এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ জুলাই ২০১৫ ২১:১৬304321
  • বয়েস বাড়ে নি। সারদার অভিশাপঃ)
  • | ২১ জুলাই ২০১৫ ২১:১৫304318
  • ঝাঁঝ কমে গেছে, কেমন একটা ক্লান্ত, জোর করে বলছেন-একবছর আগেও এই দিদি ছিলেন না।
  • aranya | ২১ জুলাই ২০১৫ ২১:১৫304319
  • কতদিন গুরু করার সময় পাই না, হায় :-(
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ২১:০৯304317
  • আমি ঠিক কন্যাশ্রী বা নদীয়ার পরিচ্ছন্নতা নিয়ে খিল্লি করতে চাই নি, মেনলি ওঁয়ার বলার স্টাইল কপি করেছিলাম। অবশ্য বোঝবার ভুল থেকেই যায়।

    হ্যাঁ, এইবারে ঝাঁঝ কম। তেজ কম। চোখেমুখে বার্ধক্যের ছোঁয়া। চার বছরে অনেকখানি বয়েস বেড়ে গেছে।
  • | ২১ জুলাই ২০১৫ ২১:০৫304316
  • সেকি ব্রতীন!! হীরক টইতে এদ্দিন ধরে কি জানলে? অধিকাংশই তো আলোছায়ামাখা মাকু ওরফে তিনো!!

    মঞ্চে মহাশ্বেতাদেবীকে দেখলাম মনে হলো! হুইলচেয়ারে বসে আছেন।
  • * | ২১ জুলাই ২০১৫ ২১:০০304315
  • Pi এর কথাগুলো ভাল লাগল। স্রোতের উল্টো দিকে। বিরাট হিউমার আর পান্ডিত্যের বিরুদ্ধে। গ্রামের চিত্রটা সত্যি আলাদা। পাকা রাস্তা, হয়ত সেই অনুদান মিলেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা খাত থেকে কিন্তু লোকে বলে ৩৪ বছরে কিছু হয়নি- দিদি করেছে...
    ওরা(সিপিএম) আসলে জমি কেড়ে নেবে। ওরা আরও বড় মস্তান।

    কথাগুলো, শহুরে, নেট কাঁপানো, বইমেলা দাপিয়ে বেড়ানো বাঙালির কাছে খোরাক।

    সেতো বিগত ১৭-১৯ বছর ধরে খোরাক।
    অবশ্য বাঙালিদের ও পঃবঙ্গের লোককে তখন প্রবাসীরা সহানুভূতির চোখে দেখত এখন খোরাক...করে।

    আজকের আবা প-তে প্রনব বর্ধনের লেখাটা পড়লে ভাল হয়।
  • | ২১ জুলাই ২০১৫ ২০:৫৮304314
  • দেকেচো দেকেচো।সবাই জানো শুধু আমি তিনো। এদিকে মিঠু ও তিনো। কিন্তু কেউ কি জানে? ঃ))
  • | ২১ জুলাই ২০১৫ ২০:৫৫304313
  • নতুন করে আর কি দেবো? সেই কব্বে ওনার পাদপদ্মে মন সমর্পণ করে বসে আছি;)
  • pi | ২১ জুলাই ২০১৫ ২০:৫৩304312
  • 'While the 257 dead in the March, 1993 blasts in Mumbai - for which Memon is to be hanged - demand retributive judicial action, the 1,000-odd killed in the riots just a couple of months earlier have been quietly laid to rest without a single person being punished - and society's conscience seems none the worse for this. The political parties, media and other manufacturers of this collective conscience are obviously not that intensely affected by the terror of pogroms by the majority community.'

    একমত।
  • | ২১ জুলাই ২০১৫ ২০:৫১304310
  • কং,বিজেপি,সিপিয়েম হযবরল হয়ে গেছে, লবডংকা।

    কং,বিজেপি,সিপিয়েম/ তোমরাই তোমাদের সেম সেম!!- এই লাইনটা শুনে মনটা এপাং ওপাং করে উঠলোঃ)
  • | ২১ জুলাই ২০১৫ ২০:৫১304311
  • মিঠু, তৃণমূলে যোগ দেবে? ভেতর থেকে ব্যব্স্থা করে দেবো? ঃ)
  • | ২১ জুলাই ২০১৫ ২০:৪৬304309
  • নাঃ,কিছুটা শুনে দেখলাম। এইবার মনে হচ্ছে যেন ক্লান্ত, কেমন একটা ঝাঁঝ কমে গেছেঃ(
  • pi | ২১ জুলাই ২০১৫ ২০:৩৪304308
  • কন্যাশ্রী আর নদিয়ার পরিচ্ছন্নতার কিছু কিছু কাজ তো সত্যি ভাল হয়েছে বলে শুনেছি। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, এও তো সত্যি। তৃণমূল ও দিদির অনেক কাজ অপছন্দ করলেও সব কিছু নিয়ে ব্ল্যাঙ্কেট খিল্লির তো মানে দেখিনা।
  • | ২১ জুলাই ২০১৫ ২০:৩২304307
  • "শুধু তোমার বাণী নয় হে বন্ধু প্রিয়,
    মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও " ঃ))
  • | ২১ জুলাই ২০১৫ ২০:২২304306
  • এই অমৃতবানী নেটে দেখা যাচ্ছে না?
  • | ২১ জুলাই ২০১৫ ১৫:২৭304305
  • খ্যাক খ্যাক ঃ)))))))))))
  • de | ২১ জুলাই ২০১৫ ১৪:৪১304304
  • আহা! প্রাণ জুড়িয়ে গেলো - থ্যাংকু সিকি!

    ব, ভালোই আছি!
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১৪:১৭304303
  • ওদিকে দিল্লিতে ওরা নাচছে - সাচ্চা ভারত (স্বচ্ছ ভারত বোধ হয়) - আর এদিকে দেখুন, সত্যিকারের পরিচ্ছন্নতায় নম্বর পেল কে? প্রথম, নদীয়া। দ্বিতীয়? হুগলি। তৃতীয়? উত্তর চব্বিশ পরগণা। দেখুন, ওরা ওখানে বড় বড় ব্যানার টাঙিয়ে কোটি কোটি টাকা খরচা করে সাচ্চা ভারতের কথা বলছে, আমরা কথাটি না করে দেশকে দেখিয়ে দিলাম কীভাবে পরিচ্ছন্ন থাকতে হয়।

    ওরা বলছে, বেটি বাঁচাও, বেটি পড়াও। বাজেট কত? একশো কোটি। বিজ্ঞাপনের খরচ কত? পঞ্চাশ কোটি। রইল কত? পঞ্চাশ কোটি। রাজ্যের লোকের হাতে তা হলে কী রইল? (আমি মনে মনে ভাবছিলাম, পেনসিল) - আধখানা করে মাদুলি। বেটি বাঁচানোর নাম করে ওরা লোকের হাতে আধখানা মাদুলির পয়সা তুলে দিচ্ছে, আর আমাদের বেটিদের বাঁচাতে হয় না, আমরা বেটিদের পড়াই শুধু। এই দেখুন কন্যাশ্রী - ইউনিসেফ, ইউনেস্কো - সবাই একবাক্যে প্রশংসা করেছে কন্যাশ্রী প্রকল্পের। সেই কন্যাশ্রীর নাম পাল্টে ওরা দিল্লিতে নাচছে - বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, বেটি পড়াও।
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১৪:১২304302
  • আহা! আমার ক্ষমতা কী, তার ধারাবিবরণী দিই?

    তিনি মঞ্চে। সামনে অকূল জনসমুদ্র। যতদূর দেখা যায়, লোক, লোক, লোক। দূর থেকে মনে হচ্ছে, একটা অংশ স্থির, একটা অংশ অস্থির, সেখানে মেক্সিকান ওয়েভ চলছে। সেইদিকে পয়েন্ট করে তাঁর ভাষণ -
    আপনারা যে যেখানে পারবেন, বসে পড়ুন। ঠেলাঠেলি করবেন না। জানেন, আপনারা তো তাও সামনে আসতে পেরেছেন, আমাকে দেখতে পারছেন, কত দূর দূর গ্রাম থেকে লোক এসেছেন আজ আমাকে দেখতে? আট আট ঘন্টা পায়ে চলতে হয়, তবে ট্রেন মেলে কলকাতায় আসার জন্য। সেই আট ঘন্টা পথ চলেছেন তাঁরা, তারপরে ট্রেনে চেপেছেন, তারপরে এসেছেন, তাঁদের দাবি আগে, না আপনারা, যাঁরা কাছেপিঠে থাকেন, তাদের দাবি আগে? বসে পড়ুন তো, (এইবারে গর্জন করে) বসে পড়ুন বলছি। ঐখানে ওরা কারা? কারা এসেছে আমার সমবেশে? সিসিটিভির মুখটা একবার ওদিকে ঘোরান তো, জুম করুন, আমি সবকটা মুখ চিনে নিতে চাই, ওরা কারা? যারা বসছে না, তাদের প্রত্যেককে আমি চিনে নিতে চাই। এক একটাকে আমি নাম ধরে ধরে দল থেকে বাদ দিয়ে দেব। অবাধ্যতা করে তৃণমূল করা যায় না। আপনারা, ইয়ং ভাইয়েরা, বসে পড়ুন, যদি ভলান্টিয়ার বসতে না দেয়, তার কথা শুনবেন না, বসে পড়ুন।
  • | ২১ জুলাই ২০১৫ ১৩:৫৬304301
  • দে, খবর কী? দেশ এবং দশ র? ঃ)
  • de | ২১ জুলাই ২০১৫ ১৩:৫২304300
  • আপিসে তো! একটু ধারাবিবরণী দেওয়া হোক!
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১৩:৪২304299
  • তারানন্দ খুলুন এক্ষুনি। দুর্দান্ত সার্কাস মিস করবেন্না।
  • | ২১ জুলাই ২০১৫ ১২:৩২304298
  • বলেন কী মহায়!! কিছুদিন আগেও লোহা চিবিয়ে হজম করতুম। এখন দাঁতের জন্যে আর পারি না ঃ))
  • Manish | ২১ জুলাই ২০১৫ ১১:৪৯304296
  • আজ Tuesday এমনি সব দোকান বন্ধ থাকে।কিন্তু সাকচি বাজারে মঙগ্লাহাট বসে।তাও বন্ধ। পুলিশ কারফুউ জারি করে দিয়েছে।
  • সিকি | ২১ জুলাই ২০১৫ ১১:৩৮304295
  • কী হয়েছে জামশেদপুরে? খবরে তো কিছু নেই!
  • Manish | ২১ জুলাই ২০১৫ ১১:২২304294
  • Jamshedpur থমথমে। গত রাত্রি থেকে riot শুরু হয়েছে। riot পুলিশ পুরো ছেয়ে গেছে।
  • | ২১ জুলাই ২০১৫ ১১:২১304293
  • ধুস বাঙালের পেট অমন আতুসি নয়।
  • | ২১ জুলাই ২০১৫ ১১:০১304292
  • /অত
  • | ২১ জুলাই ২০১৫ ১০:৫৭304291
  • না,মানে ও খেলেন আর আমরাও লোভ দিলুম। তাই জিগাচ্ছি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত