এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | ২৮ জুন ২০১৫ ১৯:৩৪301830
  • না না, নিজের কেক নিজে খাওয়া আমি মোটে সাপোর্ট করি না। এক এলজিবিটিএকিউ সম্মেলনে পাইদিদি আমায় চমৎকার একটি বাঁধাকোপির রোল খাইয়েছিলেন। কোন ঘোষনা টোষনা ছাড়াই।
    ডবোল কের কাছেও আমি এইরূপ ব্যবহার আশা করি।
  • pi | ২৮ জুন ২০১৫ ১৯:১৭301829
  • মানে, এখানে সমকামীদের নিজেদের প্রেফারেন্সের কথা জানানো উচিত কিনা সেই তর্কে না ঢুকেই বললাম। মনে মনে কোন মেয়ে নিজেকে ছেলে ভাবা মানে সে সমকামী এমনটা নয়। বা সমকামী হলেই নিজেকে অন্য জেন্ডার ভাবতে হবে, এমনও না।
  • pi | ২৮ জুন ২০১৫ ১৯:১০301828
  • এটা কী বল্লে কিকিদি একটু ভেবে দেখো। দুটো সিচুয়েশন কি এক ? শারীরিকভাবে কোন মেয়ের মানসিকভাবে মেয়ে হলে ঘোষণা দেবার দরকার তো নেই, কিন্তু শারীরিকভাবে যে মেয়ের মত, সে মানসিকভাবে পুরুষ হলে, সেটা ঘোষণা দেওয়া এক ব্যাপার হল ?
    আর তুমি বোধহয় ট্রান্সজেন্ডার আর সমকামীকে কে একটু এক করে ফেলেছ। এগুলো আলাদা। কলিদি ট্রান্সজেন্ডার আর উভকামিতা নিয়ে বলেছে।
  • kd | ২৮ জুন ২০১৫ ১৯:০২301827
  • কলিদিদি, ক্লজেট বড় অন্ধকার জায়গা। সেখান থেকে বেরিয়ে এসেছো আলোয়, ঠিক করেছো। জানিনা তুমি ঈশ্বরে বিশ্বাস করো কি না, আমি করি - ওনার কাছে প্রার্থনা করি, তোমার জীবন আলোয় আলোয় ভরে যাক।

    ও হ্যাঁ, একটা কাজ করো। এই বুড়োটার হয়ে তোমার মোস্ট ফেবারিট একটা কেক বানিয়ে খেয়ে নাও।ঃ)
  • kiki | ২৮ জুন ২০১৫ ১৮:৫৮301826
  • আমার কথাটা শুনতে খুব খারাপ লাগবে, তাও বলে যাই। কলি, তুমি যেমন ই হও, যাই হও না কেন আমার ভীষন প্রিয় একজন মানুষ, তোমার লেখার থেকে যে তুমি কে আমি চিনি। আর বালা, গুরুর বেশিরভাগ মানুষকেই লেখা থেকেই একটা ধারনা করে নিই। চিনি। ভালো লাগে, খারাপ লাগে। একটা সময় ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। তখন আমার আশ্রয় ই ছিলো এই দুটো সাইট।

    সে যাহোক, সব সময় আমার তোমাকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। আজ কেন জানিনা, খুব ঘাঁটা লাগছে। আমি যে মনে একজন মেয়ে এটা তো আমায় কোথাও ঘোষনা করতে হয় না। তাহলে কি তুমি সন্দেহ নিয়ে রয়েছো! আর সমকামীরা নিজেদের স্বাভাবিক মানুষ বলেই গন্য করতে চায়, তাহলে অত সোচ্চার হওয়ার ই ঘোড়ার মাথা হলো টাকি! তুমি নিজেকে আলাদা বলে ভাবো( এবং অবশ্যই আলাদা, তা তোমার লেখার ধরন দেখেই বোঝা যায়, মানুষ আলাদা হয় ভাবনায়, সে কি ছেলে, কি মেয়ে, কি সমকামি, কি স্ট্রেট এসবে নয়, আমার বিশ্বাস) সেটা কেমন যেন ঘোষনা করলে লাগলো। ভালো লাগে নি কেকে।
  • সিংগল k | ২৮ জুন ২০১৫ ১৮:৫৭301825
  • ডবোল কে কে সিংগল কে র পেন্নাম। :)
  • pi | ২৮ জুন ২০১৫ ১৮:০৩301824
  • জানিনা, ওঁর তির্যক মন্তব্য পড়ে বুঝতেই পারিনি কাদের কটাক্ষ করছেন, সমর্থনকারীদের নাকি বিরোধিতাকারী রক্ষণশীলদের।
  • সিকি | ২৮ জুন ২০১৫ ১৭:৫৬301823
  • এখ্ন বেহি হইচই হবার প্রধানত দুটো কারণ - এক, দেশটা আমেরিকা। আর দুই, ফেসবুক নিজে থেকে সবার প্রোফাইল রামধনু করবার অ্যাপ চালু করে দিয়েছে - মার্ক জুকেরবার্গ নিজের ছবি রামধনু রঙে রাঙিয়েছে। ফলে ব্যাপারটা এইবারে সোশাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে গেছে।
  • | ২৮ জুন ২০১৫ ১৭:৫২301822
  • সবুজ বাঘের প্রতিক্রিয়া কী পাই? ও লোকটি তো মারাত্মক হোমোফোবিক!

    আমার এক বন্ধুর দেখলাম প্রোফাইল পিকে রামধনু রং করায় এমনি সব ছুপা হোমোফোবিক বেরিয়ে এসেছে যে সে নাকি আজ কাল মিলিয়ে প্রায় ৫০ জনকে ছাঁটাই করেছে।
  • তাপস | ২৮ জুন ২০১৫ ১৭:৩৮301821
  • IP Address : 182.56.20.130 (*) Date:28 Jun 2015 -- 03:04 AM

    এই পোস্ট টা অনেকক্ষণ হল পড়েছি। কিন্তু কিছু খুঁজে পাচ্ছিলাম না বলার। অথচ প্রতিক্রিয়া চেপে রাখতেও পারছি না। একটা গানের লাইন হয়ত ঠিক ঠাক হত। ঘণ্টা কয়েকের চেষ্টাতেও সেই লাইনটা মনে এল না। হতে পারে, এমন গান আমি শুনিনি। আবার এমনও হতে পারে, এর উত্তরে গেয়ে ওঠার মত, মনে পড়ার মতন গানের লাইন এখনও অলিখিত।
  • Suhasini | ২৮ জুন ২০১৫ ১৭:৩১301820
  • হাই ফাইভ, কেকে!
  • pi | ২৮ জুন ২০১৫ ১৭:০০301819
  • আজ সত্যিই ভাল লাগছে। এই সাইটে অনেকদিন আগে কোন পোস্টে লেসবিয়ানদের লেবু বলে উল্লেখ দেখে একটু অস্বস্তি হয়েছিল, কখনো কখনো কোন মেয়ে একে অপরের প্রতি ভালোলাগা প্রকাশ করে লেসবিয়ান কিনা এ নিয়ে খিল্লি কথাবার্তাও ভাল লাগেনি, ওপেন ফোরাম বলেই হয়তো, আর এগুলো পড়ে কিছু সমকামী লোকজনেরও ভাল লাগেনি জেনে। তবে তার অনেক কিছুই হয়তো খুব হাল্কা ভাবে অত না ভেবেই বলা বা আমাদের সার্কেলে এরকম মানুষজনের উপস্থিতি নিয়ে সচেতন না হওয়ার কারণে বলা, অনভ্যস্ততার কারণেও। অর্কুটে বা ফেবু গ্রুপে তো আরো অনেক বেশি যা দেখেছি, তাকে সোজাসুজি বিদ্বেষ ই বলা যায়।
    সময় অনেক বদলেছে। সময়ের সাথে সাথে গ্রহণযোগ্যতা যে বেড়েছে, সেটা দেখে ভাল লাগছে। কেকেদির পোস্ট ও তার প্রতিক্রিয়া দেখে তো বটেই, প্রায় সব জায়গাতেই। অ্যাকেস্পেটেন্স আগের থেকে বেড়েছে বলেই মনে হয়। তাই এই লিগ্যাল করা নিয়েই হই হল্লাও খারাপ লাগছেনা। কিন্তু আবার ভারতের অবস্থার দিকে তাকালে কনফ্যুসড হতে হয়। এই ৩৭৭ নিয়ে পিছনে ফেরা, হিন্দুত্ববাদীদের বিরোধিতা, ক্ষমতাসীন পার্টির বিরোধিতা .., এরাও কি সমাজের কোনোরকম প্রতিনিধিত্ব করছে না ? সে হিসেবে দেখতে গেলে আবার ভাবতে হয় যে এ সম্পর্কে রক্ষণশীলতা বাড়ছে, যেটা হয়তো আমাদের আশেপাশের সার্কলে সেভাবে দেখতে পাচ্ছিনা। তবে, খেয়াল করে দেখলাম, রাজনৈতিক মতাদর্শভাবে ঐ সব দলের সমর্থকেরাও অনেকে সমকামিতা নিয়ে সেভাবে বিরোধ করছেন না, কেউ কেউ সমর্থনও করছেন। হলে ভাল। সত্যি ভালো লাগার কথা।

    আর যেটা হলে সত্যিই আরো ভালো লাগবে, সেটা হল এই কলিদির মত স্টেটমেন্টগুলো এলে। এই পাতাতেই এর আগে অনেক বিতর্ক হয়েছে। অন্য যৌনতা বিভাগে বা গুরুর 'আমার যৌনতা' বইয়ে কেন বেশ কিছু লেখা বেনামে বা নাম প্রকাশে অনিচ্ছুক হিসাবে। বই প্রকাশের পর কেউ কেউ আত্মপ্রকাশ করেছেন। কেউ কেউ এরকমও বলেছেন, এই বই নিয়ে বাড়ির লোকজনকে জানাতে চলেছেন। আশা করা যায়, পরের সংস্করণে অনেকের লেখাই স্বনামে থাকতে পারবে। মানে, কেন জানিনা আশা করছি, এর মধ্যে হয়তো আইন বদলাতেও পারে। এই পোড়া সরকারের আমলেও। যদি সেভাবে আন্দোলন শুরু হয়।

    একটা জিনিস নিয়ে খচখচ করছে। ফেবু গ্রুপে মামু আর আরো কয়েকজন এটা নিয়ে বলেওছে, 'LGBT রাইট নিয়ে এই তালে হট্টগোল হচ্ছে ভালই লাগছে। কিন্তু কথা হল, আমেরিকা, খবরে শুনলাম, তেইশ নম্বর দেশ, যারা সমকামী বিবাহ আইনসিদ্ধ করেছে। আগের বাইশটা দেশ নিয়ে হট্টগোল দেখিনি। এই তেইশ নম্বরের পর দুনিয়া জুড়ে সব বদলে যাবে এমনও না। সারা দুনিয়ার মানুষের রামধনু ছবি দেখে কিরকম মনে হচ্ছে, সারা পৃথিবীতেই কী একটা পরিবর্তন হয়ে গেছে। সেটা হয়নি কিন্তু। জাস্ট আরও একটা দেশ সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে। এখনও, একশর বেশি দেয়নি। ভারতবর্ষ তাদের মধ্যে একটি।'

    রামধনু রঙ মাখার পাশাপাশি পথে ঘাটে নেমে এই আন্দোলন এরকম সবাই মিলে শুরু হবে, এরকম ভাবতে ইচ্ছে করে।
  • সে | ২৮ জুন ২০১৫ ১৩:৫০301818
  • কেকে,
    আপনার সঙ্গে কোনোদিনো সরাসরি কথা হয়েছে বলে মনে পড়ে না। এইমাত্র গুরু খুলে আপনার পোস্ট পড়লাম। আন্তরিক অভিনন্দন। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন। অন্তর থেকে। জ্জিও!
  • Blank | ২৮ জুন ২০১৫ ১২:৩১301817
  • থ্যাংকু
  • sm | ২৮ জুন ২০১৫ ১২:২৭301816
  • আমাদের সময়ে একটা জোকের কথা মনে পড়ে গেল, যেটাকে ইউনিট ওয়ান বলতাম।কেউ কোনো জোক বললে,ওই ইউনিটের সঙ্গে তুলনা করে, কত ইউনিট বলা হত।
    ইউনিট জোক টা ছিল এই রকম। এক টিচার তার স্টুডেন্ট কে একটি উভচর প্রাণীর উদাহরণ দিতে বললেন।
    -ছাত্র, একটি ব্যাঙ।
    -শিক্ষক, চমত্কার, আর একটি উদাহরণ দাও।
    - ছাত্র, আর একটি ব্যাঙ।
  • | ২৮ জুন ২০১৫ ১২:২৪301815
  • সত্যি কথা :-D

  • sm | ২৮ জুন ২০১৫ ১২:২৩301814
  • একটা দারুন জোক দিলেন তো। বা, আপনি কি উইটি!
  • Blank | ২৮ জুন ২০১৫ ১২:১৮301813
  • দিদির ছবির দাম দুকোটি হতে পারে আর সাপের বিষের দাম ১০০ কোটি হতে পারেনা!!
  • Blank | ২৮ জুন ২০১৫ ১২:১৭301812
  • কেকেদি কে লাইক অ্যান্ড শেয়ার
  • sm | ২৮ জুন ২০১৫ ১২:১৪301810
  • বলছে ওই সাপের বিষের মোট দাম একশ কোটি টাকা! এ কি সম্ভব?
  • Div0 | ২৮ জুন ২০১৫ ১১:৩৬301809
  • কেকেদি', অসামনেস! \m/
    এই সৎ সাহস এবং স্পষ্ট কথার জন্য শ্রদ্ধা এবং অভিনন্দন রইল। Life is beautiful :)
  • pi | ২৮ জুন ২০১৫ ১০:৫৭301808
  • এদিকে লোকজন স্কটিশের নতুন ড্রেসকোড দেখেছে ? ব্যাঙদি ?
  • pi | ২৮ জুন ২০১৫ ১০:৪৯301807
  • সিঁফো, ধন্যবাদ। আজ রাতের মধ্যে মেইল করছি।
  • সুশ্রুত সরখেল | ২৮ জুন ২০১৫ ১০:৩৬301806
  • প্রসঙ্গান্তর, আমাদের রোজকার জীবনে বেশিরভাগ ইন্টার‌্যাকশনে কি লিঙ্গপরিচয়ের কি কোন ভূমিকা আছে?
  • | ২৮ জুন ২০১৫ ১০:৩১301805
  • আন্তরিক অভিনন্দন কেকে। তোমার জীবন তুমি নিজের পছ্ন্দ মতো কাটাবে। এমন টা হওয়া ই উচিত। খুব ভালো থেকো।
  • sushrut sarakhel | ২৮ জুন ২০১৫ ১০:২৭301804
  • আমার ধারণা সাপের চাষ খুব একটা ব্যয় সাপেক্ষ নয়। অবশ্য তেনাদের ননভেজ ছাড়া চলেনা।
  • - | ২৮ জুন ২০১৫ ১০:১৯301802
  • হোক্কথা!
  • - | ২৮ জুন ২০১৫ ১০:১৯301803
  • যাগ্গে যাক, এটা তেমন কিছু ব্যাপার না।
    এত ভাবতে হবে না ঃ-) সবাই কেমন চুপ করে গেলেন!
    আর বিরক্ত না করে এখন অন্য গল্প শুনব
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত