এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০২ আগস্ট ২০১২ ১২:২২30390
  • তীজটা কি আমাদের ঝুলন? ঝুলনও হয় শ্রাবণ পূর্ণিমায়, তীজও তাই।
  • siki | ০২ আগস্ট ২০১২ ১২:২১30389
  • কিকিকেও কান ধরে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিই। একটা প্যারা পড়েই নাও না।

    আমি ইদানিং মুগ্ধতার চরম সীমা অতিক্রম করে যাচ্ছি :)
  • kiki | ০২ আগস্ট ২০১২ ১২:২০30386
  • এইরে! যাগ্গে।ঃ)
  • | ০২ আগস্ট ২০১২ ১২:২০30387
  • এই মরেচে! না না আমি সিগন্যালের ক্যারিয়ার হতে পারব না।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১২:২০30388
  • তীজ হচ্ছে শ্রাবণ মাসে শিব পার্বতীর বিয়ে উপলক্ষ্যে মহিলাদের উৎসব। পুজোটুজো কী করে জানিনা তবে এদের মত করে ফাস্ট (উপোস) করে, মানে সেই উপোস যাতে উপোসের চেয়ে খাওয়া বেশী, বিবাহিত মেয়েরা সব সেজেগুজে (সে বিকট সাজ, বিয়েবাড়ীর মত) এক জায়গায় হয়ে গানটান গায়, পার্কে বাগানে ঝুলা মানে দোলা টাঙায় (গান অনুযায়ী আমওয়া কে ঝুলে মানে আমের গাছে দোলা টাঙানোর কথা) আর খায়।
    হিসেব মত বোধহয় মূল উৎসব তিনদিনের কিন্তু এখানে সারামাসই বিভিন্ন ক্লাব বা মহিলাদের এর ওর বাড়িতে তীজ চলে, তীজের নেমন্তন্ন সেই বিজয়ার মত!
  • kiki | ০২ আগস্ট ২০১২ ১২:১৯30385
  • না আমি পড়িনা। বালা আর গুচর ভাট ছাড়া আর কিছুই পড়িনা।সত্যের খাতিরে কয়ে দিয়ে গেলুম। এমনকি ব্লগ আর টই ও খামচে খুমচে পড়ি। তা সে তোমরা যাই মনে করো না কেন! ঐ জন্যই বোধায় হনুকে হিংসে করি। বাপরে বাপ! বলেই গেলুম। হনু রাগ করোনা প্লিজ। আর কিছু যদি বলো ও তবে সেটা সোজা ভাষায় প্লিজ। আর ইগনোরালে ঝামেলা মিটলো।
  • h | ০২ আগস্ট ২০১২ ১২:১৮30384
  • ব্ল্রী ঃ ওটা ওজন নিয়ে বলা নয় ;-)
    অক্ষ এমন করছে যেন দেখা না হওয়াতে গাল কিসু কম দিয়েছেঃ-)
    এককঃলক্ষ্মীর পাঁচালি পড়তে বলে অন্যায় করেছো এটা আমি কোথায় বল্লাম মাইরি?
    কিকিঃ - কি বলবো বলো? ও ঠিক আছে। কোনো ব্যাপার না।
    শ্রাবণীদি ঃ তুমি যা লিখেছো আমি যদি বুঝে না থাকি খুব স্বাভাবিক ভাবেই আমি যা লিখেছি তুমি বুঝবে না মাইরি ঃ-) চাপ নেই। তবে, এগ্রিড অভ্যেস ইত্যাদি বড় ব্যাপার।

    আমি কথা বল্লেই সকলে ভাবে ঝগড়া করছি মাইরি, কি বন্ধুত্ত্ব পূর্ণ ইমেজ মাইরি। অসীম সম্ভাবনাময়।
  • san | ০২ আগস্ট ২০১২ ১২:১৭30383
  • হ্যাঁ সে ফুটলং পাউঁরুটি হলেও পরেন ঠিকই
  • kiki | ০২ আগস্ট ২০১২ ১২:১৬30382
  • তীজ জানলে বাংলায় লিখে দিয়ে যেও প্লিজ।
    (কাঁচুমাচু স্মাইলী)
  • | ০২ আগস্ট ২০১২ ১২:১৫30377
  • :-)))))))))))))
    ওরে বাবারে,'অনেকেই' না রে ভাই একক, এখানে সবাই কিছু না কিছু 'পরেন', নাহলে এতদিনে অবসিনিটির দায়ে জেলে চলে যেতেন।
  • | ০২ আগস্ট ২০১২ ১২:১৫30378
  • হ্যাঁ। হোক হোক। গুছিয়ে।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১২:১৫30380
  • আমি ঘুমোতে চলে গেছি।
  • san | ০২ আগস্ট ২০১২ ১২:১৫30381
  • এদিকে আমি লক্ষ্মীর পাঁচালি শুনিনি কিন্তু তীজ জানি ঃ-) আহা কেমন সর্বভারতীয় হয়ে উঠেছি
  • siki | ০২ আগস্ট ২০১২ ১২:১৪30376
  • শুধুই শব্দ যাবে? সিগন্যাল যাবে না?
  • san | ০২ আগস্ট ২০১২ ১২:১৩30375
  • এই না না। অক্ষদি প্লিজ সীমিত শব্দগুচ্ছ এখানেই দাও। কদ্দিন বোধিদা-অক্ষদির তক্কাতক্কি পড়িনি।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১২:১২30374
  • এতো দেখি সংক্রামক ব্যাধি! লক্ষ্মীর পাঁচালি নিয়ে কোনো আঘাত পাইনি! মাক্কালির্দিব্বি।

    নাহ্‌ আমি বরং ঘুমোতেই যাই। তীজ কি আর জানা হলনা।
  • | ০২ আগস্ট ২০১২ ১২:০৯30373
  • হ্যাঁ হ্যাঁ একদম। হনু নিশ্চয় জানে যে দূত অবধ্য, কাজেই তুমি নির্ভয়ে আমাকে পাস করে দাও সীমিত শব্দগুচ্ছ।
  • একক | ০২ আগস্ট ২০১২ ১২:০৮30372
  • এইচ

    প্রথমত আমি বিদেশী ভাষা বেশি জানিনে। শেখার খুব ইচ্ছে কিন্তু ওই যা হয় জীবিকার ঘানি ঠেলতে গিয়ে মদের সবার এক গপ্পো।
    আর কোনো লেখা কেও পরেনি মানে জীবন বৃথা এটা আমিও মনে করিনা। দিনের শেষে মানুষটা কতটা ইন্টারেস্টিং এটাই ম্যাটার। আমি লক্ষীর পাঁচালি নিয়ে অমন লিখেছিলুম তাতে কেও আঘাত পেয়ে থাকলে আমি দুঃক্ষিত।
    "পড়ে কি হবে " এসব যারা বলে বলুক। পড়ে মস্তি পাই তাই পরি। ব্যাস। :) আর সেই নিয়ে কথা বলি যদি কারো কাছ থেকে নতুন কিছু জানা যায় সেই জন্যে। এখানেও তো অনেকেই দেখি পরেন।

    যদিও পুরনো টই তে যেরকম সাহিত্য নিয়ে আগ্রহ দেখেছি ( গুরু তে লেখার অনেকে আগে থেকেই শুধু পড়ে যেতুম) এখন সেটা দেখিনা। কেন জানিনা। আগেকার অনেক টই এর আলোচনা পুরো খনি। হোয়াট এত্রাক্তেদ মি টু দিস গ্রুপ।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১২:০৬30370
  • দ, হনুর সাথে দেখা হলে, কিছু নির্বাচিত শব্দগুচ্ছ আমার তরফ থেকে দান করতে পারবে কি? সীমিত শব্দগুচ্ছই।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১২:০৬30371
  • বোধি, ভালো করে দ্যাখো, আমি অনুবাদ সম্বন্ধে এখনো কোনো মতামত দিইনি, শুধু ছেলেবেলার একখানা অভ্যেসের কথা বলেছি, শুকতারার (না কিশোর ভারতী?) প্রথম গল্প ছেড়ে যেতাম!:)
  • a x | ০২ আগস্ট ২০১২ ১২:০৫30368
  • যাহ্‌ আমি ভাবলাম ফাইনালি ব্রতীনের কোনো এক লিস্টে আমাকে ভেবে চিন্তেই বাদ রেখেছে।
    উচ্চাশা।
  • ব্র্বী | ০২ আগস্ট ২০১২ ১২:০৫30369
  • ব-বাবুর মতো ইউনিভার্সাল ফ্রেটার্নিটির আদর্শে উদ্বুদ্ধ মানুষ বোধ হয় খুব কম আছেন।
  • a x | ০২ আগস্ট ২০১২ ১২:০২30366
  • হনু, তোমার ইন্টেরেস্ট বা তার সীমা নিয়ে কিছু ভেবে ওটা লিখিনি। যখন তর্ক হয়েছিল তখন নিশির অন্য নাম ছিল। যাউগ্গিয়া।
  • | ০২ আগস্ট ২০১২ ১২:০২30367
  • ওহো সরি দ।

    এই রে, অক্ষ দা,রিমি আর দে বাদ গেছে। আরো তিন পিস ভগ্নী।

    হাঁটুর বয়েসী কিকি, কী বলে? ঃ))
  • | ০২ আগস্ট ২০১২ ১২:০১30365
  • উঃ হনু। সেইই অসংশোধনযোগ্য হনু!
    কিন্তু এইবারে হনুর সাথে একটু অফলাইন আলুচনার জন্য আমার মুখ চুলকাচ্ছে।
  • kiki | ০২ আগস্ট ২০১২ ১২:০০30363
  • মাঝে মাঝে হনুকে কেমং অহংকারী লাগে।

    এই কাউকে অহংকারী লাগলেই বাজে লাগে, অথচ কেন লাগবে তার উত্তর খুঁজে পাইনে।
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১২:০০30364
  • এই gacela, সরি।
    gacelle লিখে বসে রয়েছি।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১১:৫৯30360
  • আমাকে কোনো ভাই একটু ঐ কালকের গানটা খুঁজে দিক, কাল খুব শোনার মুড হয়েছিল (সমস্ত হিন্দি বর্ষার গান শুনছিলাম) কিন্তু পেলাম না, মনে হয় মুখড়ার লিরিকসে কিছু ভুল বলছি, তাই পাচ্ছিনা!
    অব কে বরস বরসাত কে হর বাত মে হ্যয় বাত কোই (শুরুটা অন্য কিছুও হতে পারে)।

    নয়ডায় নতুন কী একটা ক্যালকাটা কুইজিন না কী খুলছে, ৬৩ তে অ্যাড্রেস দিয়েছে, এখন শুধু হোম ডেলিভারী।

    তবে দাম দেখে আমার মনে হয় চলবেনা, ওহ ক্যাল টাইপের দাম, তার জন্যে লোকে ওহ ক্যালেই যাবে!
  • siki | ০২ আগস্ট ২০১২ ১১:৫৯30361
  • ভেউ ভেউ।

    মে জুন জুলাইয়ের শুখামরশুমের শেষে আগস্ট থেকে হলিডে সিজন শুরু হল সবে। আর এখনই আমি নেই। ছুটি নেই।

    অবিশ্যি রমজানের শেষে দুদিন ছুটি দেবে বলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত