এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৭ জুলাই ২০১৫ ০৭:২৯302611
  • আরে হাঙরে একটা তীব্র ব্যাপার থাকবে তো। এমনকি ভুখা উপোসী হাঙরেও। দাঁড়ান স্যাম্পুল দিচ্ছি।
  • | ০৭ জুলাই ২০১৫ ০৭:২৬302609
  • ক্ল্যাপ ক্ল্যাপ

    জুনি, নীপা কেন সরব হয়ে উঠুনঃ)
  • kumu | ০৭ জুলাই ২০১৫ ০৭:২৪302608
  • অনন্ত কংকল শেষে রাধিকা পেয়েছে আজ ছুটি,
    কাচ্চিঘানি লংকা ও মুড়ি,স্মিতহাস্য মোচাচপ দুটি।
    ঝিকিঝিকি চড়ে বসে রাধা,যাত্রা করে সুদূর ভাঙর,
    ইস্টিশনে অভ্রান্ত জেগেছে চায়ওলা নওল হাঙর।
  • rabaahuta | ০৭ জুলাই ২০১৫ ০৬:৪২302607
  • দিন গেছে রাত গেছে গ্রীষ্ম বর্ষা শীত
    দুয়ারে, দালানে কত খসে গেছে ছাতের চাঙর
    বসন্তে ভেঙেছে খোঁয়াড়ি যদি
    ডাঙায় বিরহী রাধা, জলে থাকে ভুখারী হাঙর।

    কি আশ্চর্য, আপনারা হাঙরের সঙ্গে অন্ত্যমিল দিয়ে পদ্য লিখতে শুরু করলে তো মহা মুশকিল।
  • Juni | ০৭ জুলাই ২০১৫ ০৬:১২302606
  • আমি তো অনেকদিনের নীপা, আজ অনেকদিনের পর গুরু তে ইশানের পদ্য, পাল্লিন, অক্ষ, কুমু, অরি, সিকি আর ম এর কথোপকথন আর হুতোর ছবি - আহা মনে করিয়ে দিলো বহু দিন আগের গুরুর ভাটিয়ালি কে - অনেক ধন্যবাদ জানবেন আপনারা, মনটা ভালো করে দেওয়ার জন্য
  • apps | ০৭ জুলাই ২০১৫ ০৪:০৮302605
  • "সূর্যমুখী ফুলগুলো ল্যাজ তুলে নাচছে

    ঝিঁঝি পোকার ঘ্যানঘ্যানানি আলোতে

    দূর থেকে ভেসে আসে ঘণ্টা

    আওয়াজটা কি মিষ্টি

    ছন্দটাও আহ্বানের

    তবে কি নূতন আসছে?

    মহর্ষি বাল্মীকি রামনাম জপছে-

    পাপের পাপাচারে পেঁপেও তেতো

    প্রতিকারে প্রতিপক্ষ ল্যাংড়া

    ডুগডুগির চামড়াটা গেলো ফেটে

    ধুতির কোঁচাটাকে কেঁচোতে ধরেছে

    কিচির-মিচির বসন্তের কোকিল

    কুহু- কুহু- আহা-আহা”

    height of abstraction kintu! :S
  • Ishan | ০৭ জুলাই ২০১৫ ০৩:৩৮302604
  • একবার থেমেছ এসে একবারই ফেলেছ নোঙর
    নেমে এসো জলস্পর্শে ভেসে যাক চিকন কোমর
    একবার হয়েছ বড়ো, একবারই হয়েছ ডাঙর
    নেশা চাও হে রাধিকা? পাশে দেখ তরুণ হাঙর।

    এই কবতের নাম মদ্য চাইনা হাঙর চাই?
  • rabaahuta | ০৭ জুলাই ২০১৫ ০৩:১৯302603
  • নেহাৎ আমি খোকা চারশিবিশের ইউটিউব লিঙ্ক দিচ্ছি না তাই। নাহলেই ফিশ কত গভীর জলের বোঝা যেত।
  • Atoz | ০৭ জুলাই ২০১৫ ০৩:০৮302602
  • আচ্ছা, কেউ প্লীজ ঐ
    "সূর্যমুখী ফুলগুলো ল্যাজ তুলে নাচছে
    ঝিঁঝিপোকার ঘ্যানঘ্যানানি আলোতে
    দূর থেকে ভেসে আসে ঘন্টা"

    এই কবিতাটা পুরো দিতে পারেন?

    এ এক মাস্টারপীস!

    ঃ-)
  • Pallin | ০৭ জুলাই ২০১৫ ০১:৫৬302601
  • মামু যদি কোবতেটে ক ফোঁটা মইদ্য ছিটিয়ে দিত তাইলে ওটের নাম দিতুম - সমদ্য সমুদ্রে।
  • Atoz | ০৭ জুলাই ২০১৫ ০১:৩৪302600
  • ঈ ঈ ঈ ঈ ঈশ !
    ঃ-)
  • Ishan | ০৭ জুলাই ২০১৫ ০১:২১302599
  • ওটা অ্যাকচুয়ালি রাধিকা সিরিজের গান। হুতো লজ্জা পেয়ে বলেনি।

    গভীর জলের ফিশ গো আমি অল্প জলের ফিশ
    যমুনায় জল আনতে গেলে দিইগো আমি কিস
    দাঁতটা আমার লম্বা স্লাইট
    ভয় পেওনা রাধিকা মাইট
    দন্ত মাজি স্কচব্রাইটে নেইতো কোনো বিষ।

    গভীর জলের ফিশ গো আমি মিষ্টি জলের ফিশ।
  • | ০৭ জুলাই ২০১৫ ০১:১৯302598
  • পাল্লিনঃ)

    আরে শুনুন, সমুদ্দুরে নামার আগে চকরাবকরা জামা, উজ্জ্বল গয়না,হাতে খাবার যেন না থাকে- ঐসব নিয়ে যাবতীয় ন্যাকামি বিচের ধারে ঘুরে২ সেরে নেবেন। নইলে হাঙর আকৃষ্ট হয়ে হামি দিতে পারে। আর হ্যাঁ,ভুলেও জলের মধ্যে হিসু করবেন না- হিসুর আকর্ষণে ওরা খুবই আহ্লাদিত হয়ে পড়তে পারে।

    সেফ থাকতে চাইলে একটা ছোট বালতি কি মগ নিয়ে যাবেন।চান বা হিসু ওতেই সারবেন।
  • mumu | ০৭ জুলাই ২০১৫ ০১:১৩302597
  • কেও কি পেরু(লিমা,কুসকো )বেড়াতে গেচেন? কিচু ইন্ফো চাই।
  • rabaahuta | ০৭ জুলাই ২০১৫ ০১:০২302596
  • সমুদ্রে দাঁড়িয়ে কেউ মদ খায়? হাঙরে কামড়ালে যে অসাবধানে জিনিসটা জলে পড়ে নষ্ট হবে। বেড়াতে গিয়ে শুধু সেলফি তুলতে হয়।
  • rabaahuta | ০৭ জুলাই ২০১৫ ০০:৫৮302595
  • আহা ডাঙায় কেন, গভীর জলে তো। ঐজন্যেই নীচের পোস্টে। একটা গান ও আছে, গভীর জলের ফিশ আমি গভীর জলের ফিশ। হাঙর নিয়েই লেখা হয়তো।
  • rabaahuta | ০৭ জুলাই ২০১৫ ০০:৫৬302594
  • Pallin | ০৭ জুলাই ২০১৫ ০০:৪৫302593
  • কুমুদি :D

    মাইমা, ঐটে সেল্ফি ? আমি ভাবলুম গেলাস ! একটা ক্যাপশান ও দিতে যাচ্চিলুম - আমি মদের সাগর পাড়ি দেবো ও ও ও।

    zআর zআ চিন্তা !
  • | ০৭ জুলাই ২০১৫ ০০:৩১302592
  • বাব্বাঃ হুতো জলে নেমে সেলফি তুলছে দেখে ভয়ে হাঙর শুকনো ডাঙায় উঠে এসেছে!!!!
  • Atoz | ০৬ জুলাই ২০১৫ ২৩:৪৮302591
  • কুমুদি, ও কুমুদি। ঃ-)
  • নেতাই | ০৬ জুলাই ২০১৫ ২৩:২১302590
  • IP Address : 215.174.22.27 (*) Date:06 Jul 2015 -- 10:57 PM
    ঃ)))
  • kumu | ০৬ জুলাই ২০১৫ ২৩:১৮302589
  • পাল্লিনের কন্ঠলগ্ন হওন,আমিও ঐ হিহির দলে।

    সিকি, এইটা পাসিং ফেজ।সব ঠিক হবে দেখো।ধৈর্য রাখো।
  • Pallin | ০৬ জুলাই ২০১৫ ২৩:১০302588
  • অক্ষদার, বুজলুম। আমি তো উল্টো, চাড্ডি হি-হি-হা-হা ছাড়া জীবনে রইল ই বা কী :(
  • Rectangular Parallelepiped | ০৬ জুলাই ২০১৫ ২৩:০১302587
  • হুঁ, আমি যেমন এইবার দেখতে চেয়েছিলুম একটাই জামা-পেন্টুল কদিন পরতে পারি। ২৯শে মে থেকে ৯ই জুন অবধি টেনেছিলুম, তারপর লোকজন হেবি বাওয়াল দিলো। দিল্লী পৌঁছে জামা-পেন্টুল পাল্টাতে হল।
  • rabaahuta | ০৬ জুলাই ২০১৫ ২২:৫৮302584
  • rabaahuta | ০৬ জুলাই ২০১৫ ২২:৫৮302585
  • Arpan | ০৬ জুলাই ২০১৫ ২২:৫৮302586
  • Overhead? ; )
  • rabaahuta | ০৬ জুলাই ২০১৫ ২২:৫৭302583
  • এই জিনিসটা আমি করতে চাই, ঘর থেকে বেরুবো না, লোকের মুখ দেখবো না, কথা বলবো না, দাড়ি কামাবো না। কিন্তু তিন চারদিনের বেশী সুযোগ হয় না কখনো। হতে পারে বোর হয়ে গেলাম, তবে কদিনে হচ্ছি সেটাও দেখা দরকার। এমনিতেও বোরিংপনার কম কি। কিন্তু এই কথা বলিনা বলে আমার জীবনে উন্নতি হচ্ছে না, যত উন্নতি হচ্ছে না তত কথা বলতে বিরক্তি লাগছে। আর ততই লিখতে গেলে বেশী হ্যাজ হচ্ছে।
    আপনারা নতুন হিন্দী গান শোনেন? আজকাল হিন্দী গানের আর্ধেকটা পাঞ্জাবী হয়। তার মধ্যে একটা গান শুনছিলো সবাই, কে একটা রুলা দিয়া রুলা দিয়ে বলে গান গাইছে। সবাই সেই শুনে মুগ্ধ। আরে ভাই রুলা দিয়া তো গান গাইছিস কেন। উফ।
  • Rectangular Parallelepiped | ০৬ জুলাই ২০১৫ ২২:৫৪302581
  • আমাদের তো সব SWON, আমার চার বছর হতে চল্ল। বাকি আপিসে খোঁজ নাও - আমাদের লোকে কী বলে :-p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত