এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:২৪301530
  • চমৎকার একটা লাঞ্চের আইডিয়া এসেছে। দুটো হাসবেন্ড আভেনে রেখে আসি। তোরা একটু ওয়েট কর। জাস্ট দেড় মিনিট নোবো।
  • Lama | ২৫ জুন ২০১৫ ১২:২৩301528
  • স্যান করবে ঘ্যানঘ্যান?
    এমনটি হল ক্যান?
    ব্যাপারটা গেল ট্যান।
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:২৩301529
  • ভর্তৃ শব্দ থেকে। এখন কানেকশানটা বোঝা গেল। ভগ্ন তৎসম বেগুনপোড়া।
  • | ২৫ জুন ২০১৫ ১২:২২301527
  • ইয়ে মানে বিয়ের আগে না পরে লামা?
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:২১301525
  • টিনটিনটাও সলিড।
  • Lama | ২৫ জুন ২০১৫ ১২:২১301526
  • husband কেও সংস্কৃতে ভর্তা বলে। বোধ হয় তাদের মুখগুলো বেগুনপোড়ার মত হয় বলে (আমার নিজের মুখ অবশ্য বেশ ইসে)
  • | ২৫ জুন ২০১৫ ১২:২০301524
  • স্যান কে দিও নেকো জ্ঞান
    (তাতে) স্যান করতে পারে ঘ্যান ঘ্যান!!
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:১৯301522
  • চমৎকার খাদ্যকাব্য।

    কিন্তু একটুক কোশ্চেন ছিলো। বেগুন পোড়াকে ভর্তা বলে কেন? হিন্দিতে ভুর্তা বলে যেমন, তেমনি?
  • | ২৫ জুন ২০১৫ ১২:১৯301523
  • পুরো অসাম শালা!! ঃ)))))))
  • Lama | ২৫ জুন ২০১৫ ১২:১৮301521
  • এবং

  • - | ২৫ জুন ২০১৫ ১২:১৭301520
  • গরিমা পাওয়াটাই সেশ কথা না। সেটি রক্ষা করতে হবে। স্যানকে জ্ঞান। ঃ-)
  • Lama | ২৫ জুন ২০১৫ ১২:১৬301519
  • বৃষ্টির দিনের মেনু সম্বন্ধীয় (ফেসবুক হইতে)ঃ

    Shruti Goswami
    June 23 at 9:46pm

    সবাই যখন খাবারের ছবি দিচ্চে,আমি ভাবলুম এক খানা ছড়া লিকিঃ

    একটা গোলপানা সবুজপানা ছোট্ট বেগুন
    ঝলসাবে তাকে যে গনগনে আগুন
    আজ তবে খাব আমি বেগুনের ভর্তা
    আজ তবে খাব আমি বেগুনের ভর্তা
    হোক না খাবার আজ সেই গড়পড়তা
    হাম কেয়া কাভি কিসি সে হেয় ডরতা?
    খাব তবে নিশ্চয় বেগুনের ই ভর্তা।

    Sankha Karbhaumik ...
    যেদিন সকালবেলা ঝিরিঝিরি ঝরতা,
    সেই দিনে যে মানুষ খিচুড়ি না করতা,
    বদলে সেরেফ খাতা বেগুনের ভর্তা
    সে সকল নরাধম নরকেই মরতা।
    নাই কি চক্ষে তব চর্ম বা পর্দা?
    কিসিসে হোক না হোক, খুদা সে তো ডরতা?
    Like · Reply · 4 · Yesterday at 8:19am · Edited
    View 1 more reply..

    Shruti Goswami
    দুঃখের কতা কি আর কব বল কর্তা,
    ঝিরি ঝিরি ঝরতা তো হাম ক্যা করতা
    ছিলনা যে ডাল কিছু
    ছাতা হায় পড়তা
    ভগমান সে নাহি
    খালি পেট সোনে সে হায় ডরতা
    ইসিলিয়ে বানায়া বাইঙ্গান ভর্তা।

    Unlike · 3 · Yesterday at 10:42am · Edited
    ..

    Sukanya Roy Sarkar
    Kaheko michhimicchi jhogra ti korta! !!
    Ki bhalo kom beshi khichuri na bhorta?
    Khide pele sob bhalo,,,,,
    gopagop marta!!!!!

    Unlike · 2 · Yesterday at 11:00am
  • san | ২৫ জুন ২০১৫ ১২:১৫301518
  • মোটেই না।
  • | ২৫ জুন ২০১৫ ১২:১৪301517
  • কংকলের শেষে আমি এখন আম খাচ্ছি।
  • | ২৫ জুন ২০১৫ ১২:১২301516
  • ঃ)))))
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:১১301515
  • বয়সগরিমা দ্যাখাসনি বোতীন।
  • | ২৫ জুন ২০১৫ ১২:১০301513
  • স্যান কি চটে গেল নাকি? ঃ(
  • | ২৫ জুন ২০১৫ ১২:১০301514
  • তোমাদের মতোন বয়েসে এ আমরাও মাল্টি টাস্কিং করতুম। এখন নেহাত বয়েস হয়ে গেছে তাই ঃ)
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:০৮301511
  • মাল্টিটাস্কিং।
  • সে | ২৫ জুন ২০১৫ ১২:০৮301512
  • চাপিয়ে এলাম।
  • | ২৫ জুন ২০১৫ ১২:০৭301510
  • কুমু দি, ইলশে গুঁড়ি আগে পড়িনি খুব ভালো লাগলো।

    সে দি, আড্ডা দেবার মতো মহান কাজ ছেড়ে রান্না করার কোন মানে হয়?
  • S | ২৫ জুন ২০১৫ ১২:০৩301509
  • এইজন্যে বাঙ্গালীর কিছু হোলোনা। ভর দুকুর বেলায় আপিসে বসে কাব্যি করছে।
  • সিকি | ২৫ জুন ২০১৫ ১২:০২301508
  • ওটাও কি সত্যেন দত্ত?

    দূরে ঐ দেখছো না
    আকাশের লাঞ্ছনা
    ওড়ে ঐ ছেঁড়া কালো উড়নি
    এলোমেলো
    ঝড় এলো ঝড় এলো
    ঘুরপাক খায় লাখো ঘূর্ণি
    ঘর ভাঙে ঝুপঝাপ
    তোমরা কি চুপচাপ?

    নাকি সুনির্মল বসু?
  • সে | ২৫ জুন ২০১৫ ১১:৫৯301507
  • তোরা আড্ডা দে, আমি হেঁশেল সামলাতে চল্লুম।
  • Bratin | ২৫ জুন ২০১৫ ১১:৫৮301506
  • কেন আগে তোমার যে কাসুন্দি- গরিমা ছেল ঃ)
  • san | ২৫ জুন ২০১৫ ১১:৫১301504
  • বাঃ এইতো আমিও অবশেষে একটা বিনয়গরিমা পেয়েছি :-) গুরুভত্তি গরিমা দেখে বড়ো মনোকষ্টে ছিলাম ! থ্যাংকু সুশ্রুতবাবু :-D
  • san | ২৫ জুন ২০১৫ ১১:৪৪301502
  • মেথরও পাওয়া গেছে -

    কে বলে তোমারে, বন্ধু, অস্পৃশ্য, অশুচি? 
    শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে; 
    তুমি আছ, গৃহবাসে তাই আছে রুচি 
    নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। 
    শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে, 
    ঘুচাইছ রাত্রিদিন সর্ব ক্লেদ-গ্লানি! 
    ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে; 
    হে বন্ধু! তুমিই একা জেনেছ সে বাণী! 
    নির্বিচারে আবর্জনা বহ অহর্নিশ, 
    নির্বিকার সদা শুচি তুমি গঙ্গাজল 
    নীলকণ্ঠ করেছেন পৃথ্বীরে নির্বিষ 
    আর তুমি? তুমি তারে করেছ নির্মল। 
    এসো বন্ধু, এসো বীর, শক্তি দাও চিতে, 
    কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে।
  • kumu | ২৫ জুন ২০১৫ ১১:৪৪301503
  • সিকি ক্ষী আশ্চয্যি।আমিও একবার,ঐ কবিতা------
  • kumu | ২৫ জুন ২০১৫ ১১:৪২301499
  • জগৎ জুড়িয়া এক জাতি আছে
    সে জাতির নাম মানুষ জাতি;
    এক পৃথিবীর স্তন্যে লালিত
    একই রবি শশী মোদের সাথী।
    শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা
    সবাই আমরা সমান বুঝি,
    কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি
    বাঁচিবার তরে সমান যুঝি।
    দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,
    জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
    কালো আর ধলো বাহিরে কেবল
    ভিতরে সবারই সমান রাঙা।
    বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ
    ভিতরের রং পলকে ফোটে,
    বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
    কৃত্রিম ভেদ ধুলায় লোটে।।।।

    বংশে বংশে নাহিক তফাত
    বনেদি কে আর গর্-বনেদি,
    দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ্
    দুনিয়া সবারি জনম-বেদী।

    আর
    ইলশে গুঁড়ি

    ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি
    ইলিশ মাছের ডিম়
    ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
    দিনের বেলায় হিম়
    কেয়াফুলে ঘুণ লেগেছে,
    পড়তে পরাগ মিলিয়ে গেছে,
    মেঘের সীমায় রোদ হেসেছে
    আলতা-পাটি শিম়্
    ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি,
    রোদ্দুরে রিম্ ঝিম়্
    হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়
    ইলশে গুঁড়ির নাচ, -
    ইলশে গুঁড়ির নাচন্ দেখে
    নাচছে ইলিশ মাছ়
    কেউ বা নাচে জলের তলায়
    ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়,
    নদীতে ভাই জাল নিয়ে আয়,
    পুকুরে ছিপ গাছ়
    উলসে ওঠে মনটা, দেখে
    ইলশে গুঁড়ির নাচ়

    ইলশে গুঁড়ি পরীর ঘুড়ি
    কোথায় চলেছে,
    ঝমরো চুলে ইলশে গুঁড়ি
    মুক্তো ফলেছে!
    ধানেক বনে চিংড়িগুলো
    লাফিয়ে ওঠে বাড়িয়ে নুলো;
    ব্যাঙ ডাকে ওই গলা ফুলো,
    আকাশ গলেছে,
    বাঁশের পাতায় ঝিমোয় ঝিঁঝিঁ,
    বাদল চলেছে়

    মেঘায় মেঘায় সূর্য্যি ডোবে
    জড়িয়ে মেঘের জাল,
    ঢাকলো মেঘের খুঞ্চে-পোষে
    তাল-পাটালীর থাল়
    লিখছে যারা তালপাতাতে
    খাগের কলম বাগিয়ে হাতে
    তাল বড়া দাও তাদের পাতে
    টাটকা ভাজা চাল;
    পাতার বাঁশী তৈরী করে'
    দিও তাদের কাল়

    খেজু পাতায় সবুজ টিয়ে
    গড়তে পারে কে?
    তালের পাতার কানাই ভেঁপু
    না হয় তাদের দে়
    ইলশে গুঁড়ি - জলের ফাঁকি
    ঝরছে কত বলব তা কী?
    ভিজতে এল বাবুই পাখী
    বাইরে ঘর থেকে; -
    পড়তে পাখায় লুকালো জল
    ভিজলো নাকো সে়

    ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!
    পরীর কানের দুল,
    ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!
    ঝরো কদম ফুল়
    ইলশে গুঁড়ির খুনসুড়িতে
    ঝাড়ছে পাখা - টুনটুনিতে
    নেবুফুলের কুঞ্জটিতে
    দুলছে দোদুল দুল্;
    ইলশে গুঁড়ি মেঘের খেয়াল
    ঘুম-বাগানের ফুল়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত