এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ জুলাই ২০১৫ ০০:২৯302730
  • হাঙরের কবিতামালা ( কবিতাহার লিখতে যাচ্ছিলম, শুনতে কেমন লাগলো) কোন টইতে রাখা হউক।
  • Tim | ০৮ জুলাই ২০১৫ ০০:২৫302729
  • হনুদা, তুমি একটা ভুল ফোন্নং দিয়েছিলা, ভাটে ও ফ্যাশবুকে জানালাম তো। আমার নম্বর ওখেনেই দেওয়া আছে, তাও প্রায় মাসখানেক হয়েছে। এরপরেও তোমায় যোগাযোগ করার জন্য অব্শ্য লালবাজারে যেতে পারি। ছবি আর পুরো নাম আছে, ওরা নির্ঘাৎ খুঁজে দেবে ;-)
  • | ০৮ জুলাই ২০১৫ ০০:২৪302728
  • দ্বিতীয় কবিতাটা কি এ পাতার কতিপয় যুবকের মুখ মনে করে লিখেছে?

    (জোরে জোরে ভাবনা)
  • Tim | ০৮ জুলাই ২০১৫ ০০:২০302726
  • হাঙর ও প্রেম -২

    সমুদ্রসইকতে, জাঙিয়া পরনে
    সফেন বীয়ার যেই পৌঁছিলো মনে
    প্রবন্ধবিলাসী এক মধ্যবয়সে
    হাঙরের পাতা ফাঁদে আছাড় খাইলো
    পিছল শরীর তার দাঁতে নিকোটিন
    পলিটিস গুলে গুলে কফিখানি লাল
    লেজের ঝাপটা যেন তর্ক কঠিন
    টিনেজ আবেগ, তাই গেরিলার চাল

    জীবন গিয়েছে চলে কুড়িটি বছরে
    হাঙর লড়াই ফেলে জলকেলি করে
  • pi | ০৮ জুলাই ২০১৫ ০০:১৮302725
  • লেবানন হয়ে কানাআ যাচ্ছে তো ?
  • sinfaut | ০৮ জুলাই ২০১৫ ০০:১৫302723
  • আহা জানতে চাইছি কী আর কিছু করেছিল কিনা?
  • সুশ্রুত সরখেল | ০৮ জুলাই ২০১৫ ০০:১৫302724
  • এ বি সি ডি ই
    শিখলে দেবে এনার্জি
    এফ জি এইচ আই জে
    সময় বয়ে যায় জে
    কে এল এম এন ও
    ভাল হতে হবে জেনো

    কেমন? আরো দেবো?
  • apps | ০৮ জুলাই ২০১৫ ০০:১৪302722
  • পুজোয় মা বাবাকে শাড়ি জুতো ব্যাগ যাই দিই না কেন সঙ্গে একটা কথাঞ্জলি দেব ঠিক করেছি.

    উহাদেরও দ্বিতীয় শৈশব শুরু হইতেছে কিনা. যুগলে পাঠ করিয়া কিঞ্চিত আমোদ লাভ করিবে.
  • h | ০৮ জুলাই ২০১৫ ০০:১২302721
  • সত্যি বলছি মাইরি ফোন করেছিল। কিন্তু আর কিছু করে নি। মানে অন্যবার একটু আধটু খচ্চা করে গুরুদক্ষিনা বাবদ।
  • | ০৮ জুলাই ২০১৫ ০০:১০302719
  • 'আজ আবার ভিকিওএসেছিলাম কিন্তু কানাডা গেলাম বলে ফোন রেখে দিলাম' - হনুর এই বাক্যবন্ধ অবলম্বনে আসাযাওয়া, কানাডা, ফোন,ভিকি যা দিয়ে ইচ্ছে হয় কবিতা রচনা করে ফেলো।
  • h | ০৮ জুলাই ২০১৫ ০০:১০302720
  • আমার মধ্যে একটা পেলব কবি মতন কেউ আছে, যে ডাক্তার না হলেও সরু মতন, তাকে তোমরা ব্যাথা দিও না, তাতে কবিতা র রোগ সারে না, এ বয়সে প্যাসন এলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভাটিয়ালি ;-)
  • h | ০৮ জুলাই ২০১৫ ০০:০৬302718
  • হ্যাঁ চওড়া যেন না হয়। এবার ট্যানারি থেকে চামড়া ধার নিতে হবে।
  • h | ০৮ জুলাই ২০১৫ ০০:০৫302717
  • টিম, তোর হাঙর বিষয়`ক শ্রেষ্ঠ কবিতা আমি ই বাছবো, আর কটা লেখ। আর এবার এলি না যে বড়। খালি গুল। ফোন ও তো করলি না। আজ আবার ভিকি ও এসেছিলাম কিন্তু কানাডা গেলাম বলে ফোন রেখে দিলাম। সাধে আমার মইদ্যে একটা এই তো শ্মশান গোছের স্পিরিচুয়াল দিক এসে যাছে।

    মিঠু, ;-)
  • | ০৮ জুলাই ২০১৫ ০০:০২302716
  • ওমা, নাম কত্তে না কত্তেই হনু! বাছার লম্বা আয়ু হোক।
  • h | ০৮ জুলাই ২০১৫ ০০:০১302715
  • একটু তপন রায়চৌধুরি মতে ইন্ডাইরেক্টলি কিছু বলে ফেলেছিলাম কি, কাজু আবার খচে গেল কেন?
  • | ০৮ জুলাই ২০১৫ ০০:০০302714
  • বাঃ, এই কবিতায় বেশ একটা যাপনের ঝাপটা শোনা যাচ্ছে।তবে ঐ ধ্পধপে র জায়গায় হলদে দাঁত করে না দিলে চেতনা এবং শ্রেনীসংগ্রামে খাপ খাইয়ে নিতে হনুর অল্প অসুবিধে হতে পারে;)
  • h | ০৭ জুলাই ২০১৫ ২৩:৫৯302713
  • কুমু দি হাঙর নিয়ে সংবেদনশীল কবিতা দেখেছি, এর পরের টাস্ক পুলিশের গোঁপ নিয়ে একাকিত্ত্বের কবিতা ঃ-)))
  • Atoz | ০৭ জুলাই ২০১৫ ২৩:৪৬302712
  • উদাসী হাঙর বলে কপালে নাই স্বস্তি
    অস্থিও নাই মোর, শুধু তরুণাস্থি।
  • Tim | ০৭ জুলাই ২০১৫ ২৩:৪০302711
  • হাঙর বিষয়ক প্রেমের কবিতা-১

    জলের ধারালো জীব তরতরে প্রাণের চাঙড়
    লেজের ঝাপটা খাপে ভোজালীর লাজুক সাফাই
    ঘরে নেই পাড় ঘেঁষে পাখনার নকশি কাঁথায়
    সারি সারি ধবধবে দাঁতে তার আঁকশি নাছোড়
    ক্লোজাপের হাসি নয়, সকরুণ প্রেমিক হাঙর
    উস্কোখুস্কো লেজ চোয়ালেও অবহেলা বাঁক
    নাগালে হাঁটুর বাটি উজানেই হ্যান্ডিকাবাব
    চোখে বিষাদের জের হার্টবিটে হাঁচোরপাঁচোড়
  • Atoz | ০৭ জুলাই ২০১৫ ২৩:৩৭302710
  • কুমুদি,
    হ্যাঁ ডাকছিলাম তো! কিন্তু সে ডাক যখন তুমি শুনলে তখন আমি তো আর হেথায় নাই মানে ছিলাম না! ঃ-)
  • Atoz | ০৭ জুলাই ২০১৫ ২৩:৩৩302709
  • অ্যাপস, অনেক অনেক ধন্যবাদ ঐ সূর্যমুখীর ল্যাজ কবিতাটার জন্য। ও এক আসাধারণ জিনিস, মর্মপীড়ার দিনে হাসির দরকার হলে অব্যর্থ জিনিস ঐ সূর্যমুখীর ল্যাজ। ঃ-)
  • Atoz | ০৭ জুলাই ২০১৫ ২৩:৩১302708
  • রাধা কহে কৃষ্ণ ছাড়ি ভজিলাম হাঙ্গর
    কোথা গেল বৈঠা আমার কোথায় নোঙ্গর।
    না ভজিয়া তারে যদি ভাজিয়া খাইতাম
    তবে বুঝি পরাণে আজ পরম্বল পাইতাম।

    ঃ-)
  • 4z | ০৭ জুলাই ২০১৫ ২৩:১৫302707
  • এখানে ঝমঝমিয়ে বৃষ্টি নামল।
  • Tim | ০৭ জুলাই ২০১৫ ২৩:১৪302706
  • বোধিদাকে হাঙরে কামড়েছে কি? কামড়ে থাকলে উক্ত হাঙরটিকে রসগোল্লা খাওয়াবার অঙ্গীকার করলাম। হাঙর যদি ভাটে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করবেন।
  • | ০৭ জুলাই ২০১৫ ২৩:০৯302705
  • আপাতত হাঙর নিয়ে দুচারটে মর্মস্পর্শী কবিতা লিখে হনুর দিকে ছুঁড়ে মারতে হবে- তারপর অন্য কথা।
  • Tim | ০৭ জুলাই ২০১৫ ২৩:০৩302704
  • কী কী গুরুত্বপূর্ণ আলোচনা মিস করলাম জানালে মতামত দিতে পারি
  • | ০৭ জুলাই ২০১৫ ২২:৫৫302703
  • সোসেন,এই অন্য আমেরিকার কথা সময় করে টুকটাক লিখে ফেলো।
  • pi | ০৭ জুলাই ২০১৫ ২২:৫৪302702
  • তিন রাত্তির জাগরণের ফল দেখা গেল ডিনার টেবিলে। ওখানেই খেতে খেতে ঘুমিয়ে পড়েছি। তো, লোকজন ধরে বেঁধে ক্যাব ডেকে হোটেলে পাঠিয়ে দিল। কী একটা রেডিও মতন জিনিস অন করে ঘুমিয়ে পড়েছি, ভল্যুম কমানোর কোন জায়গা খুঁজে না পেয়ে নাকি একটু বাদে খুঁজবো ভেবেই কে জানে। স্বপ্নেই সেই চেষ্টা করছিলাম বলে মনে পড়্ছে তো দুম দাম আওয়াজ। স্বপ্নেই তার সোর্স খোঁজার চেষ্টা করতে করতেই দুমদাম ঘুম ভেঙ্গে গেল। সিকিওরিটি। গানের গুঁতো সহ্য করতে না পেরে চলে এসেছে। নাকি প্রতিবেশীরা বলেছে, কে জানে, ঘুমচোখে শোনা কথা এখন আর মনেও নেই। খালি মনে আছে মিনিট দশেকের চেষ্টায় তিনি ভল্যুম বাটন খুঁজে পেলেন। আর খোঁয়াড়ি কাটতে আমি টের পেলুম, সকাল আটটা থেকে দু'খানা টক দিতে হবে যার অনেক স্লাইড এখনো বানানো বাকি। মা মামা এদের ডাকবো না তো আর কী করবো ?
  • 4z | ০৭ জুলাই ২০১৫ ২২:৩৫302701
  • ফোন নিয়েছিস? @ সোসেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত