এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ জুলাই ২০১৫ ১০:৫৫304290
  • কই না তো। কেন? :-O
  • | ২১ জুলাই ২০১৫ ১০:৪৯304289
  • দ, আপনার কোন পৈটিক গন্ডগোল হয় নি তো!! ঃ)
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১০:৩৬304288
  • লোকালই দেখলাম। চুঁচড়োর ট্যাক্সি বলছে তেরশো টাকায় করে দেবে। তাকেই কনফার্ম করে দিলাম।

    সওয়ারি (savaari) বলে একটা সার্ভিস চালু হয়েছিল, তারা এখন এয়ারপোর্ট ট্রান্সফার বন্ধ করে দিয়েছে। এই মার্চে বাবা মা কে বাড়ি পাঠালাম - সওয়ারি এয়ারপোর্ট থেকে পিকআপ করে একদম বাড়ির গেটে নামিয়ে দিল - সাড়ে নশো টাকায়। তারা এখন আট ঘন্টা আশি কিলোমিটারের প্যাকেজ ছাড়া চলছে না।
  • | ২১ জুলাই ২০১৫ ১০:২৯304287
  • ভদ্রেশ্বর থেকে আপ ডউন ১৫০০ মত নেয়। মানে ২ পিঠের নেয়। তুমি লোকাল দেখো। পাড়ার ছেলে ২০০০ এর মধ্যে ব্যান্ডেল হয়ে যাবে।
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১০:১৭304286
  • উবেরও সার্ভিস দেয় না।
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১০:০৭304285
  • সমস্ত চেষ্টা করে দেখলাম। ওলা যাবেই না, মেগা এবং আরও দুজনের বক্তব্য, ডেস্টিনেশন ইজ আউট অফ বাউন্ডারি, সো অমাকে আপ অ্যান্ড ডাউন ফুল চার্জ পে করতে হবে (সময়টা রাত সাড়ে দশটা, তাই নাইট চার্জ সমেত), মানে মোটামুটি একশো দশ-কুড়ি কিলোমিটারের ভাড়া গুনতে হবে, যা প্রায় দু হাজারের ওপর চলে যাচ্ছে।
  • Arpan | ২১ জুলাই ২০১৫ ১০:০৩304284
  • উবের।
  • | ২১ জুলাই ২০১৫ ০৯:৫২304283
  • মেগা ওলা এদের তো যাওয়ার কথা। ০৩৩ ৩৩৫৫ ৩৩৫৫ এ কলিয়ে দেখো।
  • Bratin | ২১ জুলাই ২০১৫ ০৯:৪০304282
  • ওরে বাবারে!!!

    ঃ))))))
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ০৯:২৫304281
  • আচ্ছা, একটা জিনিস জানার ছিল - কলকাতা এয়ারপোর্টে এমন কোনও ট্যাক্সি সার্ভিস আছে কি যারা কলকাতা-বালি চৌহদ্দির বাইরে শহরতলির দিকে প্যাসেঞ্জার ফেরি করে? এবং দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার হলেও কলকাতা-শিলিগুড়ি লেভেলের ভাড়া চার্জ করে না?
  • | ২১ জুলাই ২০১৫ ০৮:৩০304280
  • দীপ্তেন্দাঃ)))
  • | ২১ জুলাই ২০১৫ ০৮:২৯304279
  • আপনারা আনন্দিত হয়ে জানুন যে ট্রাম্প রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সবচে এগিয়ে আছেন!
  • tc | ২১ জুলাই ২০১৫ ০৪:১৩304278
  • আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন, কোন পূজাবার্ষিকী সংখ্যায় সুচিত্রা ভট্টাচার্যের 'অন্য বসন্ত' উপন্যাস প্রকাশিত হয়েছিল? উপন্যাসের পিডিএফ আছে, পূজাবার্ষিকী সংখ্যাটি জানা জরুরি এক্ষেত্রে।
  • h | ২০ জুলাই ২০১৫ ২২:৫১304277
  • ঃ-))))))))))))))))))))))))))))হাহাহাহাহাহাহা, ডিডি দা আর ইপসিতার পোস্ট ঃ-))))))))))))))))))))))))))))
  • 4z | ২০ জুলাই ২০১৫ ২২:২৭304276
  • তাহলে গুগল তোমার ল্যাপি নিয়ে এক্সপেরিমেন্ট করছিল।
  • pi | ২০ জুলাই ২০১৫ ২২:২৩304275
  • আপনাআপনিই হয়েছিল। আপনাআপনিই ঠিক হয়ে গেছিল। ঘণ্টা খানেক বাদে।
  • 4z | ২০ জুলাই ২০১৫ ২২:২১304274
  • ওটা মনে হয় কোনভাবে অটো কারেক্ট বা ট্রান্সলেট অন হয়ে গেছিল। সেটিংস দেখেছিলে? কিছু না হলে ক্রোম আনইনস্টল করে রিইনস্টল করলে ঠিক হয়ে যেত। ইয়ে মানে ক্রোম ব্রাউজার তো?
  • Ishan | ২০ জুলাই ২০১৫ ২২:১৭304271
  • অটো কারেকশন অফ করে দেওয়া যায়। ক্যাপিটালাইজেশনও। সেটিংস এ গিয়ে।
  • pi | ২০ জুলাই ২০১৫ ২২:১৭304272
  • মুশকিল আসান ও পেয়ে গেছি। আগে গুরুর সাইট ছিল, এখন দেখি অন্য নানা মুশকিল আসান আরো তাড়াতাড়ি সমাধান দেয় !

    তবে কাল আমার ল্যাপিকে পেঁচোয় পেয়েছিল। ফেবুতে সব শব্দ, অক্ষর এর ওর ঘাড়ে চেপে সে এক অদ্ভুত হ য ব র ল ব্যাপার ! কেউ হয়তো লিখেছে, কোলকাতা কবে আসা হবে, সেটা আমাকে দেখাল, কোলকাতা আসা পানিশমেন্ট।
    আভাস মুন্সির নাম দেখালো, স্লোলি মুন্সি।
    আরো সব বিচিত্র সব কীর্তিকলাপ। যারা যারা বলেছি, নিগ্ঘাত মাল খেয়ে টাল্লি হয়ে পোস্ট করছি, স্ক্রিনশট দিয়ে তাদের মুখও ভোঁতা করে দিলুম। কিন্তু তাতে আর কী লাভ, কারুর সাথে তো কথাই ঠিক করে কইতে পারছিলুম না। কেউ কিছু একটা জিগালো, আমার কাছে সেটা এল, 'আমি কি হুইট এখন' বলে একটা প্রশ্ন হিসাবে। এভাবে তো আর কথা বলা চলেনা।
    তবে এই ইয়ার্কি টা ঘণ্টাখানেকের মধ্যে ঠিক হয়ে যায়। এটাই একমাত্র সুখের খবর।

    অনেককাল আগে, সে পিএইচডি থিসিসের ফাইনাল করার সময়ে, নিত্তিনতুন কম্পুর সমস্যা। ওয়ার্ড এ আজ এই হয় তো কাল সেই। প্রিন্ট্ট আউট নিতে গিয়ে আজ এটা ঝামেলা তো কাল সেটা। এর আগ্গে সেমিনার থাকলে কতবার যে শেষ মুহূর্তে প্রেসেন্টেশনে বিচিত্র সব গড়বড় দেখা দিয়েছে ! আমাদের কম্পু, প্রিন্ট্টিং সেকশনের লোকজন সেসবের সাক্ষী। এদেরই একজন বলেছিলেন, আমি কম্পুদের ব্ল্যাক ম্যাজিক করি। এছারা আমার এক কম্পু পাগল বন্ধু ( গিক ও বলা চলে, লিনাক্স পাগল, উবুন্তু পাগল ও জানলা বিদ্বেষী ও বলা চলে), যে কিনা সব কম্পুদের ছেলে মেয়েদের মত দেখতো, কোনো কোনো কম্পুদের প্রেমিকার মতও, রোজ রাতে হোস্টেলে যাবার আগে কন্পুদের সাথে আলাদা করে অনেকক্ষণ কথা বলে যেত, গায়ে মাথায় হাত বুলিয়ে, সে তখন ছিল আমার নানাবিধ কম্পু সমস্যার মুশকিল আসান। মুশকিল অনেক কিছুই দূর হত ঠিকই, কিন্তু সেও বলেছিল আমি ব্ল্যাক ম্যাজিক করি।
    আর তখন ইন্স্টিতে উওমেন হ্যারাসমেন্ট সেল নিয়ে খুব তোলপাড়। ও বলেছিল, কম্পু হ্যারাসমেন্ট সেল খুলবে। মূলতঃ আমার ব্যবহৃত কম্পুদের অত্যাচারিত হবার বেদনা ওর সহ্য হচ্ছে না বলে। তো, তার অনেকটাই আমাকে প্রায় সারারাতব্যাপী ( এবং এরকম রাতের সংখ্যা নেহাত কম নয় ) উবুন্তু উপকারিতা নিয়ে লেকচার দেবার পরেও কনভার্ট না করতে পারার আক্রোশজনিত। কিন্তু সে আলাদা কথা। যা বলছিলাম, কাল এসবই আবার মনে পড়ে গেল। মাঝেমাঝেই পড়ে। কম্পুর নানাবিধ কীর্তিতে। কিন্তু কাল একটু বাড়াবাড়িই হয়েছে, পেঁচো রসিক সন্দেহ নাই, কিন্তু এতটা বাড়াবাড়ি না করলেই পারতো।
  • 4z | ২০ জুলাই ২০১৫ ২২:১৭304273
  • আইপ্যাডে ক্রোম ব্রাউজার লাগানো যায় না? আর অটো কারেক্ট তো মনে হয় অফ করা যায়।
  • dd | ২০ জুলাই ২০১৫ ২২:০৮304270
  • ব্রাউজারের নাম সাফারি। হওয়া উচিত সাফারিম। কিস্সু লেখা জায়্ক না তায় আবার অটো কারেকশন।
  • Ishan | ২০ জুলাই ২০১৫ ২১:৫৩304269
  • কেন আইপ্যাড কী দোষ করল? :-)
    আর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন টা মনে হয় স্পাইওয়্যারের কীর্তি।
  • dd | ২০ জুলাই ২০১৫ ২১:৪৯304268
  • স্টিব জোবকে বলুন ক্ষমা চাইতে
  • dd | ২০ জুলাই ২০১৫ ২১:৪৮304267
  • না,তব্লে সমর সমস্যা অন্য রকম।
    এক বন্ধু তার সুপ্রাচীন আই প্যাড আম অরে দিএছে। এরকম তেয়েটে পোয়াপাকা বদমাস সপটোয়ের জীবনে দেখিনি। লাইফ পুর্ল হেল হয়ে গ্যালো।
  • pi | ২০ জুলাই ২০১৫ ২০:৫৮304266
  • বহু ইউটিউব লিং খুলতে গেলেই এই এরর পাচ্ছি, আর কারুর হচ্ছে ?
    Your requested URL has been blocked as per the directions received from Department of Telecommunications, Government of India. Please contact administrator for more information.
  • pi | ২০ জুলাই ২০১৫ ২০:৪৫304265
  • 'Do You Know Sushma Verma Who is India's Youngest M.Sc Holder?

    Meet Sushma Verma, a 15-year old young genius from the outskirts of Lucknow, Uttar Pradesh, who has made headlines by clearing MSc (Microbiology) from Babasaheb Bhimrao Ambedkar (Central) University (BBAU). She was just five when she was directly enrolled in class IX in 2005.

    When she was seven, she got listed in the Limca Book of Records for being the ‘youngest student’ to pass class X. She was 13 when she completed her graduation and at the age of 15, she has created yet another record by finishing her Msc. And that too with a Semester Grade Point Average (SGPAs) of 8!
    She not only cleared the course with flying colours, but also topped the class in the first, second and third semesters in spite of being the youngest in the class. Most of her classmates were at least eight to nine years older than her....

    এবং, Daughter of a sanitation worker who is employed in the same college where she studied her Msc, Sushma was also given a grant of Rs. 8,00,000 by Sulabh’s chief Dr Bindeshwari Pathak towards higher education.
  • Atoz | ২০ জুলাই ২০১৫ ২০:৩৮304264
  • দ্রিকে মিস করছি খুব। দ্রি, আছেন? নেপালের ভূমিকম্পটার বিষয়ে কিছু নতুন লীড পেলেন?
  • Atoz | ২০ জুলাই ২০১৫ ২০:২৪304263
  • কুমুদিদি, আছো?
  • Atoz | ২০ জুলাই ২০১৫ ২০:২১304262
  • মিষ্টুপিসির পেন
    মিষ্টুপিসির গাড়ী।
    ঃ-)
  • kabya | ২০ জুলাই ২০১৫ ২০:১৮304261
  • হ্যাঁ, আমার ও ঐ মিতসুবিসি পেন খুব পছন্দ ছিলো। বেশ সরু লেখা পড়ত। আর সেই মিতসুবিসি গাড়ি ও বানায় এমন এক কম্পানি ও তো আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত