এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ জুন ২০১৫ ১৬:১৮301649
  • আজকে ভাট এমন ঝিমোনো কেন?
  • Arpan | ২৬ জুন ২০১৫ ১৫:৫৬301648
  • ফরাসীরা মহা কুঁড়ের জাত। এর আগে মিত্তালের পেছনে লেগেছিল।
  • Arpan | ২৬ জুন ২০১৫ ১৫:৫৪301647
  • প্যারিস আর কলকাতা মাসতুতো ভাই।
  • de | ২৬ জুন ২০১৫ ১৪:২২301644
  • খুব ভালো লাগলো সহিদুল বাবুর কথা পড়ে- চেষ্টা করবো ওনার কাজে লাগার!
  • kumu | ২৬ জুন ২০১৫ ১৪:১৮301643
  • সহিদুল।
    টাইপোর জন্য দুঃখিত।
  • santanu | ২৬ জুন ২০১৫ ১৪:১১301642
  • সহিদুল বাবুর একাউন্ট ডিটেল ঠিক করে দিলাম, যদি কারুর কাজে লাগে।
    একাউন্ট নাম : Md. Sohidul Laskar
    IFSC CODE - SBIN0009205
  • kumu | ২৬ জুন ২০১৫ ১৩:৫২301641
  • ফেসবুক বা অন্য কোন মাধ্যমে এই সইদুলের কথা যথাসম্ভব বেশী মানুষকে জানানোর চেষ্টা করতে পারলে ভালো।
  • I | ২৬ জুন ২০১৫ ১৩:২৩301640
  • সহিদুলবাবুর কথা শুনে মন ভালো হয়ে গেলো। দেখি ওঁর কোনো কাজে আসতে পারি নাকি।
  • সে | ২৬ জুন ২০১৫ ১২:১০301639
  • প্যারিসে উবার ট্যাক্সিদের চালাতে বাধা দিচ্ছে অন্য ট্যাক্সিরা।
  • | ২৬ জুন ২০১৫ ১১:২৫301638
  • এখানে কোন টই ডিলিট করা হয় না ঃ((
  • researcher | ২৬ জুন ২০১৫ ১১:১২301637
  • যে সব টইএর নামেই বানান ভুল সেগুলো শুদ্ধ /ডিলিট করা যায় না?কুরুচিকর টই নিয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় না?
  • researcher | ২৬ জুন ২০১৫ ১১:০২301636
  • কী সব টই খোলা হচ্ছে!!!
  • Manish | ২৬ জুন ২০১৫ ১০:১৯301635
  • পাই, উনি অসাধারন মানুষ। অবশ্যই সাধ্যমতো সাহায্য করবো। সময় করে দেখে আসবো উনার স্বপ্নের হাসপাতাল।বারুইপুর খুবই কাছে।
  • | ২৬ জুন ২০১৫ ১০:০৩301634
  • আমাকে দেখে আপনারা একটু শিখলে তো পারেন। আমার কোন গরিমা নেই। নিপাট ভালোমানুষ যাকে বলে!! ঃ))
  • S | ২৬ জুন ২০১৫ ০৯:৫৮301633
  • আমার টই? টইগরিমা।
  • সিকি | ২৬ জুন ২০১৫ ০৯:৪২301632
  • ডিডিদা আমার টইতে গিয়ে নির্ভয়ে কমেন করে এসো। কেউ কামড়াবে না। বাইকের সিসি বা বোতোল কিছুই জানতে হবে না।
  • Bratin | ২৬ জুন ২০১৫ ০৯:১৩301631
  • পাই সত্যি অসাধারণ লোক। এমন লোক এখনো আছেন ভেবে মন টা ভরে গেল।
  • S | ২৬ জুন ২০১৫ ০৯:০৭301630
  • যারা ইন্জিরি টিভি সিরিজ ভালোবাসেন তাদের জন্যে এইটা রেকমেন্ডেড থকলো। সবে পাইলট দেখিয়েছেঃ
    http://gizmodo.com/heres-why-you-need-to-be-watching-mr-robot-1714025925
  • dd | ২৬ জুন ২০১৫ ০৮:৩৬301629
  • জানেন টইএর পর টই জুড়ে কতো আলোচোনা চলছে। ভাটেও। উল্টোরথ থেকে গার্ডিয়ান পজ্জন্তো রেঞ্জ হচ্ছে স্ট্যান্ডার্ডের।

    কতো বিষয়। আসমুদ্র হিমাচল ব্যাপী ফাটাফাটি প্রেক্ষিত। তর্কের সুক্ষ মোচোড়, ভাষার সুনামী। ছোবি,ভিডিও। উদ্ধৃতো পদ্য সমুহ। ছন্দের গন্ধোবিচার। কতো ক্কি।

    অথচো একটাতেও আমার কোনো রকোম বক্তব্য নেই, আর ভাল্লাগে নারে পোদো।
  • - | ২৬ জুন ২০১৫ ০৬:১৯301627
  • এখানে "বেলাশেষে"-র লিং দিয়েছিলেন কি কেউ কখনও? মিস করেছি হয়ত। মুভিটা দেখতে পাই অনলাইন?
  • pi | ২৬ জুন ২০১৫ ০৬:০৪301626
  • রাকার লেখা থেকে ঃ
    'এক আশ্চর্য মানুষের সঙ্গে পরিচয় হল আজ।
    মহম্মদ সহিদুল লস্কর। পেশায় ট্যাক্সিচালক। বারুইপুরে বাড়ি, ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়ান কলকাতার এপ্রান্ত থেকে ওপ্রান্ত। আজ থেকে এগারো বছর আগে ওঁর ছোট বোন, অষ্টাদশী মারুফা চেস্ট ইনফেকশনে মারা যান। বেসরকারি নার্সিংহোমে যাওয়ার সামর্থ্য ছিল না, এদিকে বহু ছোটাছুটি করেও কোনও সরকারি হাসপাতালে শয্যা মেলেনি মারুফার। শেষপর্যন্ত প্রায় বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় মেয়েটির।
    বোনকে তো ফিরে পাওয়ার উপায় নেই আর, কিন্তু সহিদুল সিদ্ধান্ত নেন, আর কারও ভাই বা বোনকে এভাবে অকালে হারিয়ে যেতে দেবেন না তিনি। একটা হাসপাতাল গড়ে তুলবেন সর্বসাধারণের জন্য, যেখানে স্বল্প ব্যয়ে চিকিৎসা পরিষেবা পাবেন সকলে। শুরু হয় তাঁর একার যুদ্ধ। ট্যাক্সি চালানোর আয় থেকেই তিনটে ট্যাক্সি কিনে ফেলেছিলেন, একটা বাদে বাকিগুলো বিক্রি করে দেন, সোনারপুরে কিছু জমিজমা ছিল, বিক্রি করে দেন সেসবও। বেচতে হয় স্ত্রীর গয়নাগাটিও। যা টাকা ওঠে, তাই দিয়ে বারুইপুরে জমি কিনে একটু একটু করে শুরু করেন তাঁর স্বপ্নের হাসপাতাল তৈরির কাজ। তৈরি হয় মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
    দুদিন আগে মা-বাবা নরেন্দ্রপুর থেকে ট্যাক্সিতে ওঠেন, ঘটনাচক্রে ট্যাক্সিটি ছিল সহিদুলেরই। রাস্তায় যেতে যেতেই তিনি গল্পচ্ছলে একটু একটু করে বলছিলেন তাঁর এই চেষ্টার কথা। সবকিছু শুনে বাবা-মা খুব মুগ্ধ হন, নির্মীয়মান হাসপাতালের জন্য কিছুটা অর্থসাহায্যও করেন।
    একজন মানুষ একার উদ্যোগে এত বড় একটা কাজে হাত দিয়েছেন শুনে মন ভরে যাচ্ছিল। মা-বাবাকে মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নামে যে রসিদ কেটে দিয়েছিলেন, তাতেই ওঁর ফোন নম্বর, ইমেইল আইডি সব ছিল। আজ সকালে ফোন করলাম সেই নম্বরে। বললাম তাঁর কাজের কথা শুনেছি, একবার দেখা করতে পারলে, সামান্য কিছু কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগবে আমারও - তাই কোনও সময়ে যদি তিনি ট্যাক্সি স্ট্যান্ডে থাকেন, আমাকে জানালে আমি দেখা করতে যাব।
    সহিদুলদা বললেন আজ তিনি ট্যাক্সি নিয়ে বেরোননি, অন্য কিছু কাজ আছে। কিন্তু উনি একটু পরে আসবেন এদিকে, চাইলে আমাদের বাড়িতেই চলে আসতে পারেন।
    বাড়িতে এলেন। হাতে একটা মস্ত প্যাকেট, বারুইপুরে বাড়ির গাছের পেয়ারা আর লেবু নিয়ে এসেছেন আমাদের জন্য। তাঁর কাজের কথা জানতে চাইলাম সবিস্তারে। খুশি হয়েই বলতে শুরু করলেন সবকিছু। ট্যাক্সি চালানোর রোজগারেই কিভাবে একটু একটু করে গড়ে উঠছে তাঁর হাসপাতাল। অনেক খরচের ব্যাপার, তাই সময় লাগছে। হাসপাতাল বিল্ডিং-এর যেটুকু সম্পূর্ণ করা গেছে সেখানেই আপাতত শুরু করে দিয়েছেন ড্রাগ রিহ্যাবিলেশন সেন্টার। যখন প্ল্যানমত পুরোপুরি শেষ হবে হাসপাতালের কাজ, তখন ৫০ টা শয্যার ব্যবস্থা থাকবে সেখানে - ঝলমলে হাসিমুখ নিয়ে বলছিলেন তিনি। "দু আড়াই মাসের মধ্যে আরম্ভটুকু করে দিতে পারব মনে হয়" ভারী প্রত্যয়ী শোনাচ্ছিল তাঁর স্বর।
    কাগজের কাটিং বের করে দেখালেন। টাইমস অফ ইন্ডিয়াতে, একদিন পত্রিকায় তাঁর লড়াইয়ের কাহিনি লেখা হয়েছে। এবিপি আনন্দেও একবার ডাক পেয়েছিলেন নিজের কথা বলবার জন্য। তাঁর গল্প তাই আজ অনেকেই জানে। তাছাড়া ট্যাক্সিতে যখনই কোনও প্যাসেঞ্জার ওঠেন, উনি কথাপ্রসঙ্গে তাঁর এই পরিকল্পনার কথা জানান। অনেকেই এগিয়ে আসেন, সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন। " হাসপাতাল তৈরির খরচ তো অনেক... আজকাল একেকটা ইটের দামই তো দশ টাকা। যে যা সাহায্য দেন, তাই খুব উপকার হয় আমাদের। একশ টাকা দেওয়া মানেই দশটা ইট হয়ে গেল... এইভাবেই তো আস্তে আস্তে তৈরি হচ্ছে বাড়িটা।"
    প্রায় একঘন্টা ধরে গল্প করলাম। কথা বলার ভঙ্গিটি ভারী পরিশীলিত, নম্র - কিন্তু সব বাধা অতিক্রম করতে চাওয়া জেদটুকুও মিশে আছে তার মধ্যে। সরকারি সাহায্য পাননি, বরং মুখোমুখি হয়েছেন রাজনৈতিক বিরোধিতার। হাল ছাড়েননি। কিছু সাহায্য করেছেন রোটারি ক্লাব। ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন শিল্পী সমীর আইচ। তাঁর ট্যাক্সির প্যাসেঞ্জাররাও অনেকে সাধ্যমত অর্থদান করেছেন, অনেকে বন্ধু ও সহকর্মীদের থেকে টাকা সংগ্রহ করে এনে দিয়েছেন। কিন্তু পথ এখনও অনেক বাকি। তাই আরও অনেক সাহায্যের প্রয়োজন।
    বলছিলেন সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করেন, যাঁদের কাছ থেকে দুর্ব্যবহার পান, তাঁদের সঙ্গেও বজায় রাখেন সুস্থ সৌজন্য। "দেখুন, আমি এটুকু বুঝি, ঈশ্বর বলুন আর খোদা বলুন, আমরা সব মানুষই তো ওঁর সন্তান। তা সন্তানকে ভালোবাসলে, আদর করলেই তো তার বাবা-মা খুশী হন, হন না? আমি যা করছি তাতে তো অনেক মানুষের ভালো হবে... ঈশ্বর তাতেই সন্তুষ্ট হবেন ঠিক। "
    "এই হাসপাতালটা শেষ হলে প্রায় ১০০ টা গ্রামের মানুষ এর সুবিধে নিতে পারবে, জানেন" - তাঁর মুখটা উজ্জ্বল দেখাচ্ছিল খুব। বললেন হাসপাতাল শুরুর দিন খবর পাঠাবেন, দরকার হলে নিজেই ট্যাক্সি করে নিয়ে যাবেন, যাতে দেখে আসতে পারি কেমন চলছে কর্মকান্ড।
    বন্ধুরা কেউ কেউ যদি এগিয়ে এসে সহিদুলদার পাশে দাঁড়াতে পারেন, হয়তো একটা অদম্য স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথ পাবে কিছুটা। চিকিৎসার ন্যূনতম সুযোগটুকুও পান না যাঁরা, তেমন কিছু মানুষের পৃথিবীটা বদলাতে শুরু করবে আস্তে আস্তে করে।
    ওঁর সম্পর্কে ডিটেইলস গুলো নীচে দিলাম -
    Md. Sohidul Laskar
    Founder, Marufa Smrity Welfare Foundation
    Vill. Punri, P.O. Tentuliya, P.S. Baruipur, 24 Pgs (S), W.B., Pin- 743610
    আর্থিক সাহায্য করতে চাইলে -
    A/C No. 30377043769
    State Bank of India, Khashmallick Branch, Baruipur
    IFSC CODE - SBIN-009205
    সহিদুলদার ফোন নম্বর +91- 9874688329. আরেকটা নম্বরও আছে -+91- 9088899572 . কেউ যদি সরাসরি সাহায্য করতে চান কোনওভাবে, ওঁকে একবার ফোন করে নিলেই উনি পৌঁছে যাবেন তাঁর কাছে।'
  • phaaltu | ২৬ জুন ২০১৫ ০৬:০২301625
  • তপস্বী ও তরঙ্গিনী র জন্য তো বুদ্ধদেব বসু সাহিত্য আকাদেমি পেয়েছিলেন।
    কতদিন ধরে পড়ার জন্যে বসে আছি, আজও সময় হল না ...
  • Ishan | ২৬ জুন ২০১৫ ০৩:৩৭301624
  • খেরোর খাতায় আমি ট্রাই মারলাম। ঠিকই তো আসছে। একান্তই না এলে অন্য জায়গায় লিখে পেস্ট কর আর কি।
  • a x | ২৬ জুন ২০১৫ ০২:৪৬301623
  • টি ঃ-))
  • pi | ২৬ জুন ২০১৫ ০২:৪১301622
  • আসা যাওয়ার মাঝে নিয়ে অনেকেই দেখছি বেশ উচ্ছসিত। মুক্তির আগেই, যাঁরা দেখেছেন। কাজু গেল কই ?
  • T | ২৬ জুন ২০১৫ ০২:০৩301621
  • উনি আজ প্রথম নাচের ইশকুলে গেলেন। ঘন্টাখানেক ধরে বেশ নাচন কোঁদন হ'ল। দিব্যি খুশ। তারপর বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে বললেন এইবার গানের ইশকুলে নিয়ে চ'ল। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত