এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৬ জুলাই ২০১৫ ০১:৩১304770
  • শুধু পড়িনি, ঐ ভিডিওটাও দেখেছি। এমনিতে সফট পানু আমার ভালোই লাগে। কিন্তু এইটা দেখে কেমন জানি বিমর্ষ হয়ে পড়লাম। সে অবশ্য চাউমিনেরও দোষ হতে পারে।
  • aranya | ২৬ জুলাই ২০১৫ ০১:২৯304769
  • হোহাগ ফলোয়িং পেরেন্টস ফুটস্টেপস, এককালে হুতো-সুতো আগরতলা কাঁপিয়ে এই গানটা গাইত :-)

    কিন্তু, পাই এহেন ভুল কৈসে করে, জাস্ট নট ডান
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:২৮304768
  • মাতু, এই লেখা পড়ে মাথা এমনিতেই আউলিয়ে যাবার কথা,চাউমিন খেয়েছো না কাঁচা চাল ভালো করে ভেবে দেখো।
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৫ ০১:২৫304767
  • সেকি, এখান থেকে তো দিব্বি সোজা রাস্তাঃ০

    আরো দুটো? খাইসে। সোহাগ আগরতলা গিয়ে গান শিখেছে বেশ করেছি প্রেম করেছি করবোই তো। আমি চিন্তিত হয়ে বললাম এই গানটা শিখে ফেললি? সোহাগ বললো না এখনো পুরোটা ভালো করে শিখতে পারিনি, আর কয়েকবার শুনলে শিখতে পারবো।
  • pi | ২৬ জুলাই ২০১৫ ০১:২১304765
  • আর আমি খেয়েছি জল। সকালে উঠে আজ ঢকঢকিয়ে বোতল খুলে জল খেয়েছি, কার্বি আংলং এর কুয়োর জল। যেটা কিনা না না ফুটিয়ে গ্রামের লোকজনও খান না। এবং তারপরেও নানাবিধ অসুখে ভোগেন। টেস্ট করার জন্য নিয়েছিলাম। ভুল করে ঘুম চোখে সেই জলই খেয়ে বসে আছি। কিছুদিন রেখে দেওয়ায় ঘোলাটে ভাবও ছিল না, থিতিয়ে গেছিল।
    এমনিই ( না না এমনি আর কেন হবে, নিগ্ঘাত আমার ফুচকা, চানা আর শসা সহযোগে লাঞ্চের উপর লোকের নজর হেতু হবে) পৈটিক গোলযোগে জর্জরিত। এখন আশায় আছি, বিষে বিষে বিষক্ষয় হবার কোন উদাহরণ নিজের জীবনে দেখবো।
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:২১304766
  • কেন? আপনারও কি আর ভাত খেতে মন চায় না?
  • aranya | ২৬ জুলাই ২০১৫ ০১:২০304763
  • শান্তনু, বালি-র খবর-টা কদিন আগে পেয়েছি। খুবই শকিং।
  • a x | ২৬ জুলাই ২০১৫ ০১:২০304764
  • প্রথমে এটা পড়লাম - http://agamikal.com/?p=574
    তারপরে এটা দেখলাম

    তারপরে চাউমিন খেলাম।

    (না পড়ে দেখলে কিন্তু হবেনা)

    এখন কী করব বুঝতে পারছিনা।
  • a x | ২৬ জুলাই ২০১৫ ০১:১৬304760
  • আমি একগাদা চাউমিন খেয়ে উঠলাম। আলু ছিলনাকো।
  • Atoz | ২৬ জুলাই ২০১৫ ০১:১৬304761
  • ঐ প্রস্রবণগুলো কি উষ্ণ ছিল?
  • pi | ২৬ জুলাই ২০১৫ ০১:১৬304762
  • এখুনি বোতিন্দা জিগেশ করবে, সিন্মা কি মাংস ?
  • pi | ২৬ জুলাই ২০১৫ ০১:১৪304759
  • হুতো, জনস্থান থেকে ঐ প্রস্রবণগিরি যাবার রাস্তায় তো দেখি চেকপোস্ট আর হেব্বি সিকিওরিটি চেকিং ঃ(
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:১৩304758
  • না না কষা জানি। কিন্তু ফুলকপি বলে আপত্তি ঃ)
  • sosen | ২৬ জুলাই ২০১৫ ০১:১২304757
  • না না, হেব্বি গরমমশলা সিন্মা। কাটানোর কোনো মানে হয় না।

    অহল্যা দেকলুম, কিন্তু কেন দেকলুম ভেবে পেলুম না। ১৪ মিন মাত্তর বলেই বোধহয়। ভাগীকে দেখতেবল্লুম, পাত্তাই দিলে না
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:১১304756
  • ব্রতীন, কোনো জল না দিয়ে শুধু মশলা আর তেলে কপিটা রান্না করেছিলাম। উহাই কষাঃ)
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:০৯304753
  • বেঁচে থাকো হুতো। কুটিকুটি আর দুটো ছানাপোনার বাপ হওঃ)

    আং
  • Atoz | ২৬ জুলাই ২০১৫ ০১:০৯304754
  • এই "অহল্যা" দেখে তো থ মেরে গিয়ে আব্বুলিশ দিয়ে দিলাম ঃ-) সৌমিত্রের চিবুনো চিবুনো বাংলা আর ইংরেজী আর ঐ টেপ পরা নায়িকার আধো আধো বাংলা ---এ ছাড়া আর তো কিছু বোঝাই গেল না! অহল্যা না বলে যদি সৌমিত্র কইতেন, "এ হলো রাধিকা আপ্তে, এর আপ্তবাক্যেই আমি এইসব করছি।" তাহলেও একটা কথা ছিল।
    ঃ-)
  • pi | ২৬ জুলাই ২০১৫ ০১:০৯304755
  • আচ্ছা, তাইলে দুটোই কাটিয়ে দি।
  • sosen | ২৬ জুলাই ২০১৫ ০১:০৬304752
  • তনু ওয়েডস মনু না দেখলে রিটার্ন্স বোঝা যাবে না( দেখলেও যে বুঝবে সে গ্র্যান্টি দিচ্ছি না)
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:০৫304751
  • বলো কী মিঠু? টেক্সাসে থাকতে ১১ মাস হাত পুড়িয়ে রেঁধে খেয়েছি। আমার করা চিংড়ির মালাইকারি আপিস পার্টি তে এত হিট করেছিল যে বলার নয়।
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৫ ০১:০৪304750
  • http://einthusan.com/index.php?lang=hindi
    এই সেই জনস্থানমধ্যবর্তী প্রস্রবনগিরি। ওয়েডস, রিটার্নস সব আছে।
  • Atoz | ২৬ জুলাই ২০১৫ ০১:০৩304749
  • এবার শবর তো অনেকদিন ধরেই উতুবে উঠেছে।
    আবার সেই শীর্ষেন্দু বাবুর জাতিগোত্র মিলিয়ে বিবাহ করার উপকার আর অন্যথা হলে অপকার বিষয়ে গপ্পো, তার ফিলিম। ঃ-)
  • | ২৬ জুলাই ২০১৫ ০১:০১304748
  • ব্রতীন, নিজের হাতে কদিন খুন্তি ধরেছো? দিন জানাও, তারপর উত্তর দেবো।
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৫৯304747
  • হুতো,হাবিজাবি মানে কোনো বাঁধা ছকের কিছু না। এই ধরো মোমো আর পায়েস, সন্দেশ আর আলুভাজা জাতীয়ঃ)
    আর ঐ নিরাপদ সিনেমা কোথায় পাওয়া যাবে?
  • pi | ২৬ জুলাই ২০১৫ ০০:৫৪304746
  • এবার শবর ও এসে গেছে। কিন্তু তনু ওয়েডস মনু না দেখে রিটার্ন্স দেখাটা কি ঠিক হবে ?

    আর হুতো, এ বাপু ফেসবুকের সমস্যা। মানে হ্যাকিং হয়ে থাকলেও।
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৫২304744
  • দুঃ))
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৫ ০০:৫২304745
  • যাঁরা এখনো জানেননা এবং জানতে চান তাঁদের জানাই, পিকু এবং তনু ওয়েডস মনু রিটার্ন্স নেটে এসে গেছে, এইচডি গুণমানসম্পন্ন, নিরাপদ।
  • | ২৬ জুলাই ২০১৫ ০০:৫০304742
  • ইয়ে মানে ফুলকপি কে কষার কি দরকার? ফুলকপি কি মাটন? ঃ)
  • Du | ২৬ জুলাই ২০১৫ ০০:৫০304743
  • মিঠু, আমি আবার কচি আম ভাবলাম ঃ)
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৫ ০০:৪৯304741
  • পরোটা আর ফুলকপিআলুর কষা হাবিজাবি হলো কিসে। শুনেই প্রাণ একেবারে আকুলিবিকুলি হয়ে গেল। সন্ধ্যেবেলা দোকানে গিয়ে রুটিমাংস খেয়ে আসবো 'খন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত