫ জুন ২০১৫ ১০:৫৪301462
  • এতো দেখছি গুছিয়ে মেয়েদের নাম ভর্তি। দুচারটে ছেলেদের নামও আছে ঃ)
  • san | ২৫ জুন ২০১৫ ১০:৫৪301463
  • এইরে সেটা মনে নেই :-)
  • | ২৫ জুন ২০১৫ ১০:৫৩301461
  • এই টা আমাদের কোন ক্লাসে ছিল বলো তো ? সিক্স না সেভেন?

    একেবারে ভুলে মেরে দিয়েছি...
  • | ২৫ জুন ২০১৫ ১০:৫০301460
  • ওয়াহ!! দারুন স্যান ঃ)
  • san | ২৫ জুন ২০১৫ ১০:৪৭301459
  • নেট থেকেই টুকে দিলাম -

    ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
    তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
         অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
         গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
    তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
                ঝর্ণা!
    পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
    ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু়
         মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
         চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
    ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
                 ঝর্ণা!
    এস তৃষার দেশে এস কলহাস্যে -
    গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
         ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
         শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
    ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
                 ঝর্ণা!
    শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
    পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
         পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
         হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
    স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
                 ঝর্ণা!
    মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
    ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
         মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
         মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
    তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
                 ঝর্ণা!
  • | ২৫ জুন ২০১৫ ১০:৪০301458
  • ছন্দের জাদুকর ই বটে..

    ভীষন প্রিয় ছিল এই কবিতা টাঃ

    ঝর্ণা
    -------------------------------------
    ঝর্ণা ! ঝর্ণা ! সুন্দরী ঝর্ণা !
    তরলিত চন্দ্রিকা ! চন্দন-বর্ণা !
    অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
    গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
    তনু ভরি যৌবন, তাপসী অপর্ণা !

    তারপরে ভুলে গেছি কেউ মনে কর'না!
    ---------------------------------------
  • kumu | ২৫ জুন ২০১৫ ১০:৩৩301457
  • আজ ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুদিন। কাব্যের ছন্দ বিষয়ে তাঁর অদ্ভুত দক্ষতার কারণেই তাঁকে ছন্দের যাদুকর বলা হয়। নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কালামগীর ইত্যাদি ছদ্মনামেও লিখতেন তিনি(-আনন্দবাজার,২৫ জুন,২০১৫।)
  • Bratin | ২৫ জুন ২০১৫ ০৯:৪০301456
  • এ কী করেছেন মহায়!!
    টোটাল তো!!
  • | ২৫ জুন ২০১৫ ০৯:৩৩301455
  • দময়ন্তী,আজ না, নেমন্তন্ন কাল। রান্না অল্প এগিয়ে রাখলাম। ডিমের একটা খুব মাখামাখা ডালনা, ভেড়ার কিমা রান্না করে রেখেছি। চিংড়ি করবো নারকেল-সর্ষে(অল্প )দিয়ে আর চিকেন।সাদাভাত আর পোলাও দুইই করবো ভেবেছি আর আলুভাজা।

    এইপ্রথম রান্না কত্তে টেনশান হচ্ছেঃ)
  • সিকি | ২৫ জুন ২০১৫ ০৯:২৯301454
  • ধুর ধুর আমি এখন সেন্টিও দিই না। পড়লে পড়বে, না পড়লে না পড়বে।
  • | ২৫ জুন ২০১৫ ০৯:২৬301453
  • কিন্তু নেমন্ত'র রান্না? কী কী করলে? খেয়ে কী বলল অতিথসজ্জনেরা?
  • | ২৫ জুন ২০১৫ ০৯:২৩301452
  • শুনুন, ছেলেকে বল্লাম, বাংলাটা ভালো করে না পড়লে সবই ভুলে যাবে- উত্তরে ছেলে বল্লো,ছেলে মেয়েকে কয়েকটা বাংলা শব্দ তো অবশ্যই শেখাবো!
    কি কথার কি উত্তরঃ(
  • - | ২৫ জুন ২০১৫ ০৯:১৬301451
  • অ, ফিরে এয়েচেন? ঃ-)
  • সুশ্রুত সরখেল | ২৫ জুন ২০১৫ ০৯:১৪301450
  • সেবার আপ্যায়ন ভাল হয়নি দেখে থাকেননি।
  • সুশ্রুত সরখেল | ২৫ জুন ২০১৫ ০৯:১২301449
  • ক্ষমা কথাটি আমি একটু সাবধানতার সাথে ব্যবহার করতে চাই। যিনি ক্ষমা করছেন তিনি অপরাধ/অন্যায়ের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল।
  • - | ২৫ জুন ২০১৫ ০৮:৫৪301448
  • ক'দিন আগেও একবার এসেছিল না?
  • সিকি | ২৫ জুন ২০১৫ ০৮:৪৪301447
  • দিল্লিতে বর্ষা এসে গেল।
  • Bratin | ২৫ জুন ২০১৫ ০৮:৩৭301446
  • সুপ্রভাত।

    মিঠু খিচুড়ি কেমন নামলো?
  • pi | ২৫ জুন ২০১৫ ০৬:০০301445
  • অনেক অনেক ধন্যবাদ, কুমুদি !
  • সিকি | ২৫ জুন ২০১৫ ০০:২৭301444
  • ঘুমোতে যাই।
  • সে | ২৫ জুন ২০১৫ ০০:০৮301443
  • আচ্ছা, একটা জিনিস মাথায় এলো। এই যে ফ্যামিলির লোকেরা বাচ্চাদের রেপ অর্গ্যানাইজ করে পয়সা রোজগার করেছে, এতো ক্রিমিনাল অফেন্স। ঐ শিশুটি ছোটোবেলায় কিছু বলেনি, সে তার রাইট্‌স্‌ জানত না বা সম্পূর্ণভাবে পরিস্থিতির শিকার। কিন্তু এখন সে যদি নিজে থেকে কোনো কম্প্লেইন না করে, তাহলে অপরাধীরা জাস্ট এরকমই থেকে যাবে? অ্যাজ ইফ মেয়েটা খুব মহৎ কিছু করছে অপরাধীদের ধরিয়ে না দিয়ে। এই দিকটা খুব ডিস্টার্বিং লাগল। তলায় বিভিন্ন লোকেদের কমেন্টও পড়লাম। এই অসুস্থ সমাজের মধ্যে মেয়েটি ভিক্টিম এবং সে এই অপরাধীদের "ক্ষমা" করে দিল। কিন্তু রোগটা তো থেকে যাচ্ছে। এনজিও তে কী কাজ করে সে জানি না, কিন্তু এই ধরণের পেরেন্টদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়ত আরো অনেক শিশু সাহস পেয়ে এগিয়ে আসবে। কি জানি! যেমন অদ্ভুত সমাজ, তেমনি প্যানপ্যানে জাস্টিফিকেশান।
  • kumu | ২৪ জুন ২০১৫ ২৩:৩১301441
  • পাই, প্রায় প্রতি শহরে NABL /FSSAIaccreditated ল্যাব আছে।সেখানে টেস্ট করার জন্য পাঠতে পার।তারাই বলে দেবে পাঠানোর নিয়ম।NABL/FSSAIেব্সিতে এ নাম পাবে।শহরের নাম দিলে আমি ওয়েবসাইট দেখে বলে দিতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত