এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৬ জুন ২০১৫ ০১:১৯301620
  • ঐ মেয়েটির বাড়িতে টিএমসি বোমা টোমা গুছিয়ে রাখতে গেছিল নাকি :-o মানে উড়িয়ে দেবার জন্য না, ফলস এভিডেন্স ইমপ্লান্ট করতে! আর ওদিকে IC কে ট্রান্সফার করে দিয়েছে!
  • kumu | ২৬ জুন ২০১৫ ০০:০৪301619
  • রক্তকরবী সত্যি অপূর্ব।
  • Atoz | ২৫ জুন ২০১৫ ২৩:৩৭301617
  • কিকি, কাহিনিটা যেভাবে তুমি কইলে, বড়ই ইচ্ছে করছে পড়তে। হদিশ বার করতে হবে।
    রক্তকরবীর থেকে খানিকটা প্রভাবিত ও অনুপ্রাণিত মনে হয়, নায়ক রঞ্জনকে যেমন গোটা কাহিনিতে কোথাও দেখা যায় না একেবারে শেষে ছাড়া, অথচ সে ই নায়ক, তারই কথা সবাই বলছে, সখী নন্দিনী থেকে আরম্ভ করে রাজা, পন্ডিত, ফাগুলাল, বিশু, অন্য খোদাইকররা-সবাই। সেখানেও নন্দিনী অপেক্ষা করছে রঞ্জন আসবে বলে। আসে বিশু, আসে কিশোর, আসে রাজা, রঞ্জন আর আসে না।
    তবে রক্তকরবী একটা অসাধারণ অপার্থিব টাইপের লেখা। অতুলনীয়।
  • দানববাবু | ২৫ জুন ২০১৫ ২৩:৩৫301616
  • ঠিকোই (সিলেবাসের কবিতা)।
  • সিকি | ২৫ জুন ২০১৫ ২৩:৩৪301615
  • :) এঃ, খুব বেশি তো সিলেবাসে ছিল না। অধিকাংশই তো আউট অফ সিলেবাস, আবৃত্তি কম্পিটিশনের জন্য মুখস্থ করেছিলাম।
  • sinfaut | ২৫ জুন ২০১৫ ২৩:৩১301614
  • সিলেবাসের কবিতাগুলো দেখে আবার অনুভব করলাম কোনোদিনই স্কুলের পড়া এনজয় করিনি। কবিতাগুলো দেখেই কেমন শিরশিরে অনুভূতি হলো এই বুঝি একটা লাইন তুলে ফালতু হ্যাজ মারতে দেয়। মানে বেশ ক্লিনিকাল অ্যাপাথি হলো, তাজ্জব।
  • সে | ২৫ জুন ২০১৫ ২৩:২৪301613
  • এইতো অ্যাতোক্ষণে ঠিক লোক এসে গ্যাছে।
  • Atoz | ২৫ জুন ২০১৫ ২৩:০৭301612
  • কিকি, লেখাটা তো চমৎকার মনে হচ্ছে। পড়িনি কোনোদিন। খুঁজে বার করতে হবে।
  • I | ২৫ জুন ২০১৫ ২২:৪৭301611
  • অল্প কিছু লাইন নিচ্ছে, তারপর বাকিটা আর নিচ্ছে না। এ কেমন? সাইটে কি কিছু সংকট? বাগ ঢুকেছে?
  • I | ২৫ জুন ২০১৫ ২২:৪৩301610
  • কোনো এক অজ্ঞাত কারণে খেরোর খাতায় কিছু লিখতে পারছি না। ডানদিকে বাংলা আসছে না।
  • Ishan | ২৫ জুন ২০১৫ ২২:১৭301609
  • নমস্কার।

    সকালে উঠিয়া আমি মনে মনে বলি
    সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।

    এই একটা কবিতাই আমার মনে আছে। :-)
  • Rectangular Parallelepiped | ২৫ জুন ২০১৫ ২২:১৪301608
  • 'বাঁকানো চাঁদের সাদা ফালিটি'
  • সিকি | ২৫ জুন ২০১৫ ২২:০৯301607
  • নতুন *** চাঁদের বাঁকা ফালিটি
  • সিকি | ২৫ জুন ২০১৫ ২২:০৮301606
  • না, দিনেশ (দীনেশ নয়) দাসের নয়।

    দিনেশ দাশের একটই কবিতা পড়েছি -

    বেয়নেট হোক যত ধারালো
    কাস্তেটা ধার দিও বন্ধু
    শেল আর বোম হোক ভারালো
    কাস্তেটা শান দিও বন্ধু।

    মাটির চাঁদের বাঁকা ফালিটি
    তুমি বুঝি খুব ভালোবাসতে?
    চাঁদের শতক আজ নহে তো
    এ যুগের চাঁদ হল কাস্তে।
  • Bratin | ২৫ জুন ২০১৫ ২১:৩৪301604
  • সরি কেকে
  • Bratin | ২৫ জুন ২০১৫ ২১:৩৪301605
  • ব্রতীন দাসের নয় এটুকু বলতে পারি কিকিঃ)
  • kk | ২৫ জুন ২০১৫ ২১:২৩301603
  • সিকি যে ঝড়ের কবিতার কটা লাইন দিয়েছে সেগুলো দীনেশ দাসের নয়?
  • kiki | ২৫ জুন ২০১৫ ২১:২০301602
  • শুরুটা এরকম, কোন একটা হাট বা এরকম কিছু, যাতে মেয়েটির দাদুকে রাজপেয়াদা জুলুম করবে, তাদের করাপশন নিয়ে।
  • kiki | ২৫ জুন ২০১৫ ২১:১৩301601
  • আমি এই লেখাটার কথা অনেকদিন আগে দিদিয়াকে বলেছিলাম।
  • kiki | ২৫ জুন ২০১৫ ২১:১২301600
  • ঐ নগরে নগরনটী বয়সে বড় হলেও সেই ছেলেটির প্রেমে পড়বে, সেই কি পুত্র বলে যাকে উল্লেখ করা হত। ছেলেটি গরীব মানুষদের নিয়ে একটি বিদ্রোহ করবে, ফলে নগরে যার কাছে আশ্রিত ছিলো, কোন শ্রেষ্ঠী, সে তাকে তাড়িয়ে দেবে, শাস্তি ও দেবে। কোন পুকুরে জল ওঠা সংক্রান্ত, খরা হয়েছিলো।
  • kiki | ২৫ জুন ২০১৫ ২১:০৯301599
  • বেশ আগের। আমি প্রায় কিছুই মনে করতে পারছি না। একটা সময় কে খুব সুন্দর করে ধরা আছে। তখন নগরনটী থাকতো। রাজা যিনি ছিলেন, তিনি কবি। বিষয়ী ছিলেন না। নগরে ক্ষমতাবান লোকেরা থাকতেন। এই বইটাতে পরিস্কার করে এটাও লেখা আছে যে জ্যোতির্বিজ্ঞান আসলে একটা ভাসা ভাসা জ্ঞান, এবং তার ভিত্তি নেই। সেই কি পুত্র, যাকে নিয়ে পুরো উপন্যাস, এবং তার সরাসরি উপস্থিতি কোথাও নেই। একটা ছোট নদী ছিলো, যেখানে তাকে শেষ দেখা যায়। তার বাবার বন্ধু-র নাতনী তাকে পছন্দ করতো এবং তাদের বিয়ে হবার কথা ছিলো। মেয়েটি অপেক্ষা করবে। আর একজন যুবক আসবে, যে খুব সম্ভবতঃ আদিবাসী শ্রেনীর, কিন্তু জ্ঞানী। এইরকম।
  • Bratin | ২৫ জুন ২০১৫ ২১:০২301598
  • আতোজ খবর কী?
  • Bratin | ২৫ জুন ২০১৫ ২০:৫৯301597
  • স্যান লামা এরা কী সুন্দর নানারকম ছন্দ বোঝে।

    আমি এগুলো ঠিক জনি না
  • Atoz | ২৫ জুন ২০১৫ ২০:১৭301596
  • কিকি,
    উপন্যাসটা কি সাম্প্রতিককালে লেখা নাকি বহু আগে লেখা? আরেকটু বিস্তারিত বলতে পারবে কাহিনিতে কী ছিল?
  • a x | ২৫ জুন ২০১৫ ১৯:৫৯301595
  • ঋতুপর্ণ লোকটা বেশ ইন্টেরেস্টিং ছিল।
  • san | ২৫ জুন ২০১৫ ১৯:০৮301594
  • :-D :-D

    তপস্বী ও তরঙ্গিনী কিনে সদ্য সদ্য একজনকে উপহার দিইছি ! দুঃখের কথা কি বলব, নিজের এখনও পড়া হয়ে ওঠে নাই :-(
  • Lama | ২৫ জুন ২০১৫ ১৯:০৪301593
  • না না। বলতে চাইছি এমনি মনে পড়ল। তাই র‌্যান্ডম বললাম।

    আমি অবশ্য ছন্দের 'ছ' ও জানি না। সেটা অবশ্য বেশী লোককে বলার দরকার নেই :D
  • san | ২৫ জুন ২০১৫ ১৯:০০301592
  • ইয়ে ( বিনীত ভাবে) কিন্তু এটা তো মাত্রাবৃত্তের মত শুনতে, লামাদা !
  • Lama | ২৫ জুন ২০১৫ ১৮:৪৯301591
  • মন্দাক্রান্তা বলতে র‌্যান্ডম মনে পড়ে গেল-

    ব্যাঙের ছাতা কবে সাজাবে ধরণীরে, ডাকবে উল্লাসে দর্দুর।
    শিশিরবিন্দুর আদরে ভরপুর ঝুলবে বাতায়নে কুমড়ো

    - (তপস্বী ও তরঙ্গিনী, বুদ্ধদেব বসু)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত