এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • apps | ২৯ জুন ২০১৫ ১৭:০৬301980
  • হু. এই অনুবাদ টা এট্টু ইয়ে ইয়ে হয়েছে বটে. তবে বক্তব্য ঝরঝরে.
  • সিকি | ২৯ জুন ২০১৫ ১৬:৫৮301979
  • এটার বাংলায় একটা অনুবাদ দরকার।
  • apps | ২৯ জুন ২০১৫ ১৬:৫২301978
  • "যে সব সমস্যা সমসাময়িক মানবজাতির মনোযোগ এবং বিবেচনা দাবী করছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ণগুলোর মধ্যে নিঃসন্দেহে যৌনসমস্যা...................
    মানবজাতি, আজকে দীর্ঘ ও প্রলম্বিত এমন একটি তীব্র যৌনসমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে যা খুবই অস্বাস্থ্যকর ও ক্ষতিকর ....................
    এটা এমন যা দেখিয়ে দেয়, অনমনীয় জটিলতাকে নিয়ন্ত্রণের সাফল্যের এক এবং একমাত্র সুত্রটি আমরা দেখতে পাই নি.........................

    মানবজাতির রক্ষনশীল প্রবনতা যুক্ত অংশ যুক্তি দেন যে, আমাদের ফিরে যাওয়া উচিত অতীতের সুখের সময়, আমাদের পুনঃ প্রতিষ্ঠিত করা উচিত পরিবারের পুরনো ভিত্তি এবং যৌন নৈতিকতার সুপরীক্খিত রীতিগুলো শক্তিশালী করা উচিত . বুর্জোয়া ব্যক্তিস্বাতন্ত্রবাদের প্রবক্তারা বলেন যে, যৌন আচরণের সমস্ত বাতিল ভন্দামিপূর্ণ বিধিনিসেধকে আমাদের ধ্বংস করা উচিত.........................................

    সমাজবাদীরা অপরদিকে আমাদের আশ্স্বস্ত করেছে যে, যৌন সমস্যা কেবল তখনি মীমাংসিত হতে পারে, যখন সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর মৌলিক পুনর্গঠন ঘটেছে.................................................

    এই যে সমসস্যা টিকে ভবিষ্যত পর্যন্ত তুলে রাখা----তা কি এই ধারণা দেয় না যে, আমরা এখনও পর্যন্ত এই এক এবং একমাত্র জাদুসুত্র খুঁজে পাইনি? ........আমাদের কি এখনই, এই মুহুর্তে খোঁজা উচিত নয়ে ?.................."

    ' যৌন সমস্যা ও শ্রেণী সংগ্রাম '
    আলেকজান্দ্রা কলন্তায়ী

    [ফেবু তে এটা পেলাম একটু আগেই. রূপা আইচ দির ওয়ালে. নিরের পুঁজিবাদ প্রসঙ্গে তুলে দিলাম.]
  • apps | ২৯ জুন ২০১৫ ১৬:৩৯301977


  • offline youtube!!!
  • | ২৯ জুন ২০১৫ ১৬:৩৬301976
  • চলো একদিক ঠেক মারি।

    বহু দিন বসা হয় না। ঃ((
  • h | ২৯ জুন ২০১৫ ১৬:৩০301975
  • দিব্য।
  • | ২৯ জুন ২০১৫ ১৬:১৬301974
  • ও বোধি দা, কেমন আছো বলো?
  • h | ২৯ জুন ২০১৫ ১৫:৫৭301972
  • সেক্ষেত্রে কেক-এ রাম দিয়ো না ;-)
  • h | ২৯ জুন ২০১৫ ১৫:৪৪301971
  • লেঃ পঃ।

    কেকে, বিষয়টা তোমার ব্যক্তিগত, অভিনন্দন বা নিন্দা যাই আসুক, তোমার জীবন এবং পেশা নির্বিঘ্নে কাটুক, সাফল্য আসুক। পরম করুণাময় ঈশ্বর যেন তোমায় লেখার ও রান্না করার টাইম ও দেন। তোমার যেন কখনো মন খারাপ না হয়। কারো কারো লেখা পড়ে মনে হয়, এ মন খারাপ হলে বহুত কষ্ট পাবে, তো সেটা সবার বেলায় মনে হয় না। অসম্ভব সংবেদনশীল নরম মন দেখার চোখ নিয়ে জন্মেও, জীবন তোমার অনেক পরীক্ষা নিয়েছে। অ্যাদ্দিন পাশ যখন দিয়েছো, পরিজন কারো সাহায্য ছাড়াই নিজে নিজেই দিয়েছো, আর কি, বাকি টাও হয়ে যাবে গুরু। লাল সেলাম। মদ খাও কিনা জানি না, এরকম দিনে নর্মালি আয়ত্ত্বের মধ্যে আমরা শ্যাম্পেন না হলেও স্পার্কলিং ওয়াইন কিছুর র নীচে নামার কথা কল্পনাও করি না। নইলে অন্তত বিশাল একটা কেক বানিয়ে খেয়ো। জয় হোক।
  • | ২৯ জুন ২০১৫ ১৫:৩৭301970
  • সে দি, মার্কেটে আছো নাকি?
  • নির | ২৯ জুন ২০১৫ ১৪:২১301969
  • সমকামিতার পেছনে যে আমেরিকার কালো হাত কতদূর বিস্তৃত সে খবর কি নামধারী কম্যুনিস্টরা রাখেন? পড়ুন ও পড়ান --

    " সমকামিতা কি একটা একটি পুঁজিবাদী আদর্শ?

    নারী ও পুরুষের যৌন সম্পর্কের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত আউটকাম হচ্ছে সন্তানের জন্মদান। একমাত্র বাৎসল্য প্রেমই মানুষের সেলফলেস প্রেম। এবং মানুষের মধ্যে এই সেলফলেস প্রেমের উদয় হওয়ার জন্য কারো মহাপুরুষ হওয়ার দরকার হয়না। সব মানুষই এই বাৎসল্য প্রেমে সন্তানকে সিক্ত করতে পারে।
    পুঁজিবাদ মনে করে মানুষ স্বার্থপর। এই স্বার্থপরতার দর্শনই পুঁজিবাদের চালিকা শক্তি। মানুষকে স্বার্থপর হিসেবে তৈরি করাটাও একটা পুঁজিবাদের দার্শনিক প্রজেক্ট। সমকামিতার অন্তর্গত দর্শনও চরম স্বার্থবাদিতা। যেখানে কাম মুখ্য। সমকামিতায় কাম থেকে বাৎসল্যকে আলাদা করা হয়েছে। সেকারণেই পুঁজিবাদী দেশগুলোতে সমকামিতার জয় জয়াকার।
    সমকামিতায় কাম থেকে প্রকৃতিকেও আলাদা করা হয়েছে। সৃষ্টি ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ। সৃষ্টিই প্রকৃতিকে বহমান রাখে। যৌনতা থেকে সৃষ্টিকে আলাদা করে শুধু কাম আর আত্মরতি কেই মুখ্য করা হয়েছে। শুধু ভোগ, শুধু তুমি তৃপ্ত হও, শুধু নিজেকে নিয়ে বাঁচো, শুধু নিজের জন্য বাঁচো।
    কাল থেকে যদি পৃথিবীর সব মানুষ সমকামি হয়ে যায় আর মানুষের যৌনতায় আর কোন নতুন প্রাণের সৃষ্টি না হয় তবে ৪০ বছর পরে পৃথিবীতে মানব প্রজাতি ধ্বংস হয়ে যাবে। যেই যৌন আচরণ একটি প্রজাতিকে ধ্বংসের মুখে ফেলতে পারে সেটা কি প্রাকৃতিক হতে পারে? এটা প্রকৃতি বিরুদ্ধ।
    সমকামিতার দার্শনিক গতিমুখ সামনে নয়। এটা একটি বিশেষ যৌন আচরণ। আমি এই যৌন আচরণকে গালমন্দ করতে চাই না কিন্তু এই যৌন আচরণকে মহিমান্বিত করবারও কোন অব্জেক্টিভ কারণ দেখিনা। কাম থেকে বাৎসল্য এবং সৃষ্টিকে আলাদা করে শুধু কামকে একটি বৈষয়িক ভিত্তি দেয়ার প্রকল্পটি পুঁজিবাদের একটি শয়তানী স্বার্থপর প্রকল্প। আমি আমার আমার বৈপ্লবিক দায়িত্ব থেকে এই প্রকল্পের বিরোধিতা করি।"
    - পিনাকী ভট্টাচার্য
    (https://www.facebook.com/pinaki.bhattacharya.9?fref=টস)
  • kumu | ২৯ জুন ২০১৫ ১২:৫৯301968
  • কেসি ৩০১৭৪ পাতা,২৮ জুন,৩ ০৪ এ এম।
  • সে | ২৯ জুন ২০১৫ ১২:৫৫301967
  • কেসিভাই,
    কেকে -কে সাবাশি দেওয়া হচ্ছে সগর্বে সানন্দে ক্লোজেট থেকে বেরিয়ে আসা ঘোষণা করবার জন্যে।
  • সে | ২৯ জুন ২০১৫ ১২:৫৩301965
  • "আসা যাওয়ার মাঝে" কোথায় পাওয়া যাবে নেটে?
  • কেসি | ২৯ জুন ২০১৫ ১২:৫৩301966
  • আসা হয়না, পিছিয়ে পড়ার ধৈর্য্যও নাই। কেকে কে সবাই শাবাশি দিচ্ছে কেন? আরও একটা পিএইচডি করে ফেলল নাকি? নাকি ফিটনেস ট্রেনারের প্রোগ্রাম লঞ্চ করল? আমিও শাবাশি দিয়ে গেলাম। কেকে যখন, ভালো কিছুতো অবশ্যই করেছে।
  • | ২৯ জুন ২০১৫ ১২:৩৬301964
  • কেন রাখবুনি, নেই নেই করে সাড়ে পাঁচ বার মুন্নাভাই এমবি বিএস দেখেছি। আর জে. আস্থানা কে চিনবুনি ঃ))
  • kumu | ২৯ জুন ২০১৫ ১১:২২301963
  • স্যান,তোমার লেখা দেখেছি।তবে এ রোব্বার হল না।
  • de | ২৯ জুন ২০১৫ ১১:১৮301962
  • কেকে,

    সাহস করে নিজের মতো হতে পারাটাই সবচে' বড়ো ব্যাপার - অনেক অভিনন্দন তোমায় - আরো অনেক শক্তিশালী হও, এই কামনা করি। বড়ো সুন্দর লেগেছে তোমার এই ঘোষণা - নিজেকে নিজের এক জীবনে চিনতে পারা কম কথা নয়!
  • san | ২৯ জুন ২০১৫ ১১:১৭301960
  • দুটি মূল্যবান মতামত দিয়ে যাই -

    ১। বেলাশেষে বেশ ন্যাকা ও বাইনারিদার ভাষায় স্বপন সাহা মার্কা হয়ে উঠেছে। একটা আড়াই মিনিটের এস্রাজে রবিগান আছে, সেটাই যা শুনতে ভাল।

    ২। আসা যাওয়ার মাঝে খুবই ভাল লাগল।
  • kumu | ২৯ জুন ২০১৫ ১১:১৭301961
  • ব্যাং, ভালো থাকো।আনন্দে থাকো।জীবন একটই।
  • দানবকৃষ্ণ | ২৯ জুন ২০১৫ ১১:১৩301959
  • ব্যাংদির কথা শুনে আমার ডক্টর আস্থানা মনে পড়লো।
    মুন্নাভাই এমবিবিএস খ্যাত। আপনারা তো আবার বাণিজ্যিক সিনেমার খবর রাখেন না।
  • দানবকৃষ্ণ | ২৯ জুন ২০১৫ ১১:১০301958
  • পাই, আমি টিমোবাইলের প্রিপেড কানেকশন নিয়েছিলাম বেস্টবাই গিয়ে, তাতে টক টেক্স্ট ডেটা সব ছিল, পাসপোর্ট দেখিয়ে (অন্য কিছু ছিলনা তখন), কয়েক ঘন্টায় অ্যাকটেভেটেড হয়েছিল, নিউ জার্সিতে।
  • a x | ২৯ জুন ২০১৫ ১০:০০301957
  • হ্যাঁ, আরো অনেক কিছুই শুনলাম অরিজিৎ। ভাগ্গিস অ্যালমা মাটার বলে কোনো রোমান্টিসিজম নেই আমার। কিছু কিছু মানুষের উপর আছে এই আর কি। তাও আজকাল টিচিংর চেয়েও নন-টিচিং স্টাফদের কথাই বেশি করে মনে পড়ে।

    ব্যাং মনে হয় আর্ট অফ লিভিং প্র্যাক্টিস করছে।
  • Rectangular Parallelepiped | ২৯ জুন ২০১৫ ০৯:৪৫301952
  • অনেক সময় লাগলো খুঁজে বের করতে। কলিকে হাই-ফাইভ জানিয়ে যাই।

    আর অক্ষদার ইস্কুলে "পরিবর্তন" একেবারে পরিবর্তনের সময় থেকেই আসতে শুরু করেছে। তায় এখন খোদ ভাইঝি ইস্কুলে পড়েন, জোড়াফুল-মার্কা রাখী এনে ইস্কুলে বিলি করেন। স্কুলের টীচার কাউন্সিলর হয়েছেন, তিনি আবার জনে জনে জিগ্গেস করেছিলেন কার বাড়িতে কাকে ভোট দেয়, এমনকি শুনেছি জনৈক ছাত্রের হাতে এক গোছা প্যামফ্লেটও ধরিয়েছিলেন।

    ইদিকে পঞ্চাশ বছরের অনুষ্ঠান দেখে বুঝলুম ছেলের বইয়ের টেবিল আর ইস্কুলের ব্যাগ এমন অগোছালো কেন। এরকম কমপ্লিট কেওস খুব কমই দেখা যায় - আর মিশনারী স্কুলের ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি বলে কট কট করে চোখে লাগে। আশ্চর্য ব্যাপার হল এরকম কেওসের মধ্যেও অনুষ্ঠানটা দিব্যি নামিয়ে দেয়।

    আর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে নজরুল মঞ্চের গ্রীণরুমের একটি চেয়ারের পঞ্চত্বপ্রাপ্তি হয়েছে পার্থবাবুর কল্যানে।
  • Bratin | ২৯ জুন ২০১৫ ০৯:২৬301951
  • এই রে আমি ক্যারাটে স্কুলে
    ভর্তি হতে বললুম। আমাকেও ক্যাল দিয়ে পারে ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত