এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ০৫ জুলাই ২০১৫ ০১:১৮302430
  • দেখাচ্ছে তো।
  • Arpan | ০৫ জুলাই ২০১৫ ০১:১৬302429
  • আম্রিকায় কোপা দেখাচ্ছে না?
  • | ০৫ জুলাই ২০১৫ ০০:৪৮302428
  • রাত্তির বেলা তাজমহল টা একবার দেখার ই্চ্ছে আছে।
    এখানে কেউ দেখেছে? পড়েছি খুব সুন্দর।
  • san | ০৫ জুলাই ২০১৫ ০০:৪৫302427
  • আর মধ্যরাতে লোকে ফেসবুকে কেজি কেজি আইসক্রিমের ছবি দেয় কোন আক্কেলে ? :-( এরা কি মানুষ ? এদের মায়াদয়া নেই ?
  • | ০৫ জুলাই ২০১৫ ০০:৪৪302426
  • আমার শাশুড়ি আবার সর তুলে রেখে তাকে জ্বাল দিয়ে ঘি বানাতেন, কি পরিশ্রম! সে খেতে সবচে চমৎকার।
  • | ০৫ জুলাই ২০১৫ ০০:৪০302424
  • থ্যাংকিউ সিকি।
    টিকিট কাটার সময় একটা আইডেন্টিটি প্রুফ সঙ্গে রাখতে হয় নাকি? সাদা-কালো ঠিক আছে, কিন্তু বাদামি চামড়ার স্বদেশী-বিদেশী আলাদা করে কেমন করে?
  • Blank | ০৫ জুলাই ২০১৫ ০০:৪০302425
  • আমার ধারনা ছিল মাখন টা ঘি এর ছানা।
  • Arpan | ০৫ জুলাই ২০১৫ ০০:৩৯302423
  • জালিম স্মার্টফোন। ঃ(

    আমাদের বাড়িতেও এককালে মাখন জ্বাল দিয়ে ঘি তৈরি হত। কী তার সোবাস ছিল!
  • san | ০৫ জুলাই ২০১৫ ০০:৩৪302421
  • প্পন কিরকম আর্টিস্টিক হয়ে আর্টপন হয়ে গেল
  • | ০৫ জুলাই ২০১৫ ০০:২৯302420
  • ঘন্ট, ডালনা ইত্যাদিতে নামাবার আগে ঘি-গরমমসলা দেওয়া তো নিয়ম- মোচাঘন্টে তারপরেও আলাদা করে ঘি দেওয়ার রেওয়াজ আছে বল্লাম।

    ঝর্না ঘি অতি বাজে খেতে। আমি তো মাখন গলিয়ে ঘি বানাইঃ)
  • সিকি | ০৫ জুলাই ২০১৫ ০০:২৭302419
  • :)
  • san | ০৫ জুলাই ২০১৫ ০০:২৫302418
  • ব্ল্যাংকির এখনও বসন্ত বোঝার বয়েস হয় নি দেখা যাচ্ছে :-D :-D
  • Artpan | ০৫ জুলাই ২০১৫ ০০:২২302415
  • ঝর্ণা ঘি পুরো ম্যাগো টাইপের।

    আমূল বা ব্রিটানিয়া তো পাওয়া যায় নাকি?
  • সিকি | ০৫ জুলাই ২০১৫ ০০:২২302416
  • শরৎ আর বসন্ত, দিল্লিতে অত্যন্ত প্রমিনেন্ট। আহা, মার্চ মাসের জেএনইউ, চারদিক লালে লাল।







  • Blank | ০৫ জুলাই ২০১৫ ০০:২২302417
  • সে কুলার কমিয়ে রাখলে বসন্ত আর বাড়িয়ে রাখলে শীত।
  • সিকি | ০৫ জুলাই ২০১৫ ০০:১৯302413
  • দিল্লির ঘি হল "দানেদার ঘি"। আমাদের মুখে রোচে না। আমরা বাঙালি দোকান থেকে ঝর্ণা ঘি কিনে আনি। পাশের পাড়াতেই বাঙালি দোকান আছে।
  • san | ০৫ জুলাই ২০১৫ ০০:১৯302414
  • আর ব্ল্যাংকি ভূগোলে অমন গোল ক্যানো ? শীত ছাড়াও বসন্ত তো এখানে খুবই প্রমিনেন্ট। এই বলতেই মনে পড়ল মার্চ মাসে জে এন ইউ ক্যাম্পাস ভয়াবহ সুন্দর। শরৎ আর বসন্ত এখানে তো খুব পষ্ট বোঝা যায়।
  • Arpan | ০৫ জুলাই ২০১৫ ০০:১৭302412
  • নন্দিনীর মত সরকারি ডেয়ারির কোন প্রোডাক্ট নেই?
  • san | ০৫ জুলাই ২০১৫ ০০:১৪302411
  • ইদিকে খালি ভঁয়সা ঘি। আমরাও সি আর পার্ক থেকে আনি। মোচা এঁচোড় মুড়িঘন্ট ইত্যাদির শেষে ঘি-গরমমশলা দিয়ে নামায় তো বরাবর দেখেছি।
  • Arpan | ০৫ জুলাই ২০১৫ ০০:০৮302410
  • মোচাঘন্ট আর এঁচোড়ের ডালনা দুইই নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিতে হয় তো।

    দিল্লিতে ভালো ঘিয়ের আকাল কেন?
  • সিকি | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫৯302409
  • সেকেন্ড পার্টটা আমারও তেমন ভালো লাগে নি, স্পেশালি পাগলির সঙ্গে ঐ দীর্ঘ চিঠির এপিসোড অনাবশ্যক লেংদি লেগেছিল। তবে পরে অবশ্য আবার গল্পের রেশ টেনে ধরেছিল। ঐ শেষ টানটার জন্যই থার্ড পার্টটা পড়ব বলে মুখিয়ে আছি।
  • kumu | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫৭302408
  • এরা এত্ত পড়ে কখন ভেবে পাই না।
  • kumu | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫৫302405
  • মিঠি পুরো ঘন্টতে ও পরিবেশনের সময় দিই অতিথি বা ছেলেরা থাকলে।শুধু আমাদের দুজনের জন্য পুরো ঘন্টতে আর দিই না।ভাল ঘি পাওয়া মুশকিল।সি আর পার্ক থেকে আনি।
    আছে তো,শীত,শরৎ,বসন্ত ইত্যাদি।
  • Blank | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫৫302406
  • সেকেন্ড পার্ট টা পড়ে আর ভাল্লগেনি। ম্যাগনাম ওপাস নামাতে গিয়ে মেখে গেছে মনে হয়েছিল
  • সিকি | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫৩302404
  • বাই দা ওয়ে - অমিতাভ ঘোষের সী অফ পপিজের থার্ড পার্ট বেরিয়ে গেছে, কেউ পড়া শুরু করেছে? ফ্লাড অফ ফায়ার নাম। ফ্লিপকার্ট অ্যামাজন ইত্যাদিতে পাওয়া যাচ্ছে।
  • সিকি | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫২302403
  • ব্ল্যাঙ্কিকে আমি একতিরিশে ডিসেম্বর নেমন্ত করে রাখলাম।
  • | ০৪ জুলাই ২০১৫ ২৩:৫০302402
  • দিদার মাখা ভাতের কথা মনে পড়ে গেলো।গোবিন্দভোগ চালের ভাত তরকারি দিয়ে মাখা।গন্ধরাজ লেবুর গন্ধ আর প্রত্যেক দলার মাথায় একটু তরকারির নৈবেদ্য..
    দিদা কমবয়েসেই মাছ-মাংস ছেড়ে দিয়েছিলো। রান্না করতো কিন্তু খেতো না-শুধু বৃহষ্পতিবার একটুখানি মাছের টুকরো.. দাদুর কল্যাণে..
  • Blank | ০৪ জুলাই ২০১৫ ২৩:৪৭302401
  • দিল্লীতে গরম ছারা অন্য কোনো সীজন আছে কুমুদি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত