এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২৬ জুলাই ২০১৫ ২৩:৪৯304860
  • মিঠুদি, গত দশমাস পেটেন্ট সাগরে ডুব দিয়ে পাঁক ঘাঁটছিলাম মুক্তোর আশায়ঃ-)

    লাউ এর ফুল শুনে মনে পড়ল - কাল এক বন্দুকের বাড়ি গিয়েছিলাম। তার ব্যাকইয়ার্ডে দেখলাম লকলক করছে জ্যুকিনি লতা উইথ ফুল। বললাম চাট্টি ফুল দিবি? ভাজা করে খাব। শুনে সে আকাশ থেকে পড়ে বলল ফুল আবার ভেজে খায় নাকি? বললাম তোকেও খাওয়াব না হয়। কিন্তু সে ফুল দিল না। বলল প্রথম ফসল - সে জ্যুকিনি খাবে বলে আশা করে আছে। ফুল দিয়ে দিলে তো আর জ্যুকিনি পাবে না। উল্টে ব্যাগ ভর্তি করে তিন রকমের পুদিনা পাতা, দু রকমের বেসিল, রোজমেরী এইসব হিজিবিজি দিল। অগত্যা......

    তারপরে গেলাম ফার্মার্স মার্কেটে। কুমড়ো/জ্যুকিনির ফুলও যে খাওয়া যায় সেটাই ব্যাটারা জানে না। অগত্যা ব্যাগ বোঝাই করে কেল, স্যুইস চার্ড এইসব শাকপাতা নিয়ে চলে এলাম। আজ সারাদিন হিজিবিজি রান্নার প্ল্যান। দশমাস পরে রান্নাঘরে ঢুকব - ভাবলেই কেমন একটা আতঙ্ক হচ্ছে!
    ফার্মার্স মার্কেট থেকে তাপ্পরে গেলাম মাঠে ব্লুবেরী তুলতে। কালকেই যে অমন চাঁদিফাটা রোদ বেরোবে কে জানত! ঘেমেনেয়ে হাঁপিয়ে টাগরা শুকিয়ে একসা! পাঁচ পাউণ্ড তুলেই ক্ষ্যান্ত দিতে হল।
    আপাতত ব্লুবেরী স্মুদি খেতে খেতে প্ল্যান ছকছি ব্লুবেরী প্যানকেক, ব্লুবেরীটা, জ্যাম আর ফ্রুট স্যালাড ছাড়া আর কোথায় লাগানো যায়ঃ-)

    ও, আর ঐ কাঁচামিঠে আম আর আদার গন্ধ মিশানো সাদা রংএর যেটা খেয়েছ ওটা নিয্যশ আমাদা - ঠিকই ধরেছ। আমার কাছে খানিকটা এখনো আছে - দেশ থেকে নিয়ে এসেছিলাম চাটনীতে দেব বলে। কিপ্পুসের মতন মাঝেসাঝে স্যালাডে দেওয়া ছাড়া আর কিছুতে খরচা করতে পারি নাঃ-) কিন্তু কোন দোকানে পাওয়া যায়? কি নামে পাওয়া যায় জান? আমাদের এখানে তো এশিয়ান দোকানগুলোতেও ও জিনিস দেখি নি।

    বাই দ্য ওয়ে, আমার বারন্দার টব আলো করে পিটুনিয়ারা ফুটেছে। কিন্তু ক'দিন হল দেখছি একটা টবের পিটুনিয়ার গাছ হলুদ হয়ে যাচ্ছে প্রথমে, তারপর পাতাগুলো ব্রাউন আর শেষটায় পঞ্চত্ত্ব প্রাপ্তি। খেয়ল করে দেখলাম গাছের গায়ে পোস্তদানার মতন কালো গুঁড়ি গুঁড়ি ভর্তি। নাড়া দিলে ঝরেও যাচ্ছে। মনে হচ্ছে ঐটিই কালপ্রিট। ইহা কি বস্তু জান? পিতিকার কিছু আছে?
  • সিকি | ২৬ জুলাই ২০১৫ ২৩:৪০304859
  • বেশ।
  • pipi | ২৬ জুলাই ২০১৫ ২৩:০২304858
  • দমদি, সেই সব নাম্বার যা তুমি দিয়েছিলে বাবাকে দিয়েছিলাম কিন্তু কাজে লাগাতে হয় নি কারণ তার আগেই বাড়ির সামনে শালিমার হোটেলে যে মহিলা রান্না করেন তিনি দয়া করে সকালবেলা এসে দুটি ঝোলভাত ফুটিয়ে দিতে রাজী হয়েছিলেন। এখনো তিনিই রান্ন করছেন। কারণ মা এখনো খুব দূর্বল। দু পা হাঁটলে হাঁপায়। কিন্তু ঐ মহিলা পূজো অবধি পারবেন বলে জনিয়েছেন। কাজেই তারপরে ঐ হোম ডেলিভারী লাগতে পারে বলে বাবা সেটিকে যত্নসহকারে ডায়েরীতে তুলে রেখেছেঃ) থিংকুস!
    আর আমার খবর বলতে আপাতত কাঠ বেকার এবং মর্মে মর্মে অনুভব করছি যে অন্নচিন্তা না থাকলে কাঠবেকারত্ত্বের মতন জিনিস হয় না - ইনফ্যাকট খুবই এনজয়েবলঃ)
  • | ২৬ জুলাই ২০১৫ ২২:১৪304856
  • মাখানো**
  • | ২৬ জুলাই ২০১৫ ২২:১৪304857
  • আমার এক বন্ধুর র বাড়িতে নুন,মসলা মাখনও কাঁচা হলুদ খেতে দিয়েছিলো।দুরকম ছিলো, একটা কাঁচা হলুদ, মুখে দিয়েই অখাদ্য লাগলো, আর একটা সাদাটে জিনিস ছিলো, বল্লো ওটাও নাকি হলুদ। তাতে একটা সুন্দর গন্ধ আছে। অনেকটা কাঁচামিঠে আম আর আদা মেশানো লাগলো। দোকানেও দেখলাম। ওটা কি আম-আদা? নাকি অন্য কোনো নাম আছে?
  • | ২৬ জুলাই ২০১৫ ২২:০৪304855
  • মা পিপি, আশাকরি সব কুশল। কোথায় ডুব দিয়েছিলে ?
    এইবার দুটো কুমড়ো, কিছু বেগুন, লংকা আর টম্যাটো হয়েছে। লাউ এর ফুল আসে নি আর শিমগাছ পটল তুলেছে। লাল শাক আর বেথো শাক হয়েছিলো তবে এখন আর নেই।
  • | ২৬ জুলাই ২০১৫ ২১:৫৩304854
  • থ্যাঙ্কু পিপি।
    সেই হোম ডেলিভারীটে কাজে লেগেছিল?
    আর সব খবর বার্তাদি কীরূপ?
  • pipi | ২৬ জুলাই ২০১৫ ২১:৪৯304853
  • হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং! গুরুনিবাসী জনগণ, সব খবর ভাল তো?
    এই যো ব, তোমার কথামত টুকি দিতে এলামঃ-)

    অভ্যুরাম, আজ বিকেল/সন্ধ্যে/রাতের দিকে ফিরি আছ নাকি?

    সিকি, সেদিনের ট্রিকটা খুব কাজে দিয়েছিল। আপিসের যারা উইন ৮ নিয়ে জর্জরিত, তাদের সব্বাইকে ফিরি তে জ্ঞান বিতরণ করে দিয়েছি। থিঙ্কুসঃ-)

    অ মিঠুদি, খবর কি? সব্জীবাগান আলো করে কি কি ফলালে এইবার?
  • pipi | ২৬ জুলাই ২০১৫ ২১:৪৪304852
  • ডমদিদি, ফেবুর লিং থেকে লেখা পড়লাম। অনেকটাই আইডেন্টিফাই করতে পারলাম। ভাল লেগেছে জানিয়ে গেলাম।
  • pi | ২৬ জুলাই ২০১৫ ২১:২৬304851
  • এদের কোন চ্যাট সিস্টেমই নেই। আধ ঘণ্টার উপর আইসিডি করে বকরবকর করার পর বললো, দেখছে, ৭-১৪ দিন বাদে বোঝা যাবে।
    আমারো অবাক লাগছে অ্যালার্ট নেই কেন। প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে সব ফ্রড।
    আর যারা ফ্রড করলো, তারা একমাস বাদে ক্ষান্ত দিল কেন, তাও বুঝলাম না।
  • dd | ২৬ জুলাই ২০১৫ ২১:০০304849
  • এবারে ক্রোম থেকে লিখছি।
    সামান্যই বক্তব্য। বলতে চেয়েছি যে সিংগুল ডিএর ল্যাখা পরে হাড় হিম হয়ে যায়। ক্যানো যে অ্যামোন মন খারাপিয়া আক্কেল গুরুম করা ল্যাখে? এঁরা ?

    আর পরিষ্কার করে বলতে চেয়েছি - শালার সাফারি। শুধুই সাফারিং। আদ ঘন্টায় ভেঙে চুড়ে দেড় কি দু লাইন হয় আউটপুট। সে ও টোটালি দুর্বোধ্য।আমার আঙুলের ছাল চামড়া উঠে গ্যাছে।
  • dd | ২৬ জুলাই ২০১৫ ২০:৫৪304848
  • বুঝূন। জা বুঝবার বুঝে নিন
  • dd | ২৬ জুলাই ২০১৫ ২০:৫৩304847
  • দমুর ল্যাখাটা নিয়ে আর কি বোলবো। একে বরে হাড় হিম করা লেখা। পড়লে মন খারাপ হতে যায়। ক্যানো যে অ্যাতো কষ্টের ল্যাখাটা।
    আর এই হয়েছে শা আর সাফারি। আমার শরের্স খারাপ হয়ে গ্যালো আর ঘন্টায় দু লাইন।
  • শ্রী সদা | ২৬ জুলাই ২০১৫ ২০:২৮304846
  • আচ্ছা ঃ) পরেরবার ট্রাই নেব।
  • a x | ২৬ জুলাই ২০১৫ ২০:২৩304845
  • ফ খুবই ভালো খেতে তো। বোন ম্যারো ফ দুর্ধর্ষ্‌!
  • শ্রী সদা | ২৬ জুলাই ২০১৫ ২০:১৭304844
  • ইন্দিরানগরে ফো-বিডেন ফ্রুট এ গেছিলাম লাঞ্চাতে। ভিয়েতনামি খাদ্য, জীবনে প্রথমবার।
    স্টার্টারে ড্রট বীয়ার, পর্ক রিবস, বিফ করিয়েন্ডার সুপ, ফিস কী যেন একটা।
    মেন কোর্সে ভাত, বাসা মাছের ঝোল, চিংড়িমাছের ঝোল। ওদের ফ্ল্যাগশিপ আইটেম "ফো" দেখলাম আশেপাশে অনেকে খাচ্ছে, কিন্তু ট্রাই করতে সাহস পেলাম না।
    সবমিলিয়ে গুড, লুরুবাসীদের রেকো করলাম।

    তারপরে যথারীতি কর্ণার হাউসে ডেথ বাই চকোলেট।
  • skm | ২৬ জুলাই ২০১৫ ২০:১২304843
  • bhalo credit card company holae takata ferot debaer. Onek credit card company acchae, suspected transaction holae caution warning dey. eg-capital one credit card/no foreign transaction fee and email/customer system khoob bhalo.
    Citi bank credit card ta bhalo
  • a x | ২৬ জুলাই ২০১৫ ২০:০৮304842
  • পাই, প্রচুর ব্যাংক/ক্রেডিট কার্ড সাইটে একটা চ্যাট ফিচার থাকে। চ্যাটে কথা বলতে পার। হাজার টাকার অচেনা ট্র্যান্সয়াক্শন হলে ইমিডিয়েটলি যোগাযোগ করা উচিৎ।
  • kumu | ২৬ জুলাই ২০১৫ ২০:০৪304841
  • জানি তো।
  • সিকি | ২৬ জুলাই ২০১৫ ১৯:৪১304840
  • ছবিটা দমু দেয় নি তো। ওটা এইসময় লাগিয়েছে।
  • 4z | ২৬ জুলাই ২০১৫ ১৮:৪০304839
  • ডুয়াল সিম ফোনে একটা দেশের সিম আর একটা বিদেশি সিম ব্যবহার করা যায়?
  • pi | ২৬ জুলাই ২০১৫ ১৮:২৯304838
  • আমেরিকার কার্ড। সে তো অটোমেটেড গুচ্ছ কলের মধ্যে দিয়ে যেতে যেতেই মোবাইলের পুরো টাকা খতম হয়ে গেল। ঃ(

    ইন্টারন্যাশানাল কোন টোল ফ্রি নং রাখেনা কেন ? ঃ(
  • ফরিদা | ২৬ জুলাই ২০১৫ ১৮:২২304837
  • ক্রেডিট কার্ড ব্যাঙ্ক কে ফোন করলেই কাজ হওয়া উচিত। সিটিব্যাঙ্ক একবার খুব সাহায্য করেছিল একবার।
  • pi | ২৬ জুলাই ২০১৫ ১৭:৫৩304836
  • ক্রেডিট কার্ডের পুরানো স্টেটমেন্ট থেকে যদি দেখা যায় অনেক টাকার ভুলভাল ট্রান্স্যাকশন হয়ে গেছে, সে নিয়ে কিছু আর করা যায় কি ? VITAMIN KING RICHMOND এর নামে মার্চমাসের কয়েকদিনে নানা খেপে হাজার ডলারের ট্রান্স্যাকশন হয়ে গেছে, এ কি কোনভাবে উদ্ধারের উপায় আছে ?

    এছাড়াও আরো দুটো জায়গায় অনেক টাকা গেছে, কিন্তু সে টাকা দেখছি আবার ফেরত ও এসে গেছে, ফরেন ট্র্যান্স্যাকশন ফি টা কেটে।

    ফোন করতে গেলে তো সেই আইএসডি মেরে একঘণ্টা হ্যাজাতে হবে, আগে একটু এগুলো জেনে নিলে ভাল হত। সাহায্যের জন্য আগাম ধন্যবাদ।
  • raannaamaasee | ২৬ জুলাই ২০১৫ ১৭:৪০304835
  • অ অপু,রান্না কেমন হয়েচে গো?
  • kumu | ২৬ জুলাই ২০১৫ ১৬:৩৬304834
  • দমুর লেখাটা ফিরে ফিরে পড়ি।একটি কথা ছবিটা একজন বৃদ্ধার।কেন?
  • Arpan | ২৬ জুলাই ২০১৫ ১৬:২০304833
  • হনু, তেমন কিছু না। মাল খেলেই সিগারেট খেতে ইচ্ছে করে আসলে।
  • | ২৬ জুলাই ২০১৫ ১৫:১২304832
  • সুকি, রোবু
    থ্যাঙ্কু
  • robu | ২৬ জুলাই ২০১৫ ১৪:৪৪304831
  • আমিও। ফেবুতে আর লিখ্লাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত