এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৪ জুলাই ২০১৫ ২০:৫৫304559
  • সারাক্ষণ মুখে একটা তেতো স্বাদ থাকে
    ভাল লাগে না
    অন্য জীবন - কোথায় তুমি?
  • | ২৪ জুলাই ২০১৫ ২০:৫৫304560
  • ছবছরের ক্যাচ টা লক্ষ্য করোনি?
    বেশ শয়তানঃ)
  • | ২৪ জুলাই ২০১৫ ২০:৫৩304555
  • * পড়ে। উফ্‌
  • a x | ২৪ জুলাই ২০১৫ ২০:৫৩304556
  • আহারে কি লক্ষ্মী ছেলে!
  • a x | ২৪ জুলাই ২০১৫ ২০:৫৩304557
  • R, আমাদেরটা - Yamaha YPG-235 76-Key - কিন্তু ওপরের দিকের কিনা জানিনা। নতুন শিখছে, শিক্ষক রেকমেন্ডেড।
  • | ২৪ জুলাই ২০১৫ ২০:৫৩304558
  • পোস্টটা পরে অট্টহাস্য করায় ছেলে দেখতে এলো, বুঝেটুঝে বল্লো,আমরাও ওর জন্যে কিছু করতে পারি। ছবছর কি ওটা বাজতে পারবে? তারপরে আমার পিয়ানোটা ওকে দিতে পারিঃ)
  • a x | ২৪ জুলাই ২০১৫ ২০:৫১304554
  • দাসত্ব সর্বত্র অরণ্য। পালাবার পথ নাই।
  • aranya | ২৪ জুলাই ২০১৫ ২০:৫০304553
  • বড় হয়ে আর যাই হোক, চাকুরি রূপ দাসত্ব যেন করতে না হয়
  • R | ২৪ জুলাই ২০১৫ ২০:৪৯304552
  • কোন কি - বোর্ড ? আমি শিগগিরি একটা তুলব। একটু উপরের দিকে। জনগন কিছু আইডিয়া দিলে ভালো হয়।
  • a x | ২৪ জুলাই ২০১৫ ২০:৪৭304551
  • আমাদের কি-বোর্ডের ভেতর একটা চুলের ক্লিপ ঢুকিয়ে দিয়েছে এক খুদে বাঁদর। এখনও বাজছে, কিন্তু কতদিন বাজবে কে জানে!
    ক্লিপ ঢোকানোর পর তার সবচেয়ে বড় চিন্তা হল, এইবার সে বড় হয়ে কী হবে? এতদিন নাকি সে জানত সে পিয়ানিস্ট হবে। এখন তো আর কিছুই হবার নেই, তার কোনো রোজগারের উপায় থাকবেনা, খাবার কেনার পয়সা থাকবেনা, "আই অ্যাম গোয়িং টু বি নাথিং" ইত্যাদি হাহাকার।
  • T | ২৪ জুলাই ২০১৫ ২০:৪৪304550
  • আরে পার্সোনাল অ্যাসিস্টেন্ট সিনেমাটা দেখিসনি...ঃ) ভানু রেকমেন্ড করেছিল।
  • R | ২৪ জুলাই ২০১৫ ২০:৪০304549
  • ইয়ামাহা কোন কি-বোর্ড?
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১৫ ২০:১১304548
  • কেন হিনীমূলক কিছু টাইপেছি নাকি ?
  • T | ২৪ জুলাই ২০১৫ ২০:০৮304547
  • আগে টাইপরাইটারে হাত পাকা।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১৫ ২০:০৫304546
  • ব্রডব্যান্ডের কানেকশন দিতে এসেছিল একটু আগে। দুটো অল্পবয়সী ছেলে, এসে তার খাটিয়ে রাউটার সেটাপ করে কানেকশন করে দিয়ে গেল, তো বেরোনোর আগে যে অপেক্ষাকৃত বয়সে ছোটো সে বললো, সার এক বাত বোলু ? আমি ভাবলাম চা খাওয়ার টাকা চাইবে। তো সে ঘরের কোনে রাখা ইয়ামাহা কীবোর্ডটার দিকে দেখিয়ে বললো - ইয়ে কীবোর্ড হ্যায় ? আমি হ্যাঁ বলায় উপরের ঢাকাটা উঠিয়ে দেখে বললো - আপ থোড়া শুনায়েঙ্গে - একটু থেমে, আশিক বনায়া ...
    সেরেছে, আশিক বনায়া জীবনে বাজাইনি। তো আমি একটু বিব্রত মুখে বললাম উও তো মুঝে পতা নেহি হ্যায়, শ্রোতাও নাছোড়বান্দা - তো সার আশিকি টু। কী আর করবো, ঐ তুম হি হো র শুরুর দিকের কয়েকটা লাইন কদিন আগে টুং টাং করছিলাম, গ্র্যান্ড পিয়ানো মোডে নিয়ে গিয়ে ভুলভাল কর্ড শুদ্ধ বাজালাম ঃ) শুনে তারা কী খুশি, থ্যাম্কু সার বহুত আচ্ছা বজায়া আপনে ইত্যাদি বলে হ্যান্ডশেক করে চলে গেল ঃ)
  • pi | ২৪ জুলাই ২০১৫ ১৯:৫৪304545
  • ফোনে কভার থাকলে আর একটু খেয়াল করে করলে, স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখলে এমনিও খুব বেশি আলো বাইরে যায়না।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:৪০304544
  • তেমন হলে আমি একটা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাবোঃ)
    বারো বছর বয়েস হয়ে গেলে দুই বন্ধুও সিনেমা দেখতে পারে, প্রায়ই ছেলেমেয়েরা 'সিনেমাডেটে' যায়। বাপমা টিকিট কেটে,খাবার দাবার দিয়ে বসিয়ে দিয়ে আসে। ছেলে অমুকের সঙ্গে ডেটে যেতে চাই বলে বায়না করবে কিনা জানি না,তবে করলে আমি খুশিই হবো মনে হয়। নইলে অন্যবন্ধুর সঙ্গে গাটছড়া বেঁধে বসিয়ে দিয়ে আসবো।
    গরমের ছুটিতে এই গুঁতো আর নিতে পারছি নাঃ(
  • Ekak | ২৪ জুলাই ২০১৫ ১৯:২৯304543
  • এই এড টা বেশিদিন দেখাবে বলেমনে হচ্ছে না। গুগ্ল কার্ড বোর্ড এ নিজের স্মার্ত্ফন ঢুকিয়ে চোখে পরে নিলে তো সেলফোনের আলো থেকে কারো বিরক্ত হবার সীন নাই।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:২৭304542
  • কালকে আমরা বিএস সি র বন্ধু রা রা সাউথ সিটি তে ভাট মারতে যাচ্ছি।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:২০304541
  • * রেখে দাও
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:১৯304540
  • একক,সেলফোনের জন্যই সিনেমা শুরু আগে একটা ভারী ভালো অ্যাড দেখায়। লোকজন এসে বসেছে, হলময় ফোনের আলো জ্বলছে, কেউ চ্যাটে,কেউ সেলফিতে মগ্ন। একটা কমবয়সী কাপল এসেছে- তাদের চোখ পর্দার দিকে।তখন কেউ মায়াময় মেদুর গলায় বলে, বড়পর্দা তোমার জন্যে অপেক্ষা করছে, ম্যাজিক শুরু হতে দাও.. এখন সময় ভুট্টা ভাজা আর ঠান্ডা পানীয়র। প্রত্যেকটি মুহুর্ত উপভোগ করো। ফোন সিনেমা মোডে( নীরব) রাখে দাও..
    আর হলের মধ্যে সেলফোনের আলো বেশ অস্বস্তিকর।
  • pi | ২৪ জুলাই ২০১৫ ১৯:১২304539
  • এদিকে সিনিমাহল থেকে কেটে পড়ার কথা মনে হলেই আমার এটার কথা মনে পড়ে ঃ)
    এরকম টিনের চেয়ারওয়ালা হলে বসে একবার খুব দেখার শখ।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:১০304538
  • বন্ধুদের উপরোধ লিখে মনে পড়লো, সবাই মিলে হাহাহিহি করার লোভ তো ছিলো ই। ওরাও ছাড়তো না,আমিও কি ছাই টানাটানিতে খুশি হতাম না..
  • Ekak | ২৪ জুলাই ২০১৫ ১৯:০৯304537
  • ঘুম ও যখন আসেনা তখন হলে বসে নিজের স্মার্ত্ফনে অন্য সিনেমা দেখুন :)
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:০৫304535
  • কাজু,যৌবনে যখন উচ্চ্মার্গের সিনেমা ছাড়া সব ছিলো অখেদ্য, তখনো বন্ধুদের উপরোধের ঢেঁকি গিলতে তাদের পছন্দের সিনেমা দেখেছি। টিকিটের দাম দিতে হতোঃ)
    এখ্ন তো ছেলের সঙ্গে যেতেই হয়, পবিত্র কর্তব্যের মধ্যেই পড়ে। বড় হও, বুঝবে।
  • pi | ২৪ জুলাই ২০১৫ ১৯:০৫304536
  • কিন্তু কাজু, লোকে না দেখলে বুঝবে কী করে পছন্দের সিনিমা কিনা ? ঃ)
    তবে হ্যাঁ, ভালো না লাগলে অন্যকে বিরক্ত না করে বেরিয়েই আসা যায়,অন্য কোন অসুবিধা না থাকলে।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৯:০০304534
  • জীবন মানেই চ্যালেঞ্জ কাজু...
  • Kaju | ২৪ জুলাই ২০১৫ ১৮:৫৯304533
  • সেরকম পাবলিক প্রচুর আছে। অনেকের লেখায় শুনতেও পাচ্ছি। কথা নেই দেখে হাঁপ ধরছে, হাই উঠছে, কী আমাদের রোজকার কাজগুলো দ্দেখিয়ে কী এ সিনেমা ধুর, কত রকম শুনলাম। আমাদের পেছনেই তো কত লোক বকবক করে কানমাথা খাচ্ছিল। সিনেমাহলে সিনেমাটা, জদি পছন্দের হয়, ঠিকঠাক দেখে শুনে বেরিয়ে আসাটা বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাচ্ছে দিন কে দিন এসব পাবলিকের জন্যে।
  • pi | ২৪ জুলাই ২০১৫ ১৮:৫৮304532
  • বিশেষ করে বানতলা হলে।
  • | ২৪ জুলাই ২০১৫ ১৮:৫৭304531
  • আসা যাওয়ার মাঝে তো অনেক সময়। ঘুমিয়ে নেওয়া ই যায়।ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত