এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০২:২২303360
  • যাঃ ভাটের পোস্ট টইতে চলে গেল।
  • rabaahuta | ১৪ জুলাই ২০১৫ ০১:৫৭303359
  • ওরে বাবা, ইঁদুর নিয়ে সান্ধ্যভ্রমণ রোমাঞ্চকর হতে পারতো বটেঃ)
    অভ্যু, মোরগটি একদিন গৃহত্যাগ করে বা অপহৃত হয়। সেইসময় ওরা কোন প্রতিবেশীর বাড়ি থেকে মাংস রান্নার গন্ধ পেয়েছিল কিনা তা অবশ্য কখনো জিজ্ঞেস করিনিঃ)
  • পত্রালিকা পত্রনবীশ | ১৪ জুলাই ২০১৫ ০১:৫৫303358
  • ঐ মোরগ বড় হয়ে নির্ঘাৎ খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল একদিন, তারপরে নিজেই লুন হলুদ লংকাবাটা পেয়াঁজবাটা মেখে কড়াইতে হাজির হয়েছিল। ঃ-)
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০১:৫০303357
  • মোরগটির কী স্বাভাবিক না অপঘাতে মৃত্যু হয়েছিল? মৃত্যুর পর নশ্বর দেহটির কী গতি হয়?
  • pi | ১৪ জুলাই ২০১৫ ০১:৪৯303356
  • দেখেছি রূপসাগরে।
    মনের মানুষ।
  • pi | ১৪ জুলাই ২০১৫ ০১:৪৮303355
  • হুতোর ১ঃ৩৮ এ ছবি চাই ঃ)
  • পত্রালিকা পত্রনবীশ | ১৪ জুলাই ২০১৫ ০১:৪৭303354
  • "ধরি ধরি মনে করি ধরিতে পারি না", এরকম কোনো গান ছিল কি কোথাও মানে কোনো সিনেমায়? সঙ্গে নাচ?
  • | ১৪ জুলাই ২০১৫ ০১:৪৬303353
  • রোজ আমার বাবা যখন বিকেলে বাইরে বেরোয়, সে এক দৃশ্যই হয় বটে। বাবার হাতে খান কুড়ি বিস্কিট- গোটা ছয়েক কুকুর বাবাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে।নাম ধরে,যেমন এই কালু, কাল আসিস নি কেন? ভোলা তোর মেয়েটা কোথায়?-খোশগল্প করতে করতে বাবা তাদের কাউকে তিনটে,কাউকে চারটে বিস্কিট দেয়। তারপর মাথায় হাত টাত বুলিয়ে বলে, এখন যা, একটু হেঁটে আসি, বাবাও হাঁটে, কালু, ভোলাও পিছেপিছে যায়ঃ)
  • পত্রালিকা পত্রনবীশ | ১৪ জুলাই ২০১৫ ০১:৪২303351
  • সুশ্রুত সরখেলকে চিনি চিনি মনে করি, কিন্তু চিনিতে পারি না।
  • pi | ১৪ জুলাই ২০১৫ ০১:৪২303352
  • হুতো, ঃ)

    আমার সেই মনে পড়ে গেল, ল্যাবের ইঁদুরদের নিয়ে আরবসাগরতীরে পোস্ট সূর্যাস্তদর্শন সান্ধ্যভ্রমণের প্রস্তাবের কথা। খালি বাঁশি বাজানোর প্রস্তাবটাই ছিলনা, এই যা।
  • | ১৪ জুলাই ২০১৫ ০১:৩৯303350
  • সুজাতা থেকে সুজিঃ)
    স্কুলে আহ্লাদে কেউ কেউ জাতা(জুতা)সুতাও করেছিলো, তাদের হেব্বি ঝাড় দিয়ে নাম ফেরত করিয়েছিলো। টিনটিন ওকে সুজিমাসি বলেই ডাকেঃ)
  • rabaahuta | ১৪ জুলাই ২০১৫ ০১:৩৮303349
  • আমার মাসতুতো বোনেরা শিলঙের বাড়ি থেকে একটা ছোট্ট তুলোর বলের মতো মোরগ ছানা নিয়ে এসেছিল। সে বড় হয়ে মেসোর সঙ্গে মর্নিং ওয়াকে বেরুতো। আসাম সেক্রেটারিয়েটের কর্মকর্তারা সব ব্রহ্মমূহুর্তে খেঁটে লাঠি গল্ফ ক্যাপ হাপ্প্যান্টে সুসজ্জিত হয়ে দিসপুরের ঝকঝকে রাস্তায় হাঁটছেন, অনেকের সঙ্গে বকলসে বাঁধা বিলিতি কুকুর, আর মেসোর পেছনে সতেজ নধর প্রাণচঞ্চল মোরগ, এই নিয়ে চরম খিল্লী, বিড়ম্বনা অশান্তি মান অভিমান এইসব হতো।
  • পত্রালিকা পত্রনবীশ | ১৪ জুলাই ২০১৫ ০১:৩৭303348
  • কাকেরা যখন বাচ্চাকে নিজে নিজে খেতে শেখায়, তখন ভারী মজার ব্যাপার হয়। বাচ্চা কাকের সাইজ তখন প্রয় মা/বাবা কাকেরই মতন, শুধু বাচ্চা কাকের মুখের ভিতরটা লাল। সে এসে ওর মা/বাবার মুখের কাছে মুখ নিয়ে হাঁ করে ডানা ঝাপ্টায় আর কা কা করে। বলে, "এ দে না, মুখে খাবার দে, আগে যেমন দিতিস।" কিন্তু মা/বাবা দেয় না, খাবারটা মাটিতে রেখে টুকিয়ে টুকিয়ে নিজেই খায়। হাতেকলমে শেখায় আরকি। কিন্তু বাচ্চা প্রথমে বোঝে না, খালি ডানা ঝাপ্টায় আর কা কা করে।
    এক বুড়ী এসব দেখে ছানা কাককে বলতো, "বুইড়া ধাড়ী হইছো, এহনো নিজে নিজে খাইতে পারো না?"
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০১:৩১303347
  • তোমার বন্ধুর নাম সুজি? শিবু, সিজি, গুজি-র মতো?
  • | ১৪ জুলাই ২০১৫ ০১:২৭303345
  • আমার বন্ধু সুজি এক্কেবারে গপ্পের বই থেকে উঠে আসা চরিত্র। কদিন আগে ফোনে কথা হচ্ছিলো, হঠাৎ শুনি বলছে, বুড়ো ধাড়ি হয়ে গেলো,আবার কোলে বসছে- আমি বল্লাম,তোর মেয়েকে ফোন টা দে, সে শুনে হেসেই গড়াগড়ি, ওরে না রে আমার পোষা মোরগটা, দেখ না, ছাদে বসলেই কোলে এসে বসবে!
  • pi | ১৪ জুলাই ২০১৫ ০১:২৭303346
  • মানে এই খবরটা সত্যি হোক, মিথ্যে হোক আমার কিছু বলার নেই। কিন্তু এই যুক্তিটা দেখে হুব্বা হয়ে গেছি। হোমোফোবিয়া কি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে !
  • pi | ১৪ জুলাই ২০১৫ ০১:২৫303344
  • উরিবাবা, এবার পাগল হয়ে যাব ! ঐ রাজনের সাথে নাকি পায়ুকাম করতে চেয়েছিল, না পেরে চোর অপবাদ দিয়েছিল, তো এর থেকে নাকি প্রমাণ হচ্ছে সমকামিতা কত্ত খারাপ।
  • পত্রালিকা পত্রনবীশ | ১৪ জুলাই ২০১৫ ০১:১২303343
  • পশুপাখিরা কেমন করে জানি টের পায়!
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০১:০৮303342
  • আমার ছিল নাপোষা নেড়ি কুকুর। আমি যখন হোস্টেলে চলে গেলাম তখন সেও পনের নম্বর পাড়া ছেড়ে সাঁওতাল পাড়ায় চলে গেল। দূরত্বটা এক মাইল হবে। তা আমি যখনই বাড়ি আসতাম সেও হাজির হত। একবার শরীর খারাপ হওয়াতে হঠাৎ করে চলে এসেছিলাম, তখন ঠিক ছুটির সময় না, মা বলল এখন তোর লালু আর আসবে না। ও মা, ঠিক বিকেল বেলায় সে হাজির।
  • | ১৪ জুলাই ২০১৫ ০০:৫১303341
  • ও আমাদের বাড়িতে পোষা কাকও আছে। ঠিক বাবার না, আমাদের যিনি রান্না করেন,তার বলা যায়। সকালে ডাকাডাকির পর তাকে রান্নাঘরের জানলায় বিস্কিট দিলে তিনি নিয়ে একটু দূরে পেয়ারা গাছে বসেন। রুটি হলেই আবার এসে উপস্থিত হন। হাফ রুটি নিয়ে বিস্কিট টা হেলাফেলাভরে জানলায় ফেরত দিয়ে যান।

    সবার কাছ থেকে রুটি নেন না। বাবা অথবা মাসি এই দুজনই রুটি দেবার অধিকারী। টিনটিন দিতে যাওয়ায় তিনি ক কা করে আপত্তি জানিয়ে পেয়ারা গাছে গিয়ে বসেছিলেন।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০০:২৭303340
  • বাড়িতে লাউমাচা নেই। আর এখন আমাদের বাড়িতে কোনো বড়ো গাছও নেই। কাছাকাছি কোনো বাড়ির গাছে বাসা নিশ্চয়।
  • পত্রালিকা পত্রনবীশ | ১৩ জুলাই ২০১৫ ২৩:৩৯303338
  • কাকেদের কী টাইমিং! সকালে একেবারে ঘড়ি মিলিয়ে আসতো আর এসে যদি দেখতো যে আমরা চা জলখাবার খেতে তখনো বসিনি, কা কা করে বাড়ী মাথায় করতো! "ওরে তোরা কই, তোরা আজ খাবি না? আমাদের দিবি না? সময় হয়ে গেছে তো!" কী করে যে ওরকম কাঁটায় কাঁটায় টাইমিং রাখতো কেজানে!
  • 4z | ১৩ জুলাই ২০১৫ ২৩:২৪303337
  • ড্রাইভারি করতে করতে ফ্ল্যাট হয়ে গেলাম! উফ্ফ
  • Bratin | ১৩ জুলাই ২০১৫ ২১:৫৮303336
  • পাই কে এখন কোথায় পাই?
  • aranya | ১৩ জুলাই ২০১৫ ২১:৫০303335
  • পাই কি দিল্লীতে?
  • pi | ১৩ জুলাই ২০১৫ ২১:১০303334
  • সবচে ভাল গল্প করা যায় কাকেদের সাথে। ঘুঘু আর পায়রারা নিজের মনে বকতে বেশি ভালবাসে। বেড়ালগুলো একটু মেজাজি হয়, মুড থাকলো তো গল্প করলো, নইলে নিজের দুনিয়ায় মজে আছে। তবে গল্প করতেই চাইলে গাছপালারা বেটার। বিশেষ করে অপরাজিতা আর মৌরি।
  • সুমিতা সরকার | ১৩ জুলাই ২০১৫ ২১:০৮303333
  • জানলার ঠিক নিচে কাঁঠালগাছে কাকের বাসায় বংশপরম্পরায় ছানাপোনারা। ডানা গজাতেই প্রথম লক্ষ্য আমার জানলা। প্রথমে অনুরোধের সুরে তারপরে ধমকে খাদ্য দাবী। শীতকালে জানলা বন্ধ থাকলে ঠকাঠক ঠোক্কর। ফলত এখন আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান।
  • | ১৩ জুলাই ২০১৫ ২০:৪৭303332
  • রোজ সকাল সাড়েনটা থেকে দশটার মধ্যে বাড়ির নিমগাছ দুটো বুলবুলি এসে ডাকাডাকি করে। বাবা কয়্কেট ছোট ছোট কলার টুকরো গাছ তলায় রেখে পাহারা দেয়( বেড়ালও ঐসময় বুলবুলিদের দেখতে আসে),ওনারা নীচে নেমে কলা খেয়ে বাবার সঙ্গে সুখ দুঃখের গল্প করে বিদায় নেয়। বাবা সকালে কোথাও যায় না। গেলেও ঐ আধঘন্টা আগে পরে করে নেয়ঃ)
  • Atoz | ১৩ জুলাই ২০১৫ ২০:৪০303331
  • আমাদের বাড়ীতে বেশ কয়েকটা বেড়াল আসতো দুপুরের খাওয়া খেতে, একটা বেড়াল দুধভাত ছাড়া কিছু খেত না, অন্যগুলো মাছটাছ সব খেত। দুধভাত খাওয়া বেড়ালটাকে সবাই বলতো বৈষ্ণব, খুব রোগা ছিল। গতবার গিয়ে দেখি, সে এখন দুধ মাছ সব খায়, আর অত রোগা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত