এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ জুন ২০১৫ ১১:৫৪302040
  • ৭৮।বললে হবে। ওরালে ১০ দিলেই লেটার পেতুম ঃ))

    আমি ভাবলুম তোমাকেও ফাঁসিয়ে দিয়েছে।
    যাকে বাংলায় বলে "হোপিং অগেনস্ট দ্য হোপ "। বুইলে কিনা!! ঃ)))
  • potke | ৩০ জুন ২০১৫ ১১:৩৯302038
  • আমার যদ্দুর মনে পড়ে, কোয়ার্ক, বইটার নাম ছিল " ট্রিটাইস ওন অ্যালজেব্রা" বাই চার্লস স্মিথ। ছোটবেলার কথা, বয়েস তো হল অনেক ঃ)
  • h | ৩০ জুন ২০১৫ ১১:৩৯302039
  • বাবা ব্রতীন, ভূগোলে কতো পেয়েছিলে ?
  • Bratin | ৩০ জুন ২০১৫ ০৯:৪৭302036
  • বোধি দা তোমার কি বানতলায় নির্বাসন হয়েছে?
  • h | ৩০ জুন ২০১৫ ০৯:৩০302035
  • সৈকত (২য়) বেঁচে আছে জেনে খুব ভালো লেগেছে, সৈকত কে এই খুঁজে পাওয়া টা, এটা বাংলা সাহিত্যে কাজুর অবদানের মধ্যেই পড়বে, তার জন্য এটা দিয়ে গেলাম;-)সানন্দা-বাদী রা চাপে থাকুন ঃ-))) আমি সাউথ লেবাননে না হলেও রাজারহাটে অন্য এক পেনাল কলোনি তে গেলাম।

    http://thespace.lrb.co.uk/ Kafka’s Wound, Will Self
  • Bratin | ৩০ জুন ২০১৫ ০৯:০১302034
  • সুপ্রভাত
  • a x | ৩০ জুন ২০১৫ ০২:৪০302033
  • পেয়ে গেছি।
  • a x | ৩০ জুন ২০১৫ ০২:৩২302032
  • এই এক্সেলের এক্স অ্যাক্সিস কীভাবে ডেটাপয়েন্টের ডিফারেন্স অনুযায়ী ম্যাপ করে ভুলে গেছি। মানে ১ আর ১০-এর মধ্যে যা ডিস্টেন্স, ১০ আর ৫০-এর মধ্যে যে তার ৫ গুণ ডিস্টেন্স সেটা কীভাবে দেখায় কেউ বলতে পারবে?
  • Atoz | ২৯ জুন ২০১৫ ২৩:৫৪302031
  • দ্রিকে অনেক অনেক অনেক দিন দেখিনা। জানেন কেউ উনি কেমন আছেন?
  • Atoz | ২৯ জুন ২০১৫ ২৩:৩৯302030
  • বিবিটিতে যেমন রাজেশ কুট্রাপল্লি একজন মহিলা ইন্ভেস্টিগেটর এসেছেন দেখে তাড়াতাড়ি বোতল বার করে দ্যাখে বোতল খালি। তখন ঝট করে রাম কেকে কামড় দিয়ে নিল। নইলে রাজেশ কথা বলতে পারে না, খালি আঁ আঁ করে। ঃ-)
  • kk | ২৯ জুন ২০১৫ ২৩:১৯302029
  • যাঁরা আমাকে লিখেছেন তাঁদের সবাইকে আবারও অনেক আন্তরিক ধন্যবাদ দিলাম।

    বোধিদা, আমার সবথেকে প্রিয় কেকই যে ইতালিয়ান রাম কেক! এছাড়াও আইরিশ কফিকেক, আইরিশ হুইস্কি দেওয়া :)
  • Bratin | ২৯ জুন ২০১৫ ২৩:০২302028
  • টিকটিকি লজেন কে অকমান করো না। টিকটিকি লজেন, মাছ লজেন, কটকটি। জিভে জল এসে গেল ;))
  • | ২৯ জুন ২০১৫ ২২:৪৫302027
  • টিকটিকি নজেন আপনিই খান।

    আসাযাওয়ার মাঝে টা পেলে( লিং) দেবেন। মোক্ষ কে চায়?
  • a x | ২৯ জুন ২০১৫ ২২:৩৭302025
  • নিজেকে পেরাইজ দিন "আসা যাওয়ার মাঝে"। মোক্ষ লাভ হবার প্রভূত সম্ভাবনা মনে হচ্ছে।
  • pi | ২৯ জুন ২০১৫ ২২:৩৭302026
  • এই নিন পিনাকী ভটচাযের এদেশি ভার্সন। সৌমিত্র বৈশ্য। ওঁর অনুমতি নিয়েই পেস্ট করলাম।

    'এই সৌমিত্র বৈশ্য পাবলিকটা ( Utsav Guha Thakurta উবাচ। সত্যি উচ্চ শিক্ষার কি অপার মহিমা ! ) একটা মার্ক্সবাদী দর্শন ও একটি দলীয় রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, যে দর্শন ও আদর্শ পুঁজিবাদের শোষণ থেকে মুক্ত একটি সমাজের স্বপ্ন দেখে। শেষ সত্তর দশকের প্রাক যৌবনের ( সুমনের গানের ভাষায় ) " পাল্টে দেবার স্বপ্ন " যার এখনো গেল না। এই লোকটা সত্যি অশিক্ষিত এবং Utsav Guha Thakurta ঠিকই বলেছেন। যে শিক্ষা সমাজের অসাম্য, শোষণ মুক্তির কাজে না লাগে, তেমন শিক্ষা এই লোকটা পায় নি, তাই সেটা সর্বত্র ফলাও করে প্রচার করতে তার কোনও দ্বিধা নেই। লজ্জাও নেই। অন্তত নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করাটা যে অনৈতিক সেটা তার জানা ছিল না। তার দর্শন ও দলীয় রাজনৈতিক আদর্শ তাকে শিখিয়েছে, যা কিছু সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক ও সহায়ক নয়, তাকে উপেক্ষা করাই বিধেয়। আর যা কিছু সমাজের নীতি নৈতিকতার অবক্ষয় সূচিত করতে পারে, তার বিরোধিতা করাও জরুরী। সমকামিতা অবক্ষয় জর্জরিত পুজিবাদেরই একটি সামগ্রিক বিকার। নারী ও পুরুষের যে সুস্থ সামাজিক সম্পর্ক, সেটা আজ আর সম্ভব নয়। নারী পুরুষ সম্পর্ক দূরে থাক, সামাজিক মানুষ হিসেবে ্মানবিক মূল্যবোধটাই বিপন্ন। রক্তকরবীর বিশু পাগলার মত বলতে হয়, প্রাণের মদ শুকিয়ে গেছে, তাই হাটের মদের দিকে টান পড়েছে। হ্যাঁ, Sayantan Goswami-র ও তাই মদ খাবার বাসনা জাগে সত্যান্বেষী হবার জন্য ! পুঁজিবাদে সমষ্টি নয়, ব্যক্তিই মুখ্য। ব্যক্তির ভোগ, ব্যক্তির বাসনা, লোভ, লালসা, বিকৃতি -- সবই পুঁজির টিকে থাকার রসদ। ব্যক্তিকেন্দ্রিক ভোগবাদী সমাজ যদি না থাকে, বাজারটাও টিকবে না। পুঁজিবাদের নিক্তিতে যৌনতাও একটি পণ্য। যার বিস্তৃত বাজার রয়েছে। সেই বাজারের কত পণ্য, বিকৃতির কত রসদ, সেক্স টয়, চাবুক, শিকল -- যা BDSM এর যৌন সুখের অবলম্বন। পিপ শো, ন্যুড শো আরও কত কি। এই সবই হল সেই হাটের মদ। ধর্ষ কাম, মর্ষ কাম কতটা মানসিক সুস্থতার পরিচায়ক, তা অপ্রতর্ক নয়। নিজেকে / অপরকে যন্ত্রণা দিয়ে যদি যৌন সুখ পাওয়া যায়, এবং তার সমর্থনে করতালি দিতে হয়, তাহলে সেই অমানবিক জীবন, কোনও সুস্থ মানুষেরই বিবমিষা উদ্রেক করবে। মাতা - পুত্র, পিতা - কন্যা র যৌন সম্পর্কও যদি স্বাভাবিক বলে মেনে নিতে হয়, ( হ্যাঁ, উর্বশী অর্জুনকে কামনা করেছিলেন, কিন্তু, অর্জুন উর্বশীকে মাতৃ স্থানীয়া বলে গ্রহণ করেন নি। আরে হ্যাঁ, অর্জুনই তো ব্রিহন্নলা হয়েছিলেন। তখন বোধহয় তিনি রূপান্তরকামী আরেক ঋতুপর্ণ ছিলেন। আর শিখণ্ডী, বা চিত্রাঙ্গদা নিশ্চয় রূপান্তরকামী ছিলেন। সঙ্ঘ পরিবারের লোকেরা যেমন বলেন, সব ব্যাদে আচে, তেমনি LGBT সমর্থকদের ভারতীয় সংস্করণে ব্যাদ পুরাণ -- সবই প্রামান্য তথ্য হিসেবে পরিগণিত হয় ! ), তা হলে আমরা আগুন ও চাকা আবিষ্কারের পূর্ববর্তী যুগে চলে যাব। সমকাম, অজাচার, প্রাণী জগতের সমকাম, ইন্সেসট ইত্যদি নিয়ে গুগুল মন্থন করে যে গরল উত্থিত হচ্ছে, তাতে একটা জিনিস স্পষ্ট, যে সমকাম ও নানাবিধ যৌন বিকৃতিকে সামাজিকীকরণের অপচেষ্টার মধ্যে যে পুঁজিবাদের একটি নির্দিষ্ট ছক আছে, সেটা সম্পর্কে নব্য ইয়ং বেঙ্গলরা হয় অনবহিত, আর নইলে ঘরে বসে কিছু একটা করছি মার্কা আত্মতুষ্টিতে ভুগে সুখে নিদ্রা যাচ্ছেন। কারণ, এতে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কোনও বিপজ্জনক অবস্থান নিতে হয় না, যাতে নিজের ব্যক্তিগত মধ্যবিত্ত সুখ সাচ্ছন্দে কোন বাধা পড়ে না। নিরাপদ মোমবাতি মিছিল করে আর রামধনু রঙে নিজেকে রাঙিয়ে যারা আহ্লাদিত হন, তাদের সেই স্বাধীনতা অবশ্যই আছে। কিন্তু, এই অশিক্ষিত সৌমিত্র বৈশ্য লোকটা যদি, গড্ডলিকা প্রবাহে ভাসমান না হয়, কেন তাকে তথাকথিত উচ্চ শিক্ষিত সমাজ-গুরুরা ব্যক্তিগত আক্রমণ করবেন ? পুনশ্চ ঃ প্রাণী জগতের সমকাম কতটা সঠিক জানা না থাকলেও, অদ্যাবধি বাহান্ন বয়ঃক্রম অতিক্রান্ত এই মনুষ্য পদবাচক দ্বিপদ প্রাণীটি রাস্তা ঘাটে প্রচুর গরু ও কুকর দেখলেও, একটি পুরুষ গরু বা কুকুরকে স্বজাতির অন্য একটি পুরুষে উপগত হতে দেখে নাই। ইহাই যাবতীয় বিভ্রমের কারণ। অতি উচ্চ শিক্ষিত গুরুকুল, আশা করি অতঃপর ISIS সদৃশ আক্রমণ শানাইবেন। '
  • apps | ২৯ জুন ২০১৫ ২২:৩১302024
  • টিকটিকি লজেন
    কোকা কোলার ডিব্বায়
  • | ২৯ জুন ২০১৫ ২২:১৫302023
  • আমি কাল স্ক্রিম ১, ২ দেখলাম,তারপর বদহজম হওয়াতে বালিকাবধূ( হিন্দি আধখানা)দেখার পর মুখশুদ্ধি হিসেবে কালার্সে বোম্বাইয়ের বোম্বেটে দেখে ফেল্লাম- নিজেকে কি প্রাইজ দেওয়া উচিত?
  • Ishan | ২৯ জুন ২০১৫ ২২:০৬302022
  • আমি ঠিকই আছি ব্রতীন।
  • apps | ২৯ জুন ২০১৫ ২২:০২302021
  • বৌটি আপিসে যায় স্বামী পরে শাড়ি
    স্বামী ঘরে একা বউ ফেরে তাড়াতাড়ি
    স্বামীর কপালে টিপ আলো হয়ে জ্বলে
    সনাতন হাঁকে সব গেল রসাতলে

    ব্যাস আম্মো ট্রান্স দিলুম. বাচ্চারা হাততালি দাও.
  • Ishan | ২৯ জুন ২০১৫ ২১:৫২302020
  • অন ডিমান্ড আমিই লিখে দিতে পারি।

    স্বামীটিই স্ত্রী আর স্ত্রীটিই স্বামী
    নাই কোনো ভেদাভেদ জয় সমকামী।

    বেশ ইশকুল পাঠ্যও হল।
  • apps | ২৯ জুন ২০১৫ ২১:৪৮302018
  • তা তো লেখাই যায়. কিন্তু সে কবিতা ছাপা হবে, তারপর প্রজেক্ট লেখা হবে, তারপর জমা দেওয়া- পুরো পঞ্চবার্ষিকী ব্যাপার না!
  • Bratin | ২৯ জুন ২০১৫ ২১:৪৪302016
  • আরে ঈষেন যে? কেমন আছো হে?
  • apps | ২৯ জুন ২০১৫ ২১:৪৪302017
  • হ্যা কাবলি দার বাড়িতে কপি আছে
  • সুশ্রুত সরখেল | ২৯ জুন ২০১৫ ২১:৪৩302015
  • সেকি, অন ডিম্যান্ড লেখা যায়না?
  • apps | ২৯ জুন ২০১৫ ২১:৪২302014
  • খুশি করার কবিতা চাই. গোদা ভাষায় আরকি. সুমিতার বইটা চমত্কার. কাব্যগ্রন্থ হিসেবেও.
  • Ishan | ২৯ জুন ২০১৫ ২১:৩৮302013
  • আরে বইটা আছে তো। :-)
  • Bratin | ২৯ জুন ২০১৫ ২১:৩৭302012
  • ইয়েস। সরি ভুলে গিয়েছিলাম।

    কাবলি দার বাড়ি তে ও ণেই পাই?/সব শেষ?
  • Ishan | ২৯ জুন ২০১৫ ২১:৩৬302011
  • স্পেসিফিকালি সমকামিতা নিয়ে কবিতা বড়ো স্কেলে হওয়া কি আর সম্ভব? সে তো চেষ্টা করে সাম্রাজ্যবাদবিরোধী কবিতা লেখার মতো হয়ে যাবে। গুচ্ছের প্রেমের কবিতা আছে পৃথিবীতে, সেগুলোর বেশিরভাগকেই সমকামী কনটেক্সটেও পড়া যায়। তবে সেগুলোতে ইশকুলের প্রোজেক্টওয়ালারা নির্ঘাত খুশি হবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত