এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২০:১৬305670
  • এত পুরো টোটালিটারিয়ান রেজিম।
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২০:১৩305669
  • এখন পড়ছি - আ পার্সোনাল ম্যাটার।

    আসলে গরমের ছুটিতে বুঁচিকে নিয়ে এখানের হাফ প্রাইস বুকে প্রায় রোজ যাওয়া হয়, ওখানে বসে ও ডর্ক ডায়রী পড়ে আর এদিক ওদিক থেকে ৪-৫ টাকা দিয়ে একটা দুটোবই কিনে আনা হয়। এই করে করে অনেক জমে গেছে, ইচ্ছে করেই ছোট গল্প বা নভেলা দিয়ে শুরু করছি, নইলে আজকাল অ্যাটেনশন স্প্যান ভয়ানক কমে গেছে।
  • | ৩১ জুলাই ২০১৫ ২০:১১305668
  • সেকি!!! স্ব স্পাউস যদি অন্যকোথাও থাকে তাইলে কী হবে? বাড়ি গিয়ে সার্চ করে আসবে নাকি?
  • | ৩১ জুলাই ২০১৫ ২০:০৯305667
  • অনেককাল আগে সামওয়ান এলস ফিট এনেছিলাম।
  • | ৩১ জুলাই ২০১৫ ২০:০৭305665
  • কী পড়ছো?
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ২০:০৭305666
  • ডিও লেটার এসেছে দিল্লির সমস্ত কেসচা অফিসারদের কাছে। আগামী পনেরোই আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, যেমন প্রতি বছরই দিয়ে থাকেন। এই বছরের ডিকট্যাট হচ্ছে সমস্ত কেসচাকে সেদিন ভোর ভোর স-স্পাউস লালকেল্লায় পৌঁছতে হবে, প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে হবে। যে না যাবে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে।

    ============

    - আমি এখন গান গাইবো।
    - আপনি এখন গান গাইবেন?
    - হ্যাঁ আমি এখন গান গাইব।
    - মহারাজা এখন গান গাইবেন।
    - তোমাদেরও সবাইকে গাইতে হবে। যে না গাইবে, তার আমি গর্দান নেব।
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২০:০৪305664
  • তোমরা কেনজাবুরো ওয়ে পড়েছ? আমি সবে শুরু করলাম। দুর্দান্ত - কামু আর স্টাইনব্যাকের মাঝে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। বহু বহুদিন বাদে এইভাবে পড়তে পারছি।
  • | ৩১ জুলাই ২০১৫ ১৯:৪০305663
  • থ্যাঙ্কু ডিভো। আমাকে নেগেটিভ ডিসকানেক্ট করে ফ্ল্যানেল দিয়ে মুড়ে দিয়ে গেছে।

    কলকাতার অনেক পাবলিকের পক্ষে ওরম মনে করা খুবই স্বাভাবিক। :-)
  • Onion Knight | ৩১ জুলাই ২০১৫ ১৮:৪৫305661
  • ওপিয়ামের সামনে একবার স্যানের গাড়ির ব্যাটারি জবাব দিয়েছিলো। তখন স্যানের গাড়িচালকের কাছে শুনেছিলুম যে এখানে লোকে মনে করে জাম্পার কেবল দিয়ে স্টার্ট করলে সোর্স ব্যাটারিটা নাকি বসে যায়, তাই সেরকম পরোপকার কেউ করে না।
  • Onion Knight | ৩১ জুলাই ২০১৫ ১৮:৪৫305662
  • ওপিয়ামের সামনে একবার স্যানের গাড়ির ব্যাটারি জবাব দিয়েছিলো। তখন স্যানের গাড়িচালকের কাছে শুনেছিলুম যে এখানে লোকে মনে করে জাম্পার কেবল দিয়ে স্টার্ট করলে সোর্স ব্যাটারিটা নাকি বসে যায়, তাই সেরকম পরোপকার কেউ করে না।
  • Arpan | ৩১ জুলাই ২০১৫ ১৮:৪৩305660
  • আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন বেড়াতে গিয়ে এক কেস হয়েছিল।
  • | ৩১ জুলাই ২০১৫ ১৮:৪২305659
  • এই বর্ষাকালটাই মল মাস হওয়া উচিত ছিলো।
  • Kaju | ৩১ জুলাই ২০১৫ ১৮:৩৯305658
  • ফিরে এসে নৈপাল টু লিখো।
  • | ৩১ জুলাই ২০১৫ ১৮:৩১305657
  • আজকের মতো কাজ শেষ। এই বার বিয়ে বাড়ি যাবো।

    কিন্তু সেই সন্তোষপুর এ ( আরেক টু গেলে ই নেপাল!! )
  • | ৩১ জুলাই ২০১৫ ১৮:২৭305656
  • অনেক বছর আগে একদিন হঠাৎই দোকানের পার্কিং লটে গাড়ি দেহ রেখেছিলো। চারদিকে বরফের পাহাড়। চাবি ঘোরাই, গাড়ির সাড়াশব্দ নাই। বিমর্ষ হয়ে ফোনের ঢাকনা খুলছি( তখন বাজারে গরিমাযুক্ত ফোন আসে নি) এরমধ্যেই এক ভদ্রলোক এগিয়ে এলেন, আই ক্যান হেল্প বলে নিজের সুস্থসবল গাড়িটা সামনে এনে কেবল বার করে জাম্প স্টার্ট দিয়ে দিয়ে মিষ্টি হেসে চলে গেলেন।
    এইসব পড়ে সেই উপকারী লোকটার আরেকবার মঙ্গলকামনা করে ফেলামঃ)
  • Kaju | ৩১ জুলাই ২০১৫ ১৮:১৫305655
  • তার দিয়ে লাঠি? এ তো ম্যাজিকে হয় দেখতাম !
  • potke | ৩১ জুলাই ২০১৫ ১৭:৫৭305654
  • হায় জাম্পার কেবল, দরিদ্র গ্র্যাড স্টুডেন্ট জেবনে অন্ধের যষ্টি ছেল।
  • Arpan | ৩১ জুলাই ২০১৫ ১৭:৪৪305653
  • তাইতো দেখছি। এক্ষইউভি ফোর হুইল ড্রাইভ জানতাম। ইনোভার দামের রেঞ্জ দেখে ভেবেছিলাম ওটাই তাই হবে।
  • potke | ৩১ জুলাই ২০১৫ ১৭:৩১305652
  • লাভলি, বেন দা! থ্যান্ক্স ঃ)
  • Div0 | ৩১ জুলাই ২০১৫ ১৭:১৭305651
  • যদিও আমাকে জিজ্ঞেস করেনি তাও -
    ডিসকানেক্ট করে রাখতে পারো। রিকানেক্ট করতে লোক ডাকারও দরকার নেই। সঙ্গে শুধু একসেট জাম্পার কেব্‌ল রেখো। যে কোনও ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবে। আর পাশে আরেকটা হেলদি গাড়ি দরকার দু'মিনিটের জন্য, ব্যাস।

    এদিকে কুপ্রীত দেখলাম ইনোভা-কে ফোর-হুইল ড্রাইভ বলেছে! ওহে, ফরচুনার ইনোভা নয় :)
  • Ekak | ৩১ জুলাই ২০১৫ ১৫:৫৫305650
  • ট্রিকল চার্জার বলে একটা জিনিস হয়ত। সেটা দিয়ে ব্যাটারি কে ব হাল রাখা যাবেনা ? জাস্ট আস্কিং। গাড়ি ইঞ্জিনিয়ারিং এর কিছু বুঝিনা।
  • | ৩১ জুলাই ২০১৫ ১৫:৪৬305649
  • লোকজন সব কোথায়?
  • | ৩১ জুলাই ২০১৫ ১৫:২৯305648
  • আমাকে মারুতি থেকেই বলেছিল ব্যাটারী ডিসকানেক্ট করে রাখলে কিছু হবে না। কানেক্টেড থ্যাকলে ডিসচার্জ হয়ে যাবে। তো, এক মাসের বেশী হল। আবার চলে যাচ্ছি তাই কালকে আবার লোক ডেকে লাগিয়ে খানিক চালিয়ে আবার ডিসকানেক্ট করা দরকার না অমনি ডিসকানেক্টেড থাক। এইটে বুঝছি না।
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ১৫:২২305647
  • আমার আছে। দু মাস বাদে দুবাই থেকে ফিরে এসে গাড়ির লোক ডাকতে হয়েছিল ব্যাটারি খুলে নিয়ে যাবার জন্য।
  • de | ৩১ জুলাই ২০১৫ ১৫:১২305646
  • হ্যাঁ, ডিসচার্জিং হয় বলেই শুনেছি - তবে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই!
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ১৩:৫৮305645
  • ডিসচার্জ হয়ে যায়।
  • | ৩১ জুলাই ২০১৫ ১৩:৫৩305644
  • অজ্জিত, অপ্পন, দে,

    গাড়ীর ব্যাটরি ২ মাস বা তার বেশী ডিসকানেক্ট করে রাখলে কোনও সমস্যা হতে পারে কী?
  • | ৩১ জুলাই ২০১৫ ১২:৪২305643
  • আজকের সংবাদ কী?
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ১২:১০305642
  • ও হ্যাঁ, আজ আবার একটা স্মরণীয় দিন - ভারতে অবস্থিত ছিটমহলগুলো আজ থেকে ভারতের পার্ট হয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত