এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ আগস্ট ২০১২ ১০:২৮30300
  • কালকে বোন এসেছে। তাই সকালেই রাখী পরালো।

    গুরু দিদি দের ( দু দি,কুমু দি,মিতা দি,শ্রাবনী দি, দম দি,নীনা দি) সশ্রদ্ধ প্রনাম আর এক কৌটে করে জিবেগজা।

    আর ভগ্নী দের ( মিঠু,মানসী,ব্যাঙ,কেকে,নিশি,ঝিকি,স্যান,পাই,হুচি,) দু পিস করে জিলিপি আর এক পিস করে চাঁটি।
  • শুভ রাখী | ০২ আগস্ট ২০১২ ১০:১৭30299
  • ছুটি পাওয়া একটা বিশাল সমস্যা :|
  • siki | ০২ আগস্ট ২০১২ ১০:১৫30298
  • আমিও কাল নিজের ওজন নিলাম।
  • Blank | ০২ আগস্ট ২০১২ ১০:১০30297
  • সবাইকে শুভ রাখী।
    বাকি আমার মতামত জানাই।
    ১। মানস ঘোরার খরচা মাথাপিছু প্রায় ১ লাখ। পুরো ট্রেক হলে আরো বেশী হবে - আজকাল HAP এর রেট খুব বেশী, ঐ দিকে আরো।
    ২। বু গু খুব ধুর লেখা।
    ৩। ভুটানে ২৮ দিনের ট্রেক করা মানে ১ মাস ছুটি নিতে হবে। চাকরি না ছারলে হবে না। কোনো মতে ১০/১১ টা ওয়ার্কিং ডেজ ছুটি নিয়ে ট্রেকে যাই। পানপাতিয়া যাওয়া হচ্ছে না ছুটির জন্য।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ০৯:৫৪30296
  • দিদির তিন চারদিন ধরে জ্বর। যে কদিন এখানে ছিলাম না, ছিলাম না - সেগুলো বাদে এই প্রথম দিদি রাখী পরায়নি। আর আমারও আজ শ্রীসেন্নাই যাওয়া বলে ঘুরে আসা হল না।
  • kc | ০২ আগস্ট ২০১২ ০৯:৪৮30295
  • গুরুর সকল বোন/দিদিদের কে আমার তরফ থেকে একটা মোচার চপ আর একগ্লাস ঘোলের শরবত। আর একটা ঘুরনি।
  • Sibu | ০২ আগস্ট ২০১২ ০৯:৪৪30294
  • কেশী, এইটে পরে ফেল। বেশ ভাল লেখা। একটু অংক দিয়ে লেখা। কিন্তু এটা তো আসলে ম্যাথমেটিক্যাল লজিকের রেজাল্ট। অংক পুরোপুরি অ্যাভয়েড করার কোন রাস্তা নেই। কোশ্ন পেলে জিগিও (অনেকদিন ছাত্তর না পরিয়ে জ্ঞান দেবার জন্য মুখ চুলকোচ্ছে)।

    http://en.wikipedia.org/wiki/Halting_problem
  • | ০২ আগস্ট ২০১২ ০৯:৪৩30293
  • গুরুর সকল ভাই/দাদাদের কে আমার তরফ থেকে একটা রাখি আর একটা জিলিপিঃ)
  • | ০২ আগস্ট ২০১২ ০৯:৪১30292
  • আমি মোচার চপ খেতে চাই। জগৎপিতাও খুব ভালোবাসেন।
  • অবাস্তব | ০২ আগস্ট ২০১২ ০৯:৪০30291
  • কি কান্ড ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল যে!
  • h | ০২ আগস্ট ২০১২ ০৯:৩৯30289
  • বাংলা কে ভালবাসতে গেলে ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষার সম্ভাবনা কে খাটো করে দেখতে হবে, এই ধারণা টা খুব ই বোগাস।
  • kc | ০২ আগস্ট ২০১২ ০৯:৩৯30290
  • শিবুদা এই হল্টিং লেমার আরও কিছু করোলারি লিখে দেবেন তো। অনেক লোকের পিছনে লাগতে / রাগাতে / এক্কের তেলে বেগুনে জ্বালিয়ে দিতে ভাল কাজে দেবে মনে হচ্ছে। পিলিজ...................
  • kc | ০২ আগস্ট ২০১২ ০৯:২৪30288
  • একজন বিখ্যাত মহাপুরুষ ব্রহ্মের সংজ্ঞা দিয়েছেন এরকম, " যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, যা কিছু হয়ে তাই আছে, তাই ব্রহ্ম।"
    তাইলে কিকিকে ব্রহ্ম বলা যায়। 08:35 AM এর পোস্টটিকে মনে রেখে। এবার আর 'বম্ম' নয় এক্কেরে 'বেম্ম'।
  • | ০২ আগস্ট ২০১২ ০৯:২৩30287
  • বু গু নিয়ে হুতোর সাথে আমার প্রতিক্রিয়া একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে মিলে গেল।

    আকা টাকা দেবার সময় আমাকেও দিও কিছু। বেশী না এই এক মিলিয়ন হলেই আপাতত চালিয়ে নেব. জানৈ তো আমার বেশী লোভ টোভ নেই।
  • | ০২ আগস্ট ২০১২ ০৯:২১30286
  • বু গু নিয়ে হুতোর সাথে আমার প্রতিক্রিয়া একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে মিলে গেল।
    ও, জানৈ তো আমার বেশী লোভ টোভ নেই।
    আকা টাকা দেবার সময় আমাকেও দিও কিছু। বেশী না এই এক মিলিয়ন হলেই আপাতত চালিয়ে নেব
  • | ০২ আগস্ট ২০১২ ০৮:৫৬30285
  • নিশি র বলা গল্প টার নাম 'ইঁদুর'। বাড়ি তে খুব ইঁদুর হয়। তাই কাবাবের সঙ্গে মিশিয়ে বিষ দেওয়া হয়। বাচ্ছা মেয়ে ( দাদুর ফেভ নাতনী) সেটা খেয়ে মারা যায়। তাতে খুব দুঃখ পেয়ে দাদু সার রাত ধরে একটু একটু করে সেই বিষ মাখানো কাবাব খাবে প্রায়শ্চিত্ত স্বরূপ। মন খারাপ করে দেওয়া গল্প।
  • | ০২ আগস্ট ২০১২ ০৮:৫৫30284
  • আরে কিকি, চেঞ্জ না হওয়াই তো ভালো- তাই নিয়ে দুঃখু করা যায়, চেঞ্জ হলে দুঃখুর দাদা বিষাদ চেপ্পে ধরেঃ)
  • kiki | ০২ আগস্ট ২০১২ ০৮:৩৫30283
  • আমি কিরম অপরিবর্তিত টাইপ। পনেরো কেন ! বোধায় ত্রিশ বছর আগে যা ছিলুম তাই ই আছি। কুনো চেঞ্জ নাই। বোরিং।

    এদিকে আমার ছানার হাইটের বদলে মধ্যপ্রদেশ বেড়েই চলেছে। কি চাপ! এদিকে তিনি রোজ রাত্তিরে প্রতিজ্ঞা করেন এর একটা বিহিত করেই ছাড়বেন আর সকালে ভুলে যান, ইভেন এতটাই আঁক কষেন ঘুমিয়েও যে কি বলবো! ঠিক স্নান করে জামা গলিয়ে চাট্টি মুখে পুরতে যে সময় লাগে হিসেব করে সেভাবে ওঠেন। আজ ছুটি বলে এখনো ঘুমুচ্ছে। এদিকে আমি আরাম করে ভাট পড়ছি বলে তাকেও ঘুম থেকে তুলছি না।ঃ(
  • phutki | ০২ আগস্ট ২০১২ ০৮:৩৪30282
  • নাহ। কাল ঘুম পেয়ে গেল। তাই আর বেলেল্লাপনা সংক্রান্ত আলোচনায় থাকা গেল না। তবে স্যান রে হেব্বি পছন্দ হইল। সব কটা স্টেটমেন্টেই। হাই ফাইভ দিয়ে গেলুম।
  • aka | ০২ আগস্ট ২০১২ ০৬:০৪30281
  • ফ্রেডি এবং কুইন ভক্তদের জন্য।

  • pi | ০২ আগস্ট ২০১২ ০৫:০৩30280
  • ঐ ১ঃ৩০ অব্দি গান রিমিদি কোনোদিন গাইছে ভাবতেই ....
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৪:৩১30279
  • তাই ওজন বাড়লেই ফুরফুরা শরীফে এ তীর্থযাত্রা কত্তে হয়। ব্যস, এক ধাক্কায় ফুরফুরা, ফুঁয়ে উড়ে যাবেন। ঃ-)
  • তখন | ০২ আগস্ট ২০১২ ০৪:২৩30278
  • ভদ্রলোকের নাম হয় ফুরফুরা শরীফ।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৪:১২30277
  • কেকে, অবশ্যই মাঝের সব উহ্য থাকছে। ঃ-)
  • Binary | ০২ আগস্ট ২০১২ ০৪:১১30276
  • ঐ তো, উঠলে-ই আজ্জো-র মতম জিব বার করে দৌড়াতে হয়, তাইলে বাগে থাকে।
  • riddhi | ০২ আগস্ট ২০১২ ০৪:১০30275
  • ওয়াসিপুর ২ ক্রমে আসিতেছে। আবার স্নেহা কালওয়ালকারের ম্যাজিক। এই গান টা সব রোগা বরদের উদ্দেশ্যে।

    গানটার নাম ইলেক্ট্রিক পিয়া। ১ঃ৩০ পর্যন্ত শুনলেই হবে।

    আর একটা অসা গান, 'কালা রে' স্নেহার নিজের গাওয়া। সব কটার লিরিক্স ফাটাফাটি। পরে টইয়ে দেব।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৪:০৪30274
  • একজন খুব নামকরা কসমোলজিস্ট, গোটা যৌবনে ওজনদার লোক ছিলেন, এদিকে দিনে ডিফেন্সে কাজ করতেন রাতে গবেষণা---চূড়ান্ত খাটতেন কিন্তু ওজন কমতো না। ঃ-)
    শেষে বুড়াবয়সে একেবারে ফুরফুরা স্লিম হয়ে গেলেন, ছবি দেখে বিশ্বাস হতে চায় না। নির্ঘাত ওনার বুড়ী কোনো মন্তর পড়ে দিয়েছিলেন। ঃ-)
  • kk | ০২ আগস্ট ২০১২ ০৪:০০30271
  • 'কৌটোর ভুত'।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০৪:০০30272
  • কেসি, কী ভয়ানক! ছত্রিশ কেজি কম ছিলো? তখন খুব পাতলা ছিলেন?
    বাইনারি র তো দেখি অ্যাসিমেট্রিক কার্ভের মতন ওঠে আর নামে। ঃ-)
  • kk | ০২ আগস্ট ২০১২ ০৪:০০30273
  • পনেরো বছর আগে আমার যত ওজন ছিলো এখন প্রায় ততই, দু তিন পাউন্ড এধার ওধার হবে। মাঝের প্রচুর ওজন বৃদ্ধি উহ্য থাকছে তো ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত