এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ জুলাই ২০১৫ ১৮:৫৫304530
  • এমন একজনের কথা শুনলুম, যে আসা যাওয়ার মাঝে ঘুমিয়ে পড়েছিল।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৮:৫২304529
  • এইবার পছন্দের সিনেমা মানে কোন টা? এই প্রশ্ন প্লিজ কাজু কে করবেন না? ঃ)
  • | ২৪ জুলাই ২০১৫ ১৮:৫১304528
  • সিনেমা হলে কি বলছে হে ? আমি ভ্ড়ি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমুতে পারি ( মানে পারতাম )
  • | ২৪ জুলাই ২০১৫ ১৮:৪৮304527
  • ব্যাংঃ)) তবে মনে হয় ছেলেদের ঘুমের সমস্যা মেয়েদের তুলনায় কম।
    ( জেনারেল স্টেটমেন্ট, পরিসংখ্যান বা লিং নেই)
  • Kaju | ২৪ জুলাই ২০১৫ ১৮:৪৫304525
  • পছন্দের সিনেমা ছাড়া দেখতে যাওয়াই বা কেন?
    ঘুম-ও পয়সা খরচা করে কেনা, তায় এই এত টিকিটের দাম, সে আমার জম্মেও হবে না।
  • byaang | ২৪ জুলাই ২০১৫ ১৮:৪৫304526
  • আমার শ্বশুরমশাইও শুনেছি সিনেমাহলে গিয়েই ঘুমিয়ে পড়তেন। ওনার ছেলের মুখে শোনা গল্প আপনাদের শোনাই।
    অরুণ বরুণ কিরণমালা দেখতে গেছিলাম আমি আর বাবা। দিদি যেতে রাজি হল না, মা-ও না, বুড়িপিসিও না। আমি আর বাবা। মিত্রা হলে গেছি। খুবই এক উত্তেজনাময় মুহুর্তে, রাক্ষসরা প্রায় ধরে ফেলে আর কি, আমি ভয়ের চোটে সীটের উপর উঠে দাঁড়িয়েছি, পিছন থেকে কেউ বলল "খোকা বসে পড়"। আমি বাবাকে বললাম, "বাবা, আমাকে তোমার কোলে বসিয়ে নাও।" কোনো উত্তর এল না। বাবার দিকে তাকিয়ে দেখি বাবা হাঁ করে ঘুমিয়ে আছে। খুব অবাক হয়েছিলাম। এই রকম সাংঘাতিক সময়ে কেমন করে ঘুমাতে পারে! বাবার হাত ধরে ঝাঁকুনি দিলাম "বাবা বাবা" বলে। বাবা জেগে উঠে বলল "শেষ হয়েছে? বাঁচা গেছে। চল বাড়ি চল।"
  • | ২৪ জুলাই ২০১৫ ১৮:৪২304524
  • আমি চেষ্টা করেও ঘুমোতে পারি না। ঐ নীলচে আলো, অত জোরে শব্দ। চোখ বন্ধ করার উপায় নেই।
    যা খুশি অখাদ্য সিনেমাও চোখ মেলে বসে থাকতে হয়, সেও এক শাস্তিঃ(
  • byaang | ২৪ জুলাই ২০১৫ ১৮:৩৬304523
  • সিনেমাহলের সময়টুকুই একমাত্র নিজস্ব সময়। তা নয়তো ঘরে-বাইরে সর্বত্রই তো সারাক্ষণ কিছু না কিছু করে চলেছি। আর কিছু না হোক, হাতের শত্রু স্মার্টফোন তো সারাক্ষণ খাটিয়ে মারে। সিনেমাহলের দুই ঘন্টাই নিশ্চিন্তে ঘুমোনোর সময় এসির আরামে। আমি তো এই কিছুদিন আগে জুরাসিক ওয়ার্ল্ড দেখতে গিয়েও খানিকটা ঘুমিয়ে নিলাম। আমার পাশে বসা বান্ধবী (ছেলের বন্ধুর মা) খুবই হিংসে হিংসে গলায় বলল "তুনে আচ্ছা কিয়া, থোড়ি দের কে লিয়ে সো লিয়া।" যাগ্গে আমি আজ খুব বাঁচা বেঁচেছি। ছেলে নিজেই বলেছে আজ সে যাবে না, এক সপ্তাহ বাদে বন্ধুর সাথে যাবে অ্যান্টম্যান দেখতে।।
  • Ekak | ২৪ জুলাই ২০১৫ ১৮:২৮304522
  • এটা আমিও অনেকদিন ধরে পারি। ছুতব্যালায় পারতুম না। চাগ্রি কত্তে গিয়ে অভ্যেস হয়েছিল বেজায় গরম লাগলেই কোন একটা ভদ্রস্থ এসি হলে টিকিট কেটে ঢুকে তেরে ঘুম।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৮:২৩304521
  • সিনেমা হলে গিয়ে যারা ঘুমোতে পারে এখন তাদেরকে হেব্বি হিংসা করি, আগে খুব রেগে যেতাম। আচ্ছা এইটা কি পরিবর্তন? নাকি ভীমরতির পূর্বাভাস?

    সিরিয়াস হয়ে উত্তর দেবেন,কেমন? খুব পেলব মন।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৬:১৯304520
  • হেব্বি ঘুউউউউউউম পাচ্ছে!!
  • | ২৪ জুলাই ২০১৫ ১৬:০৭304519
  • আমার ম্যানেজারের জন্ম দিন উপলক্ষ্যে আর্সেলানের কাবাব,বিরিয়ানী আর একটা চিকেন কারি সাঁটিয়ে এলুম।
  • Bratin | ২৪ জুলাই ২০১৫ ১৫:০৭304517
  • অন্যের "পিসি" নিয়ে টানাটানি করো না কুমু দি।পিসেমশাই রাগ করবেন ;)
  • সিকি | ২৪ জুলাই ২০১৫ ১৫:০৩304516
  • আপনি ফোনটা নিয়ে একদিন আমাদের বাড়ি চলে আসুন। চা জলখাবার টাবার খাবেন, আমি ততক্ষণে আপনার মোবাইল ফোনটা সারাবার চেষ্টা করে নেব।
  • Bratin | ২৪ জুলাই ২০১৫ ১৪:৫৯304515
  • বসে আছি বাটি হস্তে
    কিন্তু কিছু নেই তাতে
  • kumu | ২৪ জুলাই ২০১৫ ১৪:৩৬304514
  • গতকাল অ্যাডমিনদের মিটিন বিষয়ে এক্টু লিখেছিলাম বলে তেনারা আমার ফোন থেকে লেখা বন্ধ করে দিলেন!!!
    ধম্মে সইবে না।এটা অন্য একজনের পিসি নিয়ে লিখে গেলাম।
  • Ekak | ২৪ জুলাই ২০১৫ ১৪:২৮304513
  • বাই দ্য ওয়ে, একটা জিনিস জানার ছিল। কোনো মানুষের থ্রি ডি প্রতটাইপ কমার্শিয়ালি ব্যবহার করতে গেলে আইন গত ব্যাপার গুলো কী। নেট ঘেঁটে ইন্ডিয়ান ল্য তে এই বিষয়ে কিছুই পেলুম না। কেও জানলে প্লিস বলবেন :)
  • Ekak | ২৪ জুলাই ২০১৫ ১৪:২১304512
  • বাজার করিবার সহজ উপায় বইটা যোগার করে পড়তে হবে।
  • anag | ২৪ জুলাই ২০১৫ ১৪:০৯304511
  • নাহ, জীবনে গভীর চাপ। নাটক নিয়ে চর্চা করতে পারি না, শুধু কোড চর্চা করেই দিন কেটে যায়। তবে লোকজন কে মাঝে মাঝে ভালো নাটক এর খবর দিতে পারি, যা আমি আর কল্লোলদা একে অপরের জন্যে করে থাকি।

    এই ভদ্রলোক এর একটা দারুন বই আছে - সবাই একটু পরে দেখতে পারেন। বই এর নাম "বাজার করিবার সহজ উপায়".।
    আর ইনি এখন প্রতিদিন রোববার এর লাস্ট পাতায় লেখেন.।
  • pi | ২৪ জুলাই ২০১৫ ১৩:৫১304510
  • anag তো মনে হয় নাটক নিয়ে চর্চা করেন, খোঁজখবর রাখেন, এখানে একটু নিয়মিত লিখুন না, নাটক নিয়ে।
  • anag | ২৪ জুলাই ২০১৫ ১৩:৪৬304509
  • এই প্রশেনর উত্তর কেউ দেন নি দেখে ভাবলাম লিখে দি .। এই নাটক তা রজতেন্দ্র বন্দ্যোপাধ্যায় এর লেখা.।

    name: aranya mail: country:

    IP Address : 154.160.226.94 (*) Date:23 Jul 2015 -- 08:50 PM

    কার লেখা বলে নি। নামটা বোধহয় বসন্ত উৎসব বা ঐ রকম কিছু। একটা পুরনো বাড়িতে যৌথ পরিবারের সবকটা চরিত্র দেবশংকর একা করলেন, দোলের দিনের বিভিন্ন ঘটনা

    তাও সময় কম বিধায় খুব অ্যাপরাপ্টলি সেশ করতে হয়, বেশ কিছুটা বাদ দিতে হয়েছে
  • kabya | ২৪ জুলাই ২০১৫ ১৩:১৫304507
  • এই যে Accenture হঠাত করে performance appraisal তুলে দিল। কি মনে হয়? একটু আলোচনা হলে ভালো হয়।
  • Bratin | ২৪ জুলাই ২০১৫ ১৩:১৩304506
  • ধুর মহায়।সব সময় বানান ভুল ধরবেন নাতো!!
  • - | ২৪ জুলাই ২০১৫ ১২:৫৩304505
  • অধ্যুষিত
  • Manish | ২৪ জুলাই ২০১৫ ১১:২৮304504
  • Ranjan, আমার এক কলিগ ছত্রিসগড়ে অম্বিকাপুরে posting পেয়েছে। জায়গাটা কেমন, মাও অধুষ্টিত কিনা জানতে চায়।
  • 4z | ২৪ জুলাই ২০১৫ ১০:২৯304503
  • আমার তো রাত
  • সিকি | ২৪ জুলাই ২০১৫ ১০:২৮304502
  • :( সকাল সকাল এইসব ছবি না দেখালেই নয়?
  • 4z | ২৪ জুলাই ২০১৫ ১০:১২304501
  • ইসস, কবে যে এই হাইকগুলো করতে পারব :(

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত