এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৮ জুন ২০১৫ ২২:৩৭301860
  • স্কটিশের সাম্প্রতিক ড্রেসকোড নিয়ে পরিচয়ের একটা পোস্ট রইলো। এই এত রকম বিধিনিষেধ ছিলো/আছে, জানাই ছিলো না ! মেয়েদের বলা হত, যেন পেট দেখা না যায় ! সালোয়ারের ওড়না নিয়ে এত হইচই হল, এত কম কিছু নয় !! আর রাজনৈতিক আন্দোলনের জায়গা ছিলনা পড়েও একটু অবাক হয়েছি। কারণ এখানেই বোধহয় পড়েছিলাম বলে মনে হচ্ছে, যে ইউনিয়ন ছিল।

    'স্কটিশে ড্রেস কোড চালু করা নিয়ে ফেসবুকময় পোস্ট দেখতে পাচ্ছি, গুরুতে বিশেষ করে। ওয়েবসাইটে তেমন কিছু নেই, থাকার কথাও না। স্কটিশে ৩ বছর পড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা একেবারেই অপ্রত্যাশিত নয়। ২০০৩ এ সবে ফার্স্ট ইয়ারে এসেছি, প্রথম দিন আলেকজান্ডার ডাফ সাহেবের নামাঙ্কিত অ্যাসেম্বলি হলে বসিয়ে বলে দেওয়া হল মেয়েরা যেন শালীন পোশাক পরে, তাদের 'পেট' যেন না দেখা যায়। ছেলেদের দেওয়া হল নানা সুভাষিতানি। এবং সেই অ্যাসেম্বলি হলে বরাবর আমাদের জেন্ডার সেগ্রিগেশন ছিল, ছেলেরা আর মেয়েরা আলাদা সারিতে বসতে হত। ক্রিসমাসে ক্যারল গানের কয়ারে শ্বেতশুভ্র পোশাকে গান, অর্গান বাজাচ্ছেন আমার অতি ঘনিষ্ঠ এক বন্ধু, যিনি পরে ইউরোপ গিয়ে নানা ভাষা শিখে বিবলিক্যাল স্টাডিজে স্কলার হয়েছেন। কয়ার লিড করছেন অ্যালেন ডা সিলভা, আমাদের ইংরেজির অধ্যাপক, যার ভাই সেন্ট জেভিয়ারসের শিক্ষক (বিখ্যাত, অনেকেই এই শেষোক্ত ব্যক্তির ছাত্র)। স্থানীয় ডাফ চার্চের ভারপ্রাপ্ত পাস্তর বা কলকাতা ডায়োসিসের কোন প্রতিনিধি স্টাফরুমে এলে শিক্ষকদের উঠে দাঁড়াতে দেখেছি। প্রিন্সিপাল জন আব্রাহাম কেরালার সাহেব, ইউনিয়নকে নিয়ন্ত্রণ করতেন কঠোর হাতে, রাজনৈতিক আন্দোলনের কোন জায়গা স্কটিশে ছিল না। এই ড্রেস কোড তাই মানানসই, এবং সংখ্যালঘু প্রতিষ্ঠান হওয়ায় স্কটিশ এগুলো করতেই পারে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এইরকম চলবেই। আমার কাছে স্কটিশ মানেই শ্বেতশুভ্র পোশাকে 'জয়ফুল জয়ফুল উই অ্যাডোর দী" বা "দিজ আর দ্য ডেজ অব এলাইজা"। সত্যিই, দিজ আর দ্য ডেজ অব গ্রেট ট্রায়াল, অব ফেমিন, অব ডার্কনেস অ্যানড সোর্ড (এবং অব মিনি স্কার্ট)। স্টিল উই আর দ্য ভয়েস ইন দ্য ডেজার্ট, ক্রাইং, প্রেপেয়ার ঈ দ্য ওয়ে অব দ্য লর্ড।'
  • 4z | ২৮ জুন ২০১৫ ২২:৩৫301859
  • কলিদি তো sweet genius। এগবার পেস্ট্রি শপের জন্য হ্যাঁ তো করুক। সবার ফার্স্ট কাস্টমার আমি হব।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:২৯301856
  • জানি তো কেকে, তুমি ঐরকম নও। ঐ জন্যই তুমি বকুনি খেলে না আমার কাছে।
  • pi | ২৮ জুন ২০১৫ ২২:২৯301857
  • আর হ্যাঁ, ঐ পয়েন্টেও একমত যে, দেশের অন্য সব সমস্যা ঘুচলে তবে এই নিয়ে কথা বলা যাবে, এটা মোটেও নয়।

    তবে, ভারতের ক্ষেত্রে এই হইচই আমেরিকায় হয়েছে বলে আনন্দের থেকেও বেশি, ভারতে হচ্ছে না কেন, বা এখনো ক্রিমিনালাইজড হয়ে রইলো কেন, সেদিকে ফোকাসড হলে ভাল হয়। এই যে একটা ক্রেজ তৈরি হয়েছে, সেটা টিঁকে থাকাটা আর দেশে এই ইস্যু নিয়ে সমস্যায় ফোকাসড হয়ে টিঁকে থাকাটা খুব জরুরি।
  • a x | ২৮ জুন ২০১৫ ২২:২৯301858
  • মিতাদিকে আমিও কলব্যাক করব - কাল বাড়িতে ফোন রেখে বেরিয়ে গেছিলাম।
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২২:২৭301854
  • ওই তো ভিসি এসে গেছে। ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা আমার নতুন চাগরি পাকা :D
  • 4z | ২৮ জুন ২০১৫ ২২:২৭301855
  • হ্যাঁ দমদি, আশিব্বাদ কর তো যেন আর কোনদিন ছাতার চাগরি না করতে হয়।
  • 4z | ২৮ জুন ২০১৫ ২২:২৫301852
  • কলিদির বাড়ি গিয়ে কর্ন ব্রেড, কর্নিশ হেন আর রেড ভেলভেট কেক খেয়ে আসতে হবে। সঙ্গে গাম্বো।
  • | ২৮ জুন ২০১৫ ২২:২৫301853
  • ঐ যে ফোজ্জি খুলবে। ফোজ্জি একটা বিজনেস টাইকুন হবেই হবে।
  • kk | ২৮ জুন ২০১৫ ২২:২৩301851
  • ডিভো, আরে পেস্ট্রি শপটা কেউ খুলুক তো আগে! আমাকে তো সেখানে চাকরি দেবে বলেছিলো। আমার মূলধন কই যে নিজের দোকান খুলি?
  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:২২301850
  • ভালো কথা, আমি গতকাল ভূত নামানোর মন্ত্র শিখেছি, আপনারাও শিখতে চাইলে শিখিয়ে দিতে পারি।
  • kk | ২৮ জুন ২০১৫ ২২:২১301849
  • ব্যাং, নো চিন্তা। আমি একেবারেই ঐরকম নই। বরং উল্টোটাই :)।

    আরে রেনবো কেক আমি কখনো বানাইনি। হ্যাঁ,মিঠু যেমন বলল রং ব্যবহার করা নিয়ে আমার একটুখুঁতখুঁতানি আছে। তবে সেই লীলুপিসির গল্পের মত পালং দিয়ে সবুজ,বীট দিয়ে লাল ইত্যাদি করে দেখা যেতে পারে। রেড ভেলভেট অবিশ্যি রং দিয়েই বানাই। আহা, সে রেড ভেলভেট যে না খেয়েছে তার জীবনই বৃথা। অনেকটা মালিকের রান্না দুষ্টু খরগোশের কালিয়ার মতই।

    রৌহিন, আপনার সাথে অনেকাংশেই একমত।
  • pi | ২৮ জুন ২০১৫ ২২:২০301846
  • রৌহিনের সুপ্রিম কোর্ট সংক্রান্ত মতামতে ক দিলাম। এটা আগে এভাবে ভাবিনি।
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২২:২০301847
  • কাল মিতাদি' নামক একজন প্রায়নিরুদ্দেশ মানুষকে এখানে ভুস করে ভেসে উঠতে দেখে শান্তি পেলাম। আজ রাত্রের দিকে ফোং করতে পারি।
  • | ২৮ জুন ২০১৫ ২২:১৯301845
  • রঙিন মিষ্টি খাওয়া আমারও বারণ ছিলো- এখন আর তেমন লোভ হয় নাঃ)
  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:১৮301844
  • আমার রঙিন মিষ্টি খুব পছন্দ। ঐ যে ঐ বেবি পিঙ্ক রঙের গোল গোল মিষ্টি গুলো হত, সেগুলো খাওয়ার জন্য মরে যেতাম, কিন্তু অন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ওগুলো আমাকে কোনোদিনও খেতে দেওয়া হয় নি। এখন আর কোনো দোকানে ওগুলো দেখি না। যেদিন মরব, কত যে অপূর্ণ ইচ্ছে নিয়ে মরব, তার হিসাব রাখাই দায়।
  • | ২৮ জুন ২০১৫ ২২:১৭301842
  • রেড ভেলভেট আর বোস্টন ক্রিম পাই ভাল্লাগে। আমি খুব একটা কেক পার্সন না।
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২২:১৭301843
  • কেকেদি', ডিমের রান্না অন্যকে বানিয়ে খাওয়াও সে না হয় নোলা সামলে সয়ে নেব। কিন্তু তোমার পেস্ট্রি শপিতে আমার টেস্টারের রোলটা মনে থাকে যেন :-p
  • | ২৮ জুন ২০১৫ ২২:১৩301839
  • আমি আবার বেশি রংচঙে কেক খেতে পারিনা। মনে হয় কিছু রং পেটে চলে যাচ্ছেঃ(
  • রৌহিন | ২৮ জুন ২০১৫ ২২:১৩301840
  • কেকে কে অভিনন্দন। এই আলোচনাটা দেখে সত্যি ভালো লাগছে। এখানে দুয়েকটা জরুরী কথা বলতে চাই। প্রথমতঃ তেইশতমকে নিয়ে হইচই হচ্ছে হোক, কিন্তু আমাদের যে তেত্রিশতম হবারও সম্ভাবনা আছে এরকম এখনো মনে হচ্ছে না। অনেকে দেখলাম লিখেছেন (এখানে এবং ফেবুতেও) যে বিষম লিঙ্গের বিয়েতেই যেরকম অনার কিলিং ইত্যাদির প্রকোপ, সেখানে সমলিঙ্গ নিয়ে মাথা ঘামানোর সময় এখনো আসেনি। আমি একমত নই। ওটা আলাদা লড়াই - ওটাতে আছি। এটা আলাদা - এটাতেও। কোথাও গিয়ে দুটো লড়াই-ই এক জানি, কিন্তু আপাততঃ এদুটোকে সমান্তরাল লড়াই হিসাবেই ভাবছি। কোন একটাকে প্রায়োরিটি আর অন্যটা পরে হলেও চলবে এমন নয়। ৩৭৭ সম্বন্ধে একটা ধারণা হল সুপ্রীম কোর্ট এটা নাকচ করে দিয়েছে। কিন্তু আমি যতদূর জানি, রায়ের বক্তব্য ছিল এমন একটি আইন জরুরী কি না তা বিচারালয় নির্ধারণ করে চাপিয়ে দেবে এটা কাম্য নয় - এ নিয়ে আলোচনা হওয়া জরুরী। জনমত তৈরী করা হোক। এই আইন বলবৎ করতে হলে তা আইনসভা থেকে পাশ হয়ে আসাই বাঞ্ছনীয়। আর আইনসভায় পাশ হতে গেলে স্বভাবতঃই এর সপক্ষে জনমত গড়ে তুলতে হবে। তাই এ বিষয়ে সর্বত্র আলোচনা হওয়া জরুরী। সুপ্রীম কোর্ট আপাততঃ আমাদের লড়াইটা কঠিন করেছে ঠিকই কিন্তু এর ফলে ভীতটা আরো শক্ত হবে বলেই মনে করি।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:১৩301841
  • রেড ভেলভেট কেকের ছবি দেখলেও খুব লোভ দিই।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:১১301838
  • রেনবো কেকের শুধু ছবিই দেখেছি, খেতে কেমন হয় কে জানে! অমি তো সেই প্রথম কয়েকবারের মধ্যিখানটা কাঁচা, বাইরেটা খটখটে কেক বানানোর পর থেকে আর কখনও বানানোর সাহসই করি নি, তাই তুমি বানালে অবশ্যই আমার জন্য এক টুকরো রেখো।
  • ব্যাং | ২৮ জুন ২০১৫ ২২:০৬301836
  • মানে তোমাকে খুবই পছন্দ করি কিনা, এদিকে বঙ্গপুরুষদের দুইচক্ষে দেখতে পারি না, তা তো জানই। কী করা যায় ভাবতে গিয়ে দেখলাম আমি মূলতঃ ন্যাকাচৈতন্য কুঁড়ের বাদশা জল গড়িয়ে খেতে জানে না টাইপের পুরুষ সইতে পারি না। তা তুমি কিছুতেই সেই ক্যাটেগরিতে পড়বে না কোনোদিনও, এই ভেবে মুশকিল আসান করলুম। ঃ))
  • kk | ২৮ জুন ২০১৫ ২২:০৬301837
  • যাঁরা আমার পোস্টের উত্তরে লিখেছেন সবাইকে অনেক ধন্যবাদ,হাগস, ভালোবাসা।

    কাবলিদা, অবশ্যই।কেক বানিয়ে খেয়ে নেবো। রেনবো কেক? :)

    সিংগুল কে, আপনার সাথে একবার দেখা হোক। বাঁধাকপির রোল কেন? আরো অনেক কিছুই খাওয়াবো।বিশেষ করে ডিমের রান্না ;)

    ব্যাং, কী মুশকিলে ফেললাম বাপু?

    কিকি, তোমার প্রশ্নের উত্তর পাই অনেকটাই দিয়ে দিয়েছে।তবে আমিও লিখি। তুমি যে মনে মনে একজন মেয়ে সেটা ঘোষনা করার দরকার বোধ না করাটাই স্বাভাবিক। আমার ঘোষনা করার দরকার এইজন্যই ছিলো যে দুনিয়া এবং তোমরা সবাই এদ্দিনে আমাকে মেয়ে বলেই ট্রীট করে এসেছো। আমি যদি না জানাতাম তাহলে বাকি জীবনও তাইই করতে। নয় কি? সেটা তো আমি চাইনা। সেইজন্যই সবাইকে জানানো। রইলো কথা সেই আমি স্ট্রেট না গে। সেটা না জানালেও চলতো।তবে জানাতেই বা বাধা কি? এটা নিজেকে আলাদা ভাবার বা দেখানোর জন্য নয়। হোয়েন ইউ টেল দ্য ট্রুথ ইউ টেল অল অব ইট। সেখান থেকে বলা। আশা করি বোঝাতে পেরেছি। তোমার কথায় আমার খারাপ লাগারও কিছু নেই। তুমি তোমার স্বাভাবিক মতামত দিয়েছো।
  • Bratin | ২৮ জুন ২০১৫ ২১:৫৯301835
  • চন্ডাল তো 'ন' ই জানতাম।
  • ব্যাং | ২৮ জুন ২০১৫ ২১:৫০301834
  • কেকে, মনের কথা কইবার জন্য হাইফাইভ।
    কিন্তু তুমি বাপু আমাকে হেব্বি মুশকিল অবস্থায় ফেলে দিয়েছ। ঃ(
  • apps | ২৮ জুন ২০১৫ ২০:৫৩301833
  • আচ্ছা ঈশান দাদা, লগ ইন এর পেজে যে সবকটা 'গুরুচন্ডা৯' 'গুরুচন্ডালি' করে লেখা, সে কি ইচ্ছাকৃত? আর একটা কথা অনেকদিন জিগ্গেস করব করব ভাবছি l 'চণ্ডাল' বানান তো মূর্ধন্য ণ l তবে চন্ডালি-তে দন্ত্য-ন কেন?
  • Bratin | ২৮ জুন ২০১৫ ২০:০৫301832
  • বাধাকপির রোল? হাইলি সাসপিশাস!! ঃ))
  • pi | ২৮ জুন ২০১৫ ১৯:৩৫301831
  • ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত