এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৩:৫৮30270
  • কেকে, থ্যাংকু থ্যাংকু। ঠিক আছে তুমি কইলে নিশি ঠিক আছে। ঃ-)
    জয়তিলক বাবুর পাতলা ঠান্ডা কাগজের মতন ভুত কোন গল্পে ছিলো? আম্মো ঐ ভূতের কথা মনে পড়ি পড়ি করেছিলো। ঃ-)
  • kk | ০২ আগস্ট ২০১২ ০৩:৫৫30269
  • ভিবি তোমায় বই পাঠিয়েছি। ওহে, এই বুড়ো বয়সে নিত্যি নতুন এত নাম আর মনে রাখতে পারিনা, 'নিশি' বলেই ডাকলে কি রাগ করবে? মাটির হাঁড়িতে খড় দিয়ে ভুতের কথা তো মনে নেই। জয়তিলক বাবুর সেই কৌটোর মধ্যে রাখা শুকনো পলতা পাতার মত ভুতের কথা পড়েছিলাম।

    স্যান, হ্যাঁ, একদিন লিখবার ইচ্ছে আছে ঐ নিয়ে। একটু অবসর পেলেই এই ভাটেই লিখবো। তোমাকে অনেকদিন পরে দেখে ভালো লাগছে। ভালো আছো তো?
  • Binary | ০২ আগস্ট ২০১২ ০৩:৫৩30267
  • আমার রেলেটিভ, ১ বছর আগে + ৯ কিলো/ ১৫ বছর আগে -১ কিলো/১০ বচর আগে +৫ কিলো

    আজ্জো, হবে, হবে, চালিয়ে যাও। আর পাল্লে এট্ট মুগুর ভাঁজা কোরো, ওতে মাল্টিপিল এফেক্ট হয়, ওভার দৌড়ানো।
  • যাদুবাস্তবতা শব্দটা | ০২ আগস্ট ২০১২ ০৩:৫৩30268
  • অতিব্যবহারে জীর্ণ। পারতপক্ষে এড়িয়ে চলি।
  • kc | ০২ আগস্ট ২০১২ ০৩:৫২30266
  • পনেরো বছর আগে আমার ছত্রিশ কেজি কম ওজন ছিল।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৩:৪৮30265
  • পনেরো বছর আগে আপনাদের ওজন কত ছিলো? অ্যাব্সোলুট বলতে হবে না, রিলেটিভে বলুন, বর্তমান ওজনের চেয়ে কতটা কম বা বেশী? ঃ-)
  • aka | ০২ আগস্ট ২০১২ ০৩:৪৬30264
  • তবে বাইনারিদা, আমার না ওজনের বিশেষ তারতম্য হয় নি। মধ্যপ্রদেশেও যে বিশেষ তারতম্য দেখা দিয়েছে তাও না। ঃ(
  • Binary | ০২ আগস্ট ২০১২ ০৩:৪৪30263
  • আরে আম্মো এট্ট কলার তোলা ইমো দিলুম। চার মাসে কুড়ি পাউন্ড ডাউন। বউ আর মেয়ে আর আওয়াজ দিচ্চে, আর কদ্দিন ? মানে আর কত দিন টনবো ? আম্মো বলছি (মানে কলার তুলে), 'চ্যালেঞ্জ দিবি না ....' ইত্যাদি।

    তবে আমি মেশিনে, আখড়ায়।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৩:৪৩30262
  • আর এই কবিতা। এই ব্যাপারটা চিরকালই কেমন রহস্যময়। কবিতার কি আসলেই কোনো অনুবাদ হয়? সে যে ভাষারই কবিতা হোক, অন্য ভাষায় শব্দগুলোর নাহয় প্রতিশব্দ খুঁজে খুঁজে দেওয়া গেল, কিন্তু কবিতা তো সেগুলোর বাইরে অনুভূতি টনুভূতি স্বপ্ন টপ্ন বা ইয়ে যারে কয় যাদুবাস্তব, এইসব ইত্যাদি প্রভৃতিকে ঘুঁটিয়ে ঘুঁটিয়ে মিশিয়ে টিশিয়ে ককটেল বানিয়ে কীসব যেন করে, সেগুলো ট্রাস্লেট করা যায় কি? ঃ-)
  • একক | ০২ আগস্ট ২০১২ ০৩:৩৭30261
  • কবিতার টই তে ইঞ্জিরির ঘোড়া ডিঙিয়ে মদ খেয়ে এলুম একটু। দেখতে পারেন। অবিস্যি সিরিয়াস কিছু না।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৩:৩২30260
  • একক, সেদিন ইঞ্জিরি নিয়ে যা কইছিলেন, আমারো প্রায়ই তা মনে হয়। যদিও আমি বলার অধিকারীই নই, ইঞ্জিরীতে সেরকম পড়িনি পেটের দায়ে যট্টুকু যা পত্তে হয়েছে তা ছাড়া। তবু একটু বলি। ইঞ্জিরী স্পর্শহীন গন্ধহীন ফোলাফাপাহীন ঝোলাহাতাহীন ফিটফাট পালিশ যন্ত্রের মতন কাজের ভাষা বলে মনে হয় আমারো, মনে হয় এর দ্বারা ব্যবসাবাণিজ্য গণিত বিজ্ঞান প্রকৌশল এসব দিব্যি চলে কিন্তু গল্প গান কবিতা রোমান্স ব্যাপক চাপের কেস। ফিকশন যা পড়েছি, কোনোটাই সুবিধার লাগে নি(সেটা আমার কালচার ইঃ আলাদা বলেও হতে পারে)ননফিক্শন কিন্তু কোনো কোনোটা ভালো লেগেছে, সেটাও হয়তো টপিকটা ব্যক্তিগত পছন্দ বলে। আর আজিমভের আর ব্র্যাডবেরীর আর সি ক্লার্কের সায়েন্স ফিকশন গুলো ভালো লেগেছে, সেটাও কিন্তু ইঞ্জিরী ভাষার সঙ্গে ঐরকম জিনিসগুলো ভালো যায় বলে।
    কিন্তু রোমান্স গান গপ্পো কাব্য টাব্য- এসবে একেবারেই ইঞ্জেরী পোষায় নি, বাংলায় অনেক সুবিধা,হাত দিয়ে ছোঁয়া যায়, বেলী চামেলি শিউলির গন্ধ আসে, এমনকি ইলিশেরো, ইল্শেগুঁড়ি বৃষ্টি পড়ে, ভরা নদীতে নৌকো বাইচ দেখা যায়, রসময়ী আঁশবঁটি হাতে লাফাতে লাফাতে ক্ষেত্রবাবুর নাক কাটে, শীর্ষেন্দুর সীমন্তক অবাক হয়ে বলে কেন বুড়োবাবা একটুখানি রোদ্দুর দেখলে তোমরা এমন পাগলপারা হয়ে যাও? ---এই ম্যাজিক কেবল বুঝি প্রত্যেকের কাছে নিজের ভাষাতেই একমাত্র আসতে পারে।
  • aka | ০২ আগস্ট ২০১২ ০৩:২৬30259
  • বাইনারিদা কি জানার আছে? (কলার তোলা ইমো)।

    আমার বেশি ভালো লাগে সোশাল ইন্টার‌্যাকশনগুলো। গপ্পো সপ্পো হয়, একটা গ্রুপের মতন।
  • a x | ০২ আগস্ট ২০১২ ০৩:০০30258
  • http://www.aljazeera.com/programmes/insidestoryamericas/2012/08/2012815458859755.html

    Eventually, the US was forced to admit that amongst its arsenal was white phosphorus - a substance the Pentagon described as a 'chemical weapon' when it was used by Saddam Hussein against the Kurds.

    In addition, eyewitnesses claimed the US military used "unusual weapons".

    Subsequent investigations have focused on the possible use of depleted uranium by the US for its armour-piercing qualities. The US, however, denies using such weaponry.

    Research has shown elevated levels of radioactivity in Fallujah and across Iraq.

    Iraqi physicians have also long reported a spike in cases involving severe birth defects in Fallujah since 2004. They have reported children born with multiple heads, serious brain damage, missing limbs and with extra fingers and toes.
  • a x | ০২ আগস্ট ২০১২ ০২:৫৯30257
  • অ্যাঁ?
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:৫৮30256
  • আমি দমবন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন। ওটাকে বদ্ধ ঘর মনে হয়।
  • একক | ০২ আগস্ট ২০১২ ০২:৫৭30255
  • জঘন্য একটা জিনিষ আবিস্কার কল্লুম। প্রিয় কবিতা তে একটা প্রিয় কবিতার ইঞ্জিরি খুঁজতে নেট ঘান্ত্ছিলুম।
    ব্যাটা রা "GACELA " র ইনজিরি গাজেল (হরিন ) কে গুলিয়েছে Ghazal গান এর সঙ্গে ! প্রথমে একজন অনুবাদক ভুল তা করেছে। তারপর সব ব্যাটা সেটাই তুকেছে। পুরো মানে ঘেঁটে ঘো
  • a x | ০২ আগস্ট ২০১২ ০২:৫৬30254
  • টাইমলাইন নিয়ে এক্স্ট্রা উদ্বিগ্ন কেন জনতা? মানে টাইমলাইনে ফেলে বা না ফেলে যা ডেটা যাবার তাতো যাচ্ছেই। বেশি কিছু তো যাবেনা। বা দেখাও যাবেনা।
  • Binary | ০২ আগস্ট ২০১২ ০২:৫২30252
  • আরে আজ্জো-কে দৌড়াদৌড়ি-র কথা আমি জিগাই। আম্মো দৌড়াচ্ছি। জিব বার করে। চার মাস হলো।
  • siki | ০২ আগস্ট ২০১২ ০২:৫২30253
  • ঋভুর শ্রাবণ সেই পূজাবার্ষিকী আজও বাড়িতে রাখা আছে।
  • siki | ০২ আগস্ট ২০১২ ০২:৫১30250
  • আরে সবে তো এলাম। এখনও কোনটা মিথ কোনটা মিথ্যে বুঝে উঠতে পারি নি।

    এই উইকেন্ডে জুমেইরা বীচ যাবো। এট্টু নয়নসুখ করে আসি, তারপরে তো লিখব ;)
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:৫১30251
  • ঋভুর শ্রাবণ নিয়ে আমার ভালোলাগাও ডিট্টো। আমারটা ঐ ফাইভ সিক্সে। স্কুলের লাইব্রেরীর বই ছিল।
  • r2h | ০২ আগস্ট ২০১২ ০২:৪৯30249
  • ঋভুর শ্রাবণ আমার কাছে একটা স্মরণীয় পড়া। ক্লাস ফোর বা ফাইভে পড়েছিলাম, দুয়েকবছরের পুরনো পুজোসংখ্যা আনন্দমেলায়। বোঝা না বোঝা এইসব মিশিয়ে কিছু একটা লেগেছিল, কিন্তু ভুলতে পারিনি। বুদ্ধদেব গুহকে মোটেই পছন্দ করিনা, পরের দিকের ট্র্যাশ লেখাগুলোর ওপর, সিঙ্গুর/নন্দীগ্রাম পরবর্তী উত্তরসম্পাদকীয়, রক্তের গন্ধ ইত্যাদি সংক্রান্ত লেখা আরো বিকর্ষন তৈরী করেছে, প্রায় বিদ্বেষের মত। ওদিকে রূআহা, গুগুনোগুম্বারের দেশে বেশ পছন্দের বই।
    কিন্তু ঋভুর শ্রাবণ, আমার মনে হয় কোথাও একটা স্থায়ী ছাপ ফেলেছে আমার যৎসামান্য পড়াশোনা ইত্যাদি অভ্যাসের ওপর। আরেকবার পড়ে নেব।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:৪২30248
  • নাহ! ভ্যাকসিন এখনো অনাবিষ্কৃতঃ-(
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:৪০30247
  • ফেবুর এই ভাইরাসের জন্য কোন ভ্যাকসিন নাই ? টাইমলাইনে বাঁধার বন্দোবস্ত করলে আমিও টা টা বলবো। ওটা পুরো একখান খাঁচা !
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:৩৮30246
  • অ বে থে, এট্টা লাজবাব দিল্লী টাইপস দিলরুবা দুবাই লিখতে শুরু কর না।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:৩৭30244
  • দূর বে থে তো বে থেই। এখনো যদি মুখবইএর কল না বুঝে থাক তো বাদ দাও, ক'দিন বাদে আপসে বুঝে যাবে যখন চ্যাংদোলা করে তোমাকেও ফেলবে।
  • r2h | ০২ আগস্ট ২০১২ ০২:৩৭30245
  • VB, ঋভুর শ্রাবণ(?)
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:৩৬30243
  • একক, এখন দেখার উপায় নাই। ফায়ারওয়াল না কি জানিনা, আপিসে আগে তো ফেবু খুলতো না, এখন বেশিরভাগ স্মায়েই মেসেজ, নোটিফিকেশন সব ডিসেবল্ড।
  • একক | ০২ আগস্ট ২০১২ ০২:৩৫30241
  • প্রৌড় বয়েসে প্রতিলোম বিবাহে লিপ্ত হলে সোয়া দু মাইল কোন ছাড় আলোর গতিবেগ প্রাপ্ত হবেন।
  • siki | ০২ আগস্ট ২০১২ ০২:৩৫30242
  • পিপি, কোথায় ফেলা হচ্ছে? কী নুকোচ্ছিস? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত