এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৪৮304740
  • হুতোর দুঃখে এইবার বনের পশুপক্ষীও ফেন্দি ফেলাবে
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৪৭304739
  • অর্পন, চাপ দিলে কি "দেড় বছর" টা কি আরো কমবে? ঃ)
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৪২304738
  • শুক্কুরবার রাতে আমি হাবিজাবি দিয়ে পেট ভরাতে ভালোবাসি। পরোটা আর ফুলকপিআলুর কষা বানিয়েছিলাম।ছেলের আবার মাছ-মাংস ছাড়া রোচে না। যাই হোক, খেয়েছে।একটু আগে দুপুরে খেতে খেতে বাবাকে জিগালো,কবে সুশি খেতে যাবে? বাপ জানালো কোনোদিনও না।আমি বল্লাম, ঠিক আছে, আমি নিয়ে যেতে পারি কিন্তু এখন তো দুপুর, মাছ ভাত খাচ্ছো- উত্তর এলো,আজকেই যেতে পারি কালকে তো রাতে তো এইসব খাই নি!!
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৫ ০০:৩৯304737
  • দেড় বছর? না না, মোক্ষের পথে আমার দেখছি এখনো অনেকপথ যেতে হবে।
  • Arpan | ২৬ জুলাই ২০১৫ ০০:৩৭304736
  • আমিও প্রায় দেড় বছর মদ্যপান করিনি। ঐ সামান্য সোশাল ড্রিঙ্কিং ছাড়া। সেশে হোম মিনিস্ট্রি থেকে তলব এসেছে না খোলা বোতলগুলোর কী গতি হবে।
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৩১304735
  • আমছানার কাটলেটের রেসিপিটা জানতে চাই।
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৫ ০০:২৮304734
  • জানেন আমি গত তিনমাস(প্রায়) মদ্যপান করিনি? মানে ঐ উইকেন্ডে এক বোতল বিয়ার কিংবা একপেগ সামাজিক সিধুপানকে যে মদ্যপান বলেনা সে তো সবাই জানে। তাছাড়া নিরামিষ ডিনার। আমার মনে হয় শীঘ্রই মোক্ষলাভ হবে। দাড়ি কামাবার সম মাথা পেছনে জ্যোতি খুঁজি, অন্য আলো থাকে তো তাই দেখতে পাইনা।

    পাইয়ের এইসব বিভ্রাটে আমি অবাক হচ্ছিনা কিন্তু। কাছাখোলা ময়দান না বেগুনক্ষেতের ভাঙাবেড়া কি যেন, তাকে যদি আপনারা লগিনের কারাগারে বাঁধতে চান তাইলে কি হবে। আগেই জানি গুরুতে বেশী লগিন টগিন করতে গেলে মর্মপীড় উদাসীন হতে পারেন।
  • Du | ২৬ জুলাই ২০১৫ ০০:১৯304733
  • ঃ))) পিংক বললেই তো ছন্দ থাকতো। কিন্তু ছেলেরা সম্ভবতঃ পিংক বলে না কভু।
  • dd | ২৬ জুলাই ২০১৫ ০০:১৭304732
  • এই যে হনু কইলো "রম আর হুইস্কি এক সাথে খাইয়েন্না" এটা একটা মীথ মাত্রো।

    আমি দীর্ঘ দিন রিসার্চ করিচি। পর পর ছ রকমের ড্রিং করিচি - কোনো রকমফের হয় নি। যদি আত্মবিশ্বাস থাকে,স্বাধীনচেতনা থাকে, প্রত্যয়ী ও ভক্তিমান হন তাইলে ডোন্টো কেয়ার করে যা খুসী খে' যান, কিসুটি হবে না।

    তবে আজ খেলাম। ভাপাসর্ষে চিকেন আর আম ছানার কটলেট। এ সব নব্য ধারা। তার পরে বনেদী মেনু। কসুরী আর ছোলার ডাইল। ডাব সিংরী। কাৎলা কালিয়া। কচি পাঁটার ঝোল। আরো কিছু হাবি জাবি ছিলো।

    আর ছিলো শিভাস রিগাল। আহা। কতোদিন পরে আবার মুখোমুখী।

    সে যাগ্গে, আপনেরা সব ভালো আসেন তো?
  • | ২৫ জুলাই ২০১৫ ২৩:৫৫304731
  • মহীনের ঘোড়াগুলির ক্যাসেটে কেন মহীনের মূল দলের সব সদস্যের নাম ছিলো না-সেটা গৌতম চট্টোপাধ্যায় বলতে পারবেন(তেন)। নগর ফিলোমেলের ক্যাসেটে বাকিদের নাম কেন নেই সেটা ইন্দ্রনীল,ইন্দ্রজিৎ সেন বলতে পারবেন। তবে যন্ত্রানুসঙ্গে আরও কিছু নাম ছিলো, কাদের বলতে পারবো না, কারণ হাতের কাছে ক্যাসেটটা নেই।

    আমার বক্তব্য ছিল "মনে হয় নগর ফিলোমেলের বাকি মেম্বারদের জড়ো করে ইন্দ্রনীল সেনের উদ্যোগে ওদের একটা ক্যাসেট বেরিয়েছিলো"। মনে হওয়াটা ওই ক্যাসেট থেকে এসেছিল, ওটা নগর ফিলোমেলের ক্যাসেট বলেই ঘোষিত যেহেতু। আমাদের প্রজন্মের অনেকেরই একই ইমপ্রেশন। নগর ফিলোমেল কেন ঘোষণা সহ এই ইমপ্রেশন দিয়েছিলেন সেটা তাঁদেরই ব্যাখ্যা করতে হবে। আমি তো ব্যাখ্যা দিতে পারবনা, চাইও না।
  • 4z | ২৫ জুলাই ২০১৫ ২৩:৫১304730
  • তোমার প্রোফাইল হ্যাক হয়েছে। পাসওয়ার্ড বদলাও আর সিকিওরড লগিন অ্যাক্টিভেট কর।
  • pi | ২৫ জুলাই ২০১৫ ২৩:০৯304729
  • জানিনা কোথায় কী হচ্ছে। আমার প্রোফাইল থেকে কোন লিং টিং বা রিকো গেলে প্লিজ ইগনোর করবেন।
  • pi | ২৫ জুলাই ২০১৫ ২৩:০১304728
  • দলের কোন বাকি মেম্বারদের জড়ো করে ?

    দলে তো ইন্দ্রনীল বাদে এঁরা ছিলেনঃ গৌতম নাগ, ইন্দ্রজিৎ, সঙ্গীতা, রিমলি, সৌগত, প্রবুদ্ধ। ইন্দ্রনীলের অ্যালবামে দেখাচ্ছে ইন্দ্রনীল, ইন্দ্রজিৎ, ইন্দ্রাণী সেন আর হর্ষ দাশগুপ্ত গেয়েছেন।
    http://mr-jatt.com/album.php?id=dto
  • pi | ২৫ জুলাই ২০১৫ ২২:৫২304727
  • আশ্চর্য, আবার সেই একই কাণ্ড ! সেই অন্য নাম, আগের যা কিছু ছিল, দেখা যাচ্ছে না।

    ফেবু বলছে, কিছু অ্যাক্টিভিটি হয়েছে যা মনে হচ্ছে তুমি করোনি।
  • | ২৫ জুলাই ২০১৫ ২২:৪০304726
  • মহীনের ঘোড়াগুলি উঠে যাবার অনেক বছর পরে ওদের প্রথম জনপ্রিয় ক্যাসেট বেরিয়েছিল। নগর ফিলোমেল উঠে যাবার পরে নগর ফিলোমেলের বাকি মেম্বারদের জড়ো করে ইন্দ্রনীল সেনের উদ্যোগে ওদের একটা ক্যাসেট বেরিয়েছিলো। সেটায় ওদের অন্যতম প্রতিষ্ঠাতা ইন্দ্রজিৎ সেন গান গেয়েছিলেন। ওটা নগর ফিলোমেলের ক্যাসেট হিসেবে লেখাও ছিল। নগর ফিলোমেলের ক্যাসেট হিসেবেই ওটা জনপ্রিয় হয়েছিল।
    এতে অসুবিধের কি আছে। গানগুলো আবার নতুন করে ফিরে এসেছিলো, কিছু সংখ্যক শোতার কাছে পৌঁছেছিলো এটাই ঘট্না। ওদের যদি এই ক্যাসেটটিতে এতই অসুবিধা ছিলো,সেটা সেখানেই লিখে দিতে পারতেনঃ)
  • Ipsita Pal | ২৫ জুলাই ২০১৫ ২২:৩৫304725
  • অদ্ভুত সব ব্যাপার হচ্ছে ! সেদিন গুরুর সব উড়ে গেল। আজ দেখলাম, এখানে আমার প্রোফাইলের সব কিছু উড়ে গেছে। এখানে লগিন ক'রে পোস্ট করাতে
    অন্য নাম চলে এল, দেখলাম ব্লগ অ্যাকসেস ও নেই। এখন আবার সব ফেরত এসেছে।
    এই মাত্র নোটিফিকেশন এল, আমার ফ্রেণ্ড রিকো একজন অ্যাক্সেপ্ট করেছেন, যাঁকে আমি কোনোভাবে কোনোমতে রিকোয়েস্ট পাঠাইনি !

    এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি !!
  • I | ২৫ জুলাই ২০১৫ ২২:১৩304724
  • হাম কাইসে জানেগা? হাম তো বইঠো পড়কে মুগ্ধ হো গিয়া হায় আর শোচতা হায় কি ইস বইসে আধারিত ফিলমমে পেদ্রো পারামোকা রোল মে কিসকো লিয়া যায়ে। শোচ শোচ কর মনে হো রহা হায় মার্লন ব্রান্ডো নেহিতো আন্তোনিও বান্দেরাস। লেকিন ১৯৬৭মে তৈয়ার হুয়া ফিল্মমে বান্দেরাস কাইসে পারামোকা রোল করেগা, যব উও সাত সালকা খোকাবাবু থা? হায় হায়, বহুত শরম কি বাত!
  • a x | ২৫ জুলাই ২০১৫ ২২:০২304723
  • না দেখিনি। দেখব?
  • | ২৫ জুলাই ২০১৫ ২১:৫৮304722
  • অবেলায় ছেলে টাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে...
  • I | ২৫ জুলাই ২০১৫ ২১:৫৬304721
  • পেদ্রো পারামো ফিল্মটা দেখেছো, পিসী?
  • pi | ২৫ জুলাই ২০১৫ ২১:৫০304719
  • নগর ফিলোমেল নামের গল্পটা খুব সুন্দর করে বলেছেন।
  • a x | ২৫ জুলাই ২০১৫ ২১:৫০304720
  • প্রেম কই রে, এতো বাৎসল্য!
  • a x | ২৫ জুলাই ২০১৫ ২১:৪৯304718
  • এই গৌতম নাগের সাথে আমি হঠাৎ একদিন ইয়াহুতে ব্রিজ খেলি। তিনি আমাকে এমনি দু চার কথা বলার পর বলেন তাদের একটা গানের দল ছিল - নগর ফিলোমেল। নাম ধাম আগে শুনিনি, কিন্তু নগর ফিলোমেল এই শব্দবন্ধ স্টাক উইথ মি। তার বহু পরে এদের কথা জানতে পারি। এসব গত জন্মের গল্প।
  • I | ২৫ জুলাই ২০১৫ ২১:৪৫304716
  • বাবা ! হনুর প্রতি ক্ষী প্রেম !
  • I | ২৫ জুলাই ২০১৫ ২১:৪৫304717
  • সব সব। এর মধ্যে কিচ্ছু সত্যতা নেই, সব আমি বানিয়েছি- লীলা মজুমদার বলেছিলেন। কুমুদি তাঁর চেয়ে কম যান কিসে?
  • a x | ২৫ জুলাই ২০১৫ ২১:৪৩304715
  • হনু ঘুমোতে যা।
  • a x | ২৫ জুলাই ২০১৫ ২১:৪১304713
  • কুমুর ৩ঃ১৪ ঃ-)) এইসব গল্পগুলো কি সত্যি সত্যি কুমুর সাথে হয় না সব বানানো?
  • pi | ২৫ জুলাই ২০১৫ ২১:৪১304714
  • ওঁর কথা অনুযায়ী, এটা সেই '৮৫ র অ্যালবাম।
    http://www.saregama.com/album/nagar-philomel_49563
    মহীন, রঞ্জন প্রসাদ আর হর্ষ দাশগুপ্তের কিছু গান সহ।
  • pi | ২৫ জুলাই ২০১৫ ২১:২৯304712
  • নগর ফিলোমেলের জনক ই এটার কথা বলেননি। বলেছেন, নগর ফিলোমেলের প্রথম ও শেষ অ্যালবাম 'আমরা যে গান গাই', ৮৫ তে। উনি এও জানিয়েছেন, নগর ফিলোমেলের শেষ অনুষ্ঠান '৮৮ তে। গ্রুপ তার পরেই ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যায়।
    এটা ওঁর লেখার শেষ প্যারা ঃ' নগর ফিলোমেল আজ অতীত। আমাদের অন্তত দুজন গানের জগতে আজ প্রথিতযশা, ইন্দ্রাণী আর ইন্দ্রনীল। নগর ফিলোমেলে আরো অনেকেই ছিলেন গানকে পেশা করলে তাঁরাও বিখ্যাত হতে পারতেন।ইন্দ্রনীল আজও সময় পেলে আমাদের গান বিভিন্ন অনুষ্ঠানে গায়। ওটাই ওর পিছন ফিরে চাওয়া। আর যতবার ও সেটা করে ততবার শ্রোতার কাছে ফিরে আসে নগর ফিলোমেল'।

    আর মূল দলে ছিলেন, গৌতম নাগ, ইন্দ্রজিৎ সেন, সংটাআ রিমলি, সৌগত, প্রবুদ্ধ,ইন্দ্রনীল। আর ক্যাসেটে গেয়েছিলেন ইন্দ্রাণী সেনও।
  • | ২৫ জুলাই ২০১৫ ২১:১১304711
  • এই ইন্দ্রনীল সেন ই কি একের পর এক "দূরের বলাকা" গাইতেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত