এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৭ জুলাই ২০১৫ ১৩:০৪302670
  • দমুদি কেমন ওড়িয়া স্টাইলে বাংলা বানান লিখছে!
  • san | ০৭ জুলাই ২০১৫ ১৩:০৩302669
  • ঘাবড়াবেন না মোহনবাবু, উ সরবতে ভিষ নাই। অত সাবধান হয়ে কি হবে, মস্তিতে আড্ডান !
  • | ০৭ জুলাই ২০১৫ ১৩:০২302667
  • সাইটে প্রচুর নীপা থাকা তো ভাল স্বাস্থ্যেরই লক্ষণ।

    অভ্যুকে ডাংঅশপেটা করব।
  • Kaju | ০৭ জুলাই ২০১৫ ১৩:০০302666
  • না আছি তো, কাছেই আছি। ঃ)
    না একটু সাবধান হয়ে থাকা ভালো।
  • Abhyu | ০৭ জুলাই ২০১৫ ১২:৫৮302665
  • কাজু আসছিস দেখে ভালোই লাগছে। তবে একটু ম্যাচিওরিটি দেখালে ভালো। ঐ আই হেট ইউ অল গোছের কথাবার্তা বলে চলে গিয়ে আবার এলে লোকে একটু আওয়াজ দিতেই পারে। কিংবা প্রথমে ঐ আ-যা-মা টইতে বললি আর ভাটে আসবনা শুধু টইতে। তারপর দেখা যাচ্ছে ঠিকই আসছিস ভাটে। আসবি না-ই বা কেন? আয় গল্প কর।
  • kmu | ০৭ জুলাই ২০১৫ ১২:৪৮302664
  • তুমি অবশ্যই আসবে।

    দেখে মর্মাহত।
  • kumu | ০৭ জুলাই ২০১৫ ১২:৪৭302663
  • কাজু ইয়েস।এইভাবেই মনে হয় প কার কনসেপ্ট এসেছে।অবশ্যই আসবে আর তোমার বা অন্য কারো লেখায় বিব্রত হওয়ার প্রশ্ন কোথায়।যিনি বিব্রত হবেন তাঁর সমস্যা।অস্মি বেশ কিছু নীপাকে চিনি।তাঁরা কেন লেখেন্না সে লিখব কখনো।
    আর হানু যে আমার টবিতাকে সংশোধনযোগ্যের কোটাতেও জায়গা দিল না এইটে দেখে
  • - | ০৭ জুলাই ২০১৫ ১২:৪০302662
  • কোনটায় ভয়? হাঙরে নাকি নীপাতে? ঃ-)
  • h | ০৭ জুলাই ২০১৫ ১২:৩২302661
  • একটা ভয়ের গল্প।
  • Kaju | ০৭ জুলাই ২০১৫ ১২:২৯302660
  • এটাও এখানে ছাড়া বলব কোথায়, তাই ভাটে। বারবারই বলছি আসব না, আবার আসছি। তবে আগেকার মত আমি এখন খুব একটা হরবখত ফালতু পোস্ট করে বিব্রত করি না। এটা পাল্টে এসেছি এবার।

    আমাদের এই গুরুতে সপা যতজন নীপা-র সংখ্যা বোধায় তার চেয়ে ঢের বেশি। কী করে এতদিন কথা না বলে চুপচাপ অন্যের কথা দেখে চলেন কে জানে ! কেন নিজেরা একবার সাড়া দিলে কী হয়, এখানে পাত্তা না পাওয়ার চাপ তো নেই। এই দীর্ঘদিন ধরে নীপা, মানে একবারও মুখ খোলেন নি এখানে এই ব্যাপারটা কেমন যেন অস্বস্তিকর ঠেকে আমার। সবার কথাবার্তা দেখছি আড়ালে বসে, অথচ কেউ জানে না, কেউ চেনে না। আমরা সরল মনে কত কী লিখে চলেছি, সে বসে সব দেখে যাচ্ছে, গোপনে সিসিটিভির ফুটেজ দেখার মত। না আমরা অবশ্যই সাবধানে কথা বলব, বলাই উচিৎ, তবু কখনো কখনো তো খেয়াল থাকে না। একজন যেমন সেদিন বলেই দিল - আমি নাকি ৫ বার এই পাড়া ছেড়েছি আর এসেছি, কেমন মন দিয়ে নিরীক্ষণ করেছে আমার গতিবিধি, আমি মাইরি নিজেও গুনিনি, ভালোই হল, সত্যিই মনে ছিল না সেই ২০০৯-এ আসা থেকে কতবার... অনেক সময়ই মনে হয় যে লিখছে সে-ই খালি এখানকার বিষয়ে আগ্রহী, এলে কি আর কথা না বলে থাকবে? এতদিন ধরে? কিন্তু না, লিখছে হয়ত ৫ জন, দেখছে আড়ালে বসে আছে দীর্ঘদিন ধরে ৫০০ জন।
  • san | ০৭ জুলাই ২০১৫ ১২:০৭302659
  • নাজুক, নাজুক :-)
  • h | ০৭ জুলাই ২০১৫ ১২:০৫302658
  • এতো ধারাপাত ছন্দ। অভ্যুর মদ্যে একটা ঊনবিংশ শতকের মত সেকেলেপনা রয়েই গেল। আমি এটাকে একটু আর্বান কনটেম্পোরারি করে মোটামুটি হাতে নেওয়ার মত করে দিলম, যাতে প্রবাসী মহাকবিরা মুখ তুলে চান।

    পাখনা মূলক সুপের চুমুকে
    করাত মূলক দাঁত।
    অকারণ যত অংকমূলক
    বিটকেল ধারাপাত।
    গরিমা যেমতি কেজিতে বিলোয়
    ভূগোল মূলক বাইক,
    তরুণ হাঙর কোথা হতে পেল
    ফুলবাগানের লাইক।

    তালিয়াঁ।
  • সিকি | ০৭ জুলাই ২০১৫ ১১:৫৫302657
  • শিয়ালে বেগুন খায়, কুমীরে খরগোশ খায়, আর হাঙরে খায় সীলমাছ।

  • Abhyu | ০৭ জুলাই ২০১৫ ১১:৫৪302656
  • de | ০৭ জুলাই ২০১৫ ১১:৪৮302655
  • কুমীরের লাঞ্চই দেখুন - হাঙরের ফটো নাই -

  • Abhyu | ০৭ জুলাই ২০১৫ ১১:৩৮302654
  • স্যান খাবে আজ হাঙরের পাখনার সুপ -
    কাঁদবে গুংগা বলে, নইলে একদম চুপ
    করিয়ে দেবার জিনিস তো ছিল
    হানুদার নোটবই, সাড়ে বারো টাকা কিলো।
    দমুদি পড়িবে বলে কবিতা লিখিল।।
  • h | ০৭ জুলাই ২০১৫ ১১:৩৭302653
  • এটা আমাকে ঘনিষ্ঠ অনেকেই বলেচে, আমি আনকন্ভিন্সিং কিছু বলতে গেলেই আজকাল নাকি করুণাময় এর স্মরণ নেই, আর অন্যের আনকনভিন্সিং কথা শুনলেই ম্যাজিক উপহার দেই ;-)) তো আমি বলিচি, ওরে এ হল আদি স্পিরিচুয়ালিটি, পরের ঘরের লোকায়ত ম্যাজিক আর নিজের ঘরে নিরাকার করুণা এই দুইয়ের আদি মিলন ঃ-)) সেই থেকে কথা নেই।
  • apps | ০৭ জুলাই ২০১৫ ১১:৩২302652
  • একটা স্বপ্নে ঘুম ভাঙ্গল. এক গর্ভবতী মহিলা বইমেলায় তার সঙ্গীর সাথে যেতে যেতে পরস্পর পরস্পরকে বলছে- ওই দ্যাখ গুরুচন্ডালি. কয়েকদিন পর সে হাসপাতালে সন্তান প্রসব করলো. এবং ছানাটিকে বাদুড় ঝোলানোর সাথে সাথে সে ট্যা নয়, ভ্যা নয়, এমনকি গুংগা ও নয়, সকলকে তাক লাগিয়ে সে কেঁদে উঠল গরিমাআআআআ বলে!
  • h | ০৭ জুলাই ২০১৫ ১১:২৮302651
  • জাস্ট ফোনে টাইপ হয় না বলে করুন ও তরুন কাব্যময় সরুমত এফিশিয়েন্ট হাঙরেরা আস্তে আস্তে বৃহৎ পাবলিক সেকটর তিমি হয়ে গেল। এ মানে অ্যাম্বুশ মার্কেটিং এর একশেষ।
  • Div0 | ০৭ জুলাই ২০১৫ ১১:০৫302650
  • এগুলোর কাম কাজ নাই সক্কালবেলায় পইদ্য লিকচে!!
  • san | ০৭ জুলাই ২০১৫ ১১:০৪302649
  • ওহো। গুরুর আঁতেলগরিমার মুখে ঝামা ঘষে দিয়ে আমি জীবনে প্রথম কাঁটা-সিরিজ পড়েছি। তাপ্পর কৌতূহলী হয়ে অজ্জিনাল পেরি ম্যাসনও একটি। সেটা অবশ্য একটু কষ্ট করেই পড়তে হয়েছে, তাহোক।
  • Arpan | ০৭ জুলাই ২০১৫ ১১:০০302648
  • আর কেমং যেন ম্যাজিকগরিমাও দেখাচ্ছে। কোথা হইতে কী হইয়া গেল বুঝা গেল না কিন্তু জীবনের সমুদ্র সফেন হঠাৎ পায়ে আসিয়া মাথা ঘষিতে লাগিল।
  • সিকি | ০৭ জুলাই ২০১৫ ১০:৪৭302647
  • হনুর আজকাল খুব ঈশ্বরগরিমা হচ্চে।
  • san | ০৭ জুলাই ২০১৫ ১০:৩৩302645
  • ক্যানো, চায়ে কি স্ট্রিকনিন ?
  • T | ০৭ জুলাই ২০১৫ ১০:৩৩302646
  • রাতের স্টেশনে হাঙর দাঁড়িয়ে হাতের খুরিতে চা,
    রাধিকা আইলে খাইব অখুনি আপাতত ডিমে তা।

    চা এর সাথে তা এর মিল। এলিমেন্টারী ওয়াটসন। এলিমেন্টারী।
  • Arpan | ০৭ জুলাই ২০১৫ ১০:২৮302644
  • বাপরে, প্রেমিক না সিরিয়াল কিলার!
  • | ০৭ জুলাই ২০১৫ ১০:১২302643
  • ইয়ে মানে .. তারপরে ই আমি ঃ)
  • kumu | ০৭ জুলাই ২০১৫ ১০:১১302642
  • রাতের ইস্টিশনে একাকী প্রেমিক হাঙর চায়ের খুরি হাতে নিয়ে অনন্ত প্রতীক্ষায়, এই রূপ রূপ( আহা তাড়াতড়িতে একটা ক থা যদি মনে আসে )ইয়েস রূপকল্পও যদি আপ্নাদের মনে আঁচড় না কাটে তবে আর কুমুর কিছু করার নাই।

    সে ছাতার আপিসেই যাক।
  • san | ০৭ জুলাই ২০১৫ ১০:১০302641
  • ভূগোলগরিমায় বোধিদা এগিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত