এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০২ আগস্ট ২০১২ ১৮:১৩30510
  • এই বিচ্ছিরি নাম গুলো কিসের জন্য নেওয়া হয় ?
  • Blank | ০২ আগস্ট ২০১২ ১৮:০৮30509
  • হালিম পাও যায়। চাঁদনীর সাবীরে
  • গ্র্ত্ন্ব | ০২ আগস্ট ২০১২ ১৮:০৬30508
  • দু মিনিটে পাঁচটা প্রশ্ন।
  • san | ০২ আগস্ট ২০১২ ১৮:০৪30507
  • কেডিদা কি আছেন? একবার বলেছিলেন না ইফতারের সময় কলকাতার কোন সব জায়্গায় কি কি যেন সব ভালো ভালো খাবারদাবার পাওয়া যায়? নাকি সে অন্য কেউ ?
  • san | ০২ আগস্ট ২০১২ ১৮:০২30506
  • আর্সালানের হালিম কেমন ? কেউ জানে?
  • de | ০২ আগস্ট ২০১২ ১৮:০১30505
  • সিকি ভূত দেখছে --ঃ))
  • sosen | ০২ আগস্ট ২০১২ ১৮:০০30504
  • bb, ব্ল্যাকবেরি ১০ এর নিচে পাবেন তো! ব্ল্যাকবেরি কার্ভ, স্টর্ম, বোল্ড।
  • সিকি | ০২ আগস্ট ২০১২ ১৭:৫৯30503
  • মাইক্রোম্যাক্স যারা ইউজ করেছে, তারা তো সন্তুষ্টই। খারাপ নয়। তবে দশ হাজারের নিচে স্মার্টফোনে ভরে দেওয়া এত ফীচার, হয় তো খুব বেশি হলে তিন বছর চলবে। তদ্দিনে নতুন ফোনের পয়সা জমে যাবে না?

    কাজু, মৌলবাদীরা দাড়ি রাখে বুঝি?
  • de | ০২ আগস্ট ২০১২ ১৭:৫৬30502
  • ও! কত্ত কিছু জানি না -- ঃ((((
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৭:৫৩30501
  • জেলব্রেক মানে তো জেলের গরাদ ভেঙে পালানো। গব্বর সিং যেটায় দড় ছিল।
  • kd | ০২ আগস্ট ২০১২ ১৭:৫২30500
  • যে আমায় বলেছে, সে মনে হয় ওই জেলব্রেকিংএর বাংলা করেই বলেছে। দোকানে গিয়ে আমিও বলেছি ভেঙে দিতে - ঠিকই বুঝেছিলো তো (মানে এমনিতে আস্ত ফোনই তো ফেরত দিলো)। হয়তো এখানে ওটাই বলে। কে জানে?

    আর "জেলব্রেক" কথাটা আমি এই সেদিন হ'লো শুনলুম। আগে কি এটাকেই লোকে "হ্যাকিং" বলতো?
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৭:৫১30499
  • সিকিস্যার কি মৌলবীদের মত দাড়ি নিয়ে ফিরবে?
  • bb | ০২ আগস্ট ২০১২ ১৭:৪৪30498
  • আমি আবার প্রাচীণপন্থী- এই মাইক্রোম্যাক্সের মান কেমন?
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১২ ১৭:৪২30497
  • আইফোন জেলব্রেকিং এর কথা হচ্ছে বোধয়।
  • de | ০২ আগস্ট ২০১২ ১৭:৪১30496
  • ম্মানে -- আইফোন ভাঙতে হবে -- তাও পয়সা দিয়ে --

    কাবলি-দা -- একি সত্যি পড়ছি?

    নাকি নিয়মিত আসতে পাচ্চি না বলে কোন টার্মিনোলোজি মিস করে গেছি -
  • de | ০২ আগস্ট ২০১২ ১৭:৩৮30495
  • যাক সিকির এট্টু ধম্মোভাব জাগ্রত হয়েচে -- ঃ)
  • kd | ০২ আগস্ট ২০১২ ১৭:৩৭30494
  • আইফোন ভাঙা যায় ৮০০/১০০০ টাকায় গোলপার্কের কাছে মৌচাকের পাশের গলিতে ডানহাতে একটা ফোনের দোকানে (বড় এয়ারটেল সাইন দরজার মাথায়)। ব্যস্ত না থাকলে সঙ্গে সঙ্গেই করে দেয়, নয়তো সকালে দিলে সন্ধের মধ্যেই।

    অন্য অনেক জায়গাতেই হয় নিশ্চয়ই - আমি আমার তিনটেই ওখানে ভাঙিয়েছি, তাই ওটাই চিনি।
    ও হ্যাঁ, শুনেছি নিজে নিজেও করা যায় কম্পিউটারে কীসব ডাউনলোড করে, তবে খরচা প্রায় একই।

    আর একটা কথা। ফোনওলা আইপ্যাড নাহ'লে কলকাতায় বড়ই অসুবিধে। ঠেকে শিখেছি।
  • সিকি | ০২ আগস্ট ২০১২ ১৭:৩৩30493
  • যাই, নামাজের সময় হয়ে এল। বাইরে তিনদিকে তিনটে মসজিদ থেকে হাঁক পাড়ছে।
  • sch | ০২ আগস্ট ২০১২ ১৭:৩২30491
  • bsnl এর ট্যাব কোথায় পাবো?
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৭:২৯30490
  • কিন্তু, আন্না তো রান্নাই করে না, অনশন করে করে হাঁড়িতে ঝুল পড়ে গেল। সে পার্টি দেবে কী করে?
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১২ ১৭:২৪30489
  • বিএসেনেল এর ট্যাব বেরিয়েছে শুনেছিলাম, লোকজন ভালো ফিডব্যাক দিয়েছিল। ভাবছি কিনবো একটা। গ্যালাক্সী, আইপ্যড ইত্যাদির বড় দাম ঃ(
    সেদিন কে যেন বলছিল যে যত দিন যাচ্ছে সব ইলেকট্রনিক গ্যাজেট ছোটো হচ্ছে আর ফোন বড় হচ্ছে। স্যামসাং এর নতুন ফোনগুলোর যা সাইজ - অর্ডার দিয়ে পকেট বানাতে হবে ঃ)
  • bb | ০২ আগস্ট ২০১২ ১৭:১০30488
  • হ্যাঁ হ্যাঁ আম্মো জানতে চাই -আইফোনের মত গুণসম্পন্না, গ্যালাক্সির মত তন্বী, ব্ল্যাকবেরীর মত মেলচেকজন্যা - ১০ এর নীচে (১+১) অফারের কোন একটা ফোন বাতান দিকি। ধাঁ করে গোটা দুই কিনে ফেলি, গিন্নির ফোনটার খুবই খারাপ অব্স্থা, রোজই ভাব্ছে বদলে দেব।
    আর হ্যাঁ - ঐ কালোসোনার পয়্সাওলা লোকেদের মত ২৪-২৫দামের জিনিষ ১০এর কাচাকাচি বলে রেকো করলে খেলব না।
  • pi | ০২ আগস্ট ২০১২ ১৭:০১30487
  • আজকাল যা যা প্রশ্ন থাকে, তা কেউ না কেউ ঠিক ক'রে দ্যায় দেখি। হ্যাঁ, ফোন নিয়ে আমারো প্রশ্ন ছিল। টাচ স্ক্রীন নিয়েও আপত্তি আছে কারণ এনিয়ে তিনখানি টাচস্ক্রীন নষ্ট হয়েছে, বছর না ঘুরতেই। আমার দেশের জন্য দরকার, এমন কিছু যাতে নানাবিধ ট্রাভেল ইত্যাদি করার সময়ও নেট অ্যাকসেস করতে পারি, এক্সেল, ওয়ার্ড, পিপিটি ইত্যাদি বেসিক জিনিসপত্তর দেখতে পারি ( এডিট করার সুবিধে থাকলে তো খুবই ভাল হয়)। আর বলাই বাহুল্য, এসব লেখাপড়া বাদে গুচ পড়ালেখার সুযোগও চাই।
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৬:১৬30486
  • আন্না বাবু পার্টী গড়বেন। আরে ছ্যা ছ্যা ছ্যা। এই ছিলো তোর মনে?
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৬:১৩30485
  • ভেরী কমন আর ভারী ক' মণ।
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৬:০৫30484
  • হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা মনে পরলো।

    গত কালকের ভাটে (বোধয়) অক্ষ লিখলো যে আম্রিকা না কি ইরাকে ফসফরাস গোলা/ বোমা ব্যবহার করেছে। সেটা নাকি অ্যাদ্দিনে প্রকাশ পাচ্ছে।

    পড়ে তো আমি অবাক আর বিস্মিত দুটোই হলাম। ফসফরাস বোমা/গোলা/গ্রেনেড নিয়মিত ব্যবাহার হচ্ছে সব যুদ্ধেই - সে প্রায় একশো বছর হয়ে গেলো। খুবই কমন মারনাস্ত্র। সব যুদ্ধেই সব পক্ষেই এটা চলে। এটা কিছু ব্যানড অস্ত্রও কিছু নয়। এবং ইরাকও নিশ্চয়ই আম্রিকার এগেইন্স্টে এটা ইউজ করেছে। ভেরী কমন।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১৫:৪৮30483
  • হিরো এবার এই অলিম্পিক নিয়ে অ্যাডটা বন্ধ করলেই তো পারে...
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৫:৪৫30482
  • বোঝো? আমাকে চট্টোগ্রামের আর ঢাকাইয়া ভাষার তফাৎ বোঝায় !!

    যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে অনেক ডায়ালেক্ট গুলো শুনে কিছুই বোঝা যায় না। বুক ধড় ফড় করে শুধু উচ্চারনের জন্য।)যেমতি চট্টোগ্রাম)

    দ্যাট অ্যাপার্ট শব্দগুলোও এতো আলাদা থাকে যে অনেক সময় লিখে দিলেও, পড়ে বোঝা যায় না।

    এবার কিলিয়ার ?
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৫:৪১30481
  • যেমন ধরুন ব্যাং = ভেক= দাদুরী। সকাল=প্রভাত= প্রত্যুষ। এই ধরনের দুটো বেশ ভালোভাবে আলাদা ভাষা ইংরাজীতে নেই।

    কিন্তু বাংলায় অভাব হচ্ছে প্রচুর সমার্থক শব্দ থাকলেও ডেস্ক্রিপ্টিভ শব্দ খুব কম।

    ধরুন কোনো প্রাসাদ বা কেল্লার বর্ননা পড়ছেন ইংরাজীতে তো দেখবেন আর্কিটেকচারের উপর কতো প্রচলিত ইংরাজী শব্দ আছে, বা একক ধরুন ট্রেকিংএর উপর লিখছে একবার ইংরাজীতে আর একবার বাংলায়। দেখবেন বহু খুব কমনলি ইউস্ড ইংরাজীর কথার কোনো বাংলা প্রতি শব্দ নেই। যুদ্ধের ইতিহাস অনুবাদ করতে গিয়েও দেখি বাংলা প্রতিশব্দের খুব অভাব।

    বা রঙ। আমাদের আছে শুধু লাল। ইংরেজীতে দেখুন রেড স্কারলেট মেজেন্টা মেরুন ভার্মিলিয়ন ক্রিমসন... কটা হোলো ? চেরী রেড,টমাটো রেড এসব ধরছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত