এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১০ জুলাই ২০১৫ ১৫:৩৫303000
  • এ হে হে -পরেরবার আটকালে কুমুদিকে দিল্লি থেকে নেমন্ত করে আনব :-D
  • kumu | ১০ জুলাই ২০১৫ ১৫:২৭302999
  • এখানেও বৃষ্টি হচ্চে বটে তবে আমরা কলকাতার লোক,অভিজ্ঞ জল ঠেলিয়ে, আমাদের কাছে কিছু না।

    ছাদের পাইপ আটকানো শুনে বড়ই আল্লাদ হোলো।সুলভে এই সব সিচুয়েশন হ্যান্ডল করিয়া থাকি।পরীক্ষা প্রার্থনীয়।
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ১৪:৫৯302998
  • ,ঃ((
  • san | ১০ জুলাই ২০১৫ ১৪:৫৪302997
  • গত কদিন ধরে গুরগাঁও তো ভেসে যাচ্ছে - কুমুদিদের ওদিক কি শুকনো ? এখনও প্রবলবেগে বিষ্টি হচ্ছে !
    ওদিকে দুদিন আগে ছাদের জল বেরোবার পাইপ আটকে যাওয়াতে ও তিন ঘন্টার মুষলধারে বিষ্টির ফলে আমাদের সিঁড়ি ও বারান্দা উপচে ঘরে দু ইঞ্চি জল জমে গেছিল, তা জানেন ? যেন বন্যাপরিস্থিতি ! জল থৈ থৈ ঘরে দ্বীপের মত খাটে বসে ছিলাম। অবশ্য মাঝে মাঝে ঠ্যাং ঝুলিয়ে জলে ডোবাতে ফুর্তিও হচ্ছিল, মিথ্যে বলব না :-)
  • Ekak | ১০ জুলাই ২০১৫ ১৪:৪৪302996
  • এহ দেবব্রত বিশ্বাসের জিভ এত টাও মোটা না ! :))
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ১৪:৩২302995
  • ' আর কি কখনো কবে,এমন ও দন্ধ্যা হবে'
  • kumu | ১০ জুলাই ২০১৫ ১৪:১৪302994
  • বাঃ।কল্লোলিনী কলকাতা!!!
    জলের নীচে সেই খোলা ম্যানহোলগুলো আছে তো??আর সেই রিক্সাওলারা?কলেজমেয়েরা হিহি করতে করতে চলেচে?
    আবার যদি ----
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ১৩:৫৩302993
  • সকালে ঘুম ভেঙে দেখি একটা দ্বীপের মধ্যে বসে আছি। দুপেয়ে প্যাডল বোট, যাকে শুকনো দিনে সাইকেল বলে, তাতে চেপে রোজকার কাজকম্মো যেমতি দুধ আনা ইত্যাদি সেরে, চারপেয়ে মোটরবোটে চড়ে বেরোলুম। বাড়ির কাছে পেরোলুম গঙ্গা, তারপর গল্ফ গ্রীনে ভোলগা, আনোয়ার শাহ কানেক্টরে নীলনদ এবং মিসিসিপি পেরিয়ে সেক্টর ফাইভে অতলান্তিক ডিঙিয়ে আপিসে এসেছি। এবং জীবন হাতে নিয়ে, কারণ চ্যালেঞ্জার ডীপের সংখ্যা গুণে ওঠা দুষ্কর। ফেরার সময় কত নদী-সমুদ্র-মহাসমুদ্র পার হতে হবে কে জানে।
  • | ১০ জুলাই ২০১৫ ১৩:৩৫302992
  • বড় ঘুম পায়...
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১২:২৫302990
  • এককের টাই মার্কেটে পাওয়া যাবে।
  • san | ১০ জুলাই ২০১৫ ১২:১৯302989
  • :-D
  • | ১০ জুলাই ২০১৫ ১২:১০302988
  • "এককের টাই" বলতে কবি ঠিক কী বুঝিয়েছেন? ঃ)
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১২:০৮302987
  • বলে ভালো করলি। যা দিনকাল, এককের টাই নিয়ে টানাটানি না করাই ভালো।
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১২:০৭302986
  • যাই হোক, টিয়ের ওড়ার কাউন্টডাউন নিয়ে একটা টই খোলা যেতে পারে। রোজ আপডেট দেবে - আর রোবটটা একটু লাফিয়েছে, কাল টেবিল থেকে ফ্রিজের মাথায় উড়ে গেছে, পরশু খোলা মাঠে উড়তে গিয়ে কাকের কাছে হ্যাটা খেয়ে চোখ ছলছল ফিরে এসেছে ইত্যাদি।
  • san | ১০ জুলাই ২০১৫ ১২:০৫302985
  • টাই না, টই। এককের টাই সম্পর্কে আমি কিছু জানিনে।
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১২:০৪302984
  • পোটকেদা কবে কর্মক্ষেত্রে ফিরছে?
  • san | ১০ জুলাই ২০১৫ ১২:০৩302983
  • আচ্ছা, একক কি সেই নৈপাল টাইটাকে ডিস-ওন করেছেন ? চাপা পড়ে গ্যাছে !
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১২:০২302982
  • থ্যাঙ্কু রে।
  • san | ১০ জুলাই ২০১৫ ১১:৫৩302981
  • সম্ভবত আর কোনোখানে। লী ম র সুন্দর জ্যাঠামশাই এর ভাত খাবার গল্প।
  • san | ১০ জুলাই ২০১৫ ১১:৫২302980
  • যখন ছোট ছিলাম বা আর কোনোখানে। ওঁদের পরিবারেরই গল্প।
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১১:৪৮302979
  • আচ্ছা থালায় ভাত পড়ে ঠুং শব্দ হওয়ার গল্পটা কোথায় ছিল কারো মনে আছে? কেকেদি? ইন্দোদা? আর কেউ?
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ১১:৪৩302978
  • আমার জেঠিমা নিতেন।
    উনি একদম ঝাল খেতে পারতেন না। তাই মাছ ইত্যাদি ধুয়ে নিতেন
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ১১:২৯302977
  • হ্যাঁ কুমুদি নিশ্চয়। তবে কিনা আমি তো রান্না করি নি, আর রান্না করা জিনিস ধুয়ে নিতে চাইলে গৃহকর্ত্রী একটু মনঃক্ষুণ্ন হতে পারতেন।
  • kumu | ১০ জুলাই ২০১৫ ১১:১৮302976
  • হাঙর বা তিমি-যাই খাও খুব ভাল কোরে ধুয়ে নিও।গতকালের পোস্ট দ্রষ্টব্য।
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ০৯:৪৩302975
  • যাঃ ওটাও খেয়ে ফেললে?
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ০৯:৩২302974
  • যাক আপনাদের বলেই দি, আগের হপ্তাতেই আমি হাঙর খেয়েছি। অনেকটা আড় মাছের মতো খেতে।

    (আমার পরিচিতের রেঞ্জের একজন নেমন্ত করে খাইয়েছিল)
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ০৯:২৩302973
  • আমাকে খেয়ে শার্কের লেবারে পোষাবে না ঃ((
  • Abhyu | ১০ জুলাই ২০১৫ ০৯:১৮302972
  • তুমি হাঙরকে ও হাঙর তোমাকে।
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ০৯:১৫302971
  • আমাকে? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত