এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ২২:৫৩305221
  • রতন টাটাকে নিয়ে কোন কথা হবে না। উনি এখন মিনসেদের দেখছেন টেখছেন
  • Arpan | ২৮ জুলাই ২০১৫ ২২:৫২305219
  • মামী, কালকের মধ্যে পাঠিয়ে দেব।
  • | ২৮ জুলাই ২০১৫ ২২:৪২305218
  • আপনারা কি জানেন, দিদি যে শাড়িটা পরে লন্ডনে রাজাগজাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করলেন- হুবহু এক দেখতে একটা শাড়ি আমার আছে, এমনকি পাড়ের জিলিপির প্যাঁচ টাইপের ডিজাইনটাও ঃ(((
  • pi | ২৮ জুলাই ২০১৫ ২২:২৩305217
  • ঃ)

    একদম ! দেখে দেখে হেজে গেলুম।
    হয় গদগদ ভক্তি নয় সবেতেই মুখ ভেটকানো।
    হয় ভগবান, নয় ভিলেন ! ঃ)
  • ঈশান | ২৮ জুলাই ২০১৫ ২২:১৮305216
  • হ্যাঁ, আমার অমর কোটেশনটাও টুকে রাখুন। "ঘৃণা ও আকর্ষণ আসলে একই মুদ্রার দুটি পিঠ।" বলাবাহুল্য এটি কালামের মৃত্যু পরবর্তী ঘটনা বিষয়ে।
  • pi | ২৮ জুলাই ২০১৫ ২২:০২305215
  • আচ্ছা, এগুলো কি ভুলভাল ? টি হয়তো কিছু বলতে পারবে।

    Kalam was also part of the INCOSPAR committee working under Vikram Sarabhai, the renowned space scientist.In 1969, Kalam was transferred to theIndian Space Research Organization (ISRO) where he was the project director of India's first indigenous Satellite Launch Vehicle (SLV-III) which successfully deployed the Rohini satellite in near earth orbit in July 1980.
    Joining ISRO was one of Kalam's biggest achievements in life and he is said to have found himself when he started to work on the SLV project.
    Kalam first started work on an expandable rocket project independently at DRDO in 1965. In 1969, Kalam received the government's approval and expanded the program to include more engineers.
    In 1963–64, he visited Nasa's Langley Research Center in Hampton Virginia, Goddard Space Flight Center in Greenbelt, Maryland andWallops Flight Facility situated at Eastern Shore of Virginia.
    During the period between the 1970s and 1990s, Kalam made an effort to develop the Polar SLV and SLV-III projects, both of which proved to be success.
    In the 1970s, Kalam also directed two projects, namely, Project Devil and Project Valiant, which sought to develop ballistic missiles from the technology of the successful SLV programme. Despite the disapproval of Union Cabinet, Prime Minister Indira Gandhi allotted secret funds for these aerospace projects through her discretionary powers under Kalam's directorship.Kalam played an integral role convincing the Union Cabinet to conceal the true nature of these classified aerospace projects.
    His research and educational leadership brought him great laurels and prestige in 1980s, which prompted the government to initiate an advanced missile program under his directorship.

    In 1998, along with cardiologist Dr.Soma Raju, Kalam developed a low cost Coronary stent. It was named as "Kalam-Raju Stent" honouring them.

    In 2012, the duo, designed a rugged tablet PC for health care in rural areas, which was named as "Kalam-Raju Tablet".

    মানে মিসাই ছাড়া অন্যগুলোতে বলছি। আর মিসাইল ব্যাপারটাই আমার পছন্দ্না, কিন্তু ডি আর ডি ও তে ওঁর সাথে কাজ করা লোকজন তো মিসাইল টেকে ওঁর অবদানকে অত দুচ্ছাই করেনা।! মহান বিজ্ঞানী বলে এমনও নয়।
  • san | ২৮ জুলাই ২০১৫ ২১:৫৫305214
  • যাঃ এটা কি হল :-D
  • ঈশান | ২৮ জুলাই ২০১৫ ২১:৫৩305213
  • আপনারা যা করছেন করুন। কিন্তু রোদ্দুর রায়কে এর মধ্যে টানবেন না। বিশেষ করে চিত্রাঙ্গদা শোনার পর থেকে আমি রোদ্দুর রায়ের নিন্দে নিতে পারিনা।
  • san | ২৮ জুলাই ২০১৫ ২১:৫২305212
  • রোদ্দুর রায়কে হ্যাটা দেওয়ায় তীব্র প্রতিবাদ। বাকিসব ওকে।
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ২১:৪৬305211
  • ফেসবুক থেকে ঋত্বিকের কমেন্ট তুলে দিলাম -

    আমরা ম্যাজিক গবেষণাতে বিশ্বাস করি। পেপার পেটেন্ট অসাধারন দের জন্য নয়।
    কিন্তু বিজ্ঞান-প্রযুক্তি তো ঠিক লাফিয়ে লাফিয়ে এগোয় না। ক্রমাগত পড়াশুনা আর অভ্যেসে এগোয়। যাঁরা করেন তারা একে অপরের খবর রাখেন। কেউ কেউ বিখ্যাত হন, কেউ কেউ হন না। কেও কেও সফল হন কেউ কেউ হন না। কিন্তু চেষ্টা টা ধরে রাখতেই হবে। তাই এক আধটা জিনিয়াস ব্র্যাগ-ডি ব্রগলি-হাইজেনবার্গের নাম উঠে এলেও মূলতঃ এটা কঠোর পরিশ্রমের কাজ। আর পড়াশুনাটাও থাকা প্রয়োজন, তার চর্চা প্রয়োজন।
    লিংক দেওয়া যাবে না, কিন্তু ঘোড়ার মুখে শোনা গল্প হল, কালাম এই পড়াশুনাতে খুব বিশ্বাস করেছেন DRDO তে এটা বলা যাবে না। উনি ভালো টিম বানাতেন, আর ডেডলাইন দিতেন। আর প্রয়োজনমত যন্ত্রপাতি ইম্পোর্ট করতেন। সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল। একটা বিজনেস পয়েন্ট অফ ভিউতে এটা একদম ঠিক আছে। যেকোনও কর্পোরেট সেক্টর তো ডেড্লাইন আর ডেলিভারী তে বিশ্বাস করে। সে দিক থেকে তো কালাম সফল। কিন্তু নতুন গবেষণা কই? DRDO এখনও সব কিছুই ইম্পোর্ট করে কেন? ভারতে এখনও পাওয়ার অ্যাম্প্লিফায়ার বানানো যায় না। বেলারুশ, ইউক্রেন থেকে ইম্পোর্ট করে। উনি সুন্দর অ্যাসেম্বলী লাইন ইম্প্লেমেন্ট করে গেছলেন।
    চারদিকে লেখা হচ্ছে উনি খুব বড় শিক্ষক ছিলেন। কোথায় ছিলেন? ওনার কোনও ছাত্র আছে? অনেক যায়গার গেষ্ট লেকচার দিতেন। ওনার লেখা বইগুলোর লিস্ট দিচ্ছি। টেকনিক্যাল বইও তো লেখেননি খুব একটা। সবই যেন কোটেশন, ইনস্পিরেশন। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ওনার বলা কোটেশন গুলো। আমাদের ডিপার্টমেন্টেও এসেছিলেন ২০০৮ সালে। ১১ পয়েন্ট এজেন্ডা দিয়ে গেছলেন।
    আর অশোক সেনদের সাথে তুলনা উনি নিজেও করতেন না। তাই ঐ প্রসঙ্গে যাচ্ছি না।
    আজকে অমিশ ত্রিপাঠী আর চেতন ভগত বেষ্ট সেলার লেখক। আর কালাম সেরা শিক্ষক আর বিজ্ঞানী!
    তাহলে আমাদের দিদির কবিতা, ছবি আর রোদ্দুর রায়ের গান কি দোষ করল?

    ============
    1. Developments in Fluid Mechanics and Space Technology by A P J Abdul Kalam and Roddam Narasimha; Indian Academy of Sciences, 1988
    2. India 2020: A Vision for the New Millennium by A P J Abdul Kalam, Y S Rajan; New York, 1998.
    3. Wings of Fire: An Autobiography by A P J Abdul Kalam, Arun Tiwari; Universities Press, 1999.
    4. Ignited Minds: Unleashing the Power Within India by A P J Abdul Kalam; Viking, 2002.
    5. The Luminous Sparks by A P J Abdul Kalam, by; Punya Publishing Pvt Ltd, 2004.
    6. Mission India by A P J Abdul Kalam, Paintings by Manav Gupta; Penguin Books, 2005
    7. Inspiring Thoughts by A P J Abdul Kalam; Rajpal & Sons, 2007
    8. Indomitable Spirit by A P J Abdul Kalam; Rajpal and Sons Publishing
    9. Envisioning an Empowered Nation by A P J Abdul Kalam with A Sivathanu Pillai; Tata McGraw-Hill, New Delhi
    10. You Are Born To Blossom: Take My Journey Beyond by A P J Abdul Kalam and Arun Tiwari; Ocean Books, 2011.
    11. Turning Points: A journey through challenges by A P J Abdul Kalam; Harper Collins India, 2012.
    12. Target 3 Billion" by A P J Abdul Kalam and Srijan Pal Singh; December 2011 | Publisher Penguin Books.
    13. My Journey: Transforming Dreams into Actions by A P J Abdul Kalam; August 2013 by the Rupa Publication.
    14. A Manifesto for Change: A Sequel to India 2020 by A P J Abdul Kalam and V Ponraj; July 2014 by Harper Collins.
    15. Forge your Future: Candid, Forthright, Inspiring by A P J Abdul Kalam; by Rajpal and Sons, 29 October 2014.
    16. Reignited: Scientific Pathways to a Brighter Future by A P J Abdul Kalam and Srijan Pal Singh; by Penguin India, 14 May 2015.
    17. Transcendence My Spiritual Experiences with Pramukh Swamiji by A P J Abdul Kalam; June 2015 by Harper Collins India Publication.
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ২১:৪০305210
  • মনে আছে। সেদিন আমি অন্যভাবে ভাবতাম। খুব ভালোভাবে মনে আছে।
  • | ২৮ জুলাই ২০১৫ ২১:৩৭305208
  • সিকি
    ইনি কাদের শিক্ষক? একপিস ছাত্রেরও নাম শুনিনি।

    আর মনে আছে কি বহু বছর আগে এনাকে যুদ্ধবাদী বলায় প্রথমে রংগন ও পরে আমার ওপরে ভীষণ রেগে গেছিলে?
  • | ২৮ জুলাই ২০১৫ ২১:৩৭305209
  • সিকি
    ইনি কাদের শিক্ষক? একপিস ছাত্রেরও নাম শুনিনি।

    আর মনে আছে কি বহু বছর আগে এনাকে যুদ্ধবাদী বলায় প্রথমে রংগন ও পরে আমার ওপরে ভীষণ রেগে গেছিলে?
  • pinaki | ২৮ জুলাই ২০১৫ ২১:৩৬305207
  • মানে এখন তো উনি ফর্মালি রিটায়ার্ড। শুধু ফাউন্ডেশন দেখেন। মানে এখন রতন টাটা মানে কেবল দানছত্র। এভাবেই ইমেজ মেকিং চলছে। আর সাথে থাকবে ছোটো ছোটো ঘটনা, কিছু ন্যাশনালিস্ট - যেমন কবে উনি পাকিস্তানের কাকে মীট করতে অস্বীকার করেছিলেন। তারপর ধরুণ মরাল হাইগ্রাউন্ড রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স। এভাবে ইমেজ মেকিং চলবে কিছুদিন। তারপর আসবে ওয়ান লাইনারস।

    ভগবান কালামের যখন এই ইমেজ মেকিং পর্বটা চলছিল, তখ্ন ওনাকে বড় সায়েন্টিস্ট প্রমাণ করার জন্য ওনার গ্র্যাজুয়েশন ইন্স্টিটিউটকে এম আই টি বলা হত। আসলে যেটা কিনা মাদ্রাজ ইন্স্টিটিউট অফ টেকনোলজি। ;-)
  • san | ২৮ জুলাই ২০১৫ ২১:২৯305206
  • কিন্তু এইসব বসন্তসমীরণ, নীলাকাশ এইসব দিল্লির বাকিরাও পাচ্ছেন কি ? না সিকি আজকাল লুকিয়ে লুকিয়ে পদ্য লিখচে ?

    আমি তো যেদিনই দিল্লিতে যাই হয় বেগুনপোড়ার মতো ট্যান হয়ে ফিরি, নইলে চুপ্পুস ভিজে একশা হই ! ( কাষ্ঠস্পর্শ এইবার বিষ্টি বেশি হচ্ছে)
  • potke | ২৮ জুলাই ২০১৫ ২১:২৭305205
  • "জাগতিক প্রফিট লসের ঊর্দ্ধে"--রতন টাটা! এইসব বলবেন না, আমার চাপ হয়ে যাবে ঃ)
  • pinaki | ২৮ জুলাই ২০১৫ ২১:২৫305204
  • আমার ধারণা রতন টাটা এই মার্কেটটা ধরবেন। অলরেডি ফেবুতে সেই ইন্ডিকেশন পেয়েছি। মূর্তি আসলে এখনো রিটায়র্ড নন তো, কোটেশন ইন্ডাস্ট্রিতে খেলতে গেলে আসলে সব জাগতিক প্রফিট লসের ঊর্দ্ধে - এরকম একটা ইমেজ বানাতে হয়।
  • potke | ২৮ জুলাই ২০১৫ ২১:২৪305202
  • পিপিটি মাস্টার।
  • potke | ২৮ জুলাই ২০১৫ ২১:২৪305203
  • দ্য লেস স্পোকেন বেটার, ঃ)

    #সিকি
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ২১:২৩305201
  • আমি এইমাত্র কালামের ফুল পাবলিকেশন দেখলাম। হাঁ হয়ে গেলাম। এ তো শিব খেরা টাইপের। টেকনিকাল বই মাত্র একটি কি দুটি, বাকি সব বাণী। স্পিরিচুয়ালিজম। রিয়েলাইজেশন।

    ইনি তো ঠিক শিক্ষক বা সায়েন্টিস্ট মনে হল না - একটা প্যাকেজ মনে হল - আমি সত্যি কম জানতাম, নাকি বুঝতে ভুল করছি?
  • kumu | ২৮ জুলাই ২০১৫ ২১:২১305199
  • ৮-৩৪ অতোচো সিকি/নী চক্ষু বুজে বলচে মু
  • potke | ২৮ জুলাই ২০১৫ ২১:২০305198
  • মূর্তি স্যার আছেন তো, মাঝে মাঝে ফাটিয়ে দেবেন, IITian's are non employable এইসব বলে। গা*, তোর কোং এয় কোন আই আই টিয়ান কাজ করবে র‌্যা?
  • pinaki | ২৮ জুলাই ২০১৫ ২১:১৭305197
  • কিন্তু ভগবান কালামের কোটেশন ইন্ডাস্ট্রির কি হইব? হ্যায় কোই জবরদস্ত রিপ্লেসমেন্ট?
  • potke | ২৮ জুলাই ২০১৫ ২১:১৬305196
  • যাক, আমিই প্রথম ব্যক্তি নই যে তেনার মুখ দিস কাইন্ড অফ স্মল করে দিয়েছিল, জেনে ভালো লাগল ঃ)
  • pipi | ২৮ জুলাই ২০১৫ ২১:০৯305195
  • কেউ উইন দশ ব্যবহার কত্তে শুরু করলে বা অলরেডি বিটা ভার্সন বা কিছু ব্যবহার করে থাকলে প্লীজ প্লীজ অভিজ্ঞতা শেয়ার করবেন। আমি প্রানপনে চাই উইন ৮ কে ঝেড়ে ফেলতে কিন্তু অষ্টামবতারটির সাথে ঘর করার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দশমাবতারটি কি রূপের হবেন সেই ভয়ে এগোতেও পারছি না।
  • pi | ২৮ জুলাই ২০১৫ ২১:০৭305194
  • অনেক কিছু পছন্দ নয়। কিন্তু তাই বলে সব কিছুই বাজে, এমনটাও তো হয়ে যায় না। একটা টক শুনেছিলাম। সেটা নিয়ে একজন পদার্থবিদ বন্ধুর পোস্ট শেয়ার করলাম। মজা লাগলো এই দেখে, এই টক টা যারা এই লাইনের বা এই লাইনের নয়, প্রায় সবারই ভাল লেগেছিল। অতি খুঁতখুতে পদার্থবিদদেরও।

    'Mr. Kalam, then the President of India, was invited to give a speech in the concluding session of the international conference of Computing in High Energy and Nuclear Physics (CHEP'06) at TIFR, Mumbai. The audience in the Homi Bhabha auditorium included eminent physicists and engineers from many parts of the world, many of them working on the collider experiments at CERN and Fermilab. Not uncommon in such international conferences, some politicians holding important constitutional posts were invited, President Kalam being one of them. The previous speaker talked about IT jobs in Maharashtra, with very little direct relevance to the conference! The audience seemed pretty bored at this point. Then the honorable President took over, and gave a fluent talk on computing and distribution of data, with well prepared slides. The people were paying attention once again! In the question-answer session following the talk a gentleman from the audience stood up and said that he was surprised to hear such a nice technical talk from a politician. He was particularly pleased that the honorable President knew and mentioned about a computing software that he (the gentleman) developed/owned! (if I remember correctly, the name of the software was monalisa.)'
  • | ২৮ জুলাই ২০১৫ ২১:০৩305193
  • অপ্পন, প্লিজ পাঠাওঃ)
  • সিকি | ২৮ জুলাই ২০১৫ ২১:০০305192
  • নারায়ণমূর্তিকে একবারই দেখেছি ঐ ভুবনেশ্বর ক্যাম্পাসে। নিলেকানি, শিবুলাল সবাইকেই ঐখানে দেখা। মূর্তির স্পিচ মনে নেই, তবে মনে আছে দুহাজার দুইয়ের টাউন হলের লাইভ টেলিকাস্ট।

    দু হাজার একে নাইন ইলেভেন হয়ে গেছে, ওয়াইটুকে বাবল বার্স্ট করেছে, আর দু বছর হয়ে গেছে আমাদের ইনক্রিমেন্ট হয় নি সেই গাজর দেখিয়ে। মূর্তি বলতে শুরু করেছেন - আমাদের সামনে টাফ চ্যালেঞ্জ, এই মেজার নিতে হবে, সেই করতে হবে, তাকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিল একটা ছেলে - সোজা কথা বলুন, দু বছর ধরে ইনক্রিমেন্ট পাই নি, অনসাইট পাই নি, এর পরে আপনি কীভাবে এক্সপেক্ট করেন এমপ্লয়িরা হাই মরাল ভ্যালু নিয়ে কাজ করবে?

    মূর্তি পুরো চুপ করে গেছিলেন। নিলেকানি বোধ হয় সামাল দিয়েছিলেন। অর্পণের মনে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত