এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ০৯:৪৩304110
  • ইয়ে মানে ৬০ কেজি ওজনে কি হবে? ঃ)
  • সিকি | ১৮ জুলাই ২০১৫ ০৯:৪১304109
  • দিল্লি পুলিশে চাগ্রির খবর থাকলে আমার রেফারেন্সটা পাঠিয়ে দিও তো।
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ০৯:৩৬304108
  • সে কী মিঠু? পুরো চাপ তো!! ;))

    অরি ছুটির দিনে হালকা কিছু পড়ো হে ;))
  • | ১৮ জুলাই ২০১৫ ০৯:২৯304107
  • মেইল খুললেই দেখতাম আমাকে কদিন পরেপরেই পঃবঃ পুলিশে চাকরি দিতে চায়। ইদানীং বিয়েও দিতে চাইছে!!!
  • | ১৮ জুলাই ২০১৫ ০৯:২৭304106
  • একপিস বই পড়বো বলতে হয়, নইলে হুম টা ভালো শোনায় না;)
  • Syrio Forel | ১৮ জুলাই ২০১৫ ০৯:২১304105
  • আমার একটা জম্মোদিনের নেমন্ত আছে সন্ধ্যেবেলা। আর দুপুরে বউ তাদের ইস্কুলের বন্ধুদের সাথে দেখা করতে যাবে এন্ডিগেন্ডি নিয়ে, আমি সারাদিন বসে নিউরাল নেট পড়বো। হুম্‌।
  • | ১৮ জুলাই ২০১৫ ০৯:১৬304104
  • আজ আবার ৩টে নেমন্তন্ন আছে। আর পারা যায় না বাপু।
  • সিকি | ১৮ জুলাই ২০১৫ ০৯:০৮304103
  • বিকেলের দিকে ভাবছি খানিক জিলিপি কিনেই আনব।
  • | ১৮ জুলাই ২০১৫ ০৯:০৭304102
  • অক্ষ, আছো? আজ হোয়াট উড ইউ ডু দেখছিলাম, টেক্সাসের বন্দুকবাজ বাবা ছেলের সাত বছরের জন্মদিনে বন্দুক কিনে দিচ্ছিলেনেন,এক মহিলা( অভিনেত্রী) তাতে আপত্তি জানানোয়,সক্কলে তাকে হেব্বি হ্যাটা দিলো। একে ৪৭ কিনে দিতে চাওয়ায় একজন কেবল অল্প মিনমিন করে,এইটা সাত বছরের পক্ষে একটু বেশি হয়ে যাবে বলা ছাড়া বাকিরা প্রায় প্রত্যেকে বাবাকে বন্ধুক কিনে দেওয়ার জন্যে করমর্দন করে অভিনন্দন জানিয়েছে!
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ০৯:০০304101
  • সে কী? কেন? ঃ))
  • S | ১৮ জুলাই ২০১৫ ০৮:৫৭304100
  • আমি আজকের দিনে বেলুন ফাটাতাম।
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ০৮:৫৬304098
  • ছোটবেলায় কাছেই বালীবাজারে রথের মেলায় যেতাম ঃ)
  • | ১৮ জুলাই ২০১৫ ০৮:৫৬304099
  • আমার যেমন সিওয়ার্ল্ডে বেড়ানোর কথা ভাবলে তিমিটিমি না, ঘেঞ্চুর অখন্ড মনোযোগ দিয়ে সানস্ক্রিনের বোতল চিবোনোর মনে পড়েঃ)
  • | ১৮ জুলাই ২০১৫ ০৮:৫১304097
  • দুচারটে গাছও কিনবেন। রথতলার মেলা থেকে কিনলে আরো ভালোঃ)
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ০৮:২৮304096
  • ও কুমু দি,ফুলুরি নয় আজ তো পাপড় ভাজা খাবার দিন ঃ)
  • pi | ১৮ জুলাই ২০১৫ ০৭:২৮304095
  • আজ রথ আর ঈদ। শুভেচ্ছা রইলো দুটোর জন্যেই।
  • kumu | ১৮ জুলাই ২০১৫ ০৭:২১304094
  • আজ রথযাত্রা।সক্কলকে দুটি তালপাতার ভেঁপু,বাঁশি আর একঠোঙা ফুলুরি।
  • aranya | ১৮ জুলাই ২০১৫ ০৪:০৫304092
  • আমার প্যান্থিয়ান যাওয়ার সময় হল না :-(
    বাংলাদেশি হকার-রা হুলিয়ে ব্যবসা করছে রোমে, ভেনিসেও দেখলাম কয়েকজনকে, গপ্পো হল, খুব মাইডিয়ার লোকজন
  • Binary | ১৮ জুলাই ২০১৫ ০৩:৫৩304091
  • তবে একটা গপ্প বলি। ২০০৩/২০০৪ হবে। রোম বেড়াতে গেছি। কন্যার তখন তিড়িং বিড়িং বয়স। তো, ঐতিহাসিক রোমের, কলসিয়ামের থাম্বা আর ভ্যাটিকান সিটি, আর সিস্টিন চ্যাপেল দেখতে গিয়ে, কন্যাত অস্থির। বাইরে বেরোবে বলে। তারপরে বাইরে এসে সিমেন্ট বাঁধানো চত্তরে পায়রা-র পেছনে দৌড়ে বেড়াতে লাগলো। আমাদের আর সিস্টিন চ্যাপেল দ্যাখা হলো না। সেদিন বিকেলে আমার প্যান্থিয়ান দেখতে গেছি। দেখি, একজন ছোকরা মত ছেলে, আমাদের মত বাদামী গায়ের রং, রিমোট কন্ট্রোল লাট্টু বিক্রি করছে। আর কন্যা সে জায়গা ছেড়ে নড়বে না। তো সে ছোকরা আবার আমাদের বলল সে নাকি বাংলাদেশ থেকে আসা। রিফুজি মনে হয়। সেই সময় রিফুজি, ইমিগ্রান্ট এই সব নিয়ে আমার সম্যক ধারণা ছিল না। তো, রোমের আসে পাশে, খেলনা ওয়ালা, চাট-হটডগ বিক্রীয়য়ালা অনেক বাংলাদেশী দেখে বেশ একটা অবাক করা খুশি খুশি ভাব লেগেছিল, এত বাঙালির একসঙ্গে দ্যাখা পেয়ে। তো, সেই রিমোট কন্ট্রোল লাট্টু বিক্রি করা ছেলেটা, আমায় বলল, এখন নাকি এই রকম ফেরি করে, 'কাগজ' (মানে প্রপার ইমিগ্রেশন পেপার ) হয়ে গেলে কারখানায় কাজ করবে কোন-ও।

    তো মেয়ে-র জন্য লাট্টু কিনলাম ওর কাছ থেকে। সেই লাট্টু তা মেয়ে আবার এয়ারপোর্টে হারিয়ে ফেলে কি কান্না।

    রোমের এত দ্য্খার জিনিসের মধ্যে এই ঘটনা তা আমার মনে বেশি আছে, প্যান্থিওন ভালো করে মনে নেই।
  • Atoz | ১৮ জুলাই ২০১৫ ০৩:১৯304090
  • অভ্যু, তবে আর কী করা যাবে! অন্য কিছু? প্যারিসের লোকে অঙ্ক করে না? বা রসায়নচর্চা ? কিংবা অ্যাস্ট্রোফিজিক্সচর্চা? বা রান্নাবান্না খাওয়াদাওয়ার নানা ভ্যারাইটি? ভালো ভালো গয়না? পারফিউম?
  • Abhyu | ১৮ জুলাই ২০১৫ ০৩:০৭304089
  • আতোজ, আমার বান্ধবীর আর্টের আ নিয়েও মাথাব্যথা ছিলো না কোনোকালে!
  • pi | ১৮ জুলাই ২০১৫ ০২:৪৩304088
  • এক্ষেত্রে কনসেন্টের ব্যাপারে একটা গ্রে জোন থাকতে পারে, বিশেষ করে ভারতের মত দেশে যেখানে মেয়েদের না মানে হ্যাঁ সিনড্রোম অনেক ক্ষেত্রেই ত্থাকে। এনিয়ে একবার প্রচুর তর্কও হয়েছিল।
    তবে এই হ্যাঁ মানে হ্যাঁ এর আইন বেশ বিপজ্জনক লাগছে। অনেকেরই লাগছে দেখ্ছি।
    http://nypost.com/2015/07/14/how-cuomos-yes-means-yes-law-harms-victims-too/
    এ আইন আমাদের দেশে চালু হলে সত্তি চিত্তির।
  • Atoz | ১৮ জুলাই ২০১৫ ০২:৩১304087
  • আরে, জলের ধারে দু'জন লোক! ওদের সিলুয়েট দেখা যাচ্ছে! ঃ-)
  • Atoz | ১৮ জুলাই ২০১৫ ০২:৩০304086
  • কিন্তু অভ্যু, কবিতার দেশ ছবির দেশ যে! কোনো চিত্রকরকে দিয়ে ছবি আঁকালেন না নিজের? তারপরে ধরো, কোনো কবির সঙ্গে কফি খেলেন হয়তো! তারপরে বাজনা শুনতে গেলেন!
    ঃ-)
  • Abhyu | ১৮ জুলাই ২০১৫ ০২:২৫304085
  • বুঝলে আতোজ, ভেবে দেখলাম ও যে ফটো দেখিয়েছিল সেগুলো সবই মিউজিয়ামের সামনে তোলা, কাজেই হতেই পারে যে মিউজিয়ামের ভিতরে ঢুকে সময় ও পয়সা খরচ করে নি :)
  • pi | ১৮ জুলাই ২০১৫ ০২:০৮304083
  • অগ্নিগড় কোথায় বলেই যাই। বুড়ালুইর বাঁপাশে। উল্টোদিকে মুখ করলে ডানপাশে।

    আর বুড়ালুই ? এই যে এখানে। আর ফুচকা ছিল বুড়ালুই এর পাশে।






    তাও না খুঁজে পেলে এই ইমেজ দিয়ে গুগল ইমেজ সার্চ করে ফেলুন :P
  • Abhyu | ১৮ জুলাই ২০১৫ ০২:০৭304082
  • মিউজিয়ামেও গিয়েছিলেন, অন্ততঃ তার ফটো দেখিয়েছিলেন। আর কিছু করেছিলেন কিনা সে ব্যাপারে কবি নীরব। (সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স অনুযায়ী একাই গিয়েছিলেন ও একাই ফিরেছিলেন।)
  • Atoz | ১৮ জুলাই ২০১৫ ০১:৫০304081
  • অভ্যু,
    ইয়ে কী বলে, কী করে যে বলি, মানে বলছিলাম কী, সেই ভদ্রমহিলা কি প্যারিসে শুধুই বাজার করলেন????? আর কিছু দেখলেন না? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত