এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১৩:৪৩303930
  • ঃ)) সপ্তাহ দুয়েক আগে ব্যাঙাচি আর আরো কিছু ছেলেকে একটি গার্লস স্কুলে পাঠানো হবে ইন্টার্স্কুল ফেস্টে নিজের স্কুলকে প্রতিনিধিত্ব করতে। প্রথমে জানা যায় নি যে গার্ল্স স্কুলে যেতে হবে, যেদিন যেতে হবে তার আগেরদিন জানা গেছে বল্ডউইন গার্লসে যেতে হবে। প্রথমে নিজের স্কুলে যেতে হবে, সেখান থেকে স্কুল বাসে করে বল্ডউইন গার্লস নিয়ে যাবে স্কুল থেকে। আগেরদিন সন্ধ্যাবেলা দেখি ব্যাঙাচির মুখচোখ বেশ অন্যরকম। হল অ্যান্ড নাইট থেকে অ্যালজেব্রা কষতে দিলেও আপত্তি করছে না। অংক করতে করতে একবার বেশ ভয় ভয় গলায় জিজ্ঞেস করল "মেয়েরা কি খুব হাসবে?" আমি বললাম "কেন? হাসবে কেন?" বলল "কোনো কিছু যদি ভুল উত্তর দিই, তাহলে কি খুব হাসে ওরা? আমাকে কেভিন বলেছে, "মেয়েরা খুব হাসে। সবকিছুতেই হাসে। ঠিক বললেও হাসে। আর ভুল বললে এত হাসে যে থামে না।" আহারে, পেটেরই তো ছেলে। মিইয়ে যাওয়া মুখটা দেখে খুব মায়া হল। এত মায়া হল যে অ্যাদ্দিনের পুরুষজাতির প্রতি বিদ্বেষ ইত্যাদি ভুলেই গেলাম। একটু সাহস দিলুম।
    পরের দিন সকালে দেখি বাথরুম থেকে বেরোল মাথার চুলে তেল দিয়ে ভালো করে ভিজিয়ে। অন্য দিন সকালে ঐ চুল বসাতে আমার প্রাণ বেরিয়ে যায়, কিছুতেই চুলে তেল দেয় না, নিজে আঁচড়ায়ও না। আঙুল দিয়ে খাড়া করে স্পাইক চুল বানানোর চেষ্টা করে। কিন্তু এইদিন দেখি তেল-জল দিয়ে চুলগুলো সাপটে বসিয়েছে নিজেই। আমি হ্যা হ্যা করে হেসে ফেলায় খুব লজ্জা পেল। তারপর খুব গম্ভীরভাবে বলল "তুমি আমার নিজের মা হয়েই যদি এত হাস, তাহলে অন্যরা তো হাসবেই।" খুব গম্ভীরমুখে পাশে বসে অটোয় করে স্কুলে যাওয়া হল। জিগালুম, "অত কী ভাবছিস গোমড়ামুখে? মেয়েরা কেন হাসে? ভয় করছে?" এটা জিগানোয় খুবই রেগে গেছিল, বলল "চুপ কর। সবসময় আমাকে বিরক্ত কোরো না।"
  • Bratin | ১৭ জুলাই ২০১৫ ১৩:৪১303929
  • নায়িকা রা রিটায়ার করে। পোসেনজিত ভুলব্জাল সিনেমা করে যায়
  • de | ১৭ জুলাই ২০১৫ ১৩:৪০303928
  • মামুর সিনিমার লিং দাও কেউ - একটু দেখি। মিঠু মামুকে কনগ্রা!!
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১৩:৩৭303926
  • ছবি আঁকবে হুতো
  • Brain | ১৭ জুলাই ২০১৫ ১৩:৩৭303927
  • নায়ক দের যেখানে হোক মানিয়ে যাবে।
  • Ekak | ১৭ জুলাই ২০১৫ ১৩:৩১303925
  • ব্যাংদি কি নিজেই প্লুটো চলে গেলে ? ফোন এ পাচ্ছিনা
  • সিকি | ১৭ জুলাই ২০১৫ ১৩:২৬303923
  • ডায়ানা পামারকে অত কাছ থেকে দেখেও যদি গুরাণ গ্লোবাল ওয়ার্মিং বুঝতে না পারে ...
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১৩:২৬303924
  • ছবি এঁকে দে তাহলে।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১৩:২৩303922
  • আহা এই প্রশ্নগুলো টইয়ের জন্যে তোলা থাক। এখন আমরা ফ্রগদিকে হেল্প করছি।

    আরেকটা আইডিয়া। পৃথিবীর এমাথা থেকে ওমাথা একটা সুড়ঙ্গ কাটা হয়েছে (ব্যাঙ্গালোর থেকে নিউইয়র্ক)। সেই সুড়ঙ্গে একটা কোচ বসানো হয়েছে সেটা জ্বালানি ছাড়াই এপার ওপার করছে (সরল দোলগতিতে)। প্রথম রাইডে ব্যাঙ্গালোরের কিছু স্কুলের ছেলেকে নেওয়া হয়েছে। সেইখানে তারা সাংবাদিকদের ফাণ্ডা ক্লিয়ার করছে ইন্টারভিউ দেওয়ার নামে। বা সেখানে এই ডকু সিনেমার ইন্টারভিউ হচ্ছে।
  • sch | ১৭ জুলাই ২০১৫ ১৩:১৭303921
  • সিঙ্গুরের চাষির ছেলে কি এইসব স্কুলে পড়া আফোর্ড করতে পারবে? ফিনান্সিয়ালি?
  • SC | ১৭ জুলাই ২০১৫ ১৩:১৬303920
  • আমি কিন্তু এর পরে এই অমোঘ প্রশ্নটা ছুঁড়ে দেব, যদি না আগে কেউ করে থাকে:
    সিঙ্গুরের চাষীর ছেলে কি করে প্রজেক্ট টা করবে?

    তবে সিরিউস্লি, এসব প্রজেক্ট করে কোনো লাভ হয় কি?
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১৩:০৯303919
  • ব্যাঙদিকে তখন আমরা লি ফ্ক বলে ডাকব।

    যদি এগুলো পছন্দ নয়, তবে বলো ওর মামা ডকু মুভি বানাচ্ছে অন গ্লোবাল ওয়ার্মিং। ছেলেমেয়েরা কেমন কি জানে সেটা বোঝার জন্যে স্কুলে এসে ইন্টারভিউ নিচ্ছে আর বিদ্যের দৌড় দেখার জন্যে প্রশ্ন করছে। প্রযোজকের নাম ঈশান খান।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১৩:০৪303918
  • দে, ঃ) ছেলের বাপের দ্বারাও হয় না গো।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৫৬303917
  • ঃ) গুলে খাবে বলে তো মনে হয় না।
  • sch | ১৭ জুলাই ২০১৫ ১২:৫৪303915
  • ওই জন্যে ক্রিকেটের আইডিয়া দিলুম। অনেক ছবি পাবেন। কিন্তু effect of tilt of sea current বোঝা খুব জরুরী। এটা যদি প্রজেক্ট করতে গিয়ে গুলে খেয়ে ফেলে পরে অনেক সুবিধে হবে
  • pi | ১৭ জুলাই ২০১৫ ১২:৫৪303916
  • আহ বুড়া লুই
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৫২303914
  • একটা ভালো প্রিন্টারের সন্ধান দিন না? তবে বাড়ির প্রিন্টারে হবে না হয়তো। ওসব স্টিকার বানানো, ২২৫জিএসএম থিকনেসের গ্লসি পাতায় প্রিন্ট, এথ্রী সাইজের পাতা এসব কিছু বাড়ির প্রিন্টারের কর্ম নয় বলেই মনে হয়। তবু যদি এরকম কোনো প্রিন্টারের সন্ধান পান, জানাবেন।
  • Ekak | ১৭ জুলাই ২০১৫ ১২:৫১303913
  • পিগমি দের দেশে গিয়ে পোর্টেবল এসি রুম নাম দিয়ে চাট্টি দুশো লিটার এর রেফ্রিজারেটর বেচে দিয়ে এলে হয়। আমি হলে ওই গ্লোবাল ওয়ার্মিং হাবিজাবি ভয় দেখানোর শেষে সেটাই করতুম। নইলে আর ভয় দেখিয়ে লাভ কি হলো।
  • de | ১৭ জুলাই ২০১৫ ১২:৫০303912
  • ভাগ্যিস হয় না -

    আমার মেয়ে প্রোজেক্ট করার জন্য টাকা চেয়ে নিয়ে যেতো - একা একাই জিনিস পত্র কিনতো - তারপর আমি চিরকালই শুধু এন্ড প্রোডাক্ট দেখেছি - ঃ) কি করে কি করতো সেটা ওই জানে।

    তোমাকে রিয়ালি হ্যাটস অফ -আমার দ্বারা জাস্ট হোতো না!
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৯303909
  • আপনারা কল্পনার দৌড়ে লাগাম পরান প্লিজ। আমাকে এইসব ছবি জোগাড় করতে হবে, যে পাতায় লিখবে তার টেমপ্লেটও সেরকম বানাতে হবে, মানে আঁকাতে হবে এবং প্রিন্ট করাতে হবে, এই কথাগুলো মাথায় রাখবেন প্লিজ।
  • sch | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৯303910
  • আমার খুব ব্জানতে ইচ্ছে করছে কোনো সেরকম ওয়েল্ রিসোর্সড ফ্যামিলির ছানাপোনা না হলে এইসব বোর্ডে পড়াশোনা করে কি করে।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৯303911
  • বাড়িতে একটা ভালো প্রিন্টার কেনো - আগে কারা যেন অ্যাডও দিত, বাড়িতে প্রিন্টার আছে বলে ছেলে এ-প্লাস পাচ্ছে।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৮303908
  • কিংবা স্কুবা ডাইভিং করতে গিয়ে একটা ডলফিনের সাথে বন্ধুত্ব হয়ে গেল। সে যেহেতু জলের নীচে থাকে তাই বিশেষ কিছুই জানে না, কিন্তু সমুদ্রস্রোত নিয়ে উৎসাহ ইত্যাদি।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৭303907
  • সিবিএসইর প্রোজেক্টগুলো এরকম ঝামেলির-ও হয় না গো। পাড়ায় ঋভুর বন্ধুগুলো সিবিএসইতে পড়ে তো, ওদের মায়েরা আমাকে আর রীমাকে দৌড়াদৌড়ি করতে দেখে আর মাথার চুল ছিঁড়তে দেখে শিউরে ওঠে। কোন পাপে যে আমি আইসিএসই ইস্কুলে দিয়েছিলাম। প্রিন্টারের দোকানেই পার প্রোজেক্ট দেড় থেকে দুইহাজার টাকা বেরিয়ে যায়।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৫303904
  • কিংবা টিনটিনের সহকারী হিসেবে কঙ্গোতে
  • sch | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৫303905
  • ভিন্ন গ্রহ থেকে লোক না এনেও করা যায়। ধরা যাক একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে তার ছোট্ট ছেলে প্রশ্ন করছে যে কেন সে যখন বাবার সাথে নানা দেশে যায় - ইন্ডীয়া থেকে অস্ট্রালিয়া, সাউথ আফ্রিকা - পুরো অন্যরকম সিজন পায়। তার বাবা থাকে বোঝাচ্ছে। বেশ ক্রিকেট তিকেট দিয়ে ইন্টারেস্টিং প্রেজেন্টাশান করা যায়
  • a x | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৫303906
  • অভ্যু, না না ছোটখাট প্রোজেক্ট তো দিব্যি পাঠায় বাড়িতে করতে, সেই কিন্ডারগার্টেন থেকেই।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৪303902
  • *বুঝতে পারছে না
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৪303903
  • ব্যাঙাচি অরণ্যদেবের খুলিগুহায় বেড়াতে গেছে। সেখানে গুরাণ সব কিছু জানে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু জানে না বলে বুঝতে পারছে গত কবছর ধরে আবহাওয়ার এতো পরিবর্তন কেন। সেটা বোঝাতে গিয়ে ব্যাঙাচি ক্লাস নিল গুরাণ সহ পিগমিদের।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৩303899
  • দীর্ঘ ঊ হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত