এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৭303721
  • ইন্দোদাদা বেড়ালের কাবাব খাবার মতলব কর্ছে
  • I | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৫303719
  • না, গল্প বাদ দিয়ে। বাস্তবে?
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৪303718
  • মাণিক বন্দ্যোর এক গল্পে বেড়ালের মাংস রান্নার একটা উল্লেখ আছে, সম্ভতঃ পেঁয়াজ আর লঙ্কা ছিল রেসিপিতে।
  • একক | ১৬ জুলাই ২০১৫ ২৩:০২303717
  • "name: Bratin mail: country:

    IP Address : 122.79.36.147 (*) Date:16 Jul 2015 -- 09:40 PM

    বোহেমিয়ান হবার নেসেসারী আর সাফিসিয়েন্ট কন্ডিশন গুলো কী কী? ঃ))"

    একটাই কন্ডিশন। প্রচন্ড কারিয়ারিস্ট হতে হবে :) সব কারিয়ারিস্ট বহেমিয়ান না কিন্তু সাকসেসফুল বহেমিয়ান রা কেরিয়ারিস্ট। আমরা যাদের নাম মিডিয়ার দৌলতে জানতে পারি তাঁরা টু সাম এক্সটেন্ট সাকসেসফুল না হলে জানতেই পারতুম না।

    পাশের বাড়ির কাকু, এমনি এমনি নিরুদ্দেশে ঘুইরা ব্যারায়, লেখে না আঁকে না, কোনো কামেরই না ..........তাকে লোকে কর্মচোরা পরগাছা বলবে, বোহেমিয়ান না। কাজেই বোহেমিয়ান হওয়াও বড় কঠিন রে দাদা :((
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:০১303716
  • আরে আমার জানা এক ঠাকুমাস্থানীয়ের এক ভাইপো ছিলেন, তিনি বিয়ে থা করে সংসার শুরু করেন আজ থেকে প্রায় ৬০/৭০ বছর আগে। সেই দম্পতির একটিমাত্র কন্যা ছাড়া আর কিছু হয়নি। আর একটি সন্তানের জন্য প্রচুর ওষুধ বিশুধ তাবিজ কবচ সাধু টাধু আনা সব চেষ্টাই তেনারা করেছিলেন, নো রেজাল্ট।
  • I | ১৬ জুলাই ২০১৫ ২৩:০০303715
  • ম্যাও শুনে মনে এল। মানুষ এতরকম মাংস খায়,বেড়ালের মাংস কেউ কোনোদিন খেয়েছে?
  • kk | ১৬ জুলাই ২০১৫ ২২:৫৯303714
  • সরলের পরেই গোলগাল কথাটা আসে। রোগা হলে কক্ষণো সরল হওয়া যায়না। বাদে সরলগাছ।
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২২:৫৭303713
  • আসল কথাটা কয়েছেন একক। ম্যাওটি অন্যে সামলালে সব হ্যাপা অন্যে ঘাড়ে নিলে মনের সুখে বোহেমিয়ানি করা যায়। নিজের ঘাড়ে সর্বক্ষতির সম্ভাবনাটি থাকলে অথবা পিঠের উপরে ক্ষতিটি হ্যাপাটি পড়ার ব্যবস্থা থাকলে তখন বোঝা যাবে কত ধানে কত তন্ডুল। ঃ-)
  • I | ১৬ জুলাই ২০১৫ ২২:৫৬303712
  • হনুটা কী মিথ্যুক! গাদাগাদা বই পচ্ছে, অথচ বলে নাকি আজকাল আর পড়া হয় না। ডমডিডিকে রোগামতো সোজাসরল পেয়ে যানয়তাই বুঝিয়ে ছেড়েছে।
  • I | ১৬ জুলাই ২০১৫ ২২:৫৫303711
  • আমি এক্খুনি ডমডিডির লাইনটে লিখতে যাচ্ছিলাম।
  • h | ১৬ জুলাই ২০১৫ ২২:৫৩303710
  • কিন্তু আমি তো বিয়ে করার আগে বুঝি ই নি যে আমি এত ইন্টেলেকচুয়াল, কালে কালে 'বড়' ইন্টেলেকচুয়াল ও হয়ে গেলাম। তবে আমার বৌ এর অভিজ্ঞতা টা অবশ্য আশা করা যায় সম্পূর্ণ উল্টো ;-)
  • | ১৬ জুলাই ২০১৫ ২২:৪৮303709
  • কোন মহিলার একের বেশী সন্তান না হলে তাকে কাকবন্ধ্যা বলা হত।
  • apps | ১৬ জুলাই ২০১৫ ২২:৪৩303708
  • হ্যা অবশ্যই ন্যাচারাল ছাড়া অন্যান্য মেথড মানে পিল কন্ডোম কপার টি জাতীয় সস্তায় পুষ্টিকর ব্যাপার যেগুলো সরকারি হাসপাতালে বিলি করা হয় সেগুলো সত্তরের দশকেই চালু হয়েছে. তুমি যদি যুগ বলতে শুধু এটা বুঝিয়ে থাকো তবে দ্বিমতের জায়গা নেই.
  • | ১৬ জুলাই ২০১৫ ২২:৪০303707
  • এই প্রসঙ্গে মনে এলো, আজ থেকে ৬৫-৭০বছর আগে একটিমাত্র সন্তান হলে লোকে তাকে প্রায় বন্ধ্যা বলেই মনে করতো।
    শুনেছি যে তারা কোনো সতর্কতা অবলম্বন না করলেও তাদের আর সন্তান হয় নি।
  • apps | ১৬ জুলাই ২০১৫ ২২:৩৬303706
  • ওফ তুমি জানো না বলতে চাইনি. নিজেই ক্লিয়ার করতে চাইছি. যারা হিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করে তারা এটা স্পষ্ট করতে পারবে হয়ত. সত্যিই তো বার্থ কন্ট্রোল একটা মাইলস্টোন, অন্তত পাবলিক হেলথে, একটা নির্দিষ্ট আর্থসামাজিক পরিসরে সচেতনতার প্রসার কতখানি ঘটানো গেল সেটা যে যে বিষয় গুলো দিয়ে এ দেশে মাপা হয় তার মধ্যে বার্থ কন্ট্রোল একটা.
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ২২:৩৩303705
  • এছাড়াও বার্থ কন্ট্রোলের আরেকটা টুল হল কন্ডোম। আমি যদ্দুর জানি, কন্ডোমের মাস প্রোডাকশনের সঙ্গে রাবার আবিষ্কারের একটা সম্পর্ক আছে। রবার আমেরিকায় আবিষ্কার হয়, আর বড়ো স্কেলে রবার ফ্যাক্টরি ১৮৫০ এর পরে চালু হয়। ইউরোপ আমেরিকায় তখন কন্ডোম পাওয়া যেত, যেজন্য এখনও আমেরিকায় কন্ডোমের চালু নাম রবার।

    ভারতবর্ষে অত আগে বোধহয় প্রচলন ছিলনা। সরকার সুলভে বিতরণের আগে বোধহয় চালুও ছিলনা। কিন্তু সে তো স্বাধীনতার পরে, ওই ৬০ এর দশকই হওয়া উচিত। কিন্তু এই বিষয়ে আমি ডিটেল জানিনা। তার আগে পাওয়া যেত হতেই পারে। নেটে ডিটেল পাওয়া যাবে নিশ্চয়ই।
  • | ১৬ জুলাই ২০১৫ ২২:২৯303704
  • হ্যাঁ, অতুলপ্রসাদ নিজের কাজিন কে বিয়ে করেছিলেন। পরে মা আবার কবির জীবনে ফিরে এসেছিলেন। মা আর স্ত্রীর বনিবনা হতো না কিন্তু আমার বক্তব্য হলো মা সেই আমলে নিজের জীবন বেছে নেবার সাহস দেখিয়েছিলেন সেটা একটা দৃষ্টান্ত বইকি।
  • I | ১৬ জুলাই ২০১৫ ২২:২৮303703
  • ছেলে হোন বা মেয়ে, ইন্টেলেকচুয়াল হলে বিয়ে না করাই ভালো। বিয়ে করলেও ছানাপোনা না আনা ভালো। নয়তো মুখ বুজে আপোষ করে যেতে হবে, যেমন বিষ্ণু দে'র বৌ করতেন। এবং তা নিয়ে কোনো ক্ষোভ নাকি পোষণ করতেন না।
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ২২:২৭303702
  • হতেই পারে। আমি তো জানিনা ই বললাম। :-)
  • apps | ১৬ জুলাই ২০১৫ ২২:২৪303701
  • এমনি বললাম.
    বেশ 70 এর দশক ধরে নিলাম. উদাহরণ দেই. একজনের বিয়ে হয়েছিল 1942 এ. তার সন্তান দুটি. আরেকজনের 1939 এ. তার বারোটি. 42 এ যাদের বিয়ে সেই দম্পতিকে প্রশ্ন করা হয়েছিল বছর দশেক আগে- তোমাদের আর বাচ্চা হলো না কেন. উত্তরে তারা পোপ স্বীকৃত ক্যালেন্ডার ও উইথদ্রয়াল মেথড সম্পর্কে জানিয়েছিল. সুতরাং বার্থ কন্ট্রোল কে যুগ দিয়ে ব্যাখ্যা না করাই ভালো. ওটা দীর্ঘদিন যাবৎ স্রেফ এওয়ারনেস এর বিষয় ছিল ও আছে.
  • I | ১৬ জুলাই ২০১৫ ২২:২২303700
  • অতুলপ্রসাদ তো শুনেছি মাকে ভালবাসতেন বলে বৌ ছেড়ে চলে যান। শ্বাশুড়ী-বৌমা'র একদম বনিবনা হত না নাকি। আমার সোর্স অবশ্য সুধীর চক্রবর্তী। অতুলপ্রসাদ ও ওঁর স্ত্রী মামাতো-পিসতুতো ভাইবোন ছিলেন না?
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ২২:০৮303699
  • বার্থ কন্ট্রোল পিল তো মোটামুটি ১৯৬০ এর দশকে চালু হয়। সেটাও তেমন সফিস্টিকেটেড ছিলনা। মনে হয় ৭০ এর দশক থেকে আধুনিক বার্থ কন্ট্রোলের সূচনা। (সাল-তারিখ গুলো একটু এদিক-ওদিক হতে পারে)।

    স্বর্ণকুমারী দেবীর কি ছিল, আমি জানিনা।
  • apps | ১৬ জুলাই ২০১৫ ২২:০৪303698
  • মামুর কথা শুনে দুটো পসনো মাথায় এলো.
    বার্থ কন্ট্রোলের যুগ টা এদেশে ঠিক কবে থেকে শুরু হয়েছে?
    স্বর্ণকুমারীর যে সেকেনডারি ইনফার্তিলিতি ছিল না তার শীয়রিটি কোথায়?
  • I | ১৬ জুলাই ২০১৫ ২১:৫৮303697
  • বাউলের চরণদাসী পড়তে পারো-লীনা চাকি।
  • সিকি | ১৬ জুলাই ২০১৫ ২১:৫৬303694
  • কীসে লিখছো? অভ্র না গুচ?
  • san | ১৬ জুলাই ২০১৫ ২১:৫৬303695
  • নিজের পরিচয় / সাধন সঙ্গিনী বিষয়ে -
    শক্তিনাথ ঝা-র বোধ হয় এই নিয়ে কাজ আছে কিছু - কেউ লিখবেন নাকি ?
  • | ১৬ জুলাই ২০১৫ ২১:৫৪303693
  • জানি তো, লিখতে পারলাম নাঃ(
  • সিকি | ১৬ জুলাই ২০১৫ ২১:৫২303692
  • ব্রাক্ষ্ম না, ব্রাহ্ম।
  • | ১৬ জুলাই ২০১৫ ২১:৪০303690
  • ঐ সময়ের অন্য একজনের কথা মনে পড়লো।অতুলপ্রসাদ সেনের মা হেমন্তশশী- ব্রাক্ষ্ম সমাজের একজন প্রগতিশীল মহিলা। দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, অতুলপ্রসাদ মার এই 'অন্যায়' ক্ষমা করতে পারেন নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত