এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ আগস্ট ২০১২ ১১:১৬30330
  • হ্যা হ্যা আমিও অক্ষ'র কথাটাই ভাবছিলাম, তবে বলি নি। নাঃ অক্ষও প্রায় আমার মতই প্রাচীনা হয়ে গেছে।

    আচ্ছা আমি আমার ইস্কুলের দুই এক টুকরো কত পাতায় লিখেছিলাম সেইটা কেউ একটু খুঁজে দিতে পারবে?
  • একক | ০২ আগস্ট ২০১২ ১১:১৫30329
  • অক্ষ
    কি শোনেন নি ? লক্ষীর পাঁচালি ? :)
  • একক | ০২ আগস্ট ২০১২ ১১:১৪30328
  • না না পড়া বন্ধ করতে বলিনি। পাগল নাকি। দেব সাহিত্য কুটির না থাকলে আমাদের বিদেশী লেখার প্রতি আগ্রহই জনমত না, পরবর্তীকালে মূল ভাষা পড়া তো কোন ছাড়। অনুবাদ স্বাগত।
    কিন্তু কবিতা একটা আলাদা বিষয় ওই নিয়ে আমি কনসারভেটিভ। মূল ভাষাতে পড়া শ্রেয় মনে করি। এই আরকি।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১১:১২30327
  • ঠিক এই জিনিস নিয়েই ঠিক এই দুজনের (হনু আর নিশি) মধ্যেই আগে একই তর্ক হয়েছে ;-) সবই ডেজা ভ্যু।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১১:০৯30325
  • একককে বললাম।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১১:০৯30326
  • কই আমি তো শুনিনি।
  • h | ০২ আগস্ট ২০১২ ১১:০৭30324
  • হ্যাঁ অভ্যেস একটা ব্যাপার। তবে পারসেপশন নিয়ে বিশেষ তুলনামূক ভাষা আলোচনা চলে না। অনুবাদ করা বা পড়া ব্যাপারটা বন্ধ হলে সারা বাংলার এবং ভারতের অন্যান্য অঞ্চলের এবং বিশ্বের নানা দেশের সাহিত্যালোচনার খুব উপকার হবে বলে মনে হয় না।
  • একক | ০২ আগস্ট ২০১২ ১০:৫৬30321
  • প্রংস

    "দোলপূর্নিমা নিশি নির্মল আকাশ
    মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস
    লক্ষী দেবী সাথে করি বসি নারায়ন
    কহিছেন নানা কথা সুখে আলাপন "

    এটা তো আমাদের সবার মুখস্থ, কুচো বেলা থেকে শুনছি। ইঞ্জিরি হয় ঠিকঠাক ? মলয় আর বাতাস ---- কোনটা উইন্ড কোনটা এয়ার ?
    এই আরকি :)
  • h | ০২ আগস্ট ২০১২ ১০:৫৬30322
  • বোতিন নিজের যাবতীয় সিগনাল সম্ভাবনা কে একটা প্রি-এম্পটিভ ম্যানেজমেন্ট এর দিকে নিয়ে গেল। এতে কি প্রমাণ হয় বোতিন সুইট?
  • riddhi | ০২ আগস্ট ২০১২ ১০:৫৬30323
  • ব্রতীনদা, এত্গুলো রাখীর জন্য দুটো হাত কাফি নয় কিন্তু।
    আর এটা কি বললেন? দিদি তো ভগ্নীর সাবসেট!
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১০:৫১30320
  • কাস্টম গোলগুলো ল্যাবের। কিন্তু একটা নিয়ম আছে - ওই এইচ-আরের ডিফল্ট লিস্ট থেকে কোনটা কোনটা নিতেই হবে।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১০:৫০30318
  • বাবাগো - এই সব কবিতা পড়তে হলে আগে ভাষা শিখতে হবে?
  • | ০২ আগস্ট ২০১২ ১০:৫০30319
  • ঐ খান থেকেই চোতা করে কিন্তু আমদের সময় খানিক ট কাস্ট মাইজ করতো। যাই হোক।
  • Sibu | ০২ আগস্ট ২০১২ ১০:৪৯30316
  • সেলমা লাগারলফ।
  • একক | ০২ আগস্ট ২০১২ ১০:৪৯30317
  • বা ধরুন ওই যে কবিতার টই তে যে কবিতা টা অনুলিখনের চেষ্টা থুড়ি ইয়ার্কি দিলুম।
    "GACELA DEL AMOR ইম্প্রেভিস্ত" এর কাঁচা বাংলা মানে করলে হয় "অপ্রত্যাশিত প্রেমের হরিণ "।
    কিছু দাঁড়ালো ? দাঁড়ালো না। আসলে য়ের্মা বা ওই সময়ের আরও লেখা পড়লে দেখবেন প্রেমিক প্রেমিকা পরস্পরকে প্রেমের প্রতিকস্বরূপ গেজেল হরিণ এর ছানা উপহার দিত। হরিণ হলো লাভ-টেন্ডারনেস - এজায়লিটি সবকিছুর প্রতিক। অপ্রত্যাশিত মানে হটাত জুটে যাওয়া সম্পর্ক। এখন এটাকে ওয়ান নাইট স্ট্যান্ড ভাবলে ছোটো করা হবে। "পাবো প্রেম কান পেতে রেখে " স্টাইল ভাবলে প্যাসনটাই মাঠে মারা যাবে। শক্তি তো ভীসন ভাবে হাইনে আর সায়রানো দি বারজার্ক প্রভাবিত। কাজেই লোরকার ওই কবিতার নামের সঠিক বাংলা করা এক অসাধ্য কাজ।
    ইংরেজ অনুবাদক রা আরও তন্দুরুস্ত। কোনো শালা ভুল করে gezelle কে ghazal লিখেছিল। সেই থেকে সব জায়গায় অনিবাদ চলছে Ghazal অফ আন্ফর্সীন লাভ / সং অফ আনওয়ান্তেদ লাভ। পুরো দশচক্রে ভগবান ভূত :( :( এই কারণে কবিতার ক্ষেত্রে কোনো অনুবাদকের প্রতি শ্রদ্ধা নেই :|
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১০:৪৮30315
  • ওগুলো ল্যাব থেকে সেট করা গোল নয়। পুরো লিস্টিতে কতগুলো ডিফল্ট থাকে - মনে হয় ডেজিগনেশন অনুযায়ী - সেগুলো ম্যাঞ্জারমার্কা। আসলে এরা এখনো ল্যাবটাকে বাকি দোকানের খাঁচায় ফিট করাতে চায় - যেটা অ্যাবসার্ড।
  • | ০২ আগস্ট ২০১২ ১০:৪৬30314
  • তোমার য্খন গোল সেট করা হয়েছে তখন ই অ্যাক্সেপ্ট না করে দাবি দাবা দিলে ঠিক হতো।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১০:৪৫30313
  • না, আমার কোশ্চেন হল ম্যাঞ্জারমার্কা ক্রাইটেরিয়াগুলো থাকবে কেন? প্রথমতঃ এটা রিসার্চ ল্যাব, আর আমি তো বলিনি আমি ম্যাঞ্জার হতে চাই!
  • | ০২ আগস্ট ২০১২ ১০:৪৩30312
  • আসল বইটা সুইডিস লেখকের না? কী যেন নাম?
  • | ০২ আগস্ট ২০১২ ১০:৪২30311
  • অরি, তুমি যদি টেকি তে ফুল মার্কস না পাও তো পাবে কেডা? ঃ)) ( হিহি আমি ও বাঙাল ভাষা জানি!!)
  • Sibu | ০২ আগস্ট ২০১২ ১০:৩৯30310
  • বাংলায় অনুবাদের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হল বুড়ো আংলা।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১০:৩৭30308
  • ওহ মার্কোয়েজ বাংলায়! কার অনুবাদ জানিনা। সেবার কলকাতায় নেড়েচেড়ে দেখে জাস্ট অসহ্য লাগল।

    বা এই লিটল প্রিন্স - মনেই হয়না যেন অনুবাদ, এত সুন্দর, আর মনে হয় অন্য ভাষাতে যেন বোঝানোই যাবেনা কিছুতে!
  • | ০২ আগস্ট ২০১২ ১০:৩৭30309
  • শিবু দা কে দেখো। কারোর চিন্তা নেই। শুধু কুমু দির চিন্তা। হে ভগবান এদের তুমি ক্ষমা করো!! ঃ))
  • একক | ০২ আগস্ট ২০১২ ১০:৩৬30307
  • কিছুটা অভ্যেস ঠিক ই, তবে একটা ভাইব এর ব্যাপার থাকে। লোরকা প্রথমবার ইংলিশ এ পড়ে ভাল্লাগেনি। কীরকম কেটে কেটে যাচ্ছিলো লিঙ্কগুলো। মূল ভাষায় পড়ার পড় বুঝলুম কোথায় কাটছে মালটা। পুরো আবাং মার্কা অনুবাদ। ভের্দে তে কিয়েরে ভের্দে র অনুবাদ করেছে গ্রীন আই ওয়ান্ট ইউ গ্রীন। ধরতেই পারেনি। ভালো অনুবাদ যে বাজারে একদম নেই টা নয়। কিন্তু কবিতার ক্ষেত্রে খুব, খুব কম। যে কারণে হাইনে পড়তে পড়তে বন্ধ রেখেছি।
  • siki | ০২ আগস্ট ২০১২ ১০:৩৪30306
  • এককের দুঃখ আমি বুঝি। :)
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১০:৩৩30305
  • হুঁ, অক্ষদার মত এরকম আমারো হয়। ভলতেয়ারের কাঁদিদ বাংলা অনুবাদ পড়তে গিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, একই ব্যাপার মার্কেজের সময়। ওদিকে ইস্পাত বা কোয়ায়েট ফ্লোজ দ্য ডন ইংরিজীতে পড়তে একদম ভালো লাগে না।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১০:৩২30304
  • আমার অ্যাপ্রেইজাল হইসে। টেকি ক্রাইটেরিয়ায় সব ফুল মার্কস, ম্যাঞ্জারমার্কা আইটেমগুলায় কইসে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। ম্যাঞ্জার বানিয়েই ছাড়বে।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১০:৩০30303
  • এগুলো অভ্যেসের ব্যাপার মনে হয়। আমি অনুবাদ প্রাইমারিলি ইংরেজিতে পড়েছি, খালি রুশ শিশু সাহিত্য বাংলায়। তাই এখন যদি কামুর বাংলা অনুবাদ পড়ি অতি ধুর লাগে, অথচ ইংরেজি অনুবাদে মনেই হয়নি যে উহা অনূদিত। আবার মালাকাইটের ঝাঁপি ইংরেজিতে পড়লে মনে হয় কেমন যেন ঠিক হলনা।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১০:২৯30301
  • সকাল থেকে চেষ্টা করছি, এয়ারটেল থেকে মেসেজ যাচ্ছেনা, বাড়ি গিয়ে এম টি এনেল থেকে করব। খুব বাজে লাগছে।
    সবাইকে রাখীর শুভেচ্ছা!!
  • Sibu | ০২ আগস্ট ২০১২ ১০:২৯30302
  • কুমুকে জিবে গজা দিস নি, পেট খারাপ করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত