এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৬ জুলাই ২০১৫ ১৮:২৫303660
  • মহাশ্বেতা দেবী এবং বিজনবাবুর মধ্যে কী হয়েছিল তা জানানোর জন্যে দুজনের একজন বেঁচে নেই। তবে একচুয়ালি কী হয়েছিল, কেন ছেড়ে যাওয়া ইত্যাদি এ নিয়ে যে খুব কৌতুহলী তাও না। পাঠক হিসেবে না পাওয়া টা অন্যখানে। প্ল্যাথের চিঠি পড়ি, বভেয়ার -সার্ত্র ওই লম্বা লম্বা কাব্যময় চিঠিও পাঠকের সম্পদ। এদিকে আমাদের বাংলা যেন সবদিক দিয়েই মাটো। দুজনেই এই নিয়ে কোনো চিঠিচাপাটি লিখেছেন বলে পড়িনি। থাকলে সেই সময়ের দুটো ইন্টেলেকচুয়াল মাইন্ড, তাদের চারপাশের পরিবেশ এসব জানা যেত।

    মানে আরকি, পাঠক হিসেবে হেব্বি স্বার্থপর। যাহা লেখা হইয়া উঠেনা তাহা লইয়া গজল্লা করিয়া কী করিব ? :|
  • সিকি | ১৬ জুলাই ২০১৫ ১৮:১৬303659
  • আজ ফর আ চেঞ্জ সক্কাল সক্কাল সিকিনীকে নিয়ে টুক করে বেরিয়ে পড়লম, প্রথমে লোধি গার্ডেনে খানিক প্রেম কল্লাম, তারপরে দিল্লির রাস্তায় এলোমেলো ঘুরলাম, দুপুরে ভরপেট চাইনিজ খেলাম, এই একটু আগে ফিরলাম। এখন আকাশ কালো করে বিষ্টি আসছে।

    আইডিয়াল ফ্রেঞ্চ লিভ।
  • san | ১৬ জুলাই ২০১৫ ১৮:০৫303658
  • অক্ষদির পোস্ট, বিশেষত লাস্ট প্যারাটা হিট করল
  • de | ১৬ জুলাই ২০১৫ ১৮:০৩303657
  • এই অবসার্ভেশনটা খুবই ঠিক। সেইসঙ্গে এই বোহেমিয়ানিজমের জন্য শক্তি ইঃ রা জীবনে কখনো অপরাধবোধে ভোগেননি - সাম্প্রতিককালে মহাশ্বেতা দেবীকে এই বিষয়ে কথা বলতে গিয়ে যেন অনুতাপ করছেন বা অপরাধবোধে ভুগছেন বলে মনে হয়েছিলো। সেটারও কারণ বোধহয় মায়েদের সম্বন্ধে সামাজিক মাইন্ডসেট।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ১৭:৩৯303656
  • মহাশ্বেতার কথাটা ঠিক শক্তি ব্যাশিংএর উদ্দেশ্যে তুলিনি। মিঠু যে অপ্রাপ্তির কথা বলল, ঠিক সেখান থেকেই লেখা। একটা ক্ষুদ্র অর্থে, আমার বাবা ও তার বন্ধুদের মধ্যেও বাউন্ডুলেপনা (মাইনাস অ্যালকোহলিসম) দেখেছি। ঐ অপ্রাপ্তির লেখা যখন পড়ছিলাম, একটা অত্যন্ত প্রাইভেট অনুভূতির পাব্লিক এক্সপ্রেশন দেখেই এসব মনে হয়েছিল। শক্তির মেয়ে, আমার ঐ বন্ধু যার বাবাও মাঝে মাঝেই উধাও হয়ে যেত কাউকে কিছু না বলে, এদের সবার মধ্যেই ঐ বোহেমিয়ানিজমের প্রতি একটা প্রশ্রয়জাত মুগ্ধতা খেয়াল করেছি। বাবাকে অসম্ভব ভালোবাসার পেছনে ওটাও যেন কাজ করে। কিন্তু মহাশ্বেতার বেলায় ঠিক উল্টো মনে হয়েছিল। মহাশ্বেতা দেরাজে হিসি করতে চাইলে আরো ঠিক কী কী হত বলা মুশকিল।

    এর সাথে এটাও ঠিক শক্তি বা আমার বাবা ও তার বন্ধুরা একেবারে ছেড়ে চলে যায়নি কখনও, সন্তানদের প্রতি অসম্ভব স্নেহ, প্রশ্রয় সবই ছিল। যদিও সে ভালোবাসা তাদের সময় ও সুবিধে বুঝে। হয়ত সেই সময়, সুবিধে, স্পেস পেলে মহাশ্বেতাকেও একেবারে ছেড়ে যেতে হতনা।
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ১৭:৩৭303655
  • আরে বোধি দা যে, দিন কাল কেমন কাটছে ?
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১৭:৩৫303654
  • না। জীবনে এত ওষুধ খেয়েছি যে ঘুমের ওষুধের হ্যাবিট আর চাই না।
  • potke | ১৬ জুলাই ২০১৫ ১৭:৩২303653
  • আইএস আই লুরু ক্যাম্পাসে এক ভদ্রলোক দেখি আমার সাথে তেড়ে বাংলা বলছেন, কিছুক্ষন বাদে জান্তে পারলাম উনি তেলগু!

    #অভ্যু
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ১৭:২৭303652
  • ইয়ে মানে আমি কিছু না খেয়েই অক্লান্ত ভাবে ঘুয়িয়ে থাকি
  • apps | ১৬ জুলাই ২০১৫ ১৭:২২303651
  • তিনিই জ্বরে ভুগছেন তিনদিন হলো. কে এক এজিপেজি কম্পাউন্ডার এসে বলে গেছে নার্সিং হোমে দিন. তাতেই কাল চাপ নিয়ে ফেলেছিলুম. বৃষ্টি বাদলায় মফঃস্বলে ডাক্তার পাওয়া, বিশেষত কল দিয়ে আনা, এখনও খুব চাপের.
  • h | ১৬ জুলাই ২০১৫ ১৭:১৭303650
  • এটা সত্যি সুন্দর একটা খবর। অ্যাপস এর ঠাকুমা ক্লিয়ারলি রকস।
  • apps | ১৬ জুলাই ২০১৫ ১৭:১৬303649
  • আমার ঠাকুমার বয়স একানব্বই. দিব্যি সুস্থ সবল হেঁটে চলে বেড়ায়. তেরো সাল অবধি রান্না বান্নাও করেছে, বড়ি দিয়েছে. এখনও পেট খারাপ জ্বর জারি ছাড়া বড় একটা অসুবিধে নেই. ও হ্যা নমিনাল ডোজে এমলোডিপিন খায়. ব্যাস.
  • h | ১৬ জুলাই ২০১৫ ১৭:১৪303648
  • আমি পটাং কে ক দিয়ে রাখলাম। তাড়াতাড়ি মরা, উইদাউট দ্য স্টুপিড এফর্ট অফ সুই সাইড ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। আমি হাগু করব আর কেয়ারর এসে পরিষ্কার করবে, এ মানে কল্পনার বাইরে। আর পটাং যেন আপিসে আসে, যদি বৌ এক্ষট্রা কিসু পায়, বসন্তের গান ছাড়া কি ই বা দিয়ে গেনু ;-)
  • Ekak | ১৬ জুলাই ২০১৫ ১৭:০৯303647
  • মানুষের গড় আয়ু বাড়ছে তো। আর কদিন বাদে নব্বুই একশ অবধি বেঁচে থাকা কমন হয়ে যাবে। যদি না পটাং করে ক্যান্সার ধরে পরে বা রাস্তা পেরুবার সময় বাস চেপ্টে ডোনাল্ড ডাক করে দেয়।
  • | ১৬ জুলাই ২০১৫ ১৭:০৬303645
  • বাব্বা এরা কি কটিন সব ওসুদ খায়! এইটুকুনি বেনাড্রিল খেলেই আমি এলা নটা অবধি ঘুমাই।
  • | ১৬ জুলাই ২০১৫ ১৭:০৬303646
  • বাব্বা এরা কি কটিন সব ওসুদ খায়! এইটুকুনি বেনাড্রিল খেলেই আমি এলা নটা অবধি ঘুমাই।
  • I | ১৬ জুলাই ২০১৫ ১৬:৫৬303644
  • কিকি কেন দেবে? লোনাজেপামের কাছে চাইতে কী হয়?
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১৬:৫৪303643
  • কিকি একটু ঘুম আমায় দিও।সারাদিন খেটেও অর্ধেক রাত জেগে থাকি।
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ১৬:২৫303642
  • অরে কিকি যে?
  • kiki | ১৬ জুলাই ২০১৫ ১৫:৩১303641
  • এই তো............. তবে............... কিন্তু এটা ক্যাডা?

    যাগ্গে ঘুমুর টাইম।
  • kiki | ১৬ জুলাই ২০১৫ ১৫:৩০303640
  • সেদিন বনফুলের একটা লেখায় দেখলুম পঞ্চাশ বছরকে বার্ধক্যের শেষ পর্যায় বলছে, আরো বেশ কিছু লেখায় দেখেছি চল্লিশকে বার্ধক্যের মাঝপথ বলে, কি মরে যেতে ইচ্ছে করে এসব দেখলে!!!

    আর আমি আবার এক প্যারাও দশদিনে পড়তে পারছি না।ঃ((((((((((

    অবশ্য কবেই বা পড়াশুনা আমার দ্বারা হত!!
  • সুশ্রুত সরখেল | ১৬ জুলাই ২০১৫ ১৫:২৯303639
  • এবং ঘুমোলে ক্যালোরি খরচা হয়ে ব্যায়ামের কাজও হয়।
  • kiki | ১৬ জুলাই ২০১৫ ১৫:২৭303638
  • আমি শুধু পরে পরে ঘুমুতে চাই। কিন্তু অত্যন্ত বেগুন হবার জন্য সেটা ও ক্ষেউ মেনে নেয় না। অথচ ঘুমুলে কারোর ক্ষতি তো হয় না উল্টে অনেক বেফালতু ঝামেলা এড়ানো যায়। এটাও কাউকে বোঝাতে পারলুম না। হায়! দুঃখুর চোটে আরেকটু ঘুমিয়ে আসি।
  • h | ১৬ জুলাই ২০১৫ ১৩:৩০303637
  • সালা দমু কি জালি, তুমি আশো কবার, আর এলে তো কোন্নগর।

    বইয়ের নেশাতেই মূলতঃ এখানে অনেকের সঙ্গে আলাপ হয়েছিল। তবে আই গেস উই হ্যাভ মুভ্ড অন। এখন আমি কিসুই পড়ি না। সম্পূর্ণ রাম ছাগল এর জীবন।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ১২:১৯303636
  • থ্যাম্বস আপ টু একক।
  • Ekak | ১৬ জুলাই ২০১৫ ১২:১৫303635
  • আশেপাশের কাওকেই বিন্দুমাত্র না খুঁচিয়ে, কিভাবে পাগলামি করা সম্ভব ? বাওয়াল দিলে যে শরীরে -মনে ফুর্তি হয় এতো জানা কথা। সুনীল কোনকালেই সেরকম বাওয়ালবাজ ছিলেন না। যার যেমন নেচার। এখন শক্তি যাদের গায়ে পড়েছেন মাল খেয়ে তাদের উচিত ছিল দু ঘা দেওয়া। দেয়নি কেন। শক্তি তো সেয়ানা পাবলিক ছিলেন। চেপে ধরলেই আইপিএস অফিসার দের নাম নিতেন। এরকম লোক কে পাল্টা বাওয়াল দেওয়া পাঠকের কর্তব্য। ব্যক্তিপুজো করতে কেও বলেনি তো।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ১২:১৩303634
  • হ্যাঁ রে আমিই সেই। অহম ব্রহ্মাস্মি।
    কুমুদি আমি ওটা সতের তারিখে এক জনকে করে খাওয়াবো, ভাবলাম তার আগে যদি একটা সেকেন্ড ওপিনিয়ন পাই :)
  • san | ১৬ জুলাই ২০১৫ ১২:১০303633
  • তুমি ঠিক করলে ? অভ্যুদা তুমিই কি সেই ?
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ১২:০৮303631
  • আমি অন্ততঃ ২০০৪৫ সাল পর্যন্ত বেঁচে থাকব ঠিক করেছি। কিন্তু তদ্দিন কি গুরু টিঁকবে?
  • san | ১৬ জুলাই ২০১৫ ১২:০৮303632
  • কুমুদি একমত। আমি শুধু বোহেমিয়ান জীবনযাত্রা নিয়ে লিখলাম। অসভ্যতা/ বিরক্ত করা তো অফেন্স, সেটা সমর্থন করি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত