এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ০৪ জুলাই ২০১৫ ১৯:০২302370
  • স্যান খেয়েছি, মালাবার মাটন ফ্রাই-ও, একটা এঁচড়ের তরকারি খেলাম, ব্যাপক।

    কারিমীন কি ব্যাপক খেতে রে ভাই!

    হোটেলের নাম- বেওয়াচ, দোতলায় ঘর নেবেন।
  • সিকি | ০৪ জুলাই ২০১৫ ১৬:৪৬302369
  • হুব্বার নাম নিয়ে পম্যার বড় অস্বস্তি :)
  • pi | ০৪ জুলাই ২০১৫ ১৫:৩৬302368
  • কুমুদি, হু ঃ(। সময় করে ণেইল করছি। নবেন্দুদ,ণেইল দেখবেন। ফোনে কাজ করছেনা।
  • kumu | ০৪ জুলাই ২০১৫ ১৫:৩১302367
  • ইয়েস এবার পাইজিনির সঙ্গে দেখা হল না।ছাঃ চাঃ-
  • pi | ০৪ জুলাই ২০১৫ ১৫:২৯302365
  • *কচি
  • pi | ০৪ জুলাই ২০১৫ ১৫:২৯302366
  • কাল কচেই করে সিকির সাথে ভাট হয়ে গেল,, আজ অরণ্যদা নিনাদিদের সথে।
  • kumu | ০৪ জুলাই ২০১৫ ১৪:২০302364
  • মিনমিন করিয়া
    অই হুব্বার নামটি পাল্টে দ্যান না।
  • রোবু | ০৪ জুলাই ২০১৫ ১৪:০১302363
  • পেটও পোস্কার হয়ে যাবে।
  • i | ০৪ জুলাই ২০১৫ ১৪:০০302362
  • আর এই বইগুলোঃ
    শিশির কুমার দাসের A History of Indian Literature, 500-1399: From Courtly to the Popular
    দীনেশচন্দ্র সেনের History of Bengali Language and Literature
    আর দীনেশচন্দ্ররই আরও একটা বই ( সম্পাদিত) The ballads of Bengal

    কালীবাবু,
    নীলমণি ডাক্তারদের পোড়োভিটেতে একটা পাটকিলে কুকুর দেখেছেন? একটু সাবধানে থাকবেন। দিনকাল ভালো নয়।
    এলাম কত্তা।
  • শ্রী সদা | ০৪ জুলাই ২০১৫ ১৩:৫৬302361
  • আগেরদিন ডিম ধোয়া নেওয়া নিয়ে আপনেরা খুবই আওয়াজ দিয়েছেন দেখলাম। অবশ্য ডিমের মতো জিনিসের কদর কেলোদা এবং তাকে যথাযথভাবে ধুয়েমুছে রান্না করার গুরুত্ব ব্যাংদি ছাড়া কেউ যে বুঝবেন সেই আশাও করিনা ঃ(
    তো হয়েছে কী, কালকে রাত্তিরে ইলেকট্রিক কুকারে ভাত রেঁধে খেয়ে ল্যাদবশতঃ পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়েছি। সকালে, উঠে প্ল্যান করলাম চা আর ডিম সেদ্ধ খাব। কুকারটাকে একটু প্রিল দিয়ে ঘষে নিয়ে তাতেই জল আর ডিম চাপিয়ে দিলাম। একইসাথে ধবধবে সাদা হাফবয়েল ডিম এবং একবার মাজলেই হয়ে যাবে অবস্থার কুকার পেয়ে গেলাম।
  • i | ০৪ জুলাই ২০১৫ ১৩:৪৭302360
  • এটু জেড,
    আর একটা বই-গুগল বুকে পাবেঃ
    Women Writing in India: 600 B.C. to the early twentieth century by Susie J. Tharu, Ke Lalita

    সরি কালীবাবু। এবার আসি। বাঘার ব্যাপারটা মাথায় রাখবেন।কোপানোর তদারকি সোজা কাজ নয়।
  • T | ০৪ জুলাই ২০১৫ ১৩:৪১302359
  • বরাহ পুত্র মিহির, খনা, হুব্বা শ্যামল, বাঘা, স্লিম্যান, ঠগ ও ঠগী। কালীবাবুর মন কিছু অন্যমনস্ক হয়েছিল। হুঁশ ফিরতে ইতিহাস ছেড়ে টুক করে বর্তমানে ফিরে এলেন। খানিকটা ভবিষ্যতেও। প্রথম গুড কিলের পর যখন চাদ্দিকে ধন্য ধন্য হবে, বিবিসি ও ন্যাশলা জিওগ্রাফিক যখন ইন্টারভিউ কত্তে আসবে তখন ব্যাপারটা ক্যামন দাঁড়াবে। সায়েবসুবোরা ভালো বাংলা বলতে পারে না। ক্যালিবাবু ক্যালি বাবু করে চিল্লে মরবে। উঁহু, নামটা খুব একটা ভালো না। কালী টাকে লী করতে হবে। অনেকটা ব্রুস লীর মতো। হ্যাঁ এইবারে হয়েছে। সুপারম্যান নয় লীম্যান। বা লেম্যান। একজন সাধারণ মানুষের সুপার শক্তিশালী হওয়ার গল্প। লোকে খাবেই খাবে। চতুর্দিকে পোস্টার ও পুস্পবৃষ্টি। ধন্য ধন্য ভাব।
    কালীবাবু আবেশে চোখ বুজলেন।

    দরজাটা এখনো ভেজানো।
  • | ০৪ জুলাই ২০১৫ ১৩:৩০302358
  • বাঘা যখন হুব্বা শ্যামলকে কোপানোর ব্যপারটা তদারক করছিল তখন কিন্তু নীলমণি ডাক্তারের পোড়ো ভিটেতে চুপচাপ একটা মিটিং চলছিল। আসছে .... সে আসছে ... এ তো আজকের কথা নয়, সেই সেইই স্লিম্যান সায়েব ঠগীদের পেছনে লাগবারও বছর খানিক আগের কথা। হাওড়ার মাঠ থেকে শ্রীরামপুর অবধি রেল লাইন পাতার কাজ শুরু হয়েছে। বিশেঠগীর আজকাল দিনেরবেলাটায় তেমন শিকারপাতি জোটে না, আগে সেই শিয়াখালা গুড়াপ সিঙ্গুর বলগ্রাম থেকে লোক আসত শকুন্তলা কালীবাড়ীতে পুজো চড়াতে। আর সব তো যেত ঐ ঝুপসি জঙ্গলের ভেতরের পায়ে চলা রাস্তাটা দিয়েই। এখন এই রেললাইনের চক্করে জায়গাটায় সবসময় হুড়ুম দুড়ুম। মানুষে আর এখানে বসে না, জিরোয় না, সোজা চলে যায় শকুন্তলার থানে।
  • T | ০৪ জুলাই ২০১৫ ১৩:২৪302357
  • এইখানে একটু পিছিয়ে যেতে হবে। হুব্বা শ্যামল আসলে কে ছিল। ইহলোকে থাকাকালীন সে ছিল জ্যোতির্বিদ্যায় পারদর্শী। এবং সে রঙ বদলাতে পারব। নীল থেকে লাল। লাল থেকে নীল। সময় ধরে অংক কষে সে নিঁখুত সময়ে রঙ পাল্টাত। এরফলে তাকে কেউ কখনো ধরতে পারত না। কিন্তু এই ক্ষমতা তার এ জন্মের নয়। বহু জন্ম জন্মান্তর ধরে। সে এই কাজ করে চলেছে। মনে পড়ে খনার স্বামীকে? বরাহপুত্র মিহির। যে কৌশল করে খনার জিভ কেটে দিয়েছিল। সেই সময় থেকেই সে খনার অভিশাপ ভোগ করে চলেছে। প্রতিবার নিঁখুত অংক কষে সে জন্ম নেয়। কিন্তু শেষের দিকে প্রতিবার হিসেবে গরমিল হয়। খাঁড়ার কোপ অবশ্যম্ভাবী হিসেবে ফিরে ফিরে আসে।

    কালীবাবু এসবই জানতেন। অসুবিধাও কিছু ছিল না। কিন্তু এইবার সামান্য গরমিল দেখা যাচ্ছে। শুক্র আর বৃহস্পতি রাতের আকাশে একই সারিতে ঝলমল করছে। এ বড়ো ভালো কথা নয়।

    কালীবাবু সামান্য উৎফুল্ল হলেন।
  • i | ০৪ জুলাই ২০১৫ ১৩:১০302356
  • টি আর দ র যুগলবন্দী দারুণ হচ্ছিল। আমি মাঝখান থেকে কিছু না দেখে ঢুকে মূর্তিমান রসভঙ্গ। সরি।
  • i | ০৪ জুলাই ২০১৫ ১৩:০৫302355
  • এ টু জেড,
    চট করে একটু বলে যাই।
    দীনেশচন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহ গীতিকায় চন্দ্রাবতীর জীবনী পাবে। আরও একটা রেফারেন্স মনে আসছে না এই মুহূর্তে-মনে পড়লে বলে যাব।কুমুদিদির লাইব্রেরি যাওয়ার সময় সুযোগ এলে আরও রেফারেন্স দিতে পারবেন। বা আর কেউ। আপাততঃ তুমি নেটে অনেক কিছুই পাবে। আমি কবি চন্দ্রাবতী/ চন্দ্রাবতী লিখে ( বাংলায় ) সার্চ করতে প্রচুর সাইট পেলাম। তুমি নিজেই গুগল থেকে দেখে নিতে পারবে। তাই সব লিংক দিলাম না এখানে।
    একটাই দিচ্ছিঃ
    http://www.kishorgonj.com/web/8366
    তবে তোমার যে প্রশ্ন ছিল -কে চন্দ্রাবতী নাম দিয়েছিলেন-সেই উত্তর কোথায় পাবে বলতে পারি না। দীনেশচন্দ্রর লেখায় কোনো উল্লেখ থাকলেও থাকতে পারে। ১১/১২ ক্লাসে যা পড়েছিলাম, সেই থেকে জানি চন্দ্রাবতীর বাবাও কবি। মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। মেয়ের এমন কাব্যময় নাম তিনিই স্বয়ং দিয়ে থাকবেন। তবে চন্দ্রাবতীর মা র নামও খুব সুন্দর-সুলোচনা। প্রেমিকের নামটিও। জয়ানন্দ।
    আর খনার কথাও জিগ্যেস করেছিলে। খনা যাঁর আসল নাম খুব সম্ভব লীলাবতী-তাঁর বচন ও সংক্ষিপ্ত জীবনী নেটে পাবে। বাংলায় খনা লিখে গুগল কোরো।কোনো বইএর রেফারেন্স একটু জিগ্যেস করে দিতে হবে। সিধুজ্যাঠাকে হারিয়ে ফেলে এই সব মুহূর্তে খুব অসহায় লাগে। তবে আর কাউকে জিগ্যেস করে নিশ্চয়ই বলে দেব খ্না সম্পর্কিত বইএর কথা। এর মধ্যে দ্যাখো আর কেউ হয়ত বলে দেবেন বইএর নাম। আপাততঃ আমি নেট থেকে কটা লাইন টুকে দিলাম। তবে এসবই তোমার জানা কথা।
    'খনা বা ক্ষণা কথিত আছে তার আসল নাম লীলাবতী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারীর যিনি বচন রচনার জন্যেই বেশি সমাদৃত, মূলত খনার ভবিষ্যতবাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত। মনে করা হয় ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল। কিংবদন্তি অনুসারে তিনি বাস করতেন পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার বারাসাতের দেউলিয়া গ্রামে। তার পিতার নাম ছিল অনাচার্য। অন্য একটি কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহলরাজের কন্যা। বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্যের রাজ সভার প্রখ্যাত জোতির্বিদ বরাহপুত্র মিহিরকে খনার স্বামীরূপে পাওয়া যায়। কথিত আছে বরাহ তার পুত্রের জন্ম কোষ্ঠি গণনা করে পুত্রের আয়ূ এক বছর দেখতে পেয়ে শিশু পুত্র মিহিরকে একটি পাত্রে করে সমুদ্র জলে ভাসিয়ে দেন। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌছলে সিংহলরাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরে কন্যা খনার সাথে বিয়ে দেন। খনা এবং মিহির দু'জনেই জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করেন। মিহির একসময় বিক্রমাদিত্যের সভাসদ হন। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পরলে, খনা এ সমস্যার সমাধান দিয়ে রাজা বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসায় বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়। '

    ঠিকঠাক বইএর রেফারেন্স পেলেই জানিয়ে যাব।
  • T | ০৪ জুলাই ২০১৫ ১২:৫৭302354
  • কারেক্ট। কালীবাবুও সেটার কথা ভাবছিলেন। ইনফ্যাক্ট গত বেশ কদিন ধরেই ভাবছিলেন। রাতবিরেতে আজকাল আর ঘুম আসে না। তাকিয়ায় হেলান দিয়ে নিবিষ্ট মনে নিবুনিবু হ্যারিকেনের দিকে তাকিয়ে থাকেন। ছায়া দেখেন। আর দরজার পাল্লাটা আলতো করে ভেজিয়ে রাখেন। সে ঐ পথেই আসবে।

    সঙ্গে প্রচুর ছায়া নিয়ে আসবে। অন্ধকার। ঘরে ঢুকে সেসব টুক করে সেঁধিয়ে যাবে খাটের তলায়। আলমারীর চৌখুপিতে কিছু ঢুকে পড়বে। দেওয়ালে লেপ্টে যাবে কিছু কিছু। শব্দ আসবে তার সাথে। সেও ঐ ফাঁক দিয়ে। দৃশ্য আসবে। এখন যেমন আসছে। নস্করদের বাড়ির দেওয়ালে সিঁধ কাটছে শিবু চোর। বুড়ো ঘোড়া। হাড়ে তেজ নেই। রাত কাবার হয়ে যাবে। এ সে নয়। সে অন্য জিনিস। অন্য ধাতুতে গড়া।
  • | ০৪ জুলাই ২০১৫ ১২:৪৯302353
  • ওদিকে হুব্বা শ্যামলের লাশটা যদিও বাঘখালে ফেলার সময় পেট ফাঁসিয়ে ফেলেছিল, তবু কেমন কেমন করে যেন লোকে কদিন বাদে খবর পেয়ে পুলিশ ডেকে বডি পুড়িয়ে দিল। তবে একটুকুনি ধুকধুকি পরাণপাখী থেকে গেছিল খালের নীচে। তারপর সে অনেক কান্ড। টি জানে সেসব ডিটেল।

    মোটকথা রাজ রাজেশরীতলার বটগাছে হুমোপাখীর বাসার মধ্যে হুব্বা শ্যামলের ধুকধুকি পরাণপাখীটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে। অনেক বদলার হিসেব চোকাতে হবে তার।
  • | ০৪ জুলাই ২০১৫ ১২:৪৬302352
  • লগিন ফেইলড!! কেন হে ঈশান? লুরু এলেই আর ল্যাপী থেকে লগিন হয় না ক্যানে?
  • T | ০৪ জুলাই ২০১৫ ১২:৪৩302351
  • কিচ্ছু না কিচ্ছু না, কুমুদি। হয়েছে কি, কালীবাবু কোন্নগরের সমুদ্রতটে বসে হাওয়া খাচ্ছিলেন। মৃদুমন্দ সমীরণ। পায়ের কাছে কালো ঢেউ সাদা ফেনা হয়ে লুটিয়ে পড়ছে। চাদ্দিকে কেউ কোথাও নেই। উদাস হয়ে কালীবাবু যৌবনের কোচি ভিজিটের কথা ভাবছিলেন। এমনসময় খুস্কো চুল, আধবুড়ো, একটু খুঁড়িয়ে হাঁটে এমন একজন বেলাভূমির পাশে ধরা দিলেন। লোকটার কানে মাকড়ি। দাঁতে ফচকে হাসি। কপালে কাটা দাগ আছে। ধপাস করে কালীবাবুর পাশে বসে পড়ে বলল, সুপারম্যান হবি? তাইলে তাই হ।

    ব্যস, অমনি উনি সুপারম্যান হয়ে গেলেন।
    এইবারে মুশকিল। সুপারম্যান তো হলেন, কিন্তু সুপার ভিলেন কই। কোন্নগরে সেরম কেউ নেই। সাতবকুলতলা মাঠটার চারপাশে বেশ উঁচু নারকেলগাছ। উপরে উঠে খুঁজেও এলেন। সেখানেও নেই। অতঃপর সে কি হতাশা। দুষ্টু লোক কই। সেসব কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সুপারম্যান হইয়া কি করিব। সে কী হতাশা। মানে হতাশা গরিমা।

    কান্ড বটে একপ্রকার। গল্পের প্লট। কিন্তু দ দি কিছুই বলতে পারেনি এরপর কি হবে।
  • Bratin | ০৪ জুলাই ২০১৫ ১২:৩৮302350
  • ,ঃ)))
  • kumu | ০৪ জুলাই ২০১৫ ১২:২১302349
  • কোন্নগর শুনে দৌড়ে এলাম।কী হচ্চে কোন নগরে?হ্যাঁ টি?
    কোন্নগরে গিয়েই সে মন ইচ্ছেখুশী পুতুল গড়ে!!!
  • T | ০৪ জুলাই ২০১৫ ১২:১৬302348
  • বেশ, কোন্নগরই তাহলে পটভূমি হিসেবে স্থির হোক। আরো স্পেসিফিক্যালি কোন্নগর সাতবকুলতলা। শক্তিসংঘ ক্লাব।
  • | ০৪ জুলাই ২০১৫ ১০:৪০302347
  • :-))
  • Arpan | ০৪ জুলাই ২০১৫ ১০:৩৯302346
  • অথবা কোন্নগর!
  • | ০৪ জুলাই ২০১৫ ১০:৩৮302345
  • দীঘা কিম্বা গাদিয়াড়া না গিয়ে আমনেরা কেরল কোচি দেখাচ্ছেন!! ছি ছি কি ভ্রমণগরিমা।
  • Bratin | ০৪ জুলাই ২০১৫ ১০:৩৫302344
  • সোসেন কেমন অছো?
  • Arpan | ০৪ জুলাই ২০১৫ ১০:৩৩302342
  • গরিমা দেখাতে গেলে লাল চাড্ডি খুলতে হবে। সেটাও আজকাল ইন থিং বটে।
  • Bratin | ০৪ জুলাই ২০১৫ ১০:৩৩302343
  • এই সুযোগে অর্পন কলকাতা কে অকমান করলো ল্যাদখোর বলে।
  • T | ০৪ জুলাই ২০১৫ ১০:৩০302341
  • শুধু শরীরই নয়, ভয়েসটাও গুরুত্বপূর্ণ। তাছাড়া খেয়াল রাখতে হবে যে সুপারম্যান যেন চট করে গরিমা না দেখিয়ে ফ্যালে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত