এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ জুলাই ২০১৫ ০০:১১302220
  • হলিউড প্রায় প্রত্যেক মাসে একটা করে ছোটদের ছবি রিলিজ করায়- ভালো ছবি কি দেখি নি, দেখেছি। -সবারই আবার একটা বানিয়ে শান্তি হয় না, ২,৩ চলতেই থাকে। রিও যেমন, দিব্যি লেগেছিলো, ২ টা দেখার দরকার ছিলো না, কিন্তু 'দেখতেই হবে'র ফাঁদ পাতা ভুবনে..
  • 4z | ০৩ জুলাই ২০১৫ ০০:০৯302219
  • তার সঙ্গে যদি সমানতালে রানিং কমেন্ট্রি চলতে থাকে তাহলে তো সোনায় সোহাগা যাকে বলে :(
  • একক | ০৩ জুলাই ২০১৫ ০০:০৮302218
  • *তে হবেনা।
  • | ০৩ জুলাই ২০১৫ ০০:০৬302216
  • অ্যানিমেশান মাত্রই দারুং না হলেও দেখা যায়,তারসঙ্গে দুধের বাছার ইমোশান, ভালোলাগা সব মিলিয়ে আগে দেখলেই হয় জাতীয় ছিলো। এখন সেটা নিয়মে দাঁড়িয়েছে। সবই দেখতে হবে। বাধ্যতামূলক।
    ঝকঝকে ছবি, সুন্দর মিউজিক।শুরুর ১৫ মিনিট পর থেকে কান্না পায়, তারপর সিটে মাথা ঠুকতে ইচ্ছে করে। এখন ভাবলেই বুকের রক্ত হিম হয়ে যায়ঃ(
  • একক | ০৩ জুলাই ২০১৫ ০০:০৬302217
  • আর, দুটো সম্পর্কিত মানুষ দুরে থাকে, মাসের পর মাস কথা বলা হয়ে ওঠেনা, এরকম হয়। হয়ে ওঠেনা। ফোন থাকলেও। এবং একটা সময় আর বলার মত কথা থাকেনা। ভালবাসা অভ্যেস না হলেও ভালবাসার প্রকাশ সে সেক্স হোক বা খেয়েছ জিগ্যেস করা এমনকি পাশে হাঁটা এগুলো অভ্যেস। অভ্যেস চলে গেলে ফোন ও হয়না। জাস্ট হয়ে ওঠেনা। আবারও বলছি, সিনিমা দেখিনি। হাতে সময় নাই :/ আর বাংলা সিনেমা থেকে লেখালেখি সবই ওই "সম্ভাবনাময়" অবধি তে এসে আটকে যায়, তার বেশি এগোতে দেখিনা বলে ওভারঅল দেখার আগ্রহ কম। তবে মোবাইল থাকলেও কথা কয় না কেন এটা ভুলভাল লাগেনি।
  • 4z | ০৩ জুলাই ২০১৫ ০০:০৪302215
  • নস্যই বটে!
  • S | ০৩ জুলাই ২০১৫ ০০:০০302213
  • এখানে কেউ নিউ ইয়র্ক সিটিতে থাকেন বা কাজ করেন?
  • | ০৩ জুলাই ২০১৫ ০০:০০302214
  • হাঃ হাঃ দুবার জুরাসিক ওয়ার্ল্ড দেখতে পারলে ইনসাইড আউট নস্যঃ)
  • r2h | ০২ জুলাই ২০১৫ ২৩:৫৮302212
  • এঃ, অ্যানিমেশান দেখা কষ্টকর কেন হবে, বল্লেই হলো।
  • একক | ০২ জুলাই ২০১৫ ২৩:৫২302210
  • সিনেমার বাস্তবতা তো সিনেমার বাস্তবতা, প্রাত্যহিকের বাস্তবতার সঙ্গে কী। তবে সেটা কদ্দুর দাঁড় করাতে পেরেছে সে জানি নে। দেখিনি, জানব কোদ্দিয়ে :|
  • 4z | ০২ জুলাই ২০১৫ ২৩:৫২302211
  • আমার কপালে এখন ইনসাইড আউট, মিনিয়ন, পিনাট নাচছে। উরে বাবা রে :(
  • | ০২ জুলাই ২০১৫ ২৩:৫১302209
  • ওফ এতক্ষনে শেষ হল। যাই ঘুনু করতে যাই। গুড নাইট/ডে
  • | ০২ জুলাই ২০১৫ ২৩:৪২302208
  • বাপরে! অ্যানিমেশান দেখা আরো কষ্টকর। হল থেকে বেরিয়ে বল্লাম,এইমাসে আর নয়, সঙ্গে সঙ্গে উত্তর, নাঃ তা বল্লে তো হবে না, মিনিয়নটা দেখতেই হবে, তারপরে পিনাটের মুভিটাও,ওটা তো তুমি দেখবেই .. এরপরের ছবিটা বাবার কপালে নাচছেঃ)
  • 4z | ০২ জুলাই ২০১৫ ২৩:৩৬302207
  • হ্যাঁ, নরমাল আর থ্রীডি
  • শ্রী সদা | ০২ জুলাই ২০১৫ ২৩:৩০302206
  • দ্রি একদম ঠিকই বলেছেন। এক ক্যান বাড ম্যাগনাম ও মজুদ ছিল। কিন্তু আপাতত ফ্রিজ নেই বলে সেটা খাওয়ার যোগ্য নয়।
  • rabaahuta | ০২ জুলাই ২০১৫ ২৩:১৯302204
  • ওকে, লং উইকেন্ডটা তাহলে খুঁজে পেতে সব কুকুরের সিনেমা দেখেই কাটাবো ঃ)
  • rabaahuta | ০২ জুলাই ২০১৫ ২৩:১৯302205
  • হ্যাঁ, এই আসা যাওয়ার মাঝে নিয়ে অনেকদিন থেকে এক্সপেক্টেশন তৈরী হয়ে আছে। তো দেখতে গিয়ে যদি বড় বড় ফাঁক ফোকর ধরা পড়ে তাহলে দুঃখ পাবো।
    ঐ, না দেখে বলা যায় না - হতেই পারে ওরা কথা বলতে চায় না, হতে পারে শুধু কথা না বলার সময় গুলোই ধরা হয়। কিন্তু এই টেলিকম বিপ্লব টিপ্লবের পর দুজন মানুষ কথা বলতে চেয়েও সারা দিনে কথা বলতে পারে না (কে জানে ভুল বুজছি কিনা, সিনেমাটার ফোকাসটা হয়তো আদৌ এটা নয়ই) - এইটা জাস্ট মানতে পারা গেল না। সিনেমার ছবি চলন ব্যাকরণ এইসব বুঝি না। কিন্তু বাস্তবতার দাবী থাকলে চাপ।

    তবে না দেখে (যদি পাই এবং দেখি) আর কিছু বলবো না থাক।
  • | ০২ জুলাই ২০১৫ ২৩:১৪302203
  • হলে গিয়ে দুবার?
  • | ০২ জুলাই ২০১৫ ২৩:১৩302202
  • তাইলে হাইফাইভ। আমিও কুকুর সংক্রান্ত কোনো সিনেমা বাদ দি না।
    বেটোফেন,হাচি,রেডডগ-এইগুলো ও দেখা না থাকলে দেখে নিওঃ)
  • 4z | ০২ জুলাই ২০১৫ ২৩:০৯302201
  • তিনদিনে দুবার জুরাসিক ওয়ার্ল্ড দেখে আমি আপাতত ফ্ল্যাট।
  • pi | ০২ জুলাই ২০১৫ ২৩:০২302200
  • এই মোবাইল কেস নিয়ে আমিও খুব ধাঁধায় আর দেখবো কিনা তাই নিয়েও।
  • rabaahuta | ০২ জুলাই ২০১৫ ২২:৫২302199
  • না, এখনো দেখা যাচ্ছে না, পেলে জানাবো। আমিও অনেকদিন থেকেই খুঁজছি।

    কুকুরপ্রীতি আছে তো, এইট বিলো, মার্লে অ্যান্ড মি এই সিনেমা গুলোর নাম মনে পড়ে গেল। কিন্তু নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে না এলে একটু নড়াচড়া করতে হবে, সেটাই কঠিন কাজঃ)
  • | ০২ জুলাই ২০১৫ ২২:৪৪302198
  • এখন ও কংকল চলছে!! ঃ((
  • | ০২ জুলাই ২০১৫ ২২:৪২302197
  • হুতো, সে কোথায় দেখা যাচ্ছে? পেলেই আমাকে পত্রপাঠ জানিও।

    এদিকে গরমের ছুটি ম্যাডলি এনজয় করতে ছেলের সঙ্গে নানা সিনেমা দেখতে যাচ্ছি। 'ম্যাক্স' দেখলাম। মন্দ ভালোর বাইরে। রোমহর্ষক কুকুর কাহিনী।
    হাতে অনেকসময় থাকলে এবং কুকুরপ্রীতি থাকলে দেখে নিতে পার।
  • | ০২ জুলাই ২০১৫ ২২:৩৭302196
  • নাঃ। ষড়যন্ত্রের হিসেব আপনি নাকে চশমা এঁটেই করেন এ আমার দৃঢ় বিশ্বাস। ভেঙে গেলে কিন্তু খুব দুঃখ পাবোঃ(
  • সিকি | ০২ জুলাই ২০১৫ ২২:২৫302195
  • একটু আগে খবরে শুনলাম লন্ডনে নাকি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠেছে! লন্ডন কি কলকাতা হতে গিয়ে দিল্লি হয়ে গেল?
  • rabaahuta | ০২ জুলাই ২০১৫ ২২:১৮302194
  • আসা যাওয়ার মাঝে দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু এখন কেমন একটা ভয় ভয় করছে। দেখে যদি আবার দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করে। দুজন লোক কথা বলে না, কেন রে ভাই, মোবাইল টোবাইল আছে কি করতে। কথা বলতে ইচ্ছে না করলে অন্য ব্যাপার, হতেই পারে। কিরকম যেন কেনু টাইপ ঠেকছে। অবশ্য না দেখে বলে লাভ নেই, পেলে দেখেই ফেলবো।
  • দ্রি | ০২ জুলাই ২০১৫ ২২:১৭302193
  • আরে মাইমাও দেখি আমার মতো চশমা দিয়ে গন্ধ শোঁকেন।
  • | ০২ জুলাই ২০১৫ ২২:০৬302192
  • দ্রি, আপনার মোটা চশমাটা কোথায়? এরমধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না নাকি?
  • pi | ০২ জুলাই ২০১৫ ২২:০৫302191
  • হ্যাঁ, আমি এখন আর কিছু খাচ্ছি না তো। ভালোই। মমতা হওয়া প্র্যাকটিসও হয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত