এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৮ জুলাই ২০১৫ ১৩:১৯305101
  • টাইপ করলেই কি কারুর ww1.anandabazar.com হয়ে যাচ্ছে ?
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ১৩:১৮305099
  • হনুকে একটা ইনভিটেশন পাঠ্যে দাও। ;-)
  • de | ২৮ জুলাই ২০১৫ ১৩:১২305098
  • আজ এখানে নারাণ্মূর্তিবাবু আসছেন - আমরা বক্তিমে শুনতে যাবো -
  • quark | ২৮ জুলাই ২০১৫ ১২:৩৭305097
  • 4z এর পোস্ট প'ড়ে বুঝলাম না কিসের জন্য জাস্টিফিকেশন দিতে হচ্ছে। 'কি মজা কাল ছুটি'র প্রতিবাদ করার জন্য না 'কি অন্ধকার আমাদের ভবিষ্যৎ' এর প্রতিবাদ করার জন্য?
  • de | ২৮ জুলাই ২০১৫ ১১:৫৯305096
  • ঠিকাছে - বাড়ি গিয়ে দেখবো - লিং দিও। আপিসে ড্রপবক্সও খোলে না ঃ(
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ১১:৫২305095
  • ড্রপবক্স?
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ১১:৩৩305094
  • গুগল ড্রাইভ ছাড়া আর কীসে তুলব? ওতেই তুলে দিচ্ছি। বাড়ি গিয়ে দেখো।
  • de | ২৮ জুলাই ২০১৫ ১১:২৮305093
  • সিকি - তওম্রি আর ডিডিডি শেয়ার করো প্লিজ- গুগল্ড্রাইভ হলে অবশ্য বাড়িতে ছাড়া নামাতে পারবো না!
  • pi | ২৮ জুলাই ২০১৫ ১১:১৮305092
  • এটা সদার জন্য রইলো ঃ)

    Harish Hande; Social entrepreneur, Chairman and co-founder of Selco India in a candid chat about what makes Bengaluru a favourite city.

    What makes Bengaluru tick?

    Over the past two decades, there is an underlying assumption that the IT industry or pubs make Bengaluru tick. But I believe that Bengaluru moves and ticks because of the common man. Autorickshaw drivers, maidservants, security guards (from ATMs to gated communities), pourakarmikas, street vendors, ..

    http://economictimes.indiatimes.com/articleshow/47296229.cms?from=mdr&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    আর সাক্ষাৎকারের শেষ লাইনটাও :P
  • 4z | ২৮ জুলাই ২০১৫ ১১:০৫305091
  • এদিকে কালাম সাহেবের মৃত্যুতে 'কী মজা কাল ছুটি' বলে একজন ফেবুতে স্ট্যাটাস দেয়। সেই পোস্টের স্ক্রীনশট এবং প্রোফাইল লিংক সহ দেখুন আমাদের ভবিষ্যৎ কত অন্ধকার মার্কা পোস্ট ভাইরাল হয়ে গেছে। ফলস্বরূপ অবধারিত ট্রলিং। আপাতত অরিজিনাল পোস্টার তার প্রোফাইল ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে। এই শেয়ারিং এর প্রতিবাদ করায় কত রকমের যে জাস্টিফিকেশন শুনতে হচ্ছে, উফফ!!!!!
  • kumu | ২৮ জুলাই ২০১৫ ১০:৩৯305089
  • সিকি,যা বুঝচি ওদিকে আজ ভাল ভীড় হবে।
  • kumu | ২৮ জুলাই ২০১৫ ১০:৩৮305088
  • হুতো,ভুতো না।
  • kumu | ২৮ জুলাই ২০১৫ ১০:৩৭305087
  • ভুতোর মেয়ে সোহাগের জন্ম আর কুমুর গুরুতে আসা-এই দুটি যুগান্তকারী ঘটনা যুগপৎ ঘটেচিল।তাই ভুতোটার ওপর কুমুদির একটু, আলাদা স্নেহ আছে।
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ১০:৩৬305086
  • এই রেঃ। আমিও ওদিকেই যাচ্ছি, কিন্তু অন্য কারণে। আটকাবে না তো?
  • rabahuta | ২৮ জুলাই ২০১৫ ১০:৩৪305085
  • এতক্ষণ ঐ পালোয়ান লোকটার হারকিউলিস দেখে ফেললাম।
  • rabaahuta | ২৮ জুলাই ২০১৫ ১০:৩৩305084
  • হ্যাঁ, ঐটাই, এমরান হাশমিঃ) কিন্তু আহা ভুত নয়, একটু অদৃশ্য মত।
  • kumu | ২৮ জুলাই ২০১৫ ১০:৩১305083
  • অ্যাতো ফিলিম দেখার সময় কোদ্দিয়ে পান?

    অনেকে ১০ রাজাজি মার্গ যাবে বলছে।সত্যিই যাবে,আশা করি।
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ১০:২৯305082
  • সে ছিল ইনফোসিসে। আহা, কী সব দিন ছেল।
  • শ্রী সদা | ২৮ জুলাই ২০১৫ ১০:২৭305081
  • আমি আজকাল ব্রাশ আর পেস্ট ব্যাগে রেখে দিই।
    ওয়েলনেস রুমে ঘুমটা বড় জমাট হয়। একদম যাকে বলে নিশ্ছিদ্র অন্ধকার, এসি, কম্বল ইঃ।
  • Bratin | ২৮ জুলাই ২০১৫ ১০:১৮305080
  • হমম।

    অ্যাপ্রাইজাল গরিমা ঃ)
  • Bratin | ২৮ জুলাই ২০১৫ ১০:১৭305079
  • ইয়ে মানে চাপ ফিলে ১৩ মিনিট টা কি একটু বাড়বে? ঃ)
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ০৯:৪০305078
  • মিস্টার এক্স মানে তো সেই এমরান হাশমি ভূত? উফফ, হুতো আজকাল কী সব সিনেমা দেখছে।

    ও হ্যাঁ, আমিও সেদিন তনু ওয়েডস মনু রিটার্ন্স দেখে ফেললাম। কী বলব, ক্ষীই বলব, এমন সুন্দর অভিনয়ক্ষমতা কঙ্গনার, এমন এফর্টলেস ঠেঁট হরিয়ানভি উচ্চারণে লাগাতার অভিনয়, কিন্তু এইভাবে সেশ হতে হল গা সিনিমাটা?

    তওমরি আর পিকে - কারুর লাগলে জানাবেন। ঝক্কাস প্রিন্ট আছে আমার কাছে। এর সাথে এন এইচ টেন, দিল ধড়কনে দো ইত্যাদিও সুলভে বিলিবন্দোবস্ত করিয়া থাকি।
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ০৯:৩৭305077
  • টেলিফোনটা আসলে রূপক। মানুষের ভয়েস অক্ষয়, অমর, তাকে কেউ দাবায়ে রাখতে পারে না, এইটা বোঝানোর জন্য।
  • rabaahuta | ২৮ জুলাই ২০১৫ ০৯:৩৫305076
  • লো মরাল খাট?
    আমি একবার বিছানা নিয়ে একটা পদ্য লিখেছিলাম যথারীতি কেউ পাত্তা দেয়নি। এইযে কাল রাতে অভিমান করে চলে গেলাম তাও কুমুদি ছাড়া কেউ পাত্তা দেয়নি। কিন্তু মর্মপীড় আমার সঙ্গে আছেন, আমাকে দাবায়ে রাখা এত সোজা না। যত রাজ্যের হাবিজাবি সিনেমা দেখে দেখে এমন একটা আইডিয়া এসেছে মাথায়, পীড় চাইলে এই একেবারে তাক লাগিয়ে দেবো।

    একটা সিনেমা দেখলাম, মিস্টার এক্স। তাতে একটা রিফাইনারী বোম ফেটে উড়ে গেছে, এক্কেবারে ছাতুবাবুলাটুবাবু হয়ে গেছে, সব ধুলিসাৎ, তাতে আবার তেজস্ক্রিয় বিকীরণও হয়েছে।
    কিন্তু একটা কানেক্সন শুদ্ধ ল্যান্ডলাইন ফোন আর টিনের ক্যানেস্তারার তলায় হিরো তার জিনসের পাৎলুন আর চামড়ার জ্যাকেট্শুদ্ধ বেঁচে আছে। আর আপনার কেন পুলিশ চা খাচ্ছে সেই নিয়ে ঘ্যানঘ্যান করেন। আপনাদের আর কি হবে।
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ০৯:৩৩305075
  • আমার লাস্ট নাইট আউট বছর পাঁচেক আগে। ডেভেলপাররা বাড়ি ফিরে গেছিল। এক ভিপির অকূল আহ্বানে আমি ডিনার মাঝপথে ছেড়ে আপিসে ফিরে আসি।

    হায়, তখন আমার মোটেও ফেসবুক গরিমা ছিল না।

    পুঃ সে বছর অ্যাপ্রাইজালটা খুবই ভালো হয়েছিল।
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ০৯:২৭305073
  • যা ভেবেছিলাম। পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তেরো মিনিটে এলাম।
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ০৯:২৭305074
  • আসুন, আমরা সবাই অরি-কে সমবেত প্রণাম জানাই।

    অরির পরনে কী ছিল? লাল জ্যাকেট না হলুদ প্যান্টুল? :P
  • Bratin | ২৮ জুলাই ২০১৫ ০৯:১৩305072
  • অরি, খুব ভলো লাগলো। লিডার দের এইভাবেই সামনে থেকে নেতৃগ্ব দেওয়া উচিত।
  • a x | ২৮ জুলাই ২০১৫ ০৯:০৫305071
  • দেখুন আমাদের অপিসে কাঠের চেয়ার আছে, ওকে হাঁদাটে বলেনা, ওকে মিড সেঞ্চুরি মডার্ণ বলে। কিছুই জানেন না যে তাও জানেন না। আরো শুনুন, কর্মক্ষেত্রে রাত্রিবাস আমি বছর দুইএক আগেও করেছি। বছর দশেক আগে তো কেবল রাত্রিই বাস করতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত