এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:৩৮302883
  • চিন্ময়ের ডাবল রোল
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:৩৭302878
  • ননীগোপালের নিয়েটা কি? ঘটকালি দেখিনি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখব এর পর। মানে শুনব। আহা, তুলসী চক্কোত্তি।
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:৩৭302879
  • "তখন থেকে খালি পিচু পিচু"
  • quark | ০৮ জুলাই ২০১৫ ২২:৩৪302877
  • ননীগোপালের কোন্‌টা নিয়ে?
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:৩৩302876
  • ননীগোপালের নিয়ে
    যমালয়ে জীবন্ত মানুষ
    আশি তে আসিও না
    ভানু গোয়েন্দা জহর অ্যাসিট্যান্ট
    পার্সোনাল অ্যাসিট্যান্ট
    ঘটকালি
  • quark | ০৮ জুলাই ২০১৫ ২২:৩২302875
  • ১।"মেয়েরা ল্যাবে এসে ছেলেদের প্রেমে পড়ে"

    ২। "টেরটি পাবে মাথায় যখন পড়বে পাকা বেল"

    ইয়ে, মানে মেয়েরা পাকা বেল? এত কিছু থাকতে ....
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:৩১302874
  • ওঃ সাড়ে চুয়াত্তর তো মাঝে মাঝেই শুনি।

    'বউ মানে কি? বউ হোলো গাছতলা, লোকে তেতেপুড়ে এসে একটু বসবে। তা তুমি হলে আমার খেজুর গাছ, কাঁটা আছে, ছাওয়া নেই।'

    হ্যা হ্যা হ্যা হ্যা...
  • Atoz | ০৮ জুলাই ২০১৫ ২২:৩০302872
  • আমিও সিনেমা শুনি। মাঝে মাঝে একটু করে দেখেও নিই। ঃ-)
  • Atoz | ০৮ জুলাই ২০১৫ ২২:৩০302873
  • কে যেন লিখেছিলেন
    "টেরটি পাবে মাথায় যখন পড়বে পাকা বেল।"
    ঃ-)
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:২৯302870
  • হ্যাঁ প্রিন্ট খুব খারাপ। বেশীক্ষণ দেখলে চোখে ক্যামন আসোয়াস্তি হয়, সেজন্য আমি রেডিও মোডে সিনেমাটাকে শুনি। দিব্যি।
  • | ০৮ জুলাই ২০১৫ ২২:২৯302871
  • সাড়ে চুয়াত্তর বাদ না যায়!
  • | ০৮ জুলাই ২০১৫ ২২:২৮302867
  • মূর্খরাই সেকারণে প্রেম করে। করে তারপর টের পায়ঃ)
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:২৮302868
  • হ্যাঁ, ধন্যি মেয়ে দেখলুম তো। আর দেখলুম শ্রীমান পৃথ্বীরাজ। আর দেয়া নেয়া, আর মৌচাক...ভালৈ চলছে।
  • | ০৮ জুলাই ২০১৫ ২২:২৮302869
  • মোহনবাগানের মেয়ের প্রিন্ট কি খারাপ! ঝিরঝির করেঃ(
  • Atoz | ০৮ জুলাই ২০১৫ ২২:২৬302865
  • এদিকে এই টিম হান্টের বলা ঐ "মেয়েরা ল্যাবে এসে ছেলেদের প্রেমে পড়ে", এইসব শুনে আমাদের এক বন্ধু কইলেন ল্যাবের ছেলেরা কি তখন হাতে টেস্ট টিউব নিয়ে বুনসেন বার্নারে পিঠ ঠেকিয়ে চোখে বুজে ওম ওম করে? তাহলে গবেষণাটা হয় কখন?
    ঃ-)
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:২৬302866
  • আমার খুব গান পাচ্ছে।এক পিস করবো?
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:২৫302863
  • আটোজ,, ঃ))
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:২৫302864
  • ও হ্যাঁ, কয়েক দিন আগে টার্মিনেটর দেখে এলুম। জেনেসিস। কী বিরক্তি! অ্যাত সব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঘটে গ্যাচে তবু স্কাইনেটকে এরা এখনো কাবু করতে পারে নি।
  • Atoz | ০৮ জুলাই ২০১৫ ২২:২৩302862
  • এই ভদ্রলোক মানে এই টিম হান্টের দেশের আর এক বিজ্ঞানী বিখ্যাত রিচার্ড ডকিন্স এক প্রোগ্রামে কইতেছিলেন তাদের এক বড় সড় বিজ্ঞানী নাকি কয়েছেন বিজ্ঞান বেশ জল মিশিয়ে পড়ালে তবে মহিলারা আর মাইনরিটিরা আসতে পারবে, তাই করা হোক। শুনে অ্যাসট্রোফিজিসিস্ট ডিগ্রাস টাইসন খুব ক্ষেপে গিয়ে কইলেন এইজন্যেই আমরা যুদ্ধ করে আপনাদের হাত থেকে মুক্ত হয়েছি।
    ঃ-)
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:২১302861
  • তার থেকে ধন্যি মেয়ে দেখো টি। ওফ জাস্ট ফাটাফাটি!!
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:২০302860
  • আরে দাদার কীর্তি। মাঝপথে কাটিয়ে দিয়ে মোহনবাগানের মেয়ে চালালুম।
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:১৯302858
  • মহিষাসুর কেন, প্রেম বুঝবে না। দুর্গা কে হেব্বি পছন্দ হয়েছিল। তারপরে ওনাকে তুলতে গিয়েই কেস খেল তো!!
  • Atoz | ০৮ জুলাই ২০১৫ ২২:১৯302859
  • ব্রতীন, তুমি কি বলতে চাইছো, প্রেম হলো সুইট অ্যাজ সীন, হট অ্যাজ হেল?
    ঃ-)
  • byaang | ০৮ জুলাই ২০১৫ ২২:১৮302857
  • টি,
    কোন সিন্মা দেখছিস? ভালোবাসা ভালোবাসা ?
  • byaang | ০৮ জুলাই ২০১৫ ২২:১৭302855
  • কোয়ার্ক ঃ))

    আতোজ, চালাকরা স্বর্গে থাকতে যাবেই বা কেন? তাহলে নরক গুলজার করবে কারা?
  • Bratin | ০৮ জুলাই ২০১৫ ২২:১৭302856
  • ধুর বেটা!!

    প্রেম হল যাকে বলে ইমলি র থেকেও টক, গুড়ের থেকেও মিষ্টি একটা জিনিস।

    বুইলি কিনা ?
  • T | ০৮ জুলাই ২০১৫ ২২:১৬302853
  • ধুর, তাপস পালটা ন্যাকা ষষ্টীর একশেষ। ধেত্তেরি।
  • Atoz | ০৮ জুলাই ২০১৫ ২২:১৬302854
  • মূর্খের স্বর্গ কথাটা কত শোনা যায়। আচ্ছা, চালাকের স্বর্গ বা জ্ঞানীর স্বর্গ শুনেছেন কেউ?
    ঃ-)
  • quark | ০৮ জুলাই ২০১৫ ২২:১৪302852
  • ওদিকে টিম হান্ট, ইদিকে ব্যাঙের শ্বশুরমশায়। পলিটিক্যাল ইনকারেক্টনেসের চূড়ান্ত!
  • byaang | ০৮ জুলাই ২০১৫ ২২:১৩302851
  • আমি প্রেমের ব্যাপারে একটা কথাই বুঝেছি। প্রেম = মূর্খের স্বর্গ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত