এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৮303990
  • সৎপথে টাকা উপার্জন করে নিজের ইচ্ছামতো খরচ করবে - তাতে অসুবিধে কী? জর্জিয়া টেকে এক বান্ধবী আমার বলেছিল সে তিন বছর ধরে টাকা জমিয়েছিল প্যারিসে বাজার করবে বলে। খুবই মধ্যবিত্ত বাড়ির মেয়ে, খেটেখুটে এখন বড়লোক। আমার তো বেশ ভালো লাগে এদের।
  • | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৭303987
  • আমার কাচেও আফ্রিকা অন্নেক দুরের স্বপ্ন অক্ষ। ঐজন্য ২০১২ তে আফ্রিকার প্রোজেক্ট নিতে না পাতায় খুব দুঃখ হয়েছিল। আর আমার পরিচিত জনেরাও কেউ বিদেশে ছুটি কাটাতে যায় ন। তুমি একলা নও।
  • san | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৭303988
  • না।
  • সিকি | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৭303989
  • ইয়ে, আফ্রিকা কে যাচ্ছে? আফ্রিকা মানে কি সাঃ আঃ? আমায় কেউ কি স্পনসর করবে?
  • san | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৪303986
  • উফ এমন লিখেছি মনে হচ্ছে চাকরি পেলে হানিমুন করতে হয়। উফ। বলতে চাইছিলাম - চাকরি পাবার দু-তিন বছর পরে বিয়ে করে হানিমুনে যায় :-)
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৩303984
  • আহা ব্যাঙদি তো কলকাতায় না, ব্যাঙ্গালোরে থাকে। আমি তো এমন এম এস স্টুডেন্ট দেখেছি (বোধ হয় বোম্বের, ব্যাঙ্গালোরের না) যার বাবা মা দেশ থেকে এসে নিউ ইয়র্ক ঘুরে তারপর সবাই মিলে ইউরোপ যায় ছুটি কাটাতে। ফিরে এসে ছানা ঘ্যান ঘ্যান করে ফাণ্ডিং নেই বলে! তখনই আমার ইচ্ছে হত গিভ আপ ফাণ্ডিং ক্যাম্পেন শুরু করার (সেই আইডিয়াতেই এখন বিজেপি গ্যাসের সাবসিডি ছেড়ে দিতে বলছে)
  • | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৩303985
  • খ্যাক খ্যাক ঃ))))
  • san | ১৭ জুলাই ২০১৫ ২১:৫১303983
  • এখন মাঝেসাঝেই শুনি সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ছেলেমেয়ে চাকরি পেয়ে ( বিশেষ বিশেষ সেক্টরে) হানিমুন করতে গেল মরিশাসে, জাভায়, বালিতে - এরা দেশেই থাকেন। সাউথ আফ্রিকাও শুনেছি। তারা প্রথম থেকেই ঐভাবে প্ল্যান করে টাকা জমায়।
    ডিঃ আমায় গরিমা দেখায়েন না, আমি হানিমুনেই যাইনি ( হায়)। আর বেশির ভাগ বন্ধুরা এসবের মধ্যে পড়ে না।
  • dd | ১৭ জুলাই ২০১৫ ২১:৫০303982
  • না হয় একটু গায়ে পরেই উপদেশ দিচ্ছি, তা রাগারাগির কিছু তো নেই।

    এখন তো ফিলিমস্টার ঈশেনের কাছে এনডোর্সমেন্ট অ্যাডের অনেক অফার আসবে। ম্যাগী ফ্যাগী র সাথে না জড়ানোই ভালো। অমিতাভো আর হেমা মালিনী তো ঐ করে কেস খে গ্যাছে।

    ফেয়ার অ্যান্ড লাউলীর অ্যাডেও থাকা উচিৎ নয়। ওতে কি একটা সামাজিক দোষ হয়।

    লাক্সে কোনো অসুবিদে নেই। বাথ টাবে শুয়ে ঠ্যাং তুলে সাবান মেখে মিষ্টি হাসলেই হোলো।

    এগুলো নিয়ে এখন থেকেই কন্স্ট্রাকটিভ চিন্তা ভাবনা করা উচিৎ। জানিয়ে রাখলেম।
  • a x | ১৭ জুলাই ২০১৫ ২১:৩৯303981
  • ব্যাং আবার ডিফেন্সিভ মোডে চলে যাবে, কিন্তু ঐ আফ্রিকা যাওয়া এমন কি ব্যাপার শুনে বেশ চমকেই গেলাম। মাঝে মাঝে মনে হয় আমিই কি কোনো বাবলে থাকি? আমি কলকাতা গিয়ে যাদের সাথে আড্ডা মারি, আমার কলেজ ইউনির বন্ধু, তাদের বেশির ভাগের কাছেই আফ্রিকা যাওয়া বেশ সাংঘাতিক ব্যাপার। ইনফ্যাক্ট কাশ্মীর কি আন্দামান যাওয়াই বেশ একটা ব্যাপার। কাজের জন্য ছাড়া প্লেজার ট্রিপে দেশের বাইরে গেছে এমন একটাও কাছের বন্ধু মনে করতে পারছিনা।
  • pi | ১৭ জুলাই ২০১৫ ২১:০০303980
  • এগুলো কী ফুল ?


  • Bratin | ১৭ জুলাই ২০১৫ ২০:২২303979
  • কালকে একপিস ঈদের নেমতন্নো আছে।খুব ক্লোস ফ্রেন্ড। না গেলে খিস্তি করবে।

    কিন্তু এদিকে গুচ্ছ ল্যাদ।
  • | ১৭ জুলাই ২০১৫ ২০:১৩303978
  • সকলকে ঈদের শুভেচ্ছা।
  • Bratin | ১৭ জুলাই ২০১৫ ১৯:৫৩303977
  • আমি নয় দে বললো সদা। ঃ)
  • kiki | ১৭ জুলাই ২০১৫ ১৯:৪৭303976
  • বেঙীর একটা তেতাল্লিশ, এখন সত্যি নিজের ছেলেকে দেখে প্রবল প্রতাপশালী পুরুষদের উপর আর রাগ না হয়ে কেবল স্নেহ জন্মায়। কতখানি হাবা আর গাঁট, যা ছোটবেলায় ভাবতাম, তাচ্চেয়েও। সবচেয়ে দুঃখের যে আর হ্যা হ্যা করে হেসে মন হালকা করতেও পারিনা, আফটার অল নিজের ছেলে।
  • | ১৭ জুলাই ২০১৫ ১৯:২৩303975
  • সদা রোজ ঐ সব নানা বাইরের খাবার খেয়ে আবার বাড়ি ফিরে খায়! তারপরেও কি রোগাঃ((
  • শ্রী সদা | ১৭ জুলাই ২০১৫ ১৯:১০303974
  • বোতিন্দা যে কী বলে ! শুক্তো আবার কবে রাঁধলাম :O
    তবে এখন বাড়ি ফিরতে খুব দেরী না হলে ভাত ডাল আলুসেদ্ধ ডিমসেদ্ধ/অমলেট বানিয়ে খাই, রোজই।
    ইন্ডাকশন কুকার অতীব উপকারী জীব। আগামীকাল প্ল্যান করছি মাছ ভাজবো।
    সব্বাইকে হ্যাপি উইকেন্ড। বাড়ি যাই।
  • Arpan | ১৭ জুলাই ২০১৫ ১৯:০৮303973
  • বাড়ির কাছে দু-দুখানা জিশান থাকতে আবার কোলকাতা স্টাইল বিরিয়ানির চিন্তা কী?
  • | ১৭ জুলাই ২০১৫ ১৯:০২303972
  • ঘুম থেকে উঠে ব্যাংএর পোস্টগুলো পড়ে কেমন গলা শুকিয়ে গেলো ( ভয়ে)।
    এখানেও প্রোজেক্ট দেয়। বছরে একটা-দুটো।তাতে কিছু বাবা-মা বেশ রেগে যায়,আর কিছু আনন্দিত মনে ছেলেমেয়েকে সাহায্য করতে নেমে পড়ে। বাকি যা কিছু সেই সব বাচ্চারা নিজেরাই করে এবং খুব খুশি মনে করে। এই বছর এক্সটেন্ডেড লার্নিং প্রোগ্রামের ছেলেমেয়েরা প্রোজেক্ট হিসেবে নিজেদের পছন্দ মত চ্যারিটি বেছেছিলো। তারপর নিজেরা মিটিং করে ঠিক করেছে,কি বিক্রি করে চ্যারিটির জন্যে টাকা তুলবে। ছোটখাটো জিনিস( ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দাম দুটাকা) কিনে অথবা হাতে বানিয়ে স্কুলের বাচ্চাদের কাছ বিক্রি করাই ছিলো মূল কাজ।
    টিনটিনদের টিমে পাঁচটা বাচ্চা ছিলো। সবাই বাড়ি থেকে ২০ টাকা করে লোন নিয়েছিলো। তারপর নিজেরাই( টিচার ছিলেন) ওয়েবসাইটে অর্ডার দিয়ে জিনিস আনিয়ে নিয়েছিলো। সারা স্কুলে সুন্দর করে তৈরী করা পোস্টার ঝুলিয়ে সম্ভাব্য ক্রেতাদের জন্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো। এক সপ্তাহ স্কুল শুরুর আগের আধঘন্টা ছেলেমেয়েরা টেবিলে নিজেদের জিনিস সাজিয়ে বিক্রি করেছে। টিমের পাঁচজনের কাজ বিজ্ঞাপনদাতা( ইন্টারেস্টিং তথ্য জানিয়ে খদ্দেরডাকা), জিনিস দেখানো, টাকা নেওয়া, জিনিস দেওয়া এবং খুচরো ফেরত দিয়ে টাকার হিসেব রাখা এই রকম করে ভাগ করা ছিলো। কাজগুলো পাঁচজন ঘুরিয়ে ফিরিয়ে করেছে( নিজেদের নাম এবং ডিউটির ফিরিস্তি ঘরে ঝোলানো ছিলো দেখেছি)। চারটে টেবিল হয়েছিলো, এবং ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্যে চারটে টিমই প্রায় যুদ্ধং দেহি ভাবে ঝাঁপিয়ে পড়েছিলো। দুদিন পর থেকে ছাড় দেওয়া হয়েছে, (তিনটে কি চেন একটায় কিনলে একটা ফ্রি)। একহপ্তা পরে সবাই ২০ টাকার লোন ফেরত দিয়েছে। ১৫ টাকা দিয়ে টিম পার্টি( পিজ্জা খাওয়া) হয়েছে। বাকি টাকা( ১৫০ টাকা)চ্যারিটিতে( ওরা দিয়েছে অ্যালেক্সেস লেমোনেড স্ট্যান্ডে, এরা চাইল্ডহুড ক্যান্সার নিয়ে কাজ করে) দিয়েছে। বাচ্চারা প্রচন্ড খুশি, একটা ইন্টারেস্টিং এবং ভালো কাজ করেছে, টিচাররা খুশি ভালোকাজের পাশাপাশি সুন্দর করে দরকারি কিছু স্কিল শিখিয়ে দিয়েছেঃ)
  • | ১৭ জুলাই ২০১৫ ১৮:৫১303971
  • অবশেষে আজ শুক্রবার...
  • kumu | ১৭ জুলাই ২০১৫ ১৭:৪৭303970
  • ফোন থেকে টইতে পোস্ট হচ্ছে না।
  • de | ১৭ জুলাই ২০১৫ ১৭:১০303969
  • ঃ))
  • | ১৭ জুলাই ২০১৫ ১৭:০৮303968
  • শুক্তো রাঁধতে পারে মানে জাস্ট আলাদা লেভেল!!
    কী বলো দে?

    ( প্লিজ ডোন্ট আস্ক মি হাউ মেনি লেভেলস আর দেয়ার!!)
  • | ১৭ জুলাই ২০১৫ ১৭:০৫303966
  • টাইনি আউল নামিয়ে নে সদা। ব্যপক সার্ভিস।
  • | ১৭ জুলাই ২০১৫ ১৭:০৫303967
  • টাইনি আউল নামিয়ে নে সদা। ব্যপক সার্ভিস।
  • de | ১৭ জুলাই ২০১৫ ১৬:৪৮303965
  • বাবা - সদা শুক্তোও বানাতে পারে! - তবে যে খালি মাখন আর গোলমরিচ দিয়ে ম্যাগীঘন্ট খায়!
  • শ্রী সদা | ১৭ জুলাই ২০১৫ ১৬:২৯303964
  • তবে পটকেদা এখানে একটা জব্বর হোব ডেলিভারির সন্ধান দিয়েছে। পুরো কোলকাতা স্টাইল মাটন বিরিয়ানি বানায়।
  • শ্রী সদা | ১৭ জুলাই ২০১৫ ১৬:২৭303962
  • হ্যাঁ, মোটাসোটা রুটির মতো দেখতে। খেতে অখাদ্য।
    বরং ইডলি টা এখানে ভদ্রলোকের মতো বানায়।
  • সিকি | ১৭ জুলাই ২০১৫ ১৬:২৭303963
  • নাহ, আজ একটু ফুচকা চুরমুর খেয়ে আসতেই হবে। এ মানে আর সহ্য করা যাচ্ছে না।
  • Bratin | ১৭ জুলাই ২০১৫ ১৬:২৩303961
  • বললে বিশ্বাস করবে না সদা একদিন ব্যাপক শুক্তো বানিয়েছিল। ;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত